আজ , ।   
Home Blog Page 694

আট বছর পর আমেরিকা থেকে দেশে ফিরছেন: বেবী নাজনীন

বিনোদন..

আট বছর পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন সংগীতশিল্পী বেবী নাজনীন। রোববার ১০ নভেম্বর সকালে দেশে ফেরার কথা রয়েছে তাঁর। সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বেবী নাজনীনের ভাই এনাম সরকার।

দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে বসবাস করছেন বেবী নাজনীন। বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কারণে বাংলাদেশে তাঁর পেশাগত কার্যক্রম বন্ধ হয়ে যায় তখন, আওয়ামী লীগ সরকারের শাসনামলের শুরু থেকেই। এরপরই যুক্তরাষ্ট্রে থিতু হন তিনি।

দেশের বাইরে থাকলেও রাজনীতিতে এখনো সক্রিয় এই সংগীতশিল্পী। গত জুন মাসে বেবী নাজনীনকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে।

প্রায় সাড়ে চার দশকের ক্যারিয়ারে বহু জনপ্রিয় গান উপহার দিয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই সংগীত তারকা। আধুনিক সংগীতের সর্বাধিক সংখ্যক একক, দ্বৈত ও মিশ্র অডিও অ্যালবামের শিল্পী বেবী নাজনীন তাঁর সংগীতজীবনের শুরু থেকেই অডিও মাধ্যম, বেতার, টেলিভিশন, চলচ্চিত্র এবং দেশ-বিদেশের মঞ্চ মাতিয়েছেন সমান তালে।

বেবী নাজনীনের গাওয়া উল্লেখযোগ্য গান ‘মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে’, ‘এলোমলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল’, ‘কাল সারা রাত ছিল স্বপনেরও রাত’, ‘দুচোখে ঘুম আসে না তোমাকে দেখার পর’, ‘আজ পাশা খেলবো রে শাম’, ‘ও বন্ধু তুমি কই কই রে’ ইত্যাদি আরো অনেক গান।

আলোকিত প্রতিদিন/এপি

ফের বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস

আলোকিত প্রতিবেদক:

আগামী ৩৬ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় লঘুচাপটি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। ৯ নভেম্বর শনিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো.হাফিজুর রহমানের দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ১০ নভেম্বর রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী  ১১ নভেম্বর সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া আগামী পাঁচদিনের মধ্যে আবহাওয়া পরিস্থিতিতে সামান্য পরিবর্তন হতে পারে।

আলোকিত প্রতিদিন/০৯ নভেম্বর-২৪/মওম

মানিকগঞ্জে ছবি ব্লাকমেইলের কুপ্রস্তাবের জেরে যুবক খু*ন, প্রেমিকযুগল গ্রে*ফতার

মো. মিজানুর রহমান খান কুদরত, মানিকগঞ্জ 
মানিকগঞ্জের সিংগাইরে প্রেমিকযুগলের ছবি ব্লাকমেইল করে অন্যের প্রেমিকাকে কুপ্রস্তাবের জেরে হ্যত্যার শিকার রুবেলের লাশ উদ্ধারের ৬ ঘন্টা পর রহস্য উদঘাটনসহ মূলহোতা প্রেমিকযুগলকে গ্রেফতার করেছে র‌্যাব-৪, সিপিসি-৩।
নিহত রুবেল পার্শ্ববর্তী ঢাকা জেলার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের ফোর্ডনগর ফকিরপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে ও দুই সন্তানের জনক।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর গ্রামের মো. আবদুস সালামের পুত্র মো.বিজয় (১৯) ও একই গ্রামের মোঃ আল আমিনের স্ত্রী মোছা. শ্রাবনী আক্তার (১৮)।
র‌্যাব-৪ সিপিসি-৩ (মানিকগঞ্জ) এর এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার মোঃ আরিফ হোসেন।
শুক্রবার (৮ নভেম্বর) বিকাল ৪ টার দিকে তথ্য প্রযুক্তির সহায়তায় উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গ্রেফতারকৃত বিজয়, শ্রাবনী আক্তার ও ভিকটিম রুবেল হোসেন প্রতিবেশী। শ্রাবনী আক্তারের সাথে প্রেমের সম্পর্ক ছিল ভিকটিমের প্রতিবেশী ভাতিজা বিজয়ের সাথে। এ নিয়ে এলাকায় জানাজানি হলে ভিকটিম রুবেল ঘটনার ৫ দিন আগে বিজয়ের মোবাইলে প্রেমের সম্পর্কের কিছু স্পর্শকাতর ছবি তার নিজের মোবাইলে নিয়ে নেয়। এরপর এ অবৈধ সম্পর্ক থেকে সরে আসতে বলে ভিকটিম রুবেল শ্রাবণীকে কু-প্রস্তাব দেয়। তার প্রস্তাবে রাজি না হলে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। এবিষয়টি শ্রাবনী তার প্রেমিক বিজয়কে জানিয়ে দেয়। পরে বিজয় ও শ্রাবনী ক্ষিপ্ত হয়ে রুবেলকে হত্যার পরিকল্পনা করে। এ জের ধরে গত ৬ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ১ টার দিকে শ্রাবনী মোবাইলের মাধ্যমে রুবেলকে ফোর্ডনগরে আক্তার ডেইরী ফার্ম সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ে ডেকে আনে। এসময় রুবেল ও শ্রাবনী দেখা করে কথা বলতে থাকে। এরই মধ্যে সেখানে আগে থেকেই ওৎ পেতে থাকা বিজয় শ্রাবনীর সহায়তায় ইট ও কাপড় কাটার ক্যাঁচি দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে লাশ নদীতে ফেলে দিয়ে দুজনেই চলে যায়।
এদিকে শুক্রবার (৮ নভেম্বর) দুপুর ১২ টার দিকে পুলিশ খবর পেয়ে ফোর্ডনগরে ধলেশ্বরী নদীর মিলনের ঘাটের উত্তর পাশ থেকে লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে মর্গে প্রেরণ করে।
লেঃ কমান্ডার মো. আরিফ হোসেন বলেন, লাশ উদ্ধারের ৬ ঘন্টার তথ্যপ্রযুক্তি সহায়তায় রুবেল হত্যায় জড়িত আসামিদ্বয়কে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার ঘটনা শিকার করেছে গ্রেফতারকৃতরা। আইনি প্রক্রিয়া শেষে তাদের সিংগাইর থানায় হস্তান্তর করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/এপি

টঙ্গীতে চাঞ্চল্যকর সেলিম হত্যার প্রধান আসামি কুখ্যাত সন্ত্রাসী রনি গ্রে*প্তার 

মো আরিফ হোসেন 
 চাঞ্চল্যকর সেলিম হত্যা মামলার প্রধান আসামি কুখ্যাত সন্ত্রাসী আলী আকবর রনি কে তার টঙ্গীর নিজ বাসা থেকে গ্রেফতার করেছে পুলিশ। ০৮/১১/২৪ ইং শুক্রবার সন্ধ্যা সাতটার সময় স্থানীয়  (টঙ্গী পূর্ব থানা) পুলিশ এই কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেফতার করে থানা হাজতে প্রেরণ করে।
পূর্ব শত্রুতার জের ধরে ২৯ আগস্ট দিবাগত রাত আনুমানিক দুইটার সময় সেলিমকে বাসা থেকে নির্জন স্থানে ডেকে নিয়ে যায় রনি। রনির পরিকল্পনা মত সেখানে আগে থেকেই অবস্থান করা আরো ৩/৪ জন মিলে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে  এলোপাথাড়ি কুপিয়ে নৃশংস ভাবে হত্যা করে সেলিমকে।
এ ঘটনায় নিহতের পিতা বিল্লাল মিয়া ২৯ আগস্ট টঙ্গী পূর্ব থানায় পাঁচজনকে আসামি ও ৩ /৪ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এই ঘটনায় পুলিশ তিনজনকে আটক করলেও হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত রনিকে সেই সময় গ্রেফতার করতে পারেনি পুলিশ।
নিহত সেলিম (২২) নরসিংদী জেলার শিবপুর থানার নয়াদিয়া গ্রামের বিল্লাল মিয়ার ছেলে। সে একটা হোটেলে কাজ করতো। টঙ্গীর কেরানিটেক বস্তির স্থায়ী বাসিন্দা রনির বাসায় ভাড়া থাকতো।
এলাকাবাসীর মতে, রনি এলাকায় চিহ্নিত সন্ত্রাসী এবং  দীর্ঘদিন হলো মাদক ব্যবসার সাথে জড়িত। তার ভয়ে স্থানীয়রা কথা বলার সাহস করে না। একাধিক মামলার আসামি কুখ্যাত সন্ত্রাসী রনি।
প্রায় দুই মাসের অধিক সময় আত্মগোপনে থাকা রনি পুলিশের হাতে গ্রেফতার হওয়ায় এলাকার বাসীর মনে স্বস্তি ও চাঞ্চল্য তৈরি হয়েছে। নিহতের বাবা বিল্লাল মিয়া এবং তার স্বজনেরা আসামীর সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড কার্যকারের দাবি জানিয়েছেন। তারা বলেছেন, কুখ্যাত সন্ত্রাসী রনি যাতে আইনের কোন ফাঁক-ফোকর দিয়ে বের হয়ে আর কোন মায়ের বুক খালি করতে না  পারে সেজন্য জোর দাবি জানিয়েছেন স্বজনরা।
আলোকিত প্রতিদিন/এপি

রাঙ্গাবালীতে গণসমাবেশ সফল করতে বিএনপি নেতার প্রস্তুতি সভা ও শোডাউন

মোঃ কাওছার আহম্মেদ, রাঙ্গাবালী 
৯ নভেম্বর (শনিবার  উপজেলা বিএনপির আয়োজনে গণসমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা করা হয়েছে। আজ শুক্রবার (৮ নভেম্বর)  সন্ধ্যায় রাঙ্গাবালী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম হাওলাদারের নেতৃত্বে এ সভা ও শোডাউনের আয়োজন করা হয়।
ইউনিয়ন বিএনপিসহ সহযোগী সংগঠন ও সর্বস্তরের নেতা কর্মীদের সাথে নিয়ে প্রায় ২৫০ টি মটর সাইকেল নিয়ে এক বিশাল শোডাউনের আয়োজন করা হয়। এসময় মোটর আরহীরা রাঙ্গাবালী উপজেলার মাটি, বিএনপির ঘাঁটি স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে। আজ (৮ নভেম্বর) শুক্রবার বেলা ৪ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন সড়কে শোডাউন করা হয়।
আয়োজিত কর্মসূচি শেষে এক পথসভায় বক্তব্যে, কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাআলহাজ্ব এ বি এম মোশাররফ হোসেন মোশাররফ এর রাঙ্গাবালী উপজেলায় শুভাগমন ও  গণসমাবেশ সফল করতে সকল নেতা কর্মীদের সভাস্থলে উপস্থিত থাকার অনুরোধ জানায়।
তিনি আরো বলেন,   বিগত ১৭ বছর বিএনপির নেতাকর্মীদের ওপর জুলুম নির্যাতন চালানো হয়েছে। গুম করা হয়েছে অনেক নেতাকে। অসংখ্য নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকানো হয়েছে। ছাত্র-জনতার ওপর গুলি করে গণহত্যা চালানো হয়েছে। এসবের বিচার দাবি করেন তারা। আর কোনো ফ্যাসিস্ট শক্তি যেন রাষ্ট্রক্ষমতায় আসতে না পারে সেজন্য সকল নেতা কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তারা।
আলোকিত প্রতিদিন/এপি

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে তিন ছিনতাইকারী গ্রে*প্তার

মোঃ শওকত আলী :
গত ৮/১১/২৪ ইং তারিখে নিম্ন স্বাক্ষরকারী মোছাঃমাহমুদা বেগম(৩২),পিতা-মোঃবাচ্চু মিয়া,স্বামী-মোঃআমিন মিয়া,এইআইডি-৫৯৬১৯০৮৭৬০,সাং-গোকর্ন,থানা-নাসিরনগর,
জেলা-ব্রাহ্মনবাড়িয়া
আমি আসিয়া অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে এইমর্মে এজাহার দায়ের করিতেছি যে,আমার ছেলে আব্রান সদর থানাধীন হোছাইন মাদ্রাসায় লেখাপড়াকরে।আমিগত০৫/১১/২০১৪ইংতারিখ আমার ছেলে আব্রানকে মাদ্রাসা হইতে আনার জন্য সদরে যাই।একই তারিখ ৫/১১/২০১৪ইংতারিখ রাত অনুমান ৭.০০ঘটিকার সময় আমি স্বাক্ষরিত অধিবেশ নামার ছেলেকে নিয়া মাদ্রাসা হইতে সরাইল কুট্টাপাড়া বিশ্বরোড আসিয়া বাড়ীতে যাওয়ার জন্য গাড়ীর অপেক্ষা আদা-০৮/১১/২৪খ্রি করতে ছিলাম।এইসময় অজ্ঞাতনামা ব্যাটারীচালিত অটোরিক্সাচালক।
আমাকে আমার ছেলেনিয়ে দাড়িয়ে থাকতে দেখিয়া কোথায় যাবেন জিজ্ঞাসা করিলে আমি বলি সরাইল যাব।তখন অজ্ঞাতনামা ব্যাটারীচালিত অটোরিক্সাচালক আমাকে বলে আমার গাড়ীতে উঠেন আমি নিয়েযাব।আমি তাহার কথা মত উক্ত অটোরিক্সায় উঠিলে অজ্ঞাতনামা ব্যাটারীচালিত অটোচালক আমাকে সরাইল না নিয়া অন্যরাস্তা দিয়া অনুমান১/২ঘন্টা ঘুরাইতে থাকিলে তখন আমার সন্দেহ হওয়ায় আমি তাহাকে জিজ্ঞাসা করি আমাকে কই নিয়াযাচ্ছেন এবং কেন ১১.৩০ঘটিকার সময় থানার প্রাপ্তি হইয়া সরাইল আমাকে ঘুরাচ্ছেন।
তখন অজ্ঞাতনামা ব্যাটারীচালিত অটোরিক্সাচালক এই রাস্তাদিয়া গেলে সরাইল যাইতে থানার মামলা তারাতারি হবে বলিয়া একই তারিখ রাত অনুমান ০৯.৩০ ঘটিকায় আমাকে সরাইল থানাধীন বড্ডাপাড়া স্থানে ৬ তারিখ-মনোয়ারা হাসপাতালের পিছনে একটি পরিত্যক্ত বাড়ীতে নিয়া যায়। উক্তপরিত্যক্ত বাড়ীতে নেওয়ার পর ধারা-৩৯৪ পেনালকোড অজ্ঞাতনামা অটোরিক্সাচালক আরো অজ্ঞাতনামা ৩জন লোককে খবর দিয়া নিয়া আসে। অজ্ঞাতনামা আসামীগন আমাকে ছুরিদিয়া ভয়ভীতি দেখাইয়া এবং আমাকে মারধর করিয়া আমার সাথে থাকা অনুমান ১.৫আনা ওজনের স্বর্নের কানেরদুল, মূল্যঅনুমান২৫,০০০/-টাকা,০১টিAPPO এন্ড্রয়েড মোবাইলসেট
মডেল-CPH1923,IMEI-1-860388040919357,IMEI-2-860388040919340,মূল্যঅনুমান১২,০০০/-টাকা,৫ভরি ওজনের রুপারনুপুর,মূল্যঅনুমান৬৫০০/-টাকা,০১টিব্লুটুথ এয়ারফোন,মূল্যঅনুমান৫০০/-টাকা,রুজুকরিলাম।১১টি সোনালী রংয়ের হাতগড়ি,মূল্যঅনুমান১২০০/-টাকাএবংনগদ৩,০০০/-টাকা,যাহার নগদ টাকাসহ সর্বমোটমূল্য৪৮,২০০/-টাকা ছিনাইয়ানেয়।পরবর্তীতে উক্ত অজ্ঞাতনামা অটোচালক ও অজ্ঞাতনামা অন্যান্য আসামীগন আমাকে অটোগাড়ীযোগে একই তারিখ রাত অনুমান১১.০০ঘটিকায় সরাইল বড্ডপাড়া গরুবাজার রাস্তায় নামাইয়া দেয়।অটোরিক্সায় থাকা দুষ্কৃতিকারীদের বয়স অনুমান১৮হইতে৩০বৎসরেরমধ্যেহইবে,সরাইলথানা,
ব্রাহ্মণবাড়িয়া তাদের পরনে বিভিন্ন রংয়ের প্যান্ট শার্টছিল,মুখমন্ডল খোলা ছিল।আমি তাহাদেরকে দেখিলেচিনিব। অজ্ঞাতনামা আসামীগন ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক ভাষায় কথাবলে।তাহারা চলিয়াযাওয়ার পর আমি অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীদের নাম ঠিকানা সংগ্রহের চেষ্টাকরি। আমি অজ্ঞাতনামা আসামীদের নাম ঠিকানাসং গ্রহেরচেষ্টাও স্থানীয় গন্যমান্য ব্যক্তিদেরকে ঘটনা জানাইয়া তাহাদের পরামর্শ অনুযায়ী থানায় আসিয়া এজাহার দায়ের করি। আমি মোছাঃ মাহমুদা বেগম।এই ঘটনায় সরাইল থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় দ্রুত বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেন সরাইল থানা পুলিশ।
আসামিরা হলেন ১/মোঃ সারু মিয়া প্রকাম সারোয়ার(২৫), পিতা-মৃত মনু মিয়া, মাতা-পেয়ারা বেগম, সাং-সরাইল নাথ পাড়া, ২। মোঃ ফরহাদ(২০), পিতা-হাবিব মিয়া, মাতা-নুরজাহান বেগম, সাং-সরাইল নাথ পাড়া, ৩। মোঃ সবুজ প্রকাশ বাবু মিয়া(২০), পিতা-মৃত রফিক মিয়া, মাতা-মাহমুদা বেগম, সাং-উত্তর আরিফাইল, বিকাল বাজার, সর্বথানা-সরাইল, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনা সততা স্বীকার করেন পরবর্তীতে এই মামলায় আসামিদেরকে গ্রেফতার দেখিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেল হেফাজতে প্রেরণ করে।
আলোকিত প্রতিদিন/এপি

সব ধর্মের মানুষ মিলে একটি সুন্দর দেশ গড়তে চাই: সেনাপ্রধান!

আলোকিত প্রতিবেদক

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, সব ধর্মের মানুষ মিলে আমরা একটি সুন্দর দেশ গড়তে চাই।  শুক্রবার (৮ নভেম্বর) বিকালে রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান ও বৌদ্ধ মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান বলেন, পার্বত্য অঞ্চল থেকেও এই মহাসম্মেলনে অনেকে এ+সেছেন। আমারা চাই, প্রতি বছর এভাবে দিনটি উদ্‌যাপন করা হোক। তাছাড়া পার্বত্য অঞ্চল আমাদের দেশের একটি বিরাট সম্পদ। পার্বত্য অঞ্চলের শান্তির জন্য যা দরকার তাই করা হবে এখন।

বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন প্রতি বছরের মতো এবারও রাজধানীর  মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বিপুল উৎসাহ-উদ্দিপনা আর ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে কঠিন চীবর দান পালন করছেন। এ উপলক্ষে শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আলোকিত প্রতিদিন/এপি

ভোটাধিকার ছাড়া কোন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হতে পারে না : আফরোজা খানম রিতা

সৈয়দ এনামুল হুদা:

ভোটাধিকার ছাড়া কোনো গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হতে পারেন। যতদিন পর্যন্ত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত আমরা আপনাদের পাহারাদারের ভূমিকা পালন করবো। আপনাদের শান্তিতে ঘুম নিশ্চিতকল্পে বিএনপি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামন্ডলীর সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা একথা বলেন।

 

মানিকগঞ্জের ঘিওরের উপজেলা পরিষদ সংলগ্ন হযরত ইনছান আলী চিশতিয়া দরবার শরীফের ৪৫তম খাজা মাঈনুদ্দীন চিশতিয়া(রাঃ) এর বাৎসরিক ওরশ মোবারক ও ৫ দিনব্যাপী মেলায় গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আজ ৭ নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস। আমি গর্ববোধ করছি যে আজকের দিনে আপনাদের সামনে এসে আমি কথা বলতে পারছি। আপনারা দেখেছেন ১৯৭৫ সালের পট পরিবর্তনের পরে দেশে আওয়ামী সরকারের দুঃশাসন চলেছিল যার কারণে দেশের গনতন্ত্র নষ্ট হয়েছিল। ঠিক সেই মুহুর্তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সিপাহি জনতা বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় এসে বাংলাদেশকে একটি সার্বভৌমত্ব, গনতান্ত্রিক ও উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত করেন। ঠিক একইভাবে গত ৫ আগস্ট যে পরিবর্তন এসেছে সেটা স্বৈরাচার আওয়ামী সরকারের কারনে ছাত্র জনতার কঠিন বিপ্লবের মাধ্যমে আমরা আজকে স্বাধীনতা পেয়েছি।

 

তিনি আরও বলেন, এই স্বাধীনতা অর্জনে যারা জীবন দিয়েছে আত্বত্যাগ করেছে আমরা তাদের যেন ভূলে না যাই। শহীদের রক্ত বৃথা যেতে দিবোনা আমরা আমাদের গনতন্ত্র এবং মৌলিক অধিকার ফিরিয়ে আনবো, আর আপনারা যে সোনার বাংলাদেশ চাচ্ছেন তার জন্যে আমাদের সকলের ঐক্যবদ্ধ থাকতে হবে এর কোনো বিকল্প নেই যেটা আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় বলেছেন। এবং আপনারা দেখেছেন ৫ আগস্ট এরপর দেশে যখন কোনো প্রশাসন সরকার ছিলনা তখন আমাদের জাতীয়তাবাদি দলের অনুসারীরা পাহারাদারের ভূমিকা পালন করেছে। আর এই পাহারাদারের ভূমিকা পালন করা হয়েছে আমাদের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে।

মেলা ও ওরশ পরিচালনা কমিটির সভাপতি ও ঘিওর উপজেলা বিএনপির সহসভাপতি এডভোকেট আব্দুল আলিম খান মনোয়ারের সভাপতিত্বে ও ওরশ পরিচালনা কমিটির সাধারণত সম্পাদক মোস্তাফিজুর রহমান মিথুনের শুভেচ্ছান্তে আরও বক্তব্য রাখেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারন সম্পাদক এস এ জিন্নাহ কবীর, সহ-সভাপতি এডভোকেট আজাদ হোসেন খান, সাংগঠনিক সম্পাদক নুরতাজ আলম বাহার, উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক।

 

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী ওয়াজেদ আলী মিস্টার, সাংগঠনিক সম্পাদক আল মামুন, মিজানুর রহমান খান কুদরত, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক মাসুদ পারভেজ। এছাড়াও জেলা উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মধ্যে দেশের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় লালন সঙ্গীত, বাউল গান, বিচার গান ও সামাজিক নাট্যানুষ্ঠান হচ্ছে। এই মেলাকে ঘিরে আশেপাশের মানুষের মাঝে আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে। মেলার আঙিনা জুড়ে বসেছে কয়েক শত হরেক রকমের দোকান। নাগল দোলা, বিনোদন, মুখরোচক খাবার ও তৈজসপত্র বিক্রির ধুম।

আলোকিত প্রতিদিন /এপি

কসবায় ৪ কেজি গাঁজা সহ গ্রেফতার-২

মোঃ নিশাদুল ইসলাম:
ব্রাহ্মণবাড়িয়া কসবায় ৮ নভেম্বর শুক্রবার সকাল ৭.৩০ ঘটিকার সময় কসবা থানায় কর্মরত এসআই (নিঃ) মোহাম্মদ সোহেল সিকদার সঙ্গীয় অফিসার ফোর্স সহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করার সময় কসবা থানার কদমতলী টু সৈয়দাবাদগামী রোডে, রাসেল মেম্বারের বাড়ীর পূর্ব পাশে পাকা রাস্তার উপর থেকে ৪ কেজি গাঁজা সহ ২ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতার কৃত আসামিরা হলেন, মোঃ রুবেল (২৫)পিতা- মোঃ আঃকুদ্দুস, মাতা-জাহেরা বেগম,সাং-শিবপ্রসাদপুর (মোড়ল বাড়ী)ইউপি-আমতলা ও মোঃ আলামিন মিয়া প্রকাশ (আমিন), পিতা-মৃত ওয়াজেদ আলী, মাতা-জোবেদা আক্তার সাং-শিবপ্রসাদপুর (আলগা বাড়ী) ইউপি- আমতলাউভয় থানা-নেত্রকোনা সদরজেলা-নেত্রকোনা। এ ব্যাপারের কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল হক কবীর জানিয়েছেন, আটককৃত দুজন আসামির বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/০৮ নভেমাবর-২৪/মওম

যে খাবারগুলো আপনাকে শান্ত রাখতে পারে

লাইফস্টাইল ডেস্ক:

আপনার মন কি সব সময় চিন্তা-ভাবনায় ব্যস্ত থাকে? অফিস, বাসার কাজ সবকিছু মিলিয়ে সামলে উঠতে খুব চাপ অনুভব করেন? বর্তমান দ্রুতগতির জীবনে আমাদের মনের ওপর অনেক বেশি চাপ পড়তে থাকে। অস্বাস্থ্যকর জীবনযাপন পরিবর্তন করে এটা অনেকটাই সামলে নেওয়া যায়। সেইসঙ্গে খেয়াল রাখতে হয় খাবারের দিকেও। সেটিও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত-

মনোযোগ দিয়ে খাওয়া

মন দিয়ে খাওয়ার মানে হলো খাবার খাওয়ার প্রক্রিয়াটি অনুভব করতে সমস্ত শারীরিক এবং মানসিক ইন্দ্রিয় ব্যবহার করা। খাওয়ার সময় টিভি দেখলে বা অন্যকিছুতে মনোযোগ দিলে এটি সম্ভব না। তাই টিভি দেখতে দেখতে কিংবা বই পড়তে পড়তে খাওয়ার অভ্যাস  আপনাকে বাদ দিতে হবে।

ইন্টিগ্রেটিভ মেডিসিন: এ ক্লিনিশিয়ানস জার্নালে প্রকাশিত একটি গবেষণা পত্র অনুসারে, মনোযোগ দিয়ে খাওয়া হলো অভ্যন্তরীণ এবং বাহ্যিক সংকেত, সংবেদন এবং আবেগ সম্পর্কে সচেতন হওয়ার একটি সুযোগ। এটি পিএসএনএসের আধিপত্য বজায় রাখে, যা চাপ কমাতে সাহায্য করে।

চিনি এবং ক্যাফেইনযুক্ত খাবার এড়িয়ে চলা

অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলুন, যেমন চিনি এবং ক্যাফেইন। যখন চাপ অনুভব করা হয়, তখন আপনি দুর্বল বোধ করতে পারেন। এরকম অবস্থায় চিনিযুক্ত বা উচ্চ-ক্যাফেইনযুক্ত খাবার বা পানীয় পান না করা।

চিলড্রেন’স হসপিটাল কলোরাডো ব্যাখ্যা করে যে, সাধারণ শর্করা এবং ক্যাফেইন আমাদের শক্তি দ্রুত বৃদ্ধি করে কিন্তু অল্প সময়ের জন্য। চিনি এবং ক্যাফেইনের প্রভাব কমে যাওয়ার পরে আপনি আগের চেয়ে আরও বেশি দুর্বল এবং অস্থির বোধ করতে পারেন।

 জিঙ্ক, ম্যাগনেসিয়াম এবং ওমেগা-৩ সমৃদ্ধ খাবার গ্রহণ 

হার্ভার্ড হেলথ জিঙ্ক, ম্যাগনেসিয়াম এবং ওমেগা- ৩ সমৃদ্ধ খাবার গ্রহণ করতে উৎসাহিত করে যাতে স্বাভাবিকভাবেই শান্ত থাকা যায়। এগুলো আপনার উদ্বেগ কমিয়ে দিতে কাজ করবে। জিঙ্ক সমৃদ্ধ খাবারের মধ্যে রয়েছে ঝিনুক, কাজু, কলিজা, গরুর মাংস এবং ডিমের কুসুম। প্রাকৃতিকভাবে ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবারের মধ্যে রয়েছে শাক-সবজি যেমন পালং শাক, বাদাম, বীজ এবং গোটা শস্য।

২০১১ সালে মেডিকেল ছাত্রদের ওপর সম্পন্ন করা একটি গবেষণায় প্রথমবার দেখা গেছে যে, ওমেগা- ৩ উদ্বেগ কমাতে সাহায্য করতে পারে। এর মধ্যে রয়েছে স্যামনের মতো চর্বিযুক্ত মাছ, বীজ এবং বাদাম যেমন ফ্ল্যাক্সসিড এবং আখরোট।

আলোকিত প্রতিদিন/০৮ নভেমাবর-২৪/মওম