আজ , ।   
Home Blog Page 682

কাকরাইল মসজিদের দায়িত্ব নিয়েই জুমা পড়লেন সাদপন্থীরা!

অনলাইন ডেস্ক..

কাকরাইল মসজিদে জুমার নামাজ আদায় করছেন তাবলীগ জামাতের মাওলানা সাদপন্থিরা। দুপুর ১২টা ১০ মিনিটে নামাজ শুরু হয়ে সাড়ে ১২টায় শেষ হয় নামাজ।

শুক্রবার (১৫ নভেম্বর) সরেজমিনে কাকরাইল এলাকা ঘুরে দেখা যায়, সকাল থেকেই সাদপন্থিরা মসজিদ এলাকায় আসতে শুরু করে তারা। আস্তে আস্তে তাদের জমায়েত অনেক বড় হয়ে যায়। প্রধান সড়ক পার হয়ে প্রধান বিচারপতির বাসভবন ছাড়িয়ে কাকরাইল মোড় পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে জুমার নামাজ আদায় করেন মুসল্লিরা।

জানা গেছে, তাবলিগ-জামাতের বিবদমান দ্বন্দ্বের পর থেকে বিগত ৭ বছর ধরে প্রশাসনের সিদ্ধান্তে কাকরাইল মসজিদে অবস্থানের ক্ষেত্রে জুবায়েরপন্থিরা ৪ সপ্তাহ ও সাদপন্থিরা দুই সপ্তাহ করে পর্যায়ক্রমে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিল। যদিও বিগত সরকারের এমন বৈষম্যপূর্ণ সিদ্ধান্তের প্রতিবাদ করে আসছিল সাদপন্থিরা। এখন পুরো কাকরাইল মসজিদ অবৈধ দখল করে ১৫ নভেম্বর থেকে অবস্থান নিতে চায় জুবায়েরপন্থিরা। বুধবার (১৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব কথা জানান সাদ অনুসারীরা।

তারা আরও বলেন, অপরদিকে কাকরাইল মসজিদের একটি অংশে এমনিতেই জুবায়েরপন্থিরা সারা বছর মাদ্রাসার নামে আলাদা অবস্থান নিয়ে থাকেন। কিন্তু হেফাজতপন্থি আলেমদের সাম্প্রতিক ঘোষণার প্রেক্ষাপটে জুবায়েরপন্থিরা সরকারি সিদ্ধান্ত অমান্য করে কাকরাইল মসজিদ স্থায়ীভাবে দখল নেওয়ার ঘোষণা দেওয়াকে রক্তক্ষয়ী সংঘাতের দিকে ঠেলে দেওয়ার আশঙ্কা করছেন তারা।

আলোকিত প্রতিদিন/এপি

অসুস্থ রুবিনার পাশে জেএসএস ট্রাস্ট

রাকিবুল হাসান (বিশেষ প্রতিবেদক): জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নির্বাহী সদস্য রুবিনা আক্তার গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। খবর পেয়ে সংস্থার চেয়ারম্যান লায়ন মোঃ নুর ইসলাম সাহেবের নির্দেশে, ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেনের নেতৃত্বে একদল নেতৃবৃন্দ রুবিনা আক্তারের চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান।
এই প্রতিনিধি দলে ছিলেন সংস্থার ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, মহাসচিব লায়ন মোঃ হেলাল উদ্দিন হিলু, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম লাকী, আজীবন সদস্য মোঃ সাউকি বিপ্লব, এবং আপ্যায়ন বিষয়ক সম্পাদক শারমিন আক্তার। তারা রুবিনা আক্তারের চিকিৎসার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন এবং তাকে উন্নত চিকিৎসা প্রদান নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। তদুপরি, রুবিনা আক্তারের চিকিৎসার জন্য নগদ অর্থ অনুদান প্রদান করেন।
এ বিষয়ে সংস্থার ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন বলেন, “বিগত সময়ে জাতীয় সাংবাদিক সংস্থা তৃণমূল পর্যায়ের সংবাদকর্মীদের বিপদে-আপদে পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও পাশে থাকবে।” সংস্থার মহাসচিব লায়ন মোঃ হেলাল উদ্দিন হিলু বলেন, “আমরা আমাদের সংস্থার সকল নেতাকর্মীদেরকে ট্রাস্টের মাধ্যমে সহায়তা প্রদান অব্যাহত রাখবো।”
সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম লাকী বলেন, “জাতীয় সাংবাদিক সংস্থা একটি ঐতিহ্যবাহী সংগঠন। আমরা সমগ্র বাংলাদেশের সাংবাদিকদেরকে ট্রাস্টের ছায়াতলে এনে তাদের বিপদে-আপদে পাশে দাঁড়াবো এবং সাংবাদিকদের কল্যাণে একটি শক্তিশালী, সাংবাদিক বান্ধব সংগঠন হিসেবে জাতীয় সাংবাদিক সংস্থা ট্রাস্ট ভূমিকা পালন করবে।”
আলোকিত/১৫/১১/২০২৪/আকাশ

অধ্যক্ষ’র অপসারনের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

মোঃ সোহাগ (বিশেষ প্রতিনিধি): পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. বশির আহমেদের অপসারনের দাবিতে মানববন্ধন করেছে সাধারন শিক্ষার্থীরা। দূর্নীতি এবং অনিয়মের অভিযোগ এনে বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে কলেজের সামনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধন শুরুর আগে একদল দুর্বৃত্তরা তাদের বাঁধা প্রদান করেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীদের। শিক্ষার্থী ওমর তালুকদার জানান, আওয়ামীলীগের দোসর বশির আহমেদ ব্যাপক অনিয়ম দুর্নীতি করেছে,এখন তার অপসারন সময়ের দাবী। তাকে অপসারন করা না হলে আমরা কঠোর আন্দোলন করা হবে। অপর শিক্ষার্থী রাব্বি মোল্লা বলেন, বসির স্যারের দর্নীতির শেষ নেই। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। আমারা মানববন্ধন শুরু করার আগেই স্যারের সহযোগীরা আমাদের বাঁধা প্রদান এবং হামলা করেছে। তারপরও আমরা মানববন্ধন করেছি। তাকে অপসারন না করা পর্যন্ত পর্যায়ক্রমে আমাদের আন্দোলন চলবে।
এ বিষয়ে ধানখালী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: বসির আহমেদ বলেন, আমার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা এবং বানোয়াট।
আলোকিত/১৪/১১/২০২৪/আকাশ

আ.লীগের ষড়যন্ত্র দৃঢ় হাতে দমন করতে হবে: আমিনুল হক

ইমরান হোসেন : বিশেষ প্রতিনিধি
প্রকাশ,১৪ নভেম্বর রোজ  বৃহস্পতিবার ২০২৪ ইং। 
যে দলের প্রধান নেতা (শেখ হাসিনা) তার কর্মী-নেতাদের রেখে পালিয়ে যায় সে দলকে ভয় পাওয়ার কোনো কারণ নাই  বলেছেন বিএনপি কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।
তিনি বলেন,ওরা (আওয়ামী লীগ) নিজেরাই ভীত,কারন ওরা অন্যায়কারী, ওরা অত্যাচারী,ওরা স্বৈরাচার,তবে ওরা পালিয়ে গেলেও দেশের ভিতরে বাহিরে  আবারও ষড়যন্ত্র করার চেষ্টা করছে, তাদের কোন ষড়যন্ত্র সফল হতে দেয়া যাবে না। দৃঢ় হাতে এদেরকে দমন করতে হবে।
আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে   বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পল্লবী রুপনগরের ৭টি ওয়ার্ডে ফ্রী হেলথ স্ক্রিনিং কর্মসূচী উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আমিনুল হক বলেন,আওয়ামী স্বৈরাচারের দোসর ও তাদের প্রেতাত্মারা এখনো দেশের পাড়া মহল্লার আনাচে কানাচে রয়ে গেছে।তারা সাধারণ জনগণকে বিভ্রান্ত করার চক্রান্ত করছে। বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান তিনি।
বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন,গত দেড় দশকে আওয়ামী লীগ যা করেছে বিএনপি ঠিক তার বিপরীত কাজ করবে;
আওয়ামী লীগ এদেশের জনগণের ওপরে যেভাবে জুলুম অত্যাচার নির্যাতন ও নিপীড়ন চালিয়েছে;কিন্তু আমরা এদেশের জনগণের পাশে থেকে জনগণের জন্য শতভাগ কাজ করে একটা সুন্দর সমাজ গড়তে চাই।
আমিনুল হক বলেন, ১/১১ এর পরে আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছে, তখন তারা নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করে ধরে রাখার জন্য সংবিধান থেকে তত্বাবধায়ক সরকারের বিলটি বাতিল করে দিয়েছে।কারন জনগণের ভোট পাবে না বলেই তারা (আওয়ামী লীগ) তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে জনগণের ভোটাধিকার হরণ করেছে।যার ফলশ্রুতিতেই গত ১৫ বছরে কেউ ভোট দিতে পারেনি।
তিনি আরও বলেন,ক্ষমতায় গেলে ডায়াবেটিস প্রতিরোধে প্রত্যেক এলাকায় খেলার মাঠসহ হাঁটা-চলার জন্য ওয়ার্কিং পথ তৈরি এবং পার্কের ভিতরে পার্কিং ব্যবস্হা ও করে দিবো আমরা। একটা সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে যা যা করণীয় সবই করবে বিএনপি।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য মাহাবুব আলম মন্টু,ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী রনি,সাবেক ওয়ার্ড কাউন্সিলর সাজ্জাদ হোসেন,মহানগর উত্তর মহিলাদল যুগ্ম আহবায়ক লাইলী বেগম,পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হুসাইন খান,সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ আলী গাজী, আনিছুর রহমান,রুপনগর থানা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ হাবিবুর রহমান হাবিব,অলিউল হাসানাত তুহিন মাষ্টার,পল্লবী থানা যুবদলের আহবায়ক  নূর সালাম সদস্য সচিব গোলাম কিবরিয়া,যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন,জাসাস মহানগর উত্তর যুগ্ম আহবায়ক আলী আসরাফ লিটন,
ছাত্রদল পল্লবী থানা সভাপতি জুয়েল খন্দকার,ছাত্রদল রুপনগর থানা সভাপতি  মনিরুজ্জামান রনি,মহিলাদল পল্লবীর সভাপতি লাকী রহমান,সাধারণ সম্পাদক সৈয়দা দিলারা পলি সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোকিত প্রতিদিন/এপি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ২৪২ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা!

আলোকিত প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের ২৪২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দলটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম গণমাধ্যমে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কমিটি অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 

ঢাবি শাখা ছাত্রদলের এ কমিটিতে ১৪ জনকে সহসভাপতি, ৪৩ জনকে যুগ্ম-সাধারণ সম্পাদক ও সহসাধারণ সম্পাদক, ৩৯ জনকে সহসাংগঠনিক পদে রাখা হয়েছে বলে জানা গেছে।

এর আগে চলতি বছরের ১ মার্চ শাখা ছাত্রদলের ৭ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। আংশিক কমিটিতে সভাপতি হিসেবে গণেশ চন্দ্র রায় এবং সাধারণ সম্পাদক হিসেবে নাহিদুজ্জামান শিপন নেতৃত্বে আসে।

এছাড়া আংশিক কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে ছিলেন মাসুম বিল্লাহ, সহসভাপতি হিসেবে আনিসুর রহমান খন্দকার অনিক, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে নাছির উদ্দীন শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে শামীম আক্তার শুভ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে ছিলেন নূর আলম ভূঁইয়া ইমন।

আলোকিত প্রতিদিন/এপি

চট্টগ্রাম শহরে ব্যাটারি চালিত রিকশা নিয়ে চোর-পুলিশ খেলা হচ্ছে

মোঃ আবদুল ওয়াদুদ, চট্টগ্রাম
চট্টগ্রাম শহরে কোনভাবেই থামানো যাচ্ছে না ব্যাটারিচালিত রিকশা। গোটা শহরজুড়ে দাপিয়ে বেড়ানো ব্যাটারিচালিত রিকশা দিন দিন বাড়ছেই। রেজিষ্ট্রেশন নম্বর না থাকায় ওই বাহনটির চালক কিংবা মালিকের বিরুদ্ধে মামলাও দিতে পারছেন না ট্রাফিক পুলিশ। তবে নগরীতে কী পরিমাণ ব্যাটারিচালিত রিকশা রয়েছে তারও সঠিক হিসেব নেই কোন সংস্থার কাছে।
তবে আনুমানিক ধারণা অর্ধ লক্ষাধিক ব্যাটারিচালিত রিকশা চলাচল করছে চট্টগ্রাম শহরে। সরকার পরিবর্তনের পর ঢাকায় ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে। সেখানে জব্দ করার পর রিকশাগুলো স্ক্র্যাপ হিসেবে নিলামে বিক্রি করে দেয়া হচ্ছে। ট্রাফিক বিভাগ জানিয়েছে, নগর ট্রাফিকের চার বিভাগে প্রতিদিন শতাধিক ব্যাটারিচালিত রিকশা আটক করা হচ্ছে। নগরীর মনসুরাবাদ ও সদরঘাট ডাম্পিং ইয়ার্ডে তিল ধারণের ঠাঁই নেই।
সীমাবদ্ধতার কারণে ১০দিন আটক রাখার পর রিকশাগুলো আবার ছেড়েও দেয়া হচ্ছে। ছেড়ে দেয়ার পর সেই রিকশা আবার চলাচল করছে সড়কে। এতে চোর-পুলিশ খেলা হচ্ছে। কাজের কাজ কিছুই হচ্ছে না। চার্জিং পয়েন্ট, গ্যারেজে অভিযান ও জব্দ করার পর ধ্বংস না করা পর্যন্ত ব্যাটারিচালিত রিকশা বন্ধের পরিকল্পনা সফলতার মুখ দেখবে না, এমনটিই ধারণা নগর ট্রাফিক বিভাগের উপ-কমিশনার (ডিসি-উত্তর) জয়নুল আবেদীনের।
ডিসি জয়নুল আবেদীন সাংবাদিকদের জানান, ট্রাফিকের উত্তর জোনে প্রতিদিন ৪০-৫০টি ব্যাটারি রিকশা আটক করা হচ্ছে। একইভাবে ট্রাফিকের অন্য জোনেও আটক করা হচ্ছে। আগে আটকের পর ডাম্পিং ইয়ার্ডে ২১ দিন আটকে রাখা হতো। কমিশনার মহোদয় ২১ দিনের স্থলে আটক করে রাখার সময়সীমা ১০ দিন করার নির্দেশনা দিয়েছেন। ডাম্পিং ইয়ার্ডে স্থান সংকুলান না হওয়ায় দীর্ঘ সময় আটকও রাখা যাচ্ছে না।
যাত্রীদের অনেকেই অভিযোগ করে জানান, চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশা আটক ও ছাড়ার মধ্যে একটি বাণিজ্য রয়েছে। বিগত সরকারের আমলের অনেক কর্মকর্তা এখনও সিএমপিতে বহাল তবিয়তে রয়েছেন। তারা নতুন পুলিশ কমিশনারকে খুব একটা সহযোগিতা করছেন না। অপরদিকে কয়েক বছর পূর্বে চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের পক্ষে সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ও প্যাডেলচালিত রিকশার পক্ষে মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি সিদ্দিক মিয়া আদালতে দুটি রিট করেছিলেন। রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশনাও দিয়েছিল। কিন্তু সেই নির্দেশ অমান্য করে চট্টগ্রাম মহানগরীতে ব্যাটারী চালিত রিকশা দাপিয়ে বেড়াচ্ছে। এতে প্রতিনিয়ত ঘটছে নানা দুর্ঘটনাও।
আলোকিত প্রতিদিন/এপি

আরিচায় বিআইডব্লিউটিএ’র ড্রেজিংয়ের ফ্লোটারে আগুন!

মো. মিজানুর রহমান খান কুদরত, মানিকগঞ্জ
মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ঘাট এলাকায় বিআইডব্লিউটিএ’র ড্রেজিং মেশিনের পাইপে (ফ্লোটারে) আগুন লেগেছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় বিআইডব্লিউটিয়ের ড্রেজিং অফিসের সামনে এ ঘটনা ঘটে। পুড়ে যাওয়া পাইপের সংখ্যা ও ক্ষতির পরিমাণ নির্ণয়ের কাজ চলছে।
জানা গেছে, নদীতে ড্রেজিংয়ের সময় পাইপ ভাসমান রাখার জন্য ফোম নির্মিত পলিথিন আচ্ছাদিত বয়া ব্যবহার করা হয়। এ বছর জুন মাসে ড্রেজিংয়ের জন্য আনা প্রায় আট ফুট উঁচু ও ১৬ ফুট ব্যাসের বেশকিছু পাইপ আরিচা পুরাতন লঞ্চঘাট এলাকার জেগে ওঠা চরে রাখা হয়।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে পাইপে আগুন লাগার খবর নিকটবর্তী ড্রেজার অফিসে জানানো হলেও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়নি। সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বে অবহেলা ও গড়িমসির এ পর্যায়ে উত্তরদিক থেকে প্রবাহিত বাতাসে আগুন দ্রুত ছড়ায় বলে অভিযোগ উঠেছে। তবে, কর্মকর্তারা এ অভিযোগ অস্বীকার করেন।
ড্রেজার ইউনিট নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ বলেন, ‘সকাল ৮টার দিকে আগুনের সূত্রপাত হলে স্থানীয়ভাবে নিয়ন্ত্রণে আনার চেষ্টা ব্যর্থ হয়। এ ঘটনা নাশকতা বলে সন্দেহ করা হচ্ছে।’
ড্রেজিং ইউনিটের একাধিক কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, নদীর পাড়ে দীর্ঘদিন ধরে রাখা এ সকল পাইপ পাহারা দেওয়ার জন্য সংস্থার কোনো লোক নিযুক্ত ছিল না। তবে, সংস্থার কর্মকর্তারা জানান, বেইজ অফিসের গেটে আনসার কর্মরত থাকে।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ মিয়া জানান, সকাল পৌনে ৯টার দিকে খবর পেয়ে শিবালয় ও ঘিওর উপজেলার তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় দু’ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ ।
আলোকিত প্রতিদিন/এপি

উদ্ধারকৃত ৩৩টি মোবাইল ফোন হস্তান্তর করলেন রাজশাহীর পুলিশ সুপার

নাহিদ ইসলাম:
রাজশাহী জেলা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত ৩৩টি মোবাইল ফোন হস্তান্তর করা হয়েছে। রাজশাহীর পুলিশ সুপার মো: আনিসুজ্জামান তাঁর কার্যালয়ে প্রকৃত মালিকের নিকট মোবাইলগুলো ফিরিয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু সালেহ মো: আশরাফুল আলম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: রফিকুল আলম-সহ জেলার ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ।
এসময় পুলিশ সুপার মো: আনিসুজ্জামান বলেন, আমরা প্রতিনিয়ত মোবাইল ফোন উদ্ধার করি। এ কাজের জন্য আমার কার্যালয়ের আইসিটি শাখায় একটি ডেডিকেটেড টিম রয়েছে। তা ছাড়া রাজশাহী জেলার ৮ টি থানাও মোবাইল ফোন উদ্ধার করে। তিনি আরও বলেন, হারিয়ে যাওয়া কোনো কিছু প্রকৃত মালিকের নিকট পুনরায় ফিরিয়ে দেওয়া অনেক আনন্দের।
হারানো ফোন পুনরায় ফিরে পেয়ে প্রকৃত মালিকগণ অনেক খুশি। তাঁরা রাজশাহী জেলা পুলিশের এই ভালো কাজের প্রশংসা করেন। তারা আশা করেন রাজশাহী জেলা পুলিশ এভাবে সাধারণ মানুষের পাশে থেকে সেবা প্রদান করে যাবে।
উল্লেখ্য, মোবাইল ফোন হারানো ব্যক্তিগণ সংক্ষুব্ধ হয়ে বিভিন্ন সময় রাজশাহী জেলার বিভিন্ন থানায় সাধারণ ডায়েরি করেন। এরই পরিপ্রেক্ষিতে রাজশাহী জেলার আইসিটি শাখার এএসআই(নিরস্ত্র) মো: জাহাঙ্গীর আলম গতকাল পর্যন্ত বিভিন্ন ব্র্যান্ডের ৩৩ টি মোবাইল ফোন উদ্ধার করেন। এর মধ্যে ভিভো ব্র্যান্ডের ৫ টি, অপ্পো ৪ টি, স্যামসাং ১০ টি, নকিয়া ১ টি, শাওমি ৭ টি, সিম্ফনি ১টি, রিয়েলমি ৩ টি, ইনফিনিক্স ১ টি ও ওয়ালটন ১ টি।
নাহিদ ইসলাম রাজশাহী জেলা প্রতিনিধি, এডিটর মহোদয় আপনার মোবাইল নাম্বারটি পাঠান আইডি কার্ডের ছবি পাঠানো হয়েছে গতকালের নিউজ পত্রিকায় যায়নি।
আলোকিত প্রতিদিন/ ১৪ নভেম্বর-২৪/মওম

ফেনীর নবাগত জেলা প্রশাসকের সাথে বিএমইউজে নেতৃবৃন্দের মত বিনিময় 

প্রেস বিজ্ঞপ্তি: 
ফেনীর নবাগত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম এর সাথে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন ( বিএমইউজে)  ফেনী জেলা কমিটির সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা প্রশাসক সভা কক্ষে মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন সরকার কর্তৃক অনুমোদিত বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে), ফেনী জেলার সভাপতি এম এ সাঈদ খান ও সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ ভূঁইয়া, সহ সভাপতি এম এ দেওয়ানী, ফারুক সবুজ,  যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক ভূঁইয়া, আতিকুর রহমান রোজেন, সাংগঠনিক আলাউদ্দিন সবুজ, সহ সাংগঠনিক সম্পাদক কাজী আশরাফুল হাসান টুটুল, কোষাধ্যক্ষ ওবায়দুল হক, সহ কোষাধ্য আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক গাজিউল হক, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আফতাব মোমিন, প্রচার সম্পাদক কাজী নুরুল  আলম নিলু, নির্বাহী সদস্য মিজানুর রহমান পলাশ, আর এ জাবেদ ডা. কামাল
আলোকিত প্রতিদিন/এপি

টাঙ্গাইলে নাশকতা মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩

সাইফুল ইসলাম সবুজ:
টাঙ্গাইলে বৈষম্যবিরোধী আন্দোলনে নাশকতা মামলায় সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মামুন সিকদারসহ ৩জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যটিলিয়ান(র‌্যাব)-১৪।
১৩ নভেম্বর বুধবার রাতে উপজেলার ধুলটিয়া বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন-টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের বীরপুশিয়া গ্রামের ফজল সিকদারের ছেলে মামুন সিকদার(৪১),একই গ্রামের বাহেজ উদ্দিনের ছেলে মমিতুল ইসলাম প্রমি(৩০) ও ঢেলি করটিয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে সাব্বির। বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব নিশ্চিত করেছে।
র‌্যাব জানায় গত ৪ আগস্ট টাঙ্গাইল শহরের বটতলায় সকালে বৈষম্যবিরোধী আন্দোলনে দু:স্কৃতিকারীরা ছাত্র-জনতার উপর হামলা করে। এতে মিছিলে অংশগ্রহনকারী লতিফ মিয়া নামে এক ব্যাক্তি গুরুতর আহত হয়। এঘটনায় লতিফ মিয়া বাদী হয়ে ১৩ নভেম্বর টাঙ্গাইল সদর থানায় একটি নাশকতা মামলা( নং ১৮) দায়ের করেন।
এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৪ সিপিপি-৩ টাঙ্গাইল ক্যাম্পের একটি টিম ১৩ নভেম্বর রাতে উপজেলার ধুলুটিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে  টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়।
আলোকিত প্রতিদিন/ ১৪ নভেম্বর-২৪/মওম