আজ , ।   
Home Blog Page 666

ডাসার উপজেলা কৃষকদলের আনন্দ র‍্যালি, মিষ্টি বিতরন ও আলোচনা সভা 

সৈয়দ মোকারাম হোসেন (হেমায়েত): মাদারীপুরের ডাসার উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহবায়ক কমিটি ঘোষনা করায়, নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোঃ আরিফ বিল্লাহ নেতৃত্বে আনন্দ মিছিল, মিষ্টি বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) বিকেলে ডাসার উপজেলা কৃষকদলের নবগঠিত কমিটির সদস্য সচিব আরিফ বিল্লাহ্’র নেতৃত্বে মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ ডাসার পুরান থানা মোড় বিএনপির দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় সদস্য সচিব মোঃ আরিফ বিল্লাহ্ বলেন বিগত ফ্যাসিস্ট সরকারের মিথ্যা এবং হয়রানি মূলক তারেক রহমানের উপর বিভিন্ন মামলার নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং অবিলম্বে অন্তবর্তী কালীন সরকারের কাছে নির্বাচন দাবি করেন শেষে মিষ্টি বিতরনের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক টিটু শেখ, যুগ্ম আহবায়ক মাহবুব হাওলাদার সহ অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। জানা যায় গত ২০ নভেম্বর ডাসার উপজেলা কৃষক দলের আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়, একটিতে আহ্বায়ক করা হয়েছে মীর হোসেনকে, সদস্য সচিব করা হয় আরিফ বিল্লাহকে। কমিটিতে ২০সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করে মাদারীপুর জেলা কৃষকদলের আহ্বায়ক এ্যাড অলিউর রহমান দর্জি ও সদস্য সচিব অহিদুজ্জামান খান।

আলোকিত প্রতিদিন/এপি

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটো রিকশার ৮ যাত্রী নিহত, আহত ১

মো ফয়েজ:

ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকায় ট্রেনের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার ৮ যাত্রী নিহত হয়েছে, এতে আহত হয়েছে আরো ১ জন। মঙ্গলবার সকাল ১০ টায় কালিকাপুর রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

নিহতের বিষয়ে নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনটি সকাল ১০টায় বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকায় একটি অবৈধ রেলক্রসিং দিয়ে পার হওয়ার সময় যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় অটোরিকশায় থাকা ৪ যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। এছাড়া হাসপাতালে নেয়ার পথে অন্যান্য যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয় অন্তত আরো ১জন।

নিহতরা হলো ১/আলী আহমদ পিতা মৃত- মনসুর আলী বাকশীমুল ২/সাজু মিয়া পিতা তৈয়ব আলী বাকশীমুল ৩/ সানু বিবি স্বামী মনির হোসেন বাকশীমুল ৪/ রফিজ মিয়া পিতা-মৃত আসমত আলী ৫/ হোসনেয়ারা বেগম স্বামী মৃত ফজলু মিয়া খোাধাইধুলী ৬/ সফর জান আক্তার স্বামী আলী আশ্রাফ মীরজাপুকুর পাড় ৭/ লুৎফা বেগম স্বামী আবদুল মালেক বাকশীমুল ৮/হুসনেয়ার নাতী শুক্কুর বয়স ৭বছর।

লাকসাম রেলওয়ে থানার ওসি এমরান হোসেন বলেন, যেখানে দুর্ঘটনা ঘটেছে, সেই লেভেল ক্রসিংটি অবৈধ। ট্রেন আসার বিষয়টি বুঝতে না পেরে হঠাৎ রেললাইনে উঠে পড়ায় দুর্ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থলে একজনের মরদেহ পেয়েছি। বাকিদের মরদেহ স্বজনেরা নিয়ে গেছেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

আলোকিত প্রতিদিন/ ২৬ নভেম্বর-২৪/মওম

আখাউড়ায় পুলিশের অভিযা*নে গ্রে*প্তার-৪

মোঃ নিশাদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারী পরোয়ানার আসামীসহ ৪ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযান পরিচালনাকালে এসআই(নিরস্ত্র) মোঃ জহিরুল হক, এএসআই(নিরস্ত্র) মোঃ কাজী হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স সহ দায়রা নং-১২৩/১১, জিআরপি মামলা নং ৫(৭)১০ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী জাকির হোসেন ভূইয়া প্রকাশ জাক্কু(১৮), পিতা-মৃত নুর ভূঁইয়া প্রকাশ এতিম আলী, সাং-রাধানগর(ইদ্রিস মিয়ার বাড়ি) থানা আখাউড়া, জেলা- ব্রাহ্মণাবাড়িয়া।
এদেরকে আখাউড়া থানা এলাকায় হইতে গ্রেফতার করা হয়।অপর অভিযান পরিচালনাকালে এসআই(নিরস্ত্র) মোঃ বাবুল মিয়া সঙ্গীয় ফোর্স সহ আখাউড়া থানার মামলা নং-০১, জিআর-২২০, তাং-০১/১১/২০২৪ ইং, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড এর আসামী ১।
আব্দুল্লাহ মিয়া (২২), পিতা-মোঃ নায়েব আলী মিয়া, ২। মোঃ তামিম রানা (২০) পিতা মৃত মামুন মিয়া ও ৩। মোঃ সাইমন মিয়া (১৯) পিতা- মোঃ দানু মিয়া, সর্ব সাং-ছতুরাশরীফ (উত্তর পাড়া), থানা-আখাউড়া, জেলা-রাহ্মণবাড়িয়া। এদেরকে আখাউড়া থানাধীন ছতুরাশরীফ এলাকায় হইতে গ্রেফতার করা হয়। আখাউড়া থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আবুল হাসিম জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/এপি

আদালতে আইনজীবীকে ‘কুপি*য়ে হ*ত্যা করল’ ইসকন সদস্যরা

আলোকিত প্রতিবেদক : চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে ইসকন (আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ) সদস্যদের হামলায় শিক্ষানবিশ এক আইনজীবী নিহত হয়েছেন।

ওই আইনজীবীর নাম সাইফুল ইসলাম আলিফ। তার বাড়ি চট্টগ্রামের লোহাগড়া উপজেলায়।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে নিহতের বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক নিবেদিকা ঘোষ। তিনি বলেন, আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনায় আহত হয়ে আরও সাতজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে তিনি জানান।

চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সরওয়ার হোসেন লাভলু বলেন, ইসকন সদস্যরা আদালতে তাণ্ডব চালিয়েছে। তারা এক আইনজীবীকে কুপিয়ে ও পাথর মেরে হত্যা করেছেন। এই হত্যাকাণ্ডের বিচার ও দ্রুত ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন আইনজীবীরা।

আলোকিত প্রতিদিন/এপি

নেত্রকোণায় সৌদি আরবে ফুড ডেলিভারি কোম্পানীতে লোক নিয়োগে জব ফেয়ার অনুষ্ঠিত 

শহীদুল ইসলাম রুবেল:
সৌদি আরবে ফুড ডেলিভারী কোম্পানীতে সরাসরি নিয়োগ নিয়ে জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নেত্রকোণার জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে রিক্রুটিং এজেন্সি ঢাকাস্থ হাইফা কর্পোরেশনের সহযোগিতায় নেত্রকোণা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এ জব ফেয়ারের আয়োজন করে। নেত্রকোণা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী গিয়াস উদ্দিনের সভাপতিত্বে জব ফেয়ারে মোটরসাইকেলে ফুড ডেলিভারি কোম্পানীতে সরাসরি নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন, হাইফা কর্পোরেশনের ম্যানেজিং পার্টনার নূর জাহান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,নেত্রকোণার জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোঃ লেহাজ উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। হাইফা কর্পোরেশনের ম্যানেজিং পার্টনার নূর জাহান জানান, এই প্রথম ২লক্ষ ৮০ হাজার টাকা ব্যায়ে কোম্পানীর পক্ষ থেকে সৌদি আরবের মদিনা এবং মক্কায় ফুড ডেলিভারি কর্মী হিসেবে ৫৪৩ জনকে নেয়া হচ্ছে। তাদেরকে অবশ্যই মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা এবং গুগল মেপের মাধ্যমে ডেলিভারি প্রদানের অভিজ্ঞতা থাকতে হবে। সৌদি আরবে কোম্পানীর উদ্যোগে থাকার ব্যাবস্থা থাকলেও ও  খেতে হবে নিজ খরচে। প্রত্যেক কর্মীকে প্রতি মাসে ৪১০ টি ডেলিভারির জন্য বেতন হিসেবে দেয়া হবে ৫৭ হাজার ৬ শত, ৪৫০টির জন্য ৭৩ হাজার ৬ শত এবং ৫৫০ টি ডেলিভারির জন্য ১ লক্ষ ৫ হাজার ৬ শত টাকা প্রদান করা হবে। তিনি আগ্রহী প্রার্থীদেরকে অতিসত্বর ঢাকা নয়া পল্টনস্থ হাইফা কর্পোরেশন, যার (আর এল নং- ১৫৭৫) এর সাথে সরাসরি যোগাযোগ করার জন্য আহবান জানান।
আলোকিত প্রতিদিন/ ২৬ নভেম্বর-২৪/মওম

মানিকগঞ্জে পলাশ হ*ত্যা মামলার আসামী, লালমনিরহাট থেকে গ্রে*ফতার

মো: মহিদ আহমেদ : মানিকগঞ্জ সদর উপজেলায় আশরাফুল ইসলাম পলাশ হত্যা মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার দিবাগত মধ্যরাতে লালমনিরহাট সদর উপজেলার তিস্তা ব্রিজের টোল প্লাজার পর্বপাশ থেকে তাদেরকে গ্রেফকার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন,মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম বান্দুটিয়া এলাকার আমজাদ হোসেনের ছেলে সোয়েব আহমেদ খান (২২) ও ছাকিন খান (২০)।
নিহত ৩৩ বছরের আশরাফুল ইসলাম পলাশ সাভারের নবীনগর এলাকার কোহিনুর কেমিক্যাল কোম্পানীতে চাকুরী করতেন। তিনি মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম বান্দুটিয়া এলাকার আসামীদের শ্বশুড় খবির উদ্দিনের বাসা ভাড়া থাকতেন।
র‌্যাব জানান,বাসাভাড়ার সুবাধে আশরাফুল ইসলাম পলাশের সাথে বিভিন্ন বিষয়ে সোয়েব আহমেদ খান ও ছাকিন খানের সাথে বিরোধে চলছিল। ওই বিরোধের জেরে আশরাফুল ইসলাম পলাশকে ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর রাতে মানিকগঞ্জ পৌরসভার কালীগঙ্গা নদীর বেউথা ব্রিজের মুরগীর ফার্মের  ডেকে নিয়ে যায় এবং উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আশরাফুল ইসলাম পলাশকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে সোয়েব আহমেদ খান ও ছাকিন খানসহ বেশ কয়েকজন পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন এবং তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন। কিন্তু পথিমধ্যে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকার শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার পর তার অবস্থার উন্নতি হলে পুনরায় তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গত ২৩ সেপ্টেম্বর মানিকগঞ্জ সদর হাসপাতলে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়।
পরে এঘটনায় নিহতের বড় ভাই সদর থানায় একটি হত্যা মামলা করেন। র‌্যাব-৪ এর মানিকগঞ্জ অঞ্চলের কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ মোহাম্মদ আরিফ হোসেন জানান,গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪,সিপিসি-৩ এবং র‌্যাব-১৩ এর সদর কোম্পানী দলের অভিযানে লালমনিরহাটের সদর উপজেলার তিস্তা ব্রিজের টোল প্লাজা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর আইনগত প্রক্রিয়া শেষে তাকে মানিকগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/এপি

মানিকগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন 

মো. মিজানুর রহমান খান কুদরত : “নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি” এই স্লোগান কে সামনে রেখে আজ মঙ্গলবার সকাল ১০ টায় মানিকগঞ্জ শহীদ রফিক চত্বরে মানিকগঞ্জ জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার যৌথ আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক ও পাসার অংশগ্রহণে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সচেতনতামূলক এই কর্মসূচীতে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) পারভীন বেগম এর সভাপতিত্বে ও জাতীয় মহিলা সংস্থার নির্বাহী কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিকী বজলর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মানিকগঞ্জ
অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নাজমুল হাসান খান। সংহতি বক্তব্য রাখেন-পাসার নির্বাহী পরিচালক ফরিদ খান, বারসিক কর্মসূচি সমন্বয়কারী রাশেদা আক্তার ও প্রকল্প কর্মকর্তা মো. নজরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, নারী পুরুষে বৈষম্য হ্রাস করতে হলে ন্যায্যতার ভিত্তিতে বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। সামাজিক সহিংসতা প্রতিরোধ ঘরে বাইরে ও শিক্ষার্থীদের মাঝে সরকারি ও বেসরকারি সংগঠনগুলোকে আরও নানা কর্মসূচি নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে।
আলোকিত প্রতিদিন/এপি

সরকারের শ্রম সংস্কার প্রতিশ্রুতিকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক:

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূসের শ্রম সংস্কার শীর্ষ অগ্রাধিকারের প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শ্রমিকদের স্বাধীন ট্রেড ইউনিয়ন গঠন এবং যোগদানের অধিকার ও উন্নত কর্মপরিবেশের জন্য যৌথ দর-কষাকষি করার অধিকারকে শক্তিশালী করতে বাংলাদেশকে আরও উৎসাহিত করছে দেশটি।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের বিশেষ প্রতিনিধি কেলি এম.ফে রদ্রিগেজের নেতৃত্বাধীন মার্কিন প্রতিনিধিদলের ঢাকা সফর শেষে ২৬ নভেম্বর মঙ্গলবার ঢাকায় মার্কিন দূতাবাস এক প্রেস নোটে এ বার্তা জানিয়েছে। মার্কিন দূতাবাস জানায়, বাংলাদেশের অর্থনীতি, গণতন্ত্র এবং শ্রমিকদের সমর্থনে আসা যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সফর শেষ হলো আজ। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের বিশেষ প্রতিনিধি কেলি এম. ফে রদ্রিগেজ এবং লেবার ডিপার্টমেন্টের ডেপুটি আন্ডারসেক্রেটারি থিয়া লি। এ সফরে তাদের সঙ্গে ছিলেন ইউএসএআইডি-এর প্রতিনিধি, আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশনের সঙ্গে সংশ্লিষ্ট যুক্তরাষ্ট্রের প্রধান ব্র্যান্ডগুলোর ঊর্ধ্বতন নেতৃত্ব এবং আন্তর্জাতিক শ্রম বিশেষজ্ঞ ইউএনআই গ্লোবাল ইউনিয়নের মহাসচিব ক্রিস্টি হফম্যান এবং ওয়ার্কার রাইটস কনসোর্টিয়ামের নির্বাহী পরিচালক স্কট নোভা। সফরে অংশগ্রহণকারী যুক্তরাষ্ট্রের ব্র্যান্ডগুলোর মধ্যে ছিল গ্যাপ ইনকর্পোরেটেড, পিভিএইচ কর্পোরেশন এবং ভিএফ কর্পোরেশন, যারা বাংলাদেশের তৈরি পোশাক খাত  থেকে প্রতি বছর আনুমানিক ১.৮ বিলিয়ন ডলার মূল্যের পণ্য ক্রয় করে।

বাংলাদেশের গণতন্ত্র এবং শাসন ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ এই মুহূর্তে শ্রম অধিকার চর্চার দীর্ঘস্থায়ী চ্যালেঞ্জগুলো সমাধান করা, যা জাতীয় অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রমিকদের ক্ষমতায়ন টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি, মানবাধিকারের প্রতি সম্মান, গণতান্ত্রিক স্থিতিশীলতা এবং জেন্ডার সমতা ও অন্তর্ভুক্তির জন্য অপরিহার্য।

যুক্তরাষ্ট্র বৈশ্বিক অর্থনীতিতে শ্রমিকদের মঙ্গল নিশ্চিত করার ব্যাপারে সরকারের, ক্রেতাদের, নিয়োগদাতাদের, নিয়ন্ত্রকদের এবং শ্রম ইউনিয়নগুলোর যৌথ দায়িত্বের উপর গুরুত্বারোপ করে। এর মধ্যে রয়েছে সুরক্ষিত এবং সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করা এবং বিশেষভাবে তৈরি পোশাক খাতে সমিতি গঠনের স্বাধীনতা ও যৌথ দরকষাকষির অধিকার শক্তিশালী করার মাধ্যমে শ্রমিক অধিকারের উন্নয়ন।

মার্কিন দূতাবাস বলছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ, যেন শিল্প খাতের কার্যক্রম স্থিতিশীল কর্মসংস্থান, মানসম্পন্ন কর্মপরিবেশ এবং জীবিকা নির্বাহের উপযোগী মজুরি নিশ্চিত করে, যা বাংলাদেশের শ্রমিক এবং তাদের পরিবারের উন্নতি নিশ্চিত করবে।

যুক্তরাষ্ট্র গত ৫০ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বকে গুরুত্বপূর্ণ মনে করে। আমরা এই ঐতিহাসিক মুহূর্তে বাংলাদেশের জনগণের পাশে থাকার সুযোগ পেয়ে কৃতজ্ঞ এবং ঢাকায় একত্রিত হয়ে স্বাধীন এবং গণতান্ত্রিক ট্রেড ইউনিয়ন, বাংলাদেশের শ্রমিক এবং তাদের নিয়োগকর্তা প্রতিষ্ঠানের প্রতি আমাদের যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করতে পেরে গর্বিত।

আলোকিত প্রতিদিন/ ২৬ নভেম্বর-২৪/মওম

নানার বাড়িতে বেড়াতে এসে নাতির মৃ*ত্যু

মোঃ নুর হোসেন, বিশেষ প্রতিনিধি : নানার বাড়িতে বেড়াতে এসে  রেদুয়ান হোসেন হৃদয়( ৩) নামে এক শিশু পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে শেরপুরের নকলা উপজেলার ৪নং গৌরদ্বার ইউনিয়নের ১নং ওয়ার্ড নয়াবাড়ি এলাকায়।
পারিবারিক সুত্রে জানা যায়, পার্শ্ববর্তী হালুয়াঘাট  উপজেলার দেলোয়ার হোসেনের ছেলে রেদুয়ান হোসেন হৃদয় (৩) কে নানা বাড়িতে রেখে ঢাকায় পোশাক শ্রমিকের কাজ করতেন হৃদয়ের বাবা মা।
আজ সকাল ১০ টার দিকে পরিবারের লোকজনদের অগোচরে বাড়ির পাশে পুকুরে ডুবে যায় এরপর আশপাশের লোকজন হৃদয় কে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে  আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া প্রস্ততি চলছে।
আলোকিত প্রতিদিন/এপি

মানিকগঞ্জে রংধনু আবাসিক হোটেল থেকে অ*জ্ঞাত নারীর ম*রদেহ উদ্ধার

মো. মিজানুর রহমান খান কুদরত : মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় রংধনু আবাসিক হোটেল থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ পাওয়া গেছে।

সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জ সদর থানা পুলিশ এ লাশ উদ্ধার করে।

গতকাল রবিবার দিবাগত রাত দেড়টার দিকে স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে রাত্রি যাপন করতে ওঠেন তারা। রংধনু আবাসিক হোটেলের ম্যানেজার মো. ওয়াসিম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সকাল ৯ টায় রুম পরিষ্কারের জন্য রুমে গেলে রুমের দরজা ভিতর থেকে চাপানো পাওয়া যায়। এরপর মালিকপক্ষকে বিষয়টা অবগত করলে বেলা সাড়ে ১২টায় দরজা খুলে নারীর মরদেহ দেখতে পাই এবং পুলিশকে জানানো হয়। দম্পতি পরিচয় আসা দুজনের নাম পরিচয় জানতে চাইলে নিহত নারীর পরিচয় জানাতে পারেনি হোটেল ম্যানেজার। হোটেলের রেজিস্ট্রারে স্বামী পরিচয়ে আসা ব্যক্তি রুবেল হোসেন নামে নাম এন্ট্রি করেছেন বলে জানান তিনি। রেজিস্ট্রারে উল্লেখ করা হয়, রুবেলের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার মত্ত এলাকায়। তবে তাদের কাছ থেকে রাখা হয়নি জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ও নিকাহনামার ফটোকপি।

ঘটনাস্থল পরিদর্শন করে সদর থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার বলেন, আমরা নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠাচ্ছি। সিসি ফুটেজ পর্যালোচনা করে স্বামী পরিচয় দেওয়া রুবেলকে খোঁজার চেষ্টা চলছে।

আলোকিত প্রতিদিন/এপি