মানবিক সোহাগের চিকিৎসার জন্য জামায়েতের আর্থিক সহযোগিতা
অর্থ পাচার মামলায় তারেক রহমানের সাজা স্থগিত করলো আপিল বিভাগ
নিজস্ব প্রতিবেদক:
সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৭ বছরের সাজা স্থগিত করেছেন আপিল বিভাগ। একই মামলায় তারেক রহমানের বন্ধু এবং ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের সাত বছরের সাজাও স্থগিত করা হয়েছে।
১০ ডিসেম্বর মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে তারেক রহমানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল। সঙ্গে ছিলেন ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, ব্যারিস্টার মো. জাকির হোসেন, অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট আজমল হোসেন।
আইনজীবীরা জানান, সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে মামলায় ২০১৩ সালের ১৭ নভেম্বর ঢাকার একটি আদালত তারেক রহমানকে খালাস দেন। ওই মামলায় তারেক রহমানের বন্ধু এবং ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। বিচারিক আদালতের ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে দুদক। ২০১৬ সালে বিচারিক আদালতের রায় বাতিল করে তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড দেন হাইকোর্ট। পাশাপাশি ২০ কোটি টাকা জরিমানা করেন। এটি ছিল তারেক রহমানের প্রথম সাজা। এই সাজার বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়।
আলোকিত প্রতিদিন/১০ডিসেম্বর-২৪/মওম
‘জয় বাংলা’ জাতীয় স্লোগানের রায় আপিল বিভাগে স্থগিত
আলোকিত প্রতিবেদক:
‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। ১০ ডিসেম্বর মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
গত ২ ডিসেম্বর জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। গত ২ ডিসেম্বর জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
২০২০ সালের ১০ মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান এবং বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। বাংলায় দেওয়া রায়ের আদেশের অংশে আদালত বলেন, ‘আমরা ঘোষণা করছি যে জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হবে।’ ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে ২০১৭ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী ড.বশির আহমেদের করা রিটের শুনানি শেষে এ রায় দেন হাইকোর্ট।
পরে ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন দেয় শেখ হাসিনার মন্ত্রিসভা।
আলোকিত প্রতিদিন/১০ডিসেম্বর-২৪/মওম
মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা পেলেন জাবি শিক্ষক ড. সুলতানা আক্তার
বাগেরহাটে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নি*হত
মাহমুদ কাজী, বাগেরহাট: সোমবার বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী (০৯ ডিসেম্বর) দুপুরে ফকিরহাটের বনফুল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে খুলনা-মাওয়া মহাসড়কে এই দূর্ঘটনা ঘটে। এসময়, মোটরসাইকেলে থাকা আশরাফুলের ভাইয়ের ছেলে রনি (১৫) গুরুত্বর আহত হয়েছেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। নিহত আশরাফুল সাতক্ষিরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা এলাকার বাসিন্দা।
মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান চানু বলেন, ভাতিজাকা নিয়ে খুলনা-মাওয়া মহাসড়ক দিয়ে সাতক্ষিরা যাচ্ছিলেন আশরাফুল।ফকিরহাটের বনফুল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌছালে পর্যটক পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চালক আশরাফুলের মৃত্যু হয়। আমরা নিহতের মরদেহ উদ্ধার করেছি। ধাক্কা দেওয়া বাসটিকে জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আলোকিত প্রতিদিন/এপি
দেওয়ানগঞ্জে জিলবাংলা চিনিকলে আখ মাড়াইয়ের শুভ উদ্বোধন
মোঃ ফরহাদ রেজা দেওয়ানগঞ্জ: উপজেলা প্রতিনিধিঃ জিলবাংলা চিনিকল আখ মাড়াইয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। ৬৬ বছরে ৬৫৬ কোটি ৭৫ লাখ ৭২হাজার ৩৬৫ টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে জামালপুরের দেওয়ানগঞ্জের জিলবাংলা চিনিকলটি ৬৭ তম আখ মাড়াই মৌসুম শুরু করেছে। ৭৯ কার্য দিবসে ৭১হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৭ রিকোভারিতে ৪ হাজার ৯০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ।

শুক্রবার বিকালে চিনিকলের ডোঙ্গায় আখ নিক্ষেপ করে ২০২৪ -২৫ আখ মাড়াই মৌসুমের শুভ উদ্বোধন করেছেন, বিএসএফআইসি’র চেয়ারম্যান (গ্রেড-১) ড.লিপিকা ভদ্র। এ উপলক্ষে চিনি কলে আয়োজিত এক অনুষ্ঠানে ইক্ষু বিভাগের কর্মকর্তা আলাউদ্দিন এর সঞ্চালনায় চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দেওয়ানগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ নাজমুল হাসান, ইসলামপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুদ্দিন,

দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক বাবু শ্যামল চন্দ,পৌর বিএনপির আহবায়ক মনজুরুল হক মঞ্জু, পৌর বিএনপি সদস্য সচিব আতিকুর রহমান সাজু, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেওয়ানগঞ্জ উপজেলা শাখা সহ সেক্রেটারি ইসমাইল হোসেন, জিল বাংলা চিনিকল ওয়ারকার্স ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি আশেদুল ইসলাম, আখ চাষি মোঃ দলিলুর রহমান সহ আরো অনেকেই। জিলবাংলা চিনিকলের ব্যবস্হাপনা পরিচালক মোঃ মোশারফ হোসেন বলেন, এ বছর মাড়াই শুরু হয়ে ৭০ দিনের মতো চিনিকল চলবে। চিনিকল যদি ১০০ থেকে১২০দিন পর্যন্ত চালানো যায়,তবে চিনিকলটিকে লাভজনক করা সম্ভব হবে।
আলোকিত প্রতিদিন/এপি
গাইবান্ধার এক টাকার মাস্টার, আলো ছড়াচ্ছেন ৪০ বছর ধরে
ঘিওরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘ*র্ষে নি*হত-১ আহত-২
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওর উপজেলায় কুস্তা গ্রাম ও উপজেলা গ্রামের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে লাবলু আহমেদ (৩৭) নামে এক সাবেক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ সোমবার দুপুর ১টার দিকে ঘিওর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লাবলু কুস্তা গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে। তিনি ২০০৩ সালে ঘিওর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। গত চার মাস আগে কুয়েত থেকে দেশে ফিরে লাবলু বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন।
এ ঘটনায় আহতরা হলেন কুস্তা গ্রামের মৃত দীন ইসলামের ছেলে রাহাদুজ্জামান খান ও কুস্তা গ্রামের শওকত আলীর ছেলে হিমেল। উপজেলা গ্রামের কতিপয় ছাত্রদলের কর্মী এঘটনা ঘটিয়েছে বলে জানা যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে কুস্তা গ্রাম ও উপজেলা গ্রামের স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। ঘিওর বাসস্ট্যান্ড এলাকায় প্রতিপক্ষের লোকজন ধারাল অস্ত্র নিয়ে লাবলুর ওপর হামলা চালায়।
এতে লাবলু আহত হন। পরে তাকে উদ্ধার করে মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা লাবলুকে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘দুই পক্ষের সংঘর্ষে এক বিএনপি নেতা মারা গেছেন। কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আলোকিত প্রতিদিন/এপি

