আলোকিত প্রতিদিন/এপি
কক্সবাজারে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যেগে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি (ঢাকা বিভাগ) সাংগঠনিক সম্পাদক
আবারও পেছালো ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন
টাঙ্গাইলে ডিবি পুলিশের অভিযানে ২০২ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
দুর্নীতির মামলায় ইমরান খানের ১৪ বছরের জেল
আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দুর্নীতির মামলায় দেশটির একটি আদালত বিশ্বকাপজয়ী সাবেক এই তারকা ক্রিকেটারকে এই কারাদণ্ড দিয়েছেন।এছাড়া ইমরানের স্ত্রী বুশরা বিবিকে একই মামলায় ৭ বছরের কারাদাণ্ড দেওয়া হয়েছে। ১৭ জানুয়ারি শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
বার্তাসংস্থাটি বলছে, পাকিস্তানের একটি আদালত শুক্রবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে একটি দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত করেছে এবং ইমরান খানকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে।
বিচারক নাসির জাভেদ রানা সাজা ঘোষণা করে বলেন, “প্রসিকিউশন তার মামলার অভিযোগ প্রমাণ করেছে। ইমরান খান দোষী সাব্যস্ত হয়েছেন।” অন্যদিকে ইমরানের স্ত্রী বুশরা বিবিকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এএফপি বলছে, রাজধানী ইসলামাবাদের কাছে যেখানে ইমরান খানকে বন্দি রাখা হয়েছে সেই কারাগারে দুর্নীতিবিরোধী আদালত বসানো হয়েছিল এবং তারা আল-কাদির ট্রাস্ট নামে একটি কল্যাণ ফাউন্ডেশনের জন্য ইমরান-বুশরা দম্পতিকে দোষী সাব্যস্ত করে। ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন এবং তার বিরুদ্ধে প্রায় ২০০টি মামলা রয়েছে। যদিও ইমরান বলেছেন, তার বিরুদ্ধে দায়ের করা এসব মামলা রাজনৈতিকভাবে উদ্ধেশ্যপ্রণোদিত এবং তাকে ক্ষমতায় ফিরে আসা থেকে বিরত রাখার জন্যই এসব মামলা দায়ের করা হয়েছে।
অবশ্য ইমরানের স্ত্রী বুশরা বিবি তার বিরুদ্ধে অতীতে হওয়া কারাদণ্ডের রায় স্থগিত করে সম্প্রতি কারাগার থেকে মুক্তি পেয়েছেন। শুক্রবার সকালে আদালতের শুনানিতে অংশ নিতে তাকে কারাগারে আসতে দেখেন এএফপি সাংবাদিকরা।
আলোকিত প্রতিদিন/১৭ জানুয়ারি-২৫/মওম
মিয়ানমার থেকে ২২ হাজার মেট্রিক টন চাল চট্টগ্রামে পৌঁছালো
নিজস্ব প্রতিবেদক:
গভর্নমেন্ট-টু-গভর্নমেন্টের (জিটুজি) ভিত্তিতে মিয়ানমার থেকে আমদানি করা ২২ হাজার মেট্রিক টন আতপচাল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
১৭ জানুয়ারি শুক্রবার বিষয়টি জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার এবং জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম।
তিনি বলেন, জি টু জি ভিত্তিতে মিয়ানমার থেকে ২২ হাজার মেট্রিক টন আতপচাল আমদানি করা হয়েছে। সেই চাল নিয়ে এমভি গোল্ডেন স্টার নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এটি বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে মিয়ানমার থেকে আমদানি করা চালের প্রথম চালান।
তিনি আরও বলেন, জাহাজে থাকা চালের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা শেষে দ্রুত খালাসের কাজ শুরু হবে। এ জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/১৭ জানুয়ারি-২৫/মওম

