আজ , ।   
Home Blog Page 604

মানিকগঞ্জ জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

 মিজানুর রহমান খান কুদরত: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মানিকগঞ্জ জেলা কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে রবিবার (২ ফেব্রুয়ারি) এ কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে আফরোজা খান রিতাকে আহ্বায়ক করা হয়েছে। তার সঙ্গে ৬ জন সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন। তারা হলেন—এসএ কবির জিন্নাহ (প্রথম সদস্য), অ্যাডভোকেট আজাদ হোসেন খান (দ্বিতীয় সদস্য), আতাউর রহমান আতা (তৃতীয় সদস্য), অ্যাডভোকেট এএফএম নূরতাজ আলম বাহার (চতুর্থ সদস্য), সত্যেন কান্ত পণ্ডিত ভজন (পঞ্চম সদস্য) ও গোলাম আবেদিন কায়ছার (ষষ্ঠ সদস্য)।

নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার পর জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শহরের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেছেন।

বিএনপির কেন্দ্রীয় নেতারা আশা প্রকাশ করেছেন যে, নতুন কমিটির নেতৃত্বে মানিকগঞ্জ জেলা বিএনপি আরও সুসংগঠিত হবে এবং রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে।

আলোকিত প্রতিদিন/এপি

ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে মহাসড়কে চালকদের মানববন্ধন

নাজমুল হাসান: 
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি বন্ধের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন হালকা যান চালক মালিক সমিতির সদস্যরা।
রোববার (২ ফেব্রুয়ারি) সকালে মহাসড়কের দাউদকান্দির ইলিয়টগঞ্জে ঘণ্টাখানেকের মতো সময় সড়ক অবরোধ করে রাখায় রাস্তায় যানজটের সৃষ্টি হয়। সকাল ১০টায় শুরু হওয়া মানববন্ধনে অংশ নিয়ে আন্দোলনকারীরা তাদের দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে বেলা ১১ টায় সড়ক অবরোধ করলে হাইওয়ে পুলিশের কর্মকর্তারা তাদের সঙ্গে আলোচনায় বসেন। অভিযোগগুলো প্রতিকারে আশ্বস্ত করলে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। মানববন্ধন এবং অবরোধে ঢাকা এবং কুমিল্লার বিভিন্ন উপজেলার ব্যানারে অংশ নেয় বেশ কিছু সংগঠন। লাকসাম রেন্ট এ কার সমিতির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন বলেন , আমরা সড়ক মহাসড়কে গাড়ি চালাই, মহাসড়কে অনেক ডাকাতি হচ্ছে, আমাদের চালকদেরও ডাকাতরা ছাড়ছে না। আমাদের কোন নিরাপত্তা নেই। গত ৪/৫মাস যাবৎ খুব বেশি হচ্ছে বলেই আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। ঢাকার রেন্ট এ কারের চালক কুমিল্লার  বরুড়া উপজেলার নেয়ামত উল্লাহ বলেন, ঢাকা থেকে অনেক চালক আজ মানববন্ধন করতে ইলিয়টগঞ্জ আসছি।
মহাসড়কে দীর্ঘদিন যাবত দূরপাল্লার ছোট গাড়িগুলোকে টার্গেট করে ডাকাতি ও ছিনতাই হচ্ছে।  বিশেষ করে যানজটের সময় মহাসড়কে পরিকল্পিতভাবে ডাকাতিতে অংশ নেয় দুর্বৃত্তরা। বিমানবন্দর থেকে আসা প্রবাসীদের লক্ষ্য করে দীর্ঘদিন ধরেই গাড়ি ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটছে। আমার বাড়ী কুমিল্লায় হলেও ডাকাত ছিনতাইকারীর ভয়ে ভাড়া নিয়ে আসতে পারি না।
সহকারী পুলিশ সুপার(দাউদকান্দি সার্কেল) ফয়সাল তানভীর  জানান, ঘটনাস্থলে গিয়ে চালকদের সাথে কথা বলেছি।  ডাকাতি ছিনতাইয়ের পয়েন্ট   চিহ্নিত করে এবং   জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের সমন্বয়ে টহল জোরদারে  আমরা তৎপর রয়েছি। মহাসড়কে বিচ্ছিন্ন কিছু ছিনতাইয়ের ঘটনা ঘটার তথ্য আমাদের কাছে আছে।
আলোকিত প্রতিদিন/০২ফেব্রুয়ারি-২৫/মওম

টেকনাফে সরকারি রাস্তা ও অবকাঠামো রক্ষায় জনগণের দায়িত্বশীলতা বৃদ্ধি জরুরি

নিজস্ব প্রতিবেদকঃ
টেকনাফ উপজেলা প্রকৌশলী(এলজিইডি)রবিউল হোছাইন বলেছেন, সরকারি রাস্তা ও অবকাঠামো রক্ষায় জনগণের দায়িত্বশীলতা বৃদ্ধি করতে হবে।
২ ফেব্রুয়ারী রবিবার টেকনাফ উপজেলার লম্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইএমসিআরপি প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় নির্মিত স্থাপনা ব্যবহারে যত্নের বিষয়ে গুরুত্বপূর্ণ সচেতনতা সভার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সূত্র জানায়,  বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস্ (বিসিসিপি) এর উদ্যোগে, এলজিইডির আওতায় বাস্তবায়িত জরুরি রোহিঙ্গা সংকট মোকাবিলায় মাল্টি-সেক্টর প্রকল্প (ইএমসিআরপি) এর মাধ্যমে সরকারি সেবা সুবিধা ব্যবহারে যত্নশীল হওয়া এবং এসব সুবিধা রক্ষায় স্থানীয়দের সচেতন করতে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রকৌশলী রবিউল হোছাইন আরো  বলেন, “সরকার বিশ্ব ব্যাংকের অনুদান সহায়তায় স্থানীয় মানুষের জীবন যাত্রার মানোন্নয়নের জন্য এলজিইডি’র মাধ্যমে বিভিন্ন রাস্তা, ঘাট, ব্রিজ, কালভার্ট, সেতু ও অন্যান্য অবকাঠামো নির্মান করছে।  এ অবকাঠামোগুলো আপনাদেরই সম্পদ। এই অবকাঠামোগুলোর রক্ষণাবেক্ষণে আপনাদের দায়িত্বশীল হতে হবে, যেন এগুলো টেকসই হয় এবং দীর্ঘদিন ব্যবহার করা যায়।
তিনি হতাশা প্রকাশ করে বলেন, রাত্রিকালীন নিরাপদে চলাচলের জন্য রাস্তার পাশে এলজিইডি’র মাধ্যমে সৌর সড়ক বাতি স্থাপন করা হয়েছে। এরকম সড়ক বাতি কিছু কিছু জায়গায় চুরি হয়ে যাচ্ছে। এটা ভালো লক্ষণ না। এগুলো আপনাদের সম্পদ। এগুলো রক্ষণাবেক্ষণে আপনাদের দায়িত্বশীল হতে হবে।
রবিউল হোছাইন  বলেন, “এলজিইডির উদ্যোগে তৈরি হওয়া রাস্তা ও অন্যান্য অবকাঠামোগুলো যদি ঠিকমতো রক্ষা না করা হয়, তাহলে তা দ্রুত ভেঙে পড়বে। তাই আমাদের সকলকে সচেতন হতে হবে এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে।”
এ সময় সভায় উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও এ অবকাঠামো রক্ষণাবেক্ষণে নিজেদের দায়িত্বশীল ভুমিকা আরও সক্রিয়ভাবে পালন করার প্রতিশ্রুতি দেন।
বিসিসিপি’র ইএমসিআরপির যোগাযোগ ও সচেতনতা কার্যক্রমের ডেপুটি টিম লিডার রিদুয়ানুর রহমান সভায় ইএমসিআরপি প্রকল্পের সার্বিক বিষয় তুলে ধরেন।
 তিনি বলেন, “এই প্রকল্পের আওতায় জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য বিসিসিপি নিয়মিতভাবে বিভিন্ন কমিউনিটি ভিত্তিক কার্যক্রম পরিচালনা করছে। এর মাধ্যমে আমরা জনগণকে সচেতন করতে চাই।  সরকারি সেবা সুবিধা ব্যবহার করার সময় আমাদের দায়িত্বশীলতা এবং যত্নবান হওয়ার প্রয়োজন।”
সভাটি পরিচালনা করেন বিসিসিপি’র সোশ্যাল এওয়ারনেস স্পেশালিস্ট অপরাজিতা মিছেং।
সভায় সভাপতিত্ব করেন লম্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুন্নাহার।
 তিনি তার বক্তব্যে বলেন, “সেবা সুবিধা আমার, যত্নে করি ব্যবহার!” এ স্লোগানকে ধারণ করতে হবে এবং সরকারি সম্পদ রক্ষায় সচেতন হতে হবে। সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন লম্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক এসএসসি কমিটির সভাপতি আহমেদ হোসেন।
তিনি বলেন, সরকারি সম্পদ টেকসই রাখার জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে। প্রয়োজনে এগুলো রক্ষণাবেক্ষণের জন্য স্থানীয়দেরকে নিয়ে কমিটি গঠন করে এ অবকাঠামো রক্ষা করবো।
উল্লেখ্য যে, বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের, স্থানীয় সরকার বিভাগের অধীনে ‘জরুরি ভিত্তিতে রোহিঙ্গা সংকট মোকাবিলায় মাল্টি-সেক্টর প্রকল্প (ইএমসিআরপি)’ এর আওতায় এসব কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
আলোকিত প্রতিদিন/০২ফেব্রুয়ারি-২৫/মওম

চীনে যাচ্ছেন মঈন খানের নেতৃত্ব ১৬ সদস্যের প্রতিনিধিদল

আলোকিত প্রতিবেদক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে চীন সফরে যাচ্ছেন ১৬ সদস্যের একটি প্রতিনিধিদল। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে এরই মধ্যে ঢাকার চীনা দূতাবাসের প্রয়োজন অনুসারে ভিন্ন দুটি তালিকা জমা দেওয়া হয়েছে। উভয় তালিকায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই রয়েছে।

এই তালিকায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা ছাড়াও তাদের যুগপৎ আন্দোলনের শরীকরা রয়েছেন বলে জানা গেছে। আগামী ২১ ফেব্রুয়ারি তাদের চীন যাওয়ার সম্ভবনা রয়েছে বলে প্রতিনিধিদলের সূত্রে জানা গেছে।

বিএনপির তালিকায় রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, নূরুল ইসলাম মনি, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, যুবদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

আন্দোলনের শরীক দলের নেতাদের মধ্যে রয়েছেন-নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ এবং বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সৈয়দ এহসানুল হুদা।

চীন সফরের বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান জানান, সংবাদ মাধ্যমে সফরের বিষয়টি দেখেছি। তবে এই বিষয়ে বিস্তারিত কিছু এখনো জানি না।

যুগপৎ আন্দোলনের শরীক দল বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বিএনপি ও আমাদের আন্দোলনের যুগপৎ শরীকরা মিলে একটি প্রতিনিধিদল চীন সফরের কথা রয়েছে। সেখানে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আমাদের আলোচনা হওয়ার কথা রয়েছে।

এদিকে ২ ফেব্রুয়ারি রবিবার সকালে চীনা দূতাবাসে গিয়ে দেশটির রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী।

ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফারহাদ জানান,ড.আব্দুল মঈন খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল চীন সফরে যাবেন। তবে এখনো তারিখ চূড়ান্ত হয়নি।

আলোকিত প্রতিদিন/০২ফেব্রুয়ারি-২৫/মওম

নবীনগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু, চালক আহত

মোঃ আনোয়ার হোসেন:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিহাব উদ্দিন (২৬) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলচালক বোরহান মিয়া (২৬)।
২ ফেব্রুয়ারি রবিবার সকাল ৮টার দিকে জেলার নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের আলীয়াবাদ পুরান গ্যারেজের কাছে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
মোটরসাইকেলের চালক বোরহান মিয়া ফরিদ মিয়ার ছেলে। তাদের দুজনেরই বাড়ি নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ গ্রামে। সম্পর্কে তারা আপন চাচাতো ভাই।
জানা যায়, দুর্ঘটনার পরপরই লোকজন দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিহাবকে মৃত ঘোষণা করেন আশঙ্কাজনক অবস্থায় বোরহানকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
নবীনগর থানার ওসি আবদুর রাজ্জাক কালের কণ্ঠকে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আজ রবিবার সকাল আনুমানিক ৮টার দিকে দুই চাচাতো ভাই বাড়ি থেকে একটি মোটরসাইকেলে উপজেলার পশ্চিমাঞ্চলের সলিমগঞ্জের দিকে যাচ্ছিলেন। কিন্তু সামান্য দূরে যাওয়ার পরই আলীয়াবাদ পুরান গ্যারেজের কাছে একটি গাছের সঙ্গে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা খায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার (সাকমো) রুখসানা খাতুন বলেন, ‘ওই দুর্ঘটনার পরপরই লোকজন দুজনকে সরকারি এই হাসপাতালে নিয়ে আসেন তবে হাসপাতালে আনার আগেই ঘটনাস্থলে একজন নিহত হন। অপর গুরুতর আহত যুবককে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় আমরা ঢাকায় পাঠানো হয়েছে।
আলোকিত প্রতিদিন/০২ফেব্রুয়ারি-২৫/মওম

চৌহালীতে বিএনপির সভাপতিসহ নেতৃবৃন্দদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন

জিয়াউর রহমান :
চৌহালী উপজেলা বিএনপির সভাপতি মো: জাহিদ মোল্লা, সাবেক সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সহ বিএনপির ১০ নেতাকর্মীর বিরুদ্ধে চাদাঁ দাবি ও হত্যার হুমকির অভিযোগে চৌহলী থানা আমলী আদালতে একটি মিথ্যা হয়রানি মূলক মামলা দায়ের করেন একটি কুচক্রী মহল এই বিষয়ে কিছু অনলাইন এবং বিভিন্ন ফেক ফেসবুক আইডি থেকে প্রচার হয়েছে তার পরিপ্রেক্ষিতে ০১/০২/২০২৫ ইং  শনিবার সকাল ১১ টায় চৌহালী উপজেলা বিএনপির কার্যালয়ে বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মানববন্ধন ও সংবাদ সম্মেলন।
সংবাদ সম্মেলনে বিএনপির সভাপতি জাহিদ মোল্লা বলেন মামলাটি আমাদেরকে সম্মান নষ্ট করার লক্ষে করা হয়েছে তাই আমি চাই এই মামলার সুষ্ঠু তদন্ত করে মিথ্যা মামলার বাদীকে আইনের আওতায় নিয়ে আসা হোক।
সাধারণ সম্পাদক ময়নাল ক্বারী বলেন এখনো ফ্যাসিস্ট সরকারের ছায়া চৌহালীকে বিভিন্ন ভাবে অস্থিতিশীল করার পায়চারি করে বেড়াচ্ছে  দলের ভিতরের গাপটি মেরে বসে থাকা কিছু আদর্শ বিচ্যুতি লোক কিন্তু তারা কোনভাবেই সফল হতে পারবেনা চৌহালী উপজেলা বিএনপি সবাই ঐক্যবদ্ধ রয়েছেন।
সাবেক সভাপতি আনোয়ার হোসেন মোল্লা ইতিহাসের উপমা দিয়ে বলেন এই দেশে নবাব সিরাজুদ্দৌলার যেমন জন্ম হয়ে ছিলো তেমনি জন্ম হয়েছিলো মীরজাফরের তাই দলের ভিতরে কেউ মীরজাফর হবেন না আর কেউ ষড়যন্ত্র করলে চৌহালী বিএনপি তাকে কোন ছাড় দিবেন না।
আরো বক্তব্য রাখেন যুবদল,সেচ্ছাসেবক দল,কৃষকদল, ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মী।
আলোকিত প্রতিদিন/০২ফেব্রুয়ারি-২৫/মওম

৮ জেলায় বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠিত

নিজস্ব প্রতিবেদক:

আট জেলায় নতুন করে আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। পাশাপাশি সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটি ঘোষণা করা হয়েছে।

২ফেব্রুয়ারি রবিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন করে আহ্বায়ক কমিটি দেওয়া জেলাগুলো হলো- মেহেরপুর, নাটোর, বান্দরবান, চট্টগ্রাম দক্ষিণ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এবং গাজীপুর।    কেবল মেহেরপুরে পূর্ণাঙ্গ কমিটি করা হয়েছে। বাকিগুলো আংশিক কমিটি।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাভেদ মাসুদ মিল্টনকে আহ্বায়ক ও অ্যাড. কামরুল হাসানকে সদস্যসচিব করে বিএনপির মেহেরপুর জেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি; রহিম নেওয়াজকে আহ্বায়ক ও আসাদুজ্জামান আসাদকে সদস্যসচিব করে নাটোর জেলা শাখার ১৬ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি; আমিরুল ইসলাম খান আলীমকে আহ্বায়ক করে সিরাজগঞ্জ জেলা শাখার ১৮ সদস্যবিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি; স্বাচিন প্রু জেরীকে আহ্বায়ক ও জাবেদ রেজাকে সদস্যসচিব করে বান্দরবান জেলা শাখার ৫ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি; ইদ্রিস মিয়াকে আহ্বায়ক ও লায়ন হেলাল উদ্দিনকে সদস্যসচিব করে চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার ৫ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এছাড়া আফরোজা খান রিতাকে আহ্বায়ক করে মানিকগঞ্জ জেলা শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি; মিজানুর রহমান সিনহাকে আহ্বায়ক ও মহিউদ্দিন আহমেদকে সদস্যসচিব করে মুন্সিগঞ্জ জেলা শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি; মো. মামুন মাহমুদকে আহ্বায়ক করে নারায়ণগঞ্জ জেলা শাখার ৫ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি এবং ফজলুল হক মিলনকে আহ্বায়ক করে গাজীপুর জেলা শাখার ৩ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

আলোকিত প্রতিদিন/০২ফেব্রুয়ারি-২৫/মওম

প্রথম বিদেশ সফরে সৌদি যাচ্ছেন সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক:

সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমদ আল-শারাআ রবিবার সৌদি আরব সফরে যাচ্ছেন। ১ ফেব্রুয়ারি শনিবার সৌদি মালিকানাধীন আল-আরাবিয়া টিভি সূত্রের বরাত দিয়ে এ খবর জানানো হয়েছে। ডিসেম্বরে বিদ্রোহী অভিযানের নেতৃত্ব দিয়ে বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর এটিই হবে শারাআর প্রথম আনুষ্ঠানিক বিদেশ সফর। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে

আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত ইসলামপন্থি শারাআ, সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট আসাদের পতনের পর থেকে আরব এবং পশ্চিমা নেতাদের সমর্থন অর্জনের চেষ্টা করছেন। গত ২৪ জানুয়ারি সৌদি পররাষ্ট্রমন্ত্রী দামেস্ক সফর করেন। এ সময় তিনি বলেন, সিরিয়ার ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায চালিয়ে যাচ্ছেন তারা, সিরিয়ার অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে।

ঐতিহাসিকভাবে আরব দেশগুলো সিরিয়ার ক্যাপ্টাগন উৎপাদন ও বাণিজ্য নিয়ে উদ্বিগ্ন। এটি এক ধরনের অ্যামফেটামিন জাতীয় মাদক, যা তেলসমৃদ্ধ উপসাগরীয় দেশগুলোর মাদকাসক্ত পার্টি প্রেমী ও শ্রমিকদের মধ্যে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। পশ্চিমা মাদক-বিরোধী কর্মকর্তারা জানিয়েছেন, সিরিয়ায় দীর্ঘদিন ধরে ক্যাপ্টাগনের বৃহৎ উৎপাদন চলে আসছে এবং জর্ডান এটি উপসাগরীয় দেশগুলোতে পাচারের অন্যতম প্রধান ট্রানজিট রুট।

সিরিয়ার নতুন পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল-শিবানি ৭ জানুয়ারি তার জর্ডানের প্রতিপক্ষকে বলেছিলেন যে সিরিয়ার নতুন ইসলামপন্থি শাসকদের অধীনে মাদক চোরাচালান জর্ডানের জন্য কোনও হুমকি সৃষ্টি করবে না।

আলোকিত প্রতিদিন/০২ফেব্রুয়ারি-২৫/মওম

আফরোজা খান রিতাকে আহ্বায়ক করে মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মানিকগঞ্জ জেলা শাখার ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত।
আজ (২ ফেব্রুয়ারি) রবিবার জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন করা হয়।
এ কমিটির আহবায়ক করা হয়েছে সাবেক মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আফরোজা খান রিতা। এছাড়া অন্যান্য সদস্যরা হলেন- এস এ জিন্নাহ কবির, এডভোকেট আজাদ হোসেন খান, আতাউর রহমান আতা, এডভোকেট আ.ফ.ম নূরতাজ আলম বাহার, সত্যেন কান্ত পন্ডিত ভজন এবং গোলাম আবেদীন কায়সার।

এ দিকে জেলা বিএনপির এই নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার খবরে জেলা শহরে তাৎক্ষণিক আনন্দ মিছিল করেছেন আফরোজা খান রিতার অনুসারী হিসেবে পরিচিত জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দলসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা।

আজ বেলা সাড়ে ১২টার দিকে জেলা শহরে দলীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিলটি বের হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে আয়োজিত সমাবেশে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন।

নতুন কমিটি গঠনের বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক আফরোজা খান রিতা সাংবাদিকদের বলেন, ‘আমাদের নতুন কমিটি হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আবারও অনেক বড় দায়িত্ব দিয়েছেন। দ্রুতই আহ্বায়ক কমিটির সভা ডেকে পরের কার্যক্রম গ্রহণ করা হবে। দলের সবাইকে নিয়ে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে দলকে সুষ্ঠুভাবে পরিচালনা করবো।

আলোকিত প্রতিদিন/০২ফেব্রুয়ারি-২৫/মওম

৩-৪টি মন্ত্রণালয় কাজ করছে কীভাবে বর্ষার আগে খালের প্রবাহ ফিরিয়ে আনা যায়: পরিবেশ উপদেষ্টা

আলোকিত ডেস্ক:

আগামী বর্ষার আগেই রাজধানী ঢাকার ১৯টি খালে পানির প্রবাহ ফিরিয়ে আনতে পারব বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ এবং জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

২ ফেব্রুয়ারি রবিবার রাজধানীর মিরপুর-১৩ নম্বর বাউনিয়া খালের মাধ্যমে ডিএনসিসি এবং ডিএসসিসির আওতাধীন ৬টি খাল সংস্কার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রথম ধাপে ঢাকা উত্তরের ৪টি এবং ঢাকা দক্ষিণের ২টি খালের সংস্কার কার্যক্রম উদ্বোধন করা হয়। মিরপুর-১৩ এর বাউনিয়া খালের অংশে প্রথমে কার্যক্রম শুরু হয়। সরকারের পরিবেশ এবং জলবায়ু মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সংস্থাগুলোর সমন্বয়ে এই কার্যক্রম শুরু হয়েছে।

পরিবেশ উপদেষ্টা বলেন, প্রথমে খনন করব, এরপরে ধাপে ধাপে বাকি কাজে এগোব।

তিনি বলেন, আমরা চাই খালগুলো হবে প্রাণকেন্দ্র। এই খালে মশা ব্যতীত কিছুই নেই। আমরা স্থানীয়দের নিয়ে কমিটি করে দেব। তারাই খাল দখল, দূষণ রোধে কাজ করবে। খালের পাড়ে সবুজ ফিরিয়ে আনার চেষ্টা করব। খালে মাছ যাতে বাঁচে সেই ব্যবস্থা করতে হবে।

উপদেষ্টা আরও বলেন, আমরা আশা করি এই বর্ষার আগে ১৯টি খালের পানির প্রবাহ ফিরিয়ে আনতে পারব। আমরা এই ১৯টি খাল নিয়ে একটি মাস্টারপ্ল্যান করার পরিকল্পনা করছি।

অনুষ্ঠানে পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয় উপদেষ্টা আদিলুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন/০২ফেব্রুয়ারি-২৫/মওম