আজ , ।   
Home Blog Page 590

লিংকরোডে বনবিভাগের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ,  দেড় একর বনভূমি উদ্ধার 

নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজার দক্ষিণ বনবিভাগের কক্সবাজার রেঞ্জ এর আওতাধীন দক্ষিণ মহুরিপাড়ার শামসুরঘোনায় সামাজিক বনায়নের ভিতরে ৫ থেকে ৬ টি ঘেরা বেড়া ও ১ টি টিনের ঘর উচ্ছেদ করা হয়েছে। এসময় দেড় একর জায়গা দখলমুক্ত করা হয়।
১৮ ফেব্রুয়ারী ( মঙ্গলবার)লিংক রোড বিট কাম স্টেশন কর্মকর্তা মো: কামরুজ্জামান শোভনের নেতৃত্বে অভিযান চালিয়ে  ২০০৭ -২০০৮ আর্থিক সনের সৃজিত সামাজিক বনায়নের ভেতর নির্মিত বেড়া ও টিনের ঘর উচ্ছেদ করা হয়। অভিযানে বিট কর্মকর্তা, চাইন্দা বিট, লিংক রোড বিট কাম চেক স্টেশন এর স্টাফ ও সিপিজি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ফরেস্টার কামরুজ্জামান শোভন বলেন, প্রাত্যহিক অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে  দেড় একর বনভূমি জবরদখল মুক্ত করে উচ্ছেদ করা হয়েছে। সরকারি জায়গা দখলে রাখার কোন সুযোগ নেই।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযান পরিচালনা করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হবে।
আলোকিত প্রতিদিন/এপি

ইউপি সদস্যকে পিটিয়ে চেয়ারম্যানের কার্যালয়ে তালা!

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে এক ইউপি সদস্যকে মারধর করে ইউনিয়ন পরিষদ চেয়াম্যানের কার্যালয়ে তালা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল,ছাত্রদল নেতাদের বিরুদ্ধে। প্রায় এক ঘণ্টা চেযারম্যান তার কক্ষে অবরুদ্ধ থাকার পরে বিএনপি নেতারা এসে তালা খুলে পরিস্থিতি স্বাভাবিক করে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদে এই ঘটনা ঘটে।
এসব তথ্য নিশ্চিত করেন মারধরের শিকার গোপালপুর ইউনিয়ন পরিষদের ৩নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো.শামীম। তিনি বলেন, আমি আওয়ামী লীগ সমর্থন করতাম। কিন্ত অতীতে কোনো অনিয়মের সাথে ছিলাম না। এজন্য গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আমরা যথারীতি ইউনিয়ন পরিষদে এসে সকল কার্যক্রম পরিচালনা করছি।
ইউপি সদস্য শামীম অভিযোগ করে আরও বলেন, দেড় মাস আগে আমাদের ইউনিয়ন পরিষদে কৃষকদের জন্য সার আসে।  সেখানে আমার ওয়ার্ডের ৪৫জন কৃষকের সার পাওয়ার তালিকায় নাম ছিল। সোমবার সকালে গ্রাম পুলিশ ও যুবদল নেতা সোহেল মাধ্যমে তালিকা অনুসারে ওই সার বিতরণ শুরু করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে উঠে একই ওয়ার্ডের যুবদল নেতা রানা,জাবেদ ও ছাত্রদল নেতা মহসিন। পরে বেলা ১১টার দিকে তারা ১৫-২০জন ইউনিয়ন পরিষদে যায়। সেখানে তারা আমার কাছে জানতে চায় কার অনুমতি নিয়ে সার বিতরণ করছি। একপর্যায়ে গ্রাম পুলিশের কক্ষে ঢুকে আমাকে গালমন্দ করে মারধর করে ইউনিয়ন পরিষদ থেকে বের করে দেয়। কিছুক্ষণ পর গোপালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন মিন্টুকে তার কার্যালয়ের ভিতরে রেখে দরজায় তালা ঝুলিয়ে দেয়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো.হাবীবুর রহমান বলেন, সার বিতরণ নিয়ে হালকা একটা ঘটনা ঘটেছে। মেম্বার দলকে নিয়ে গালাগালি করলে একটু বাড়াবাড়ি হয়। তালা দিয়েছে, তালা আমি খুলে দিয়েছি। পুলিশ ও সেনবাহিনী ঘটনাস্থলে আসে। আলাপ আলোচনা হয়েছে, আমরা বসে শেষ করে দেব, সামান্য একটা ব্যাপার। তালা দেওয়ার ১০-১৫ মিনিট পর আমি তালা খুলে দিয়েছি। রানা ও মহসিন আমাদের দল করে। তবে জাবেদ নামে কাউকে আমি চিনি না।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়ে। এক মেম্বারের সাথে  স্থানীয় এক ছাত্রদল নেতার বাগবিতন্ডা হয়। এ নিয়ে চেয়ারম্যানের কাছে বিচার নিয়ে যায় তারা। সেখানে চেয়ারম্যানের সাথেও তাদের মধ্যে  ভুল বোঝাবুঝি হয়। পরে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ বিষয়টি সমাধান করে।
আলোকিত প্রতিদিন/এপি

কালিয়াকৈরে যুগান্তরের রজত জয়ন্তী পালিত

শাহআলম সিকদার,কালিয়াকৈর নতুন পানিতে সফর এবার  এই গানকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে পালিত হলো যুগান্তরের ২৫ বছরপুর্তি রজত জয়ন্তী। যমুনা গ্রুপের  প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সৃষ্টি করেছিলেন সত্যের সন্ধানে নির্ভিক দৈনিক যুগান্তর। সাহসিকতার সঙ্গে সাংবাদিকতা করার লক্ষ্যে প্রতিষ্ঠিত যে দৈনিক যুগান্তর তা এখন সাধারন মানুষের কথা বলে। দেশ ও জনগণের স্বার্থে থেকেছে অদম্য সাহসী অবিচল নির্ভীক। যেখানে সাধারন মানুষের সম্পৃক্তা রয়েছে সেখানে যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছে যুগান্তর। ফলে দৈনিক যুগান্তরের যেমন গ্রহন যোগ্যতা বেড়েছে তেমনী সকলের কাছে পত্রিকাটি অত্যন্ত গুরুত্ব পেয়েছে। দেশের স্বার্থে যুগান্তর মানিবক ভুমিকা পালন করে আসছে বলে বক্তরা অভিমত ব্যাক্ত করেন। দিনটিকে স্মরণীয় রাখতে কালিয়াকৈর স্বজন সমাবেশের উদ্যোগে নানা আয়োজনে পালন করা হয়েছে।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আন্দার মানিক আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুল মাঠে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। আয়োজন কর্মসূচিতে ছিল কুরআন পাঠ, র‌্যালী, আলোচনা সভা, কেক কাটা ও তবারক বিতরণ।
আলোচকেরা বলেন, অতীতের মত যুগান্তর আগামীতেও তাদের গ্রহন যোগ্যতা ধরে রাখতে পারবে বলে আমার বিশ্বাস। সত্য বিষয়টি সবার আগে তুলে ধরে সমাজ ও রাষ্ট্রের নানা অনিয়ম-দুর্নীতির অসঙ্গতিপূর্ণ দিক ও সর্বশেষ ফ্যাসিবাদের বিরুদ্ধে জোরালো ভূমিকা পালন করে সততার সঙ্গে সত্যিকারভাবে পাঠকের অন্তরে জায়গা করে নিয়েছে যুগান্তর। যা সারা দেশে বেশ প্রশংসা কুড়িয়েছে। স্বচ্ছতা সত্যনিষ্ট তথ্য তুলে ধরে দীর্ঘ দিন ধরে সংবাদ পরিবেশন করে আসছে যুগান্তর।
রজতজয়ন্তী উৎসবে প্রধান অতিথি ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহম্মেদ।  স্বজন সদস্য শিক্ষক মুফতারী চামেলীর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন  স্বজন প্রধান উপদেষ্টা দৈনিক যুগান্তরের কালিয়াকৈর প্রতিনিধি সরকার আব্দুল আলীম। এ সময় বক্তব্য রাখেন, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ,কালিয়াকৈর প্রেসক্লাবের সাধারন সম্পাদক দৈনিক কালের কন্ঠ পত্রিকার কালিয়াকৈর প্রতিনিধি এম মাহবুব হাসান মেহেদী, আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক শোয়েব মৃধা, প্রধান শিক্ষক আবুল বাসার প্রমুখ। অনুষ্টানে উপস্থিত ছিলেন,কালিয়াকৈর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আকবর খান, ৫নং ওয়ার্ড সদস্য দেলোয়ার হোসেন, মোহনা টিভির কালিয়াকৈর প্রতিনিধি আলহাজ হোসেন, মানবকন্ঠ প্রতিনিধি সেলিম হোসেন সানি,আলোকিত প্রতিদিন  প্রতিনিধি শাহ আলম সিকদার,আমার বার্তা প্রতিনিধি  স্বপন  সরকার,মুক্ত খবর প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন, কান্টি টুডে প্রতিনিধি আলাল সরকার, স্বদেশ  বিচিত্রা প্রতিনিধি রেফাজ উদ্দিন,চ্যানেল এস প্রতিনিধি হাবিবুর রহমান,প্রাণের বাংলাদেশ প্রতিনিধি সাহাজ উদ্দিন সরকার সুমন,মানবিধার প্রতিদিন প্রতিনিধি মাহবুবুর রহমান সোহেল,ধেনিক দেশ বার্তা কালিয়াকৈর প্রতিনিধি রাফিউল ইসলাম রাফি, স্বজন সদস্য সেলিনা আক্তার, সাজনিন আক্তার উর্মি প্রমুখ। পরে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরন করা হয়।
আলোকিত প্রতিদিন/এপি

নরসিংদী বেলাবোতে মারধর করে দুই ভরি স্বর্ণ ও নগদ দেড় লাখ টাকা হাতিয়ে নেয় দুর্বৃত্তরা

মজিবুর রহমান প্রধান:
বেলাবতে দিন দুপুরে জমিজমার পূর্ব শত্রুতার জের ধরে গাছে ডালাকাটার ও গালির প্রতিবাদ করার কারনে মারধর করে এবং স্টীলের ট্যাংকের তালা ভেংগে ২ভরি স্বর্ণ ও নগদ দেড় লাখ টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। বেলাব থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী প্রবাসীর স্ত্রীর ইয়াছমিন। দুর্বৃত্তের হামলায় আহতরা হলেন আ: বাছেদ, রিয়াদ হোসেন।
আসামিরা হলেন
১.আ: বাতেন, পিতামূত জালাল উদ্দিন।
২.ঈমন গাজী (রিমন)
৩.রিপন মিয়া উভয় পিতা আঃ বাতেন
৪.মূশেদা বেগম ৫৫ স্বামী আ  বাতেন।
৫.মরিয়ম ২৫. ও লুতফা উভয় পিতা আঃ বাতেন। সব সাং চন্দনপুর ।
এলাকাবাসীর কাছ থেকে জানা যায়,  ইমন গাজী (রিমন)ও রিপন মিয়া উভয় আওয়ামী লীগের সময় এডভোকেড হুমায়ুন মজিদের সাথে থেকে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালাইত। বহু মানুষের বাড়িঘর ভাঙচুর অগ্নিসংযোগ করেছে এবং এলাকাতে চাঁদাবাজির অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর ও ভুক্তভোগীর পরিবার এদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানায় ।
আলোকিত প্রতিদিন/১৮ফেব্রুয়ারি-২৫/মওম

একদিনের মধ্যেই প্রত্যাহার নীলফামারীর পুলিশ সুপার!

মোঃ মোস্তাকিম বিল্লাহ, নীলফামারী পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার নিকট দায়িত্বভার হস্তান্তর করে আগামীকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় রিপোর্ট করতে বলা হয়েছে নীলফামারী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলমকে।

আজ সোমবার (১৭ ফেব্রুয়ারী) এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে তাকে । এই আদেশের পত্রে স্বাক্ষর করেছেন  পুলিশ সদর দপ্তরের ডিআইজি (প্রশাসন) কাজী মো. ফজলুল করীম। বিষয়টি আজ সন্ধ্যায় প্রচার পেলে নীলফামারী জুড়ে তা নিমিষেই ছড়িয়ে পড়ে এ খবর।

নির্ভরযোগ্য সুত্র বলছেন পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম জুলাই অভ্যুথানের পর নীলফামারী জেলায় ২০ সেপ্টেম্বর/২০২৪  যোগদান করেছিলেন। গত চার মাসে বিভিন্ন সেক্টর হতে তার বিরুদ্ধে অভিযোগ উঠে।  পুলিশের প্রধান কার্যালয়ে গুরুত্বর অভিযোগ হিসাবে বিবেচিত করা হয়।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা বলেন “গুরুতর অভিযোগের ক্ষেত্রে এভাবে এসপিদের ডেকে আনা হয়। এটা এক রকম  প্রত্যাহার করে নিয়ে আসা, যেহেতু পরবর্তী কর্মকর্তার কাছে দায়িত্বভার হস্তান্তর করতে বলা হয়েছে।

সূত্র মতে, এমন ঘটনায় নীলফামারী পুলিশ সুপারের মতো একই ভাবে এক দিনের মধ্যে পৃথক পত্রে আরও তিনজন পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে আজ সোমবার। তারা হলেন কক্সবাজারের মুহাম্মদ রহমত উল্লাহ, যশোরের মো. জিয়াউদ্দিন আহম্মেদ, ও সুনামগঞ্জের আ ফ ম আনোয়ার হোসেন খান।

আলোকিত প্রতিদিন/এপি

কাতারের আমিরকে বরণ করতে বিমানবন্দরে ছুটে গেলেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক:

দুইদিনের সফরে ভারতে আসা কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানিকে বরণ করতে বিমানবন্দরে ছুটে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার প্রেসিডেন্ট ধ্রুপদি মুর্মু ও মোদির সঙ্গে বৈঠক করবেন শেখ তামিম।

ভারতের প্রধানমন্ত্রীকে সাধারণত কোনো রাষ্ট্রীয় অতিথিকে বরণ করতে বিমান বন্দরে যেতে দেখা যায় না। তবে তিনি কাতারের আমিরকে বরণ করেছেন।

মোদি নিজেই তার এক্স অ্যাকাউন্ট থেকে এ ব্যাপারে একটি পোস্ট দিয়েছেন। এতে লিখেছেন, “বিমানবন্দরে গিয়েছিলাম, আমার ভাই কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে স্বাগত জানাতে। ভারতে তার ফলপ্রসু সফর এবং তার সঙ্গে  বৈঠকের প্রত্যাশা করছি।”

কাতারের আমির তার সঙ্গে উচ্চপদস্থ প্রতিনিধি দল নিয়ে এসেছেন। এতে আছেন কয়েকজন মন্ত্রী, সরকারি কর্মকর্তা এবং ব্যবসায়িক নেতা।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, প্রথমে রাষ্ট্রপতি ভবনে ধ্রুপদি মুর্মুর সঙ্গে বৈঠক করবেন কাতারের আমির। এরপর হায়দ্ররাবাদ হাউজে মোদির সঙ্গে আলোচনায় বসবেন তিনি। তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কথা হবে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

শেখ তামিম বিন হামাদ আল-থানির এটি দ্বিতীয় ভারত সফর। ২০১৫ সালে তিনি নয়াদিল্লিতে এসেছিলেন।

সূত্র: এনডিটিভি

আলোকিত প্রতিদিন/১৮ফেব্রুয়ারি-২৫/মওম

আশুলিয়ায় কাদের শেখ নামে এক প্রতারক, শাশুড়ীর ২৪ লক্ষ টাকা আত্মসাৎ করেন 

বিশেষ প্রতিনিধি:
আশুলিয়ায় শাশুড়ির ২৪ লক্ষ টাকা আত্মসাৎ করে যশোর নড়াইলের মেয়ের জামাই কাদের শেখ  এখন লাখো পতি। শাশুরীর স্বর্ণা অলংকার সহ টাকা পয়সা প্রতারণা করে হাতিয়ে নিয়ে নড়াইল এলাকায় সম্পদের পাহাড় গড়েছে কাদের শেখ। আশুলিয়া নরশিংপুর এলাকায় ব্যবস্যা প্রতিষ্ঠান গড়ে তুলেছে। মেয়ের  জামাই  কাদের শেখ শাশুড়ী কে দিয়ে বিভিন্ন  এনজিও সমিতি থেকে লক্ষ লক্ষ টাকা উঠিয়ে প্রতারনা করে আত্মসাৎ করেন। শাশুড়ী জেসমিন আক্তার সাংবাদিকদের বলেন ধার নেওয়ার টাকা চাইলে জামাই কাদের শেখ আমার বিরুদ্ধে কিছু দালাল সাংবাদিক দিয়ে বিভিন্ন মিডিয়ায় মিথ্যা বানোয়াট লিখে অপপ্রচার চালাচ্ছেন। ভুক্তভোগী জেসমিন আক্তার আরো বলেন এনজিও সমিতি থেকে টাকা উঠাইয়া মেয়ের জামাই কে দিয়েছি। এখন আমার টাকা দিচ্ছে না। আত্মহত্যা ছাড়া আমার আর কোন উপায় নেই। এবিষয়ে কাদের শেখ এর বিরুদ্ধে আশুলিয়া থানায় শাশুড়ী জেসমিন আক্তার বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। কাদের শেখ এর সাথে মুঠোফোনে একাধিকবার কল দিলে ফোন বন্ধ পাওয়া যায়। সুষ্ট তদন্ত করলে আসল রহস্য বেড়িয়ে আসবে। নাম প্রকাশে অনিচ্ছুক নরশিংহপুর এক ব্যক্তি বলেন কাদের শেখ যশোরের নড়াইল এলাকার একজন প্রতারক। তিনি তার শাশুড়ী জেসমিন আক্তার এর গহনা বিক্রির টাকা সহ এনজিও সমিতির থেকে উঠানো টাকা নিয়ে তার শাশুড়ী জেসমিন আক্তার কে  সর্বস্বান্ত করেছে।
আলোকিত প্রতিদিন/১৮ফেব্রুয়ারি-২৫/মওম

ডিসিদের জনগণের নিপীড়নে কাজে লাগিয়েছে ফ্যাসিস্টরা: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক:

দেশের সবচেয়ে মেধাবীরাই সাধারণত প্রশাসন ক্যাডারে আসেন উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন,বিগত ফ্যাসিস্টরা দেশের সর্বোচ্চ মেধাবী ডিসিদের (জেলা প্রশাসক) জনগণের নিপীড়নে কাজে লাগিয়েছে। আমরা চাই আগামী দিনে যারা ক্ষমতায় আসবেন, প্রশাসন ক্যাডারের এই অসীম সম্ভাবনাগুলোকে যেন জনগণের নিপীড়নে কাজে না লাগায়। ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে তিন দিনের জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনের প্রথম কর্ম অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, আমাদের ডিসিরা আসলেই অনেক কিছু জানেন। কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে সবচেয়ে মেধাবী মানুষরাই প্রশাসনে আসেন এবং ডিসি হিসেবে কাজ করেন। রাষ্ট্রের এত বড় একটা রিসোর্সকে গত ফ্যাসিজম জনগণকে অত্যাচার-নির্যাতন করার জন্য এবং নিজেদের অপকর্ম ঢাকার জন্য ব্যবহার করেছে।

তিনি বলেন, আমরা যদি তাদের (ডিসি) ভালোভাবে কাজে লাগাতে পারি, বিশেষ করে রাষ্ট্রের সেবা করা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, ভূমি ব্যবস্থাপনা এবং সুন্দর স্বাস্থ্য ব্যবস্থাপনার জন্য যদি আমরা তাদের কাজে লাগাতে পারি, তাহলে আগামী দিনে দেশের জন্য ভালো কিছু করা সম্ভব।

আগামী দিনে নির্বাচিত সরকারের প্রতি আশাবাদ ব্যক্ত করে আসিফ নজরুল বলেন, আমরা আশা করব আগামী দিনে যে দলই ক্ষমতায় আসুক, কোনদিনই যেন আমাদের প্রশাসন ক্যাডারের অসীম সম্ভাবনাগুলোকে জনগণের নিপীড়নে কাজে না লাগায়। সংবিধান অনুযায়ী জনগণের সেবা করার কাজে যেন তাদের লাগানো হয়।

আলোকিত প্রতিদিন/১৮ফেব্রুয়ারি-২৫/মওম

মানিকগঞ্জে ভুয়া ডিবি পুলিশ সেজে ৬০ ভরি স্বর্ণ লুট, গ্রেফতার ১

 মিজানুর রহমান খান কুদরত : মানিকগঞ্জের শিবালয় থানাধীন ঢাকা-আরিচা মহাসড়কে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীর কর্মচারীকে ভয়ভীতি দেখিয়ে ৮০ লাখ টাকা মূল্যের ৬০ ভরি স্বর্ণ লুটের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মোঃ নুর নবী (৪২) চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার পুরাতন বাস্তপুরের গোলাম মোস্তফার ছেলে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে মানিকগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।

জানাযায়, মানিকগঞ্জের সিংগাইর থানাধীন গোবিন্দল জামটি বাজারের এক স্বর্ণ ব্যবসায়ীর কর্মচারী উসমান গনী চুয়াডাঙ্গার একটি জুয়েলার্সে ৬০ ভরি স্বর্ণ পৌঁছে দিতে গত ১৮ অক্টোবর সকালে সিএনজি যোগে মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে অভিযুক্ত মো. নুর নবী মোবাইল ফোনে উসমানকে শিবালয়ের উথুলী বাসস্ট্যান্ডে নামতে বলেন।  উসমান ও নুর নবী সেখান একটি হোটেলে খাওয়া দাওয়া করে।  খাওয়া শেষে উসমান রিক্সা করে আরিচা ঘাটের দিকে রওয়ানা দেয়। এর কিছু সময় পর রিক্সাটি মহাসড়কের বোয়ালী বড় ব্রিজের কাছে পৌঁছলে মোটরসাইকেল যোগে আসা তিন ব্যক্তি তার পথরোধ করে।  তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে উসমানকে ভয়ভীতি দেখিয়ে তার কাছে থাকা স্বর্ণ অবৈধ বলে দাবি করে। একপর্যায়ে ৬০ ভরি স্বর্ণ ছিনিয়ে তারা আরিচার দিকে চম্পট দেয়। কর্মচারী উসমান কাউকে কিছু না বলে মালিকের দোকানে ফিরে গিয়ে  ঘটনাটি জানান। পরে শিবালয় থানায় এ বিষয়ে অভিযোগ করেন।

পুলিশ ঘটনার তদন্তে নেমে মূল অভিযুক্ত মো. নুর নবী ওরফে নুহু নবীকে গতকাল ১৬ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা থেকে গ্রেফতার করে।

তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর সুমন চক্রবর্তী জনকন্ঠকে জানান, লুটকৃত স্বর্ণ উদ্ধার ও জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

আলোকিত প্রতিদিন/এপি

প্রকাশিত সংবাদের পর উচ্ছেদ অভিযান, ৫ ব্যবসায়ীকে জরিমানা

আনোয়ার হোসাইন জুয়েল, তাড়াইল “তাড়াইলে জ্যামের ভুগান্তিতে অতিষ্ঠ পথযাত্রী” শিরোনামে সংবাদ প্রকামের পর দিনই অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান শুরু করে তাড়াইল উপজেলা প্রশাসন।
কিশোরগঞ্জের তাড়াইল সদর বাজারের যানজট যেন উপজেলাবাসীর নিত্যদিনের সঙ্গী। উপজেলার সামনে সকাল ৯ ঘটিকা থেকে রাত ৭-৮ ঘটিকা পর্যন্ত লাগাতার জ্যামের কারণে পথ যাত্রীদের ভোগান্তির শেষ নেই। জনগণ রোগী নিয়ে সময়মত যেতে পারে না হাসপাতালে। সঠিক সময়ে বিদ্যালয়ে পৌছাতে পারে না স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা।
এ নিয়ে দৈনিক আলোকিত প্রতিদিন গতকাল একটি সংবাদ প্রকাশের পর ১৭ ফেব্রুয়ারি সকাল ১১ ঘটিকা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা  আবুবক্কর সিদ্দিকীর নেতৃত্বে শুরু হয় অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান।
সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত থেকে উপজেলার সামনে থেকে তাড়াইল সদর বাজারের পুরতান ডাকবাংলা রোড পর্যন্ত রাস্তার দু’পাশে গড়ে উঠা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সাথে ভ্রাম্যমান আদালতে ৫ জন ব্যবসায়ীকে ১৭ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়। স্থাপনা উচ্ছেদে একপর্যায়ে ভেকু আনা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবক্কর সিদ্দিকী বলেন, কিছু অসাধু ব্যক্তি সরকারি জায়গা দখল করে দোকানপাট তৈরি করে কৃত্রিম জ্যামের সৃষ্টি করছে। এক সপ্তাহ পূর্বে মাইকিং করে সকলকে জানিয়ে দিয়েছি কিন্তু তারা কোনো নির্দেশনা মানছে না। ফলে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে তাদের সকল স্থাপনা উচ্ছেদ করছি। যানজট নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আলোকিত প্রতিদিন/এপি