আজ , ।   
Home Blog Page 567

কালিয়াকৈরে তিন ইউনিয়নের সমন্বয়ে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

শাহআলম সিকদার: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জাথালিয়া মজিদচালা উচ্চ বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গনে ১৯ মার্চ বুধবার বিকেলে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ফুলবাড়িয়া, চাপাইর, বোয়ালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এই দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা  আব্দুল লতিফ, সাবেক সভাপতি, কালিয়াকৈর উপজেলা বিএনপি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান, কালিয়াকৈর,
ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হুমায়ুন কবির খান, কেন্দ্রীয় বিএনপির শ্রমবিষয়ক সহ সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক।
এছাড়াও বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আখতার উজ জামান, কালিয়াকৈর উপজেলার বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ জুয়েল সরকার, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি মোঃ মোকলেসুর রহমান, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি মোঃ হযরত আলী মিলন, উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ শাহজাহান সিরাজ, ভিপি শামীম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজভী আহম্মেদ দুলাল, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ তপন খান, পৌর যুবদলের আহ্বায়ক মো: জয়নাল আবেদীন এবং খন্দকার পাভেলুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ হুমায়ুন কবির খান বলেন, “শহীদ জিয়াউর রহমান ছিলেন একজন দূরদর্শী নেতা। তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অসামান্য অবদান রেখেছেন। বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করে যাচ্ছেন। তারেক রহমান তরুণ প্রজন্মের আশা-ভরসার প্রতীক। আমরা তাদের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব।”
সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল লতিফ বলেন, “আজকের এই দোয়া ও ইফতার মাহফিল আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাব। বেগম খালেদা জিয়া আমাদের অনুপ্রেরণা, তাঁর সুস্থতা আমাদের একান্ত কাম্য। তারেক রহমান আমাদের ভবিষ্যৎ, তাঁর নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব।”
বক্তারা শহীদ জিয়ার আদর্শ এবং বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা দেশ ও জাতির কল্যাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন। বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি এবং জনাব তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করেন।
ইফতারের আগে শহীদ জিয়ার আত্মার মাগফেরাত এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/এপি

স্যোশাল মিডিয়ায় অপপ্রচারের বিরুদ্ধে থানায় অভিযোগ ও সংবাদ সম্মেলন

নাজমুল হাসান:

কুমিল্লার মুরাদনগর উপজেলার ২১নং বাবুটিপাড়ার জাকির হোসেনের বিরুদ্ধে স্যোশাল মিডিয়ায় মিথ্যা বানোয়াট অডিও রেকর্ড প্রচার করছেন আবুল খায়ের আশিক নামে এক আওয়ামীলীগ নেতা। দেবিদ্বার উপজেলার রাজমেহের গাংচর হেনাপুকুরিয়া গ্রামের মৃত্য আাঃ বারেক মাস্টারের ছেলে আবুল খায়ের আশিক। ভুক্তভোগী জাকির হোসেন সেই মিথ্যা বানোয়াট অডিও রেকর্ড স্যোশাল মিডিয়ায় অপপ্রচার করায় আবুল কালাম আশিকের বিরুদ্ধে মুরাদনগর থানায় অভিযোগ দায়েল করে এবং স্থানীয় গণমাধ্যম নিয়ে সংবাদ সম্মেলনে করেন।

২০ মার্চ বৃহস্পতিবার সকালে জাকির হোসেন নিজ  উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের স্থানীয় একটি মসজিদের সামনে এলাকার মানুষ নিয়ে সংবাদ সম্মেলন করেন। জাকির হোসেন তার লিখিত বক্তব্যে জানান,  আমি বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির কুমিল্লা উত্তর জেলার ছাত্রদলের সাবেক সহ-সভাপতি। দেবিদ্বার উপজেলার রাজমেহের গাংচর হেনাপুকুরিয়া গ্রামের আবুল খায়ের আশিক একজন ড্রেজার ব্যাবসায়ী। আমি জাকির হোসেন ড্রেজিং ব্যাবসায় বাঁধা প্রদান করিলে আশিক তার ম্যানেজারের মাধ্যমে  ফোন দিয়ে টাকার প্রস্তাব দেন। আমি সেই টাকার প্রস্তাব শুনে আমি রাগান্বিত হয়ে কিছু অশালীন কথা বলি। সেই কথা গুলোকে পুঁজি করে আমার বিরুদ্ধে ভুয়া অডিও রেকর্ড কাট সাট করে আশিক তাঁর নিজস্ব ফেসবুক আইডি থেকে অপপ্রচার করেন। এতে সামাজিকভাবে আমি জাকির হোসেন হেয় প্রতিপন্ন হই এবং আমি  স্থানীয় বিএনপির রাজনীতির সাথে জড়িত। এতে আমার দলের সুনাম ক্ষুন্ন হয়।
এসময় জাকির হোসেন আরো জানান, আবুল খায়ের আশিক ছিলো আওয়ামী লীগের দোসর। গত ১৫ বছর সে আওয়ামিলীগের ছত্র ছায়ায় চাঁদাবাজি করেছে।  আওয়ামীলীগের জেলা নেতাসহ একাধিক রাজনৈতিক ব্যাক্তির সাথে তার সেলফি ও ঘনিষ্ঠ মূহুর্তের কিছু স্থির চিত্র রয়েছে। সে বিভিন্নভাবে মানুষকে হয়রানি করে চাঁদা দাবি করছে।  আমি ও আমার পুরো পরিবার বিএনপির কর্মী এবং মুরাদনগর উপজেলা বিএনপির নিবেদিত প্রাণ আলহাজ্ব কাজী শাহ্ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দাদার একনিষ্ঠ কর্মী। আমার বিরুদ্ধে যে ভুয়া অডিও রেকর্ড অপপ্রচার করছে আবুল খায়ের আশিক, আমি এর সুষ্ঠ বিচার চাই।

এ সময় জাকিরের গ্রামের মুরুব্বী, যুবক ও বিভিন্ন পেশার মানুষের কাছে জানতে চাইলে তারা বলেন জাকির খুব সহজ সরল মানুষ, তার বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই ও বিচার চাই।

আলোকিত প্রতিদিন/২০মার্চ-২৫/মওম

টাঙ্গাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

সাইফুল ইসলাম সবুজ:

টাঙ্গাইলের কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে উদ্ভব কুমার দে (৪০) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।  আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

২০ মার্চ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার হাতিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।  উদ্ভব কুমার দে বগুড়া সদর উপজেলার  শ্রী দীলিপ কুমার দের ছেলে।

যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন জানান, আজ ভোরে হাতিয়া এলাকায় উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা আলুবাহী ট্রাকের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা চালবাহী অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালবাহী ট্রাকের চালক নিহত হন। এ সময় আহত হন চালক ও সহকারীসহ তিনজন। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।  আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।

আলোকিত প্রতিদিন/২০মার্চ-২৫/মওম

মানিকগঞ্জে প্রাণ-প্রকৃতি সংরক্ষণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো: মহিদ:
মানিকগঞ্জে প্রাণ-প্রকৃতি সংরক্ষণ ও কৃষিপ্রতিবেশ বিদ্যাচর্চা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ মার্চ বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠান-বারসিক। সবুজ সংহতি’র আহবায়ক কৃষিবিদ মোঃ আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আতিকুল মামুন। বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উপপরিচালক ড. রবীয়াহ নূর আহমেদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামান, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেজবাহ উল সাবেরিন, বিএডিসি’র সিনিয়র সহকারি পরিচালক কৃষিবিদ মোহাম্মদ মামুনুর রশীদ।
আলোকিত প্রতিদিন/২০মার্চ-২৫/মওম

রবিবার সংস্কার প্রস্তাবনা দেবে বিএনপি: আমির খসরু

নিজস্ব প্রতিবেদক:

অন্তর্বর্তী সরকারের কাছে আগামী ২৩ মার্চ রবিবার  বিএনপির পক্ষ থেকে সংস্কার প্রস্তাবনা দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

২০ মার্চ বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি তথ্য জানান। আগে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার সাক্ষাৎ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে। সকাল ১১টায় এই বৈঠক শুরু হয়ে ১২টায় শেষ হয়।

বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও ছিলেন–বিএনপি স্থায়ী কমিটিরসদস্যে এবং চেয়ারপার্সনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য আমিরখসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এবং চেয়ারপার্সনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ।

সংবাদ সম্মেলনে আমির খসরু বলেন, ‘রাজনৈতিক, অর্থনৈতিক এবং বৈদেশিক নানা বিষয় নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। সংস্কার কমিশনের যে ঐক্যমত সৃষ্টির চেষ্টা চলছে, তা নিয়েও আলোচনা হয়। এখানে কারও দ্বিমত আছে। আমরা মনে করি, যারা গণতন্ত্রে বিশ্বাস করে তাদের দ্বিমত থাকার কথা না।’

তিনি বলেন, ‘সংস্কার বিষয়ে যেখানে ঐকমত্য হবে সেটা নিয়ে আমরা সামনে এগিয়ে যাবো। আর যেসব বিষয়ে হবে না, সেটা সাংবিধানিক হোক, নির্বাচন কেন্দ্রীক হোক বা অন্য যেকোনও বিষয়েই হোক– সেটা প্রতিটি দল নির্বাচনের সময় জনগণের কাছে নিয়ে যাবে, তাদের সামনে উপস্থাপন করবে, তারপর নির্বাচিত হয়ে সংসদে এসে আলোচনা, তর্ক-বিতর্কের পর পাস হবে। আমাদের আলোচনাটা এভাবেই হয়েছে।’

আলোকিত প্রতিদিন/২০মার্চ-২৫/মওম

ব্যাংককে ইউনূস-মোদির সম্ভাব্য বৈঠক বিষয়ে যা জানা গেলো

আন্তর্জাতিক ডেস্ক:

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক আয়োজন করতে ভারতের সঙ্গে যোগাযোগ করেছে বাংলাদেশ।

এপ্রিলের প্রথম সপ্তাহে ব্যাংককে বিমসটেকের ষষ্ঠ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে নরেন্দ্র মোদি এবং ড. মুহাম্মদ ইউনূস যোগ দিতে পারেন।

বার্তাসংস্থা এএনআইকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, “বিমসটেক সম্মেলনের ফাঁকে আমাদের দুই নেতার মধ্যে বৈঠকের জন্য আমরা ভারতের সঙ্গে কূটনৈতিকভাবে যোগাযোগ করেছি।”

এদিকে আগামী ২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বেইজিংয়ে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এরমধ্যে জানা গেল, ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গেও প্রধান উপদেষ্টার বৈঠক আয়োজনের চেষ্টা চলছে।

হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, প্রধান উপদেষ্টাকে উষ্ণ অভ্যর্থনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে চীন। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন চলার মধ্যে চীনের কাছ থেকে কূটনৈতিক স্বীকৃতি এবং অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি করতে চায় ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন সরকার। অন্তর্বর্তী সরকার বাংলাদেশের ক্ষমতায় আসার পর চীনে ড. ইউনূসের প্রথম সফরে এই বিষয়টি গুরুত্ব পাবে।

ড. ইউনূস আগামী ২৭ মার্চ দেশটির হাইনান প্রদেশে বোয়াও ফোরামের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন। পরের দিন ২৮ মার্চ চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। তারপর তিনি দেশটির মর্যাদাপূর্ণ পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেবেন। সেখানে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হবে।সাউথ চায়না মর্নিং পোস্ট বলেছে, ড. ইউনূস এমন সময় চীনে যাচ্ছেন; যখন ভারতের সঙ্গে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো নেই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয়, সীমান্তে বেড়া নির্মাণ এবং সর্বশেষ মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ডের ‘ভারতের সুরে’ বাংলাদেশকে নিয়ে কথা বলার বিষয়টি দুই দেশের সম্পর্কে আরও প্রভাব ফেলেছে।

তবে ইউনূসের এই সফর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক বৈধতাকে আরও সমৃদ্ধ করবে।

সূত্র: এএনআই

আলোকিত প্রতিদিন/২০মার্চ-২৫/মওম

ঈদে সরকারি চাকরিজীবীদের টানা ৯ দিনের ছুটি

আলোকিত প্রতিবেদক:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে উপদেষ্টা পরিষদের বৈঠকে আগামী ৩ এপ্রিল বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি দেওয়ার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে এবার টানা ৯ দিনের ছুটি মিলছে সরকারি চাকরিজীবীদের। ২০ মার্চ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে ৩ এপ্রিল নির্বাহী আদেশের ছুটির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

এ বিষয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সর্বসাধারণের যাতায়াত নির্বিঘ্ন করার জন্য নির্বাহী আদেশে ৩ এপ্রিল, ২০২৫ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। উপদেষ্টা পরিষদের এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

জানা গেছে, চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ৩১ মার্চ সোমবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সে হিসাব করে সরকারি ছুটির তালিকা নির্ধারণ করা হয়।

উপদেষ্টা পরিষদ গত বছরের ১৭ অক্টোবর ঈদুল ফিতরে পাঁচ দিন ছুটির অনুমোদন দেয়। আগে এ ছুটি ছিল ৩ দিন। গত ২১ অক্টোবর ছুটির বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ৩১ মার্চ সোমবার ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। ঈদের আগের দুই দিন ২৯ ও ৩০ মার্চ শনি ও রবিবার এবং ঈদের পরের দুই দিন ১ ও ২ এপ্রিল মঙ্গলবার ও বুধবার নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে।

তার আগে ২৮ মার্চ শুক্রবার সাপ্তাহিক ছুটি।  অন্যদিকে, ৩ এপ্রিল বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। ৩ এপ্রিলের পরের দুদিন ৪ ও ৫ এপ্রিল শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ। সেক্ষেত্রে এবার সবমিলিয়ে টানা ৯ দিন ছুটি ভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা।

আলোকিত প্রতিদিন/২০মার্চ-২৫/মওম

হাতিয়ায় তমরোদ্দি ঘাট নিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদ বিএনপি নেতার

নোয়াখালী প্রতিনিধি, নোয়াখালীর হাতিয়া তমরোদ্দি লঞ্চ ঘাট নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ ও মিথ্যা অভিযোগের প্রতিবাদ আর নিন্দা জানিয়েছেন উপজেলা বিএনপি নেতা আলমগীর হোসেন।
গত ১৮ মার্চ একটি জাতীয় দৈনিকে ‘কোটি টাকার ঘাট বাণিজ্য, সাবেক এমপির ঘনিষ্ঠদের দখলে হাতিয়ার তমরোদ্দি ঘাট’, ‘সাবেক এমপির ঘনিষ্ঠদের দখলে হাতিয়ার তমরোদ্দি ঘাট’ নামে বিভিন্ন  অনলাইন পোর্টালসহ কয়েকটি অনলাইনে ‘সাবেক এমপির ঘনিষ্ঠদের দখলে হাতিয়ার তমরোদ্দি লঞ্চঘাট’ এবং ১৯ মার্চ জাতীয় দৈনিকে ‘সাবেক এমপি’র ঘনিষ্ঠদের দখলে তমরোদ্দি ঘাট, পাল্টাপাল্টি মামলা’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে আলমগীর হোসেন বলেন, লঞ্চ ঘাটের সাথে আমার কোনো সংযোগ নাই। যদ্দূর জেনেছি গত বছরের ৫ আগস্টের পরবর্তী ইজারাদার গোলাম মাওলা কাজল আত্মগোপনে যাওয়ার পর এক মাস পর্যন্ত ঘাট চালিয়েছে ঘাটের শ্রমিক’রা। তারপর এক মাস চালিয়েছে বৈষম্যবিরোধী এক নেতার কথায় ইয়াকুব নামের এক লোক।
আলমগীর হোসেন বলেন, এই ইজারা বাতিলের জন্য তিনি নিজে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেছেন, কিন্তু চলতি বছরের জুন পর্যন্ত এর মেয়াদ থাকায় ইজারাটি বাতিল করা যায়নি। ফলে হাতিয়া উপজেলা প্রশাসন ইজারাদারের ভগ্নিপতি মিলাদের মাধ্যমে ঘাটের কার্যক্রম পরিচালিত করে যাচ্ছেন। এতে প্রতিদিন ঘাটের আয়ের অংশ ইজারাদারের প্রতিনিধি মিলাদ এবং শ্রমিকরা নিয়া নিচ্ছেন। আর এটি দখলে নেওয়ার জন্য তমরোদ্দি ইউনিয়ন বিএনপি’র বহিস্কৃত সভাপতি তানভীর হায়দার তান্না ও তার চাচা আলাউদ্দিন বাবু এবং আফসার উদ্দিন জিয়া কয়েকবার ঘাটে হামলা চালিয়েছে। কিন্তু স্থানীয় জনসর্থন এবং শ্রমিকরা পক্ষে না থাকায় তাদের উদ্দেশ্য সফল হয়নি। এসব ঘটনায় এদের বিরুদ্ধে হাতিয়া থানায় একাধিক মামলা হয়েছে।
আলমগীর হোসেন আরো বলেন, তার সমর্থক আরিফের দায়ের করা একটি মামলায় আফসার উদ্দিন জিয়া বর্তমানে জেলে রয়েছে। সুতরাং বাবু ও জিয়ার সাথে আমার কোনো সংযোগ নেই। বিএনপির বহিস্কৃত ইউনিয়ন সভাপতি তানভীর হায়দার, বাবু-জিয়া আপন চাচা ভাতিজা। তাদের মধ্যে সকল লাভজনক ক্ষেত্রে যখনই কোনো অমিল দেখা দেয় তখনই তারা আমার সাথে ট্যাগ লাগিয়ে দেয়। তারা আওয়ামী শাসনামলে এমপির সংস্পর্শে থেকে ব্রিকফিল্ড ব্যবসা থেকে শুরু করে ধান্দাবাজির সকল সুবিধা গ্রহন করে কোটি কোটি টাকা কামিয়েছেন। কিন্তু একটি মামলারও আসামী হননি। সেক্ষেত্রে আমি দুঃসময়ে বিএনপি করতে গিয়ে হামলা-মামলাসহ বহু নির্যাতনের শিকার হয়েছি।
এদিকে, নোয়াখালী জেলা বিএনপি’র সদস্য সচিব হারুনুর রশীদ আজাদের কাছে তমরোদ্দি ইউনিয়নের রুবেল ও মাহমুদসহ তিন ব্যক্তির লিখিত অভিযোগ সংক্রান্তে আলমগীর হোসেন বলেন, রুবেল ঘাট এলাকায় একটা চা দোকান করেন এবং তার সঙ্গে সাহেদ ভেন গাড়ি চালায়। এরা লঞ্চ ঘাটে হামলার দায়ী অভিযুক্ত আসামী। এদেরকে ব্যবহার করে তানভীর হায়দার জেলা বিএনপি দপ্তরে মিথ্যা অভিযোগ করিয়েছেন।
দলীয় পদ থেকে অব্যাহতি পাওয়া প্রসঙ্গে আলমগীর বলেন, বিএনপি’র চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের পিছনে রাজনীতি না করার দায়ে এবং তার ডাকে সাড়া না দেওয়ায় প্রতিহিংসার জেরে উপজেলা পদ থেকে তাকে দুইবার শোকজ করা হয়েছে। কিন্তু দলের সদস্য পদ বহাল রয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয় করার জন্য উদ্দেশ্যপ্রণোদিত প্রচারে নেমেছে এই চক্র। লঞ্চঘাট বানিজ্য সম্বলিত উপরোক্ত শিরোনামে প্রকাশিত সকল সংবাদের তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানিয়েছেন হাতিয়া উপজেলা বিএনপির এই নেতা।
এ বিষয়ে নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো বলেন, হাতিয়ায় আলমগীর হোসেনের বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ে আমরা খতিয়ে দেখেছি, তবে এর কোন সত্যতা পাওয়া যায়নি।
জেলা বিএনপি’র সদস্য সচিব হারুন অর রশীদ আজাদ জানান, হাতিয়ার তমরোদ্দি লঞ্চ ঘাটে বিএনপি নেতা আলমগীর হোসেনের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। এবং তার বিরুদ্ধে এলাকায় কোনো অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়নি।
আলোকিত প্রতিদিন/এপি

নড়াইল প্রেসক্লাবের ইফতার মাহফিল ও সাধারণ সভা অনুষ্ঠিত

জাহিদুল হক রনি:
নড়াইলে জেলা প্রেসক্লাবের উদ্যোগে  ইফতার মাহফিল ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ মার্চ মঙ্গলবার নড়াইল জেলা প্রেসক্লাবের বর্তমান আহবায়ক কমিটির নেতৃবৃন্দের উদ্যোগে জেলা পরিষদ এর হলরুমে এ ইফতার মাহফিল ও সাধারণ সভা আয়োজন করা হয়।
নড়াইল জেলা প্রেসক্লাবের আহবায়ক অ্যাড. এস.এম আব্দুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহাবুবুর রশিদ লাবলুর সঞ্চালনায় ইফতার মাহফিল ও সাধারণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এবং বিশেষ অতিথি হিসাবে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: আহসান মাহমুদ রাসেল।
সাধারণ সভায় অনন্যের মধ্যে বক্তব্য রাখেন, বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম তুহিন, কাজী হাফিজুর রহমান, মলয় কান্তি নন্দী, এড.আজিজুল ইসলাম, মো. আল-আমিন, মো. ইমরান হোসেন, নড়াইল প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. আলমগীর সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক মির্জা নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম টুলু প্রমুখ।
সাধারণ সভায় বর্তমান আহ্বায়ক কমিটিতে নতুন করে তিনজনকে সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন অন্তর্ভুক্ত সদস্যরা হলেন, এড.আজিজুল ইসলাম, মো. আল-আমিন, মো. নুরুন্নবী সামদানী। এ সময় নড়াইল জেলা প্রেসক্লাবের সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/১৯মার্চ-২৫/মওম

আমি সব ছাড়তে পারি, কিন্তু ঝিনাইদহ ছাড়বো না!

`উদ্ভট উঠের পিঠে ঝিনাইদহ পৌরসভা’

স্টাফ রিপোর্টার: পৌরসভায় নারী কেলেঙ্কারি, অনিয়ম ও দূর্নীতিবাজদের একক সাম্রাজ্য এটা অনেক পুরাতন কথা,তবে ঝিনাইদহ পৌরসভাকে এখন দূর্নীতিবাজদের স্বর্গরাজ্য বলা যেতে পারে, যে কারণে এরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের বদলী আদেশও বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন করে আইনকেও নিজ স্বার্থে ব্যবহার করে স্বপদে ঝিনাইদহ পৌরসভায় বহাল থাকে।

এদের অবস্থা দাঁড়িয়েছে এমন যে, “আমি সব কিছু ছাড়তে পারি তোমায় ছাড়তে পারবো না।” অর্থাৎ কোনোক্রমেই ঝিনাইদহ ছাড়বে না। কিছু দিন আগের একটি বদলীর আদেশের মধ্য থেকে কিনা পৌর নির্বাহী প্রকৌশলী, প্রশাসনিক কর্মকর্তা সহ কয়েকজন হাইকোর্টের থেকে একটা আদেশ এনে পুরো বদলি প্রক্রিয়াকেই ঠেকিয়ে দেয়। যদিও নিয়োগকালীন শর্ত বদলী যোগ্য। পরবর্তীতে আবার মহামান্য হাইকোর্ট উক্ত বদলীভাদেশ অনুযায়ী ঝিনাইদহ পৌরসভায় বদলী হয়ে আসা পাঁচ জনকে আবার ঝিনাইদহ পৌরসভাতে যোগদানের আদেশ প্রদান করেছে।

 

ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র কাইয়ুম শাহরিয়ার হিজল দুলা ভাই হওয়ার সুবাদে টেন্ডার সিন্ডিকেটের মধ্যে চাকুরী না করেও কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলা গবরা গ্রামের মোঃ মিজানুর রহমান ছোকু মাষ্টারের ছেলে মোঃ মুস্তাফিজুর রহমান নাঈম জড়িয়ে পড়েন। ঝিনাইদহ স্থানীয় একজন ঠিকাদার বলেন,” নাঈমসহ এই সিন্ডিকেট ঝিনাইদহ পৌরসভার টেন্ডার এককভাবে নিয়ন্ত্রণ করতেন।

তিনি আরও বলেন, ” নাঈম পৌরসভা ও হাসপাতালসহ বিভিন্ন দপ্তরও নিয়ন্ত্রণ করতেন। ” এছাড়া নাঈমের নারী কেলেঙ্কারির বিষয়টা ঝিনাইদহ শহরে ওপেন সিক্রেট মত একটা বিষয়। ঝিনাইদহ শহরে জবেদা খাতুন একাডেমি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মকর্ত জেনমীন আক্তার নামে এক শিক্ষিকার সাথে নাঈমের অনৈতিক কর্মকান্ড সম্পর্কে নাঈমের ঘনিষ্ঠ একজন বলেন, ” শিক্ষিকার সাথে নাঈমের দীর্ঘদিনের সম্পর্ক।

তিনি একসময় বিয়ের জন্য প্রচন্ড চাপ দেওয়ার কারনে নাঈম শিক্ষিকার সামনেই শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লে শিক্ষিকা তড়িঘড়ি করে জবেদা খাতুন একাডেমির সামনে মেডিপ্লাস প্যাথলজিতে চিকিৎসা করাতে নিয়ে আসেন। নাঈম শিক্ষিকার সাথে সম্পর্ক ছিন্ন করতে চাইলেও বিভিন্ন চাপে সম্পর্ক ছিন্ন করতে পারছেন না।

শিক্ষিকার কথিত ভাই মিন্টুর রহমান শিক্ষিকাকে নাঈমের পিছনে লেলিয়ে দিয়ে টাকা আয়ের পথ তৈরি করেছে।” মিন্টুর সাথে যোগাযোগ করতে ফোন দিলে ফোন বন্ধ পাওয়া যায়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মহিলা অভিভাবক বলেন ,” আমি আমার শ্বাশুড়িকে মেডিপ্লাস প্যাথলজিতে ডাক্তার দেখাতে গিয়ে দেখি জবেদা খাতুন একাডেমির ম্যাম একজন ভদ্রলোককে ডাক্তার দেখানোর জন্য ছুটাছুটি করছেন। আমি একজনকে জিজ্ঞেস করলাম উনি কে, “তিনি বললেন, উনি পৌর মেয়র হিজল সাহের শালা। ” তখন একজন ম্যামকে জিজ্ঞেস করলেন, ” উনি কি আপনার বাড়িওয়ালা?” জবাবে, “উনি বলেন, না।

আমার পরিচিত। ” গত ১৬অক্টোবর২৪ তারিখে দুপুর ১২/৩০ মিনিটে ধরা পড়লে, “নাঈমের কাছে জানতে চাওয়া হয় একজন মানুষের একাধিক স্ত্রী থাকতেই পারে তাহলে আপনি কেন তাকে বিয়ে করছেন না?” জবাবে নাঈম বলেন, ” আমার স্ত্রী সন্তান থাকার কারনে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। ” তখন নাঈম আর কখনও শিক্ষিকার সাথে যোগাযোগ বা দেখা করবেন না শর্তে এবং বড় অংকের টাকার বিনিময়ে মীমাংসা বিষয়টি হয়।” ” উনাদের একে অপরের সাথে এখনো যোগাযোগ আছে” এমন মন্তব্য করেন উক্ত প্রতিষ্ঠানের একজন কর্মচারী। তিনি আরো বলেন, “ম্যাম সরাসরি নাঈম ভয়ের সাথে দেখা করতে যান না।

তিনি প্রথম শহরের কোনো না কোনো একটা বাসায় গিয়ে বেশ সময় কাটিয়ে গায়ের পোষাক পরিবর্তন করে হেজাব ও মুখে মাস্ক পড়ে (যাতে কেউ চিনতে না পারে) লেবাস পরিবর্তন করে নাঈম ভায়ের কাছে যান। তিনি আরো বলেন, হিজল স্যারের শালার সাথে সম্পর্ক থাকার কারনে ম্যাম দাপটের সাথে চাকুরী করেন। ” আগামী পর্বে নাঈমের সাক্ষাৎকারসহ ভিডিও আসছে সাথে থাকুন।

আলোকিত প্রতিদিন/এপি