কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত
লিওনেল মেসিকে ২০২৬ বিশ্বকাপেও চান আর্জেন্টিনার ফুটবল প্রধান
স্পোর্টস ডেস্ক, লিওনেল মেসিকে ২০২৬ সালের বিশ্বকাপে দেখতে চান আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আগামী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।
তাপিয়া জানান, আগামী জুনে ৩৮ বছরে পা রাখটে চলা মেসি তার ক্যারিয়ারে সবকিছু অর্জন করেছেন এবং এখনো দুর্দান্ত ফর্মে আছেন। তিনি বলেন, ‘প্রতিদিন তার খেলাটা উপভোগ করা উচিত, নিজের গতিতে এগোতে দেয়া উচিত।’
এদিকে তাপিয়ার কাছে মেসি ইতিহাসের সেরা ফুটবলার। এমনকি আরেক আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো আরমান্দো ম্যারাডোনার চেয়েও বড়।
তিনি বলেন, ‘নিঃসন্দেহে, আমার কাছে মেসিই সেরা। যদিও এ নিয়ে নানা মত থাকতে পারে। দিয়েগো ছিলেন প্রকৃত দেশপ্রেমিক, তিনি অসাধারণ পরিস্থিতিতে খেলেছেন, এটা প্রমাণিত। কিন্তু যদি আমাকে বেছে নিতে বলা হয়… দুইজনের সময়ও ভিন্ন ছিল। আমাদের গর্বিত হওয়া উচিত, কারণ আমরা দুইজনকেই পেয়েছি, যারা দুজনই বিশ্বের সেরা এবং আর্জেন্টিনার সন্তান।
মেসির বিনয় এবং মানবিক গুণের প্রশংসা করে তাপিয়া বলেন, ‘সে অসাধারণ একজন মানুষ, চমৎকার এক ব্যক্তিত্ব। আমি এটাই সবচেয়ে বেশি মনে রাখি। সম্পর্ক নিয়ে আমি কথা বলতে চাই না, তবে এটা নিশ্চিত — সে দারুণ এক নেতা বলে আমি মনে করি।
আলোকিত প্রতিদিন/এপি
কাঁচা আম না পাকা আম, স্বাস্থ্যের জন্য কোনগুলো ভালো
লাইফস্টাইল ডেস্ক:
আসছে আমের মৌসুম। অনন্য স্বাদ ছাড়াও আম অসাধারণ পুষ্টিতে ভরপুর যা অন্ত্রের স্বাস্থ্য, শক্তির মাত্রা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে বিস্ময়কর কাজ করে। আম বিভিন্ন উপায়ে খাওয়া যেতে পারে। কেউ কেউ পাকা, রসালো এবং মিষ্টি আম পছন্দ করেন, আবার কেউ কেউ কাঁচা আমের স্বাদ টক এবং সুস্বাদু বলে মনে করেন। বিশেষজ্ঞরা বলছেন, কাঁচা এবং পাকা উভয় আমেরই নিজস্ব সুবিধা রয়েছে। চলুন জেনে নেই, কোনটি বেশি উপকারী-
কাঁচা আমে ভিটামিন সি-এর ঘনত্বও বেশি থাকে, যা একটি অপরিহার্য পুষ্টি উপাদান। যা এর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী বৈশিষ্ট্য, অ্যান্টিঅক্সিডেন্ট প্রভাব এবং কোলাজেন সংশ্লেষণে ভূমিকা রাখার জন্য পরিচিত। কাঁচা আম কাঁচা প্রকৃতির কারণে বেশি অ্যাসিডিক। কাঁচা আম অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্যের একটি সমৃদ্ধ উৎস যা ক্যান্সার এবং হৃদরোগের মতো দীর্ঘস্থায়ী রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে।

পাকা আমের গণাগুণ:পাকা আমে বিটা-ক্যারোটিনের মতো কিছু অ্যান্টিঅক্সিডেন্ট বেশি থাকে, যা এই ফলকে কমলা-হলুদ রঙ দেয়। অ্যান্টিঅক্সিডেন্ট কোষকে অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে এবং দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমাতে পারে। এছাড়াও বিটা-ক্যারোটিনসহ এর ক্যারোটিনয়েডের পরিমাণ বেশ বৃদ্ধি পায়। এই ক্যারোটিনয়েড শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা বয়স-সম্পর্কিত ম্যাকুলার ডিজেনারেশন এবং নির্দিষ্ট ধরনের ক্যান্সার থেকে রক্ষা করতে সাহায্য করে।
পাকা আমে ভিটামিন এ বেশি থাকে, যা সুস্থ দৃষ্টিশক্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং ত্বকের স্বাস্থ্য বজায় রাখার জন্য অপরিহার্য। তবে এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে পাকা আমে প্রাকৃতিক চিনির পরিমাণ বেশি থাকে, যা এই ফলকে মিষ্টি এবং আরও সুস্বাদু করে তোলে। এটি দ্রুত শক্তি সরবরাহ করে এবং মিষ্টির আকাঙ্ক্ষা পূরণ করে।
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য কাঁচা আম বেশি ভিটামিন সি উপাদানের কারণে পছন্দনীয় হতে পারে। অ্যান্টিঅক্সিডেন্ট গ্রহণের জন্য পাকা আম বিটা-ক্যারোটিনের মতো অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বৃদ্ধির কারণে আরও উপকারী হতে পারে।
হজমের স্বাস্থ্যের জন্য কাঁচা এবং পাকা উভয় আমই ফাইবার সরবরাহ করে, তবে কাঁচা আম এই ক্ষেত্রে বেশি দিতে পারে। স্বাদের জন্যপাকা আম অনেকের কাছে মিষ্টি এবং বেশি উপভোগ্য।
কাঁচা এবং পাকা উভয় আমেরই নিজস্ব পুষ্টিগুণ রয়েছে। খাদ্যতালিকায় কাঁচা এবং পাকা আমসহ বিভিন্ন ধরনের ফল যোগ করলে বিভিন্ন ধরনের পুষ্টি এবং স্বাস্থ্য উপকারিতা নিশ্চিত করা যায়।
আলোকিত প্রতিদিন/২৬ এপ্রিল ২০২৫/মওম
ফুলবাড়ীতে জামাইয়ের লাঠির আঘাতে আহত হয়ে শাশুড়ি হাসপাতালে
ভারতের গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি গ্রেফতার
আলোকিত ডেস্ক, ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য গুজরাট থেকে এক হাজারের বেশি বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতভর রাজ্যের আহমেদাবাদ ও সুরাটে যৌথ বাহিনীর অভিযানে এসব বাংলাদেশিদের গ্রেফতার করা হয় তাদের।
এতে বলা হয়েছে, গুজরাটের আহমেদাবাদ থেকে কমপক্ষে ৮৯০ বাংলাদেশি ও সুরাটে ১৩৪ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে গুজরাটে এখন পর্যন্ত এটিই বৃহত্তম অভিযান বলে মন্তব্য করেছেন মন্ত্রী হর্ষ সাংঘভি।
ভিডিও কনফারেন্সে রাজ্যের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী হর্ষ সাংঘভি বলেছেন, অবৈধ বাংলাদেশিদের গ্রেফতারে রাজ্য পুলিশ ঐতিহাসিক সাফল্য দেখিয়েছে। আহমেদাবাদ পুলিশ ৮৯০ এবং সুরাট পুলিশ ১৩৪ বাংলাদেশি অভিবাসীকে গ্রেফতার করেছে। রাজ্যে অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে গুজরাট পুলিশের এটিই সবচেয়ে বড় অভিযান বলে মনে করেন।
গুজরাটের এই মন্ত্রী বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে অনেকেই মাদক চোরাচালান ও মানবপাচারের সঙ্গে জড়িত। আমরা দেখেছি, সম্প্রতি গ্রেফতার করা চার বাংলাদেশির মাঝে দু’জন কীভাবে আল-কায়েদার স্লিপার সেলে কাজ করেছেন। গুজরাটে এই বাংলাদেশিদের কার্যক্রমের বিষয়ে বিস্তারিত তদন্ত করা হবে।
টাইমস অব ইন্ডিয়া বলছে, আহমেদাবাদে, অভিযানটি শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে শুরু হয়। অর্থনৈতিক অপরাধ শাখা এবং জোন ৬ সহ একাধিক শাখার দল এটি পরিচালনা করে। ডিসিপি অজিত রাজিয়ানের মতে, চান্দোলা এলাকা থেকে ৪০০ জনেরও বেশি মানুষকে আটক করা হয়েছে।
যুগ্ম-পুলিশ কমিশনার (অপরাধ শাখা) শরদ সিংহল বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ কমিশনার এবং পুলিশ মহাপরিচালকের সরাসরি নির্দেশে এই অভিযান চালানো হয়েছিল।
তিনি বলেন, এই অভিযানের আগে- ২০২৪ সালের এপ্রিল থেকে দুটি এফআইআর দায়ের করা হয়েছিল, যার ফলে ১২৭ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছিল এবং ৭৭ জনকে নির্বাসিত করা হয়েছিল তখন।
আলোকিত প্রতিদিন/এপি
দুধ দিচ্ছে ১৫ দিনের বাছুর, দেখার জন্য ভিড় এলাকাবাসীর!
আলোকিত ডেস্ক : বগুড়ার শেরপুরে উপজেলার খানপুর ইউনিয়নের কয়েরখালী গ্রামে এক বিস্ময়কর ঘটনার জন্ম দিয়েছে একটি ১৫ দিনের ছোট বাছুর।
সাধারণত এই বয়সে বাছুরের দুধ দেওয়ার কথা না থাকলেও, এই বাছুরটি প্রতিদিন আধা লিটার করে দুধ দিচ্ছে—যা দেখে অবাক হচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে খবর ছড়িয়ে পড়ার পর থেকেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ ভিড় করছেন বাছুরটি দেখতে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েরখালী পশ্চিমপাড়া এলাকার হাবিবুর রহমানের একটি গাভী ১৫ দিন আগে একটি বাছুর প্রসব করে তখন। কয়েকদিন পর থেকেই বাছুরটির ওলান বড় হতে থাকে। শুক্রবার (২৫ এপ্রিল) সকাল থেকে বাছুরটি দুধ দিতে শুরু করে। সকালে ও বিকেলে মিলিয়ে প্রতিদিন প্রায় আধা লিটার দুধ দিচ্ছে সেই বাছুর।
গরুর মালিক হাবিবুর রহমান জানান, “প্রায় দুই মাস আগে স্থানীয় হাট থেকে গাভীটি কিনে আনি। কিনে আনার দেড় মাস পর গাভীটি বাচ্চা দেয়। এরপর এমন অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করে।”
এ ঘটনা জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। আশপাশের গ্রাম থেকে বহু মানুষ ছুটে আসেন বাছুরটি দেখতে। বাছুর দেখতে আসা রাজু, নুর হোসেন, মামুনুর রশিদসহ অনেকেই বলেন, “আমরা কখনো শুনিনি ১৫ দিনের বাছুর দুধ দেয়। এটা একটা বিস্ময়কর ঘটনা, যা আজ চোখের সামনে দেখে বিস্মিত হলাম আমরা।
এ বিষয়ে শেরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিয়াজ মো. কাযমীর রহমান বলেন, “বিষয়টি অস্বাভাবিক এবং বিরল। সাধারণত এ বয়সে বাছুরের দুধ দেওয়া সম্ভব নয়। এটি হরমোনজনিত সমস্যা কিংবা জিনগত ত্রুটির কারণে হয়ে থাকতে পারে তিনি জানান।
বাছুরটির বিষয়টি ইতোমধ্যে এলাকার কৌতূহল উদ্রেক করেছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তারাও ঘটনাটি পর্যবেক্ষণ করছেন।
আলোকিত প্রতিদিন/এপি
সিন্ধু দিয়ে হয় পানি বইবে, না হয় ভারতীয়দের রক্ত প্রবাহিত হবে :বিলাওয়াল ভুট্টো
আন্তর্জাতিক ডেস্ক:
সিন্ধু নদের পানি নিয়ে ভারতকে হুমকি দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা বিলাওয়াল ভুট্টো। তিনি বলেছেন,সিন্ধু দিয়ে হয় পানি বইবে,না হয় ভারতীয়দের রক্ত বইবে।
২৫ এপ্রিল শুক্রবার ভারতের জলশক্তিমন্ত্রী সিআর পাতিল জানান, পাকিস্তানে ভারত থেকে নদীর এক ফোঁটা পানিও যেন না যায় সেই ব্যবস্থা নিচ্ছেন তারা। তার এমন ঘোষণার পর আজ শনিবার এক জনসভায় এমন হুমকি দিয়েছেন পাকিস্তান সরকারে থাকা বিলওয়াল ভুট্টো। তিনি বলেন, “সিন্ধু আমাদের আছে, সিন্ধু আমাদের থাকবে— হয় এটি দিয়ে আমাদের পানির স্রোত বইবে নয়তো তাদের (ভারতীয়) রক্ত বইবে।” গত মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ জন নিহত হন। পরোক্ষভাবে পাকিস্তান এ হামলায় জড়িত এমন অভিযোগ তুলে বুধবার দেশটির সঙ্গে ১৯৬০ সালের সিন্ধু নদ পানি চুক্তি স্থগিত করে ভারত। যদিও এ মুহূর্তে সিন্ধু নদের পানি প্রবাহ আটকানোর মতো অবকাঠামো ভারতের নেই। তবে পানির প্রবাহ বন্ধ করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দেশটির জলশক্তিমন্ত্রী।
তিনি এক্সে লেখেন, “স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে একটি রোপম্যাপ প্রস্তুত করা হয়েছে। বৈঠকে তিনটি অপশন নিয়ে আলোচনা হয়েছে। সরকার স্বল্পকালীন, মধ্যকালীন এবং দীর্ঘকালীন ব্যবস্থার ওপর কাজ করছে যেন পাকিস্তানে এক ফোঁটা পানিও না যায়। শিগগিরই নদীর প্রবাহ বন্ধ করতে ড্রেজিং কাজ সম্পন্ন হবে এবং প্রবাহ অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হবে।”
এর আগের দিন পাকিস্তান হুমকি দিয়ে বলে, সিন্ধুর পানির প্রবাহ বন্ধের চেষ্টা চালানো হলে, এটিকে যুদ্ধের কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করা হবে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: আলজাজিরা
আলোকিত প্রতিদিন/২৬ এপ্রিল ২০২৫/মওম
গাজায় গণহত্যার প্রতিবাদে ’ম্যাস গেদারিং ফর ফিলিস্তিনে’হাজার জনতা
নিজস্ব প্রতিবেদক:
গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ফিলিস্তিনের সঙ্গে সংহতি জ্ঞাপন করে ‘ম্যাস গেদারিং ফর ফিলিস্তিন’ কর্মসূচিতে অংশ নিতে রাজধানীর প্রেসক্লাবের সামনে জড়ো হয়েছেন নানা শ্রেণি-পেশার মানুষ।
সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি না পেয়ে ২৬ এপ্রিল শনিবারসকাল থেকে প্রেসক্লাবের সামনে জড়ো হতে শুরু করেন জনতা। এ সময় সবার হাতে ফিলিস্তিনের পতাকা, গায়ে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে নানা রকমের প্ল্যাকার্ড দেখা যায়। প্রেসক্লাব ছাড়াও পল্টন, বায়তুল মোকাররম এলাকায় অবস্থান নিয়েছে জনতা।
আগে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ‘ম্যাস গেদারিং ফর ফিলিস্তিন’ কর্মসূচির ডাক দেয়।
আলোকিত প্রতিদিন/২৬ এপ্রিল ২০২৫/মওম
বাউফলে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ
মোঃ আমির হোসেন , বাউফল প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে ২৪ /২৫ অর্থ বছরে খরিফ এক মৌসুমে উপশি আউশ এর বীজের প্রণোদনা বিতরণ করা হয়েছে। উপজেলার ২১শত কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি উপসি আউশ ধানের বিজ, ১০কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি বিতরণ করা হয়। মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই কৃষি প্রণোদনা বিতরন করা হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মিলন মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম, উপেজলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, প্রভাষক আবদুল ওয়াদুদ ও মাহফুজ মোল্লা সদস্য উপজেলা বিএনপি।
আলোকিত প্রতিদিন/এপি
পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা
আলোকিত প্রতিবেদক:
পোপ ফ্রান্সিস জর্জ মারিও বারগোগ্লিওর অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.মুহাম্মদ ইউনূস।
২৬ এপ্রিল শনিবার ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় প্রবেশ করেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে এ তথ্য জানান। জানা গেছে, শনিবারই পোপের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।
গত ২৫ এপ্রিল শুক্রবার প্রধান উপদেষ্টা কাতারের দোহা থেকে রোমে যান।
গত ২১ এপ্রিল মারা যান বিশ্বের ক্যাথলিক খ্রিষ্টান ধর্মের সর্বোচ্চ নেতা পোপ ফ্রান্সিস। তিনি ২০১৩ সালে রোমান ক্যাথলিক চার্চের ২৬৬তম পোপ হয়েছিলেন। তিনি পোপ ষোড়শ বেনেডিক্টের উত্তরসূরি নির্বাচিত হন। গত ১০০০ বছরে পোপ ফ্রান্সিসই প্রথম ব্যক্তি যিনি ইউরোপীয় না-হওয়া সত্ত্বেও ক্যাথলিক ধর্মের সর্বোচ্চ পদে পৌঁছেছিলেন।ভ্যাটিকান সিটির আয়তন মাত্র ০.৪৪ বর্গকিলোমিটার। এটি ইতালির রোম শহরের মধ্যস্থলে প্রাচীরবেষ্টিত একটি এলাকা এটি। ভ্যাটিকান সিটির অভ্যন্তরে কোনও প্রাকৃতিক জলাশয়ই নেই। শহরটি মূলত একটি ছোট পাহাড়ের ওপর অবস্থিত, যার নাম ভ্যাটিকান পাহাড়।
ভ্যাটিকান সিটি ১৯২৯ সালে অস্তিত্ব লাভ করে। পোপ বাংলায় ধর্মযাজক বা পাদ্রি এখানকার রাষ্ট্রনেতা এবং তারা রাষ্ট্র শাসন করেন। ভ্যাটিকান সিটি সারাবিশ্বের রোমান ক্যাথলিকদের প্রতিনিধিত্ব করে। এটি রোমান ক্যাথলিক গির্জার বিশ্ব সদর দপ্তর হিসেবে পরিচিত।
আলোকিত প্রতিদিন/২৬ এপ্রিল ২০২৫/মওম

