আজ , ।   
Home Blog Page 531

হুথিদের হামলা থেকে বাঁচতে সাগরে ডুবে গেল যুক্তরাষ্ট্রের ৮১০ কোটির বিমান

আন্তর্জাতিক ডেস্ক:
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা থেকে বাঁচতে সাগরে ডুবে গেছে প্রায় ৬ কোটি ডলারের একটি যুদ্ধবিমান। মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান থেকে দেশটির নৌবাহিনীর একটি এফ/এ-১৮ সুপার হর্নেট যুদ্ধবিমান সাগরে ডুবে গেছে। স্থানীয় ২৮ এপ্রিল সোমবার এক বিবৃতিতে নৌবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। খবর সিএনএন।

প্রাথমিক তথ্য অনুসারে এক মার্কিন কর্মকর্তা জানান, হুথি বিদ্রোহীদের হামলা এড়াতে রণতরীটি সরে যাওয়ার জন্য বাঁক নিয়েছিল। সে সময়ই এফ/এ-১৮ সুপার হর্নেট যুদ্ধবিমানটি সাগরে পড়ে যায়। এর আগে সোমবার হুথি বিদ্রোহীরা বিমানবাহী রণতরী ইউএসএস ট্রুম্যানকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করে। দীর্ঘদিন ধরেই হুথিদের বিরুদ্ধে বড় ধরনের মার্কিন অভিযানে অংশ নিতে ওই রণতরীটি লোহিত সাগরে অবস্থান করছে।

এই ঘটনায় এক নাবিক সামান্য আহত হয়েছেন। অপর এক মার্কিন কর্মকর্তা বলেছেন, যুদ্ধবিমানটি ডুবে গেছে। নৌবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, একেকটি এফ/এ-১৮ যুদ্ধবিমানের দাম ৬ কোটি ডলারের বেশি। ইয়েমেনের বিভিন্ন স্থানে দফায় দফায় আরও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হুথি-নিয়ন্ত্রিত আল মাসিরাহ টেলিভিশন জানিয়েছে, মার্কিন বাহিনী ইয়েমেনে আরও হামলা চালিয়েছে। সাদা শহরে দুই দফা হামলা এবং বারাত আল আনান জেলায় চার বার হামলা চালানো হয়েছে।

বিমানটি পড়ার আগেই নিজেদের নিরাপত্তার তাৎক্ষণিক ব্যবস্থা নেয় ক্রুরা। ফলে কেউ নিখোঁজ হননি। তবে দুর্ঘটনার সময় একজন নাবিক সামান্য আহত হন।রণতরীটি যেখানে ছিল এটি এখনো সেখানেই আছে। এছাড়া অন্যান্য বিমান অক্ষত আছে বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী। কীভাবে রণতরী থেকে বিমান পড়ে গেলো সেটি এখন তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে তারা।

হ্যারি এস ট্রম্যানে থাকা একই মডেলের আরেকটি যুদ্ধবিমান গত বছর ভুলক্রমে যুক্তরাষ্ট্রের সেনারাই গুলি করে ভূপাতিত করেছিল। তবে ইউএসএস গেটিসবার্গ গাইডেড মিসাইল দিয়ে ভূপাতিত করা বিমানটির দুইজন পাইলট সৌভাগ্যক্রমে বেঁচে যান।

বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দুটি বিমানবাহী রণতরী রয়েছে। একটি হলো ট্রুম্যান। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে গত মার্চ থেকে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। যেগুলো এই দুটি রণতরী থেকে পরিচালনা করা হচ্ছে।

সূত্র: এএফপি/ সিএনএন

আলোকিত প্রতিদিন/২৯ এপ্রিল ২০২৫/মওম

অপু-নিপুণ-নুসরাত-জায়েদখান সহ ১৭ শিল্পীর বিরুদ্ধে মামলা

বিনোদন ডেস্ক, জনপ্রিয় অভিনয়শিল্পী নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা ও জায়েদ খানসহ ১৭ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে আজ।

মঙ্গলবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহুরুল ইসলাম।

২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার ভাটার থানাধীন এলাকায় হওয়া একটি হত্যাচেষ্টা মামলায় তাদের আসামি করা হয়েছে।

মামলার নথিপত্র সূত্র জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ও অজ্ঞাতনামা তিন-চারশ’ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক। মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে এই ১৭ অভিনয়শিল্পীকে।

নুসরাত ফারিয়া ছাড়াও এ মামলায় আসামি করা হয়েছে অপু বিশ্বাস, অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, আসনা হাবিব ভাবনা, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, চিত্রনায়ক সাইমন সাদিক, জায়েদ খান, আজিজুল হাকিমসহ ১৭ অভিনয়শিল্পীকে আসামী করা হয়েছে।

এ বিষয়ে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। আমাদের কাছে এটা তদন্তের জন্য এসেছে। সব ধরনের আইনি প্রক্রিয়া মেনেই মামলার কার্যক্রম চলমান রয়েছে।

আলোকিত প্রতিদিন/এপি

ডাকাত দেখে আতঙ্কে অসুস্থ গৃহকর্তা, পানি পান করিয়ে সুস্থ করে লুটপাট

অনলাইন ডেস্ক : মির্জাগঞ্জে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বাড়িটিতে একই সময়ে দুই ঘরে ডাকাতি হয়।

সোমবার (২৯ এপ্রিল) দিবাগত রাত দুইটার দিকে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতেরা স্বর্ণালংকার, টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

এদিকে, ডাকাত দল দরজা ভেঙে ঘরে ঢুকলে আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন ওষুধ ব্যবসায়ী গৃহকর্তা সোবাহান হাওলাদার (৬০)। এ সময় ডাকাতেরা তাকে পানি পান করতে দিয়ে সেবাযত্ন করে। পরে তিনি কিছুটা সুস্থবোধ করলে ডাকাতেরা স্বর্ণালংকার, টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে লুট করে।

এ সময় ডাকাতের একই বাড়ির সোবাহান হাওলাদারের ভাতিজা জহিরুল ইসলামের আধা পাকা ঘরের দরজা ভেঙেও লুটপাট করে।

ভুক্তভোগীরা জানান, ডাক–চিৎকার না দেওয়ায় ডাকাতেরা তাদের সঙ্গে খারাপ আচরণ করেনি। দুই ঘর থেকে সাড়ে তিন ভরি স্বর্ণালংকার, ৩৮ হাজার টাকা ও অন্যান্য মালামাল লুট করা হয়েছে বলে দাবি।

ঘটনার বিষয়ে ভুক্তভোগী সোবাহান হাওলাদার  বলেন, “আমার পাকা দালানের দরজার সিটকিনি ভেঙে ঘরে ঢুকে ডাকাত দল। তারা নিজেদের ডাকাত পরিচয় দিলে আমি ভয়ে অসুস্থ হয়ে পড়ি। এ সময় ডাকাতেরা আমাকে পানি খেতে দেয়। পরে একাধিক আলমারি ভেঙে ১ ভরি ওজনের স্বর্ণের চেইন, ১০ হাজার টাকা ও অন্যান্য মালামাল নিয়ে চলে যায়। ডাকাত দল এক থেকে দেড় ঘণ্টা ঘরের বিভিন্ন আসবাব তছনছ করে।”

তিনি আরও বলেন, “আমি ও আমার স্ত্রী এ সময় ঘরে ছিলাম। কতজন ডাকাত ঘরের বাইরে ছিল, আমরা জানি না। তবে আমার কক্ষে তিনজন ঢুকেছিল। তারা আমাদের কোনো আঘাত করেনি, বরং আমি ভয়ে অসুস্থ হয়ে পড়লে তারা আমার সেবাযত্ন করে।”

আরেক ভুক্তভোগী জহিরুল ইসলাম বলেন, “রাত দুইটার দিকে বৈরী আবহাওয়া ছিল। বৃষ্টির মধ্যে মুখোশ পরা একদল ডাকাত ঘরের দরজা ভেঙে প্রবেশ করে কাপড় দিয়ে সবার চোখ-মুখ বেঁধে ফেলে। তারা নিজেদের ডাকাত পরিচয় দেয় এবং ঘরের সব আসবাব তছনছ করে ১৮ হাজার টাকা ও আড়াই ভরি ওজনের স্বর্ণালংকার এবং অন্যান্য মালামাল নিয়ে পালিয়ে যায়।”

ডাকাতির ঘটনার বিষয়টি নিশ্চিত করে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগীরা অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আলোকিত প্রতিদিন/এপি

ইউনিয়ন হসপিটালে কক্সবাজার পিএলসিতে পালিত হয়েছে Global Med lab week 2025

সংবাদ বিজ্ঞপ্তিঃ
ইউনিয়ন হসপিটাল কক্সবাজার পিএলসি-তে ২১ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত পালিত হয়েছে Global Med Lab Week 2025। সপ্তাহব্যাপী এই আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল “Labs Save Lives”।
ইউনিয়ন হসপিটালে সপ্তাহজুড়ে ল্যাব ভিজিট ও সচেতনতা কার্যক্রম পরিচালিত হয়, যেখানে হসপিটালের বিভিন্ন বিভাগের স্টাফদের অংশগ্রহণে বিশেষ ল্যাব ট্যুরের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীরা ল্যাব পরিচালনার বিভিন্ন দিক, রোগ নির্ণয়ে ল্যাবের ভূমিকা এবং সেবাপদ্ধতি সম্পর্কে হাতে-কলমে ধারণা লাভ করেন।
অনুষ্ঠানে একাধিক প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়, এর মধ্যে উল্লেখযোগ্য ছিল, ল্যাবরেটরি টেকনোলজি ও সেফটি কর্মশালা, যেখানে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার, নিরাপত্তা বিধি এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
লাইফ সাপোর্ট ও সেফটি ট্রেনিং, সেখানে জরুরি পরিস্থিতি মোকাবেলায় করণীয় ও ল্যাব স্টাফদের জন্য নিরাপত্তা ব্যবস্থাপনার প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণ সেশনে লিড ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করেন প্যাথলজি বিভাগের কনসালটেন্ট ডা. মোহাম্মদ জিয়া উদ্দিন এবং স্পোকসপারসন হিসেবে ছিলেন ল্যাব ইন-চার্জ প্রভাস পাল।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন হসপিটাল কক্সবাজার পিএলসি’র চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ তবারক হোসাইন এবং বিশেষ অতিথি ছিলেন ম্যানেজিং ডিরেক্টর আব্দুল্লাহ আল মুকিত চৌধুরী।
প্যাথলজি বিভাগের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এটি ল্যাবরেটরি সেবার মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং জনসচেতনতা বৃদ্ধিতে একটি সফল ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে বিবেচিত হয়েছে।
আলোকিত প্রতিদিন/২৯ এপ্রিল ২০২৫/মওম

বিজিবির পা ধরে ক্ষমা চাইল বিএসএফ!

আলোকিত ডেস্ক : সম্প্রতি ২ জন ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) সদস্য নিজ অস্ত্রসহ আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে তারা বাংলাদেশী কৃষকদের ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।

এই ঘটনা জানতে পেরেই দ্রুততার সাথে ঘটনাস্থলের নিকটবর্তী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ক্যাম্প খবর পেয়ে বিজিবি সদস্যরা ছুটে আসেন।

সাধারণ জনতা ও বিজিবি সদস্যরা এভাবেই অস্ত্রসহ ধরে ফেলে ২ বিএসএফ জাওয়ানকে। পরবর্তীতে ক্ষমা প্রার্থনা করায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদের বিএসএফ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে ভাইরাল হয়েছে।

 

আলোকিত প্রতিদিন/এপি

টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটে ছয় দফা দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’

সাইফুল ইসলাম সবুজ:
ছয় দফা দাবিতে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচী পালন করেছে শিক্ষার্থীরা।
কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২৯ এপ্রিল মঙ্গলবার দুপুরে প্রতিষ্ঠানটি বন্ধ করে বিক্ষোভ করে আন্দোলনকারীরা।
সারাদেশ ব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে আজ টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অডিটোরিয়াম রুমে একত্রিত হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে একটি মিছিল বের করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে বিক্ষোভ সমাবেশ করেন। শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের বিভিন্ন গেটে তালা ঝুলিয়ে দিয়ে পুরো ক্যাম্পাস ও প্রতিষ্ঠানটি বন্ধ করে অচল করে দেয়।
শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি না মানা পর্যন্ত তারা এই শাটডাউন অব্যাহত রাখবেন।
এদিকে, প্রতিষ্ঠান প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
আলোকিত প্রতিদিন/২৯ এপ্রিল ২০২৫/মওম

বৈভব সূর্যবংশীর জন্য বড় পুরস্কারের ঘোষণা বিহারের মুখ্যমন্ত্রীর!

স্পোর্টস ডেস্ক, আইপিএলে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি হাঁকিয়ে ক্রিকেটবিশ্বে তাক লাগিয়ে দিয়েছে ১৪ বছর ৩২ দিন বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের হয়ে খেলা এই ক্রিকেটারের বাড়ি বিহারের সমস্তিপুরে। নিজ রাজ্যে বিহার থেকে এবার পুরস্কার পাচ্ছেন তিনি।

বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বৈভবকে অনবদ্য এই পারফরম্যান্সের জন্য অভিনন্দন জানিয়ে তার জন্য ১০ লক্ষ রুপি পুরস্কার ঘোষণা করেছেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৪ লাখ টাকার ওপরে।

 

এক্সে বিহারের মুখ্যমন্ত্রী বলেছেন, ‘বিহারের বৈভব সূর্যবংশীকে অভিনন্দন ও শুভকামনা। সে আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে (১৪ বছর) সেঞ্চুরি করেছে। তার কঠোর পরিশ্রম এবং প্রতিভার ফলে সে ভারতীয় ক্রিকেটের জন্য এক নতুন আশা হয়ে উঠেছে। সবাই তাকে নিয়ে গর্বিত।’

সূর্যবংশীকে নিয়ে অতীত স্মৃতি ঘেটে নীতিশ কুমার বলেন, ‘আমি ২০২৪ সালে বৈভব সূর্যবংশী এবং তার বাবার সঙ্গে দেখা করেছিলাম এবং সেই সময় তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছি। আইপিএলে তার দুর্দান্ত পারফরম্যান্সের পর, আমি তাকে ফোনেও অভিনন্দন জানিয়েছিলাম। বিহারের তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে রাজ্য সরকার ১০ লক্ষ রুপি পুরস্কার দেবে। আমি কামনা করি, বৈভব যেন ভবিষ্যতে ভারতীয় দলের জন্য নতুন রেকর্ড তৈরি করতে পারে এবং দেশের জন্য গৌরব বয়ে আনতে পারে বলে তিনি জানান।

আলোকিত প্রতিদিন/এপি

নোয়াখালীতে যুবককে গুলি করে হত্যা

প্রতিনিধি,নোয়াখালী:
নোয়াখালীর বেগমগঞ্জে মো. শাকিল (২৮) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। তবে পুলিশ তাৎক্ষণিক হত্যাকান্ডের কোনো কারণ জানাতে পারেনি।
২৮ এপ্রিল সোমবার রাত ৮টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের গঙ্গাবর বাজারের ইসলামীয়া মার্কেটে এ ঘটনা ঘটে।
নিহত শাকিল একই গ্রামের মো.সোলাইমান খোকনের ছেলে এবং পেশায় একজন থাই মিস্ত্রি ছিলেন।
স্থানীয়রা জানায়, রাত ৮টার দিকে শাকিলসহ কয়েকজন ছয়ানীর গঙ্গাবর বাজারের ইসলামীয়া মার্কেটের একটি দোকানে বসে চা খাচ্ছিলেন। ওই সময় এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশা করে পাঁচজন অস্ত্রধারী এসে লাবিব নামে এক তরুণকে জোরপূর্বক তুলে নিতে চেষ্টা করে। তখন শাকিলসহ আরো কয়েকজন তাদের বাঁধা দিলে সন্ত্রাসীরা শাকিলকে গুলি করে। এ সময় তার ছোট ভাই শুভকে (২৫) কুপিয়ে জখম করে। তাৎক্ষণিক এলাকার লোকজন দুই ভাইকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করে। পরে স্থানীয় লোকজন অস্ত্রধারী তিন সন্ত্রাসীকে আটক করে গণধোলাই দেয়।
বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো.হাবীবুর রহমান বলেন, গোলাগুলির ঘটনা ঘটেছে বলে শুনেছি। খবর পেয়ে ঘটনাস্থলে রয়েছি।  এলাকাবাসী অস্ত্রধারী তিনজনকে গণধোলাই দিয়ে আটক করে রেখেছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক। আমরা তাদের উদ্ধারে চেষ্টা করছি।
আলোকিত প্রতিদিন/২৯ এপ্রিল ২০২৫/মওম

ভারতের সামরিক অভিযান আসন্ন,দেশবাসীকে মানসিক প্রস্তুত থাকতে বললেন খাজা আসিফ

আন্তর্জাতিক ডেস্ক:

কাশ্মীরে পর্যটকদের ওপর প্রাণঘাতী হামলার পর প্রতিবেশী ভারতের সেনা অভিযান ‘আসন্ন’ বলে সতর্ক করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। সোমবার ইসলামাবাদে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

গত সপ্তাহে কাশ্মীরের পাহালগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়। হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতে এই হামলার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, আমরা আমাদের বাহিনীকে শক্তিশালী করেছি। কারণ এটা এখন অনিবার্য হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে কিছু কৌশলগত সিদ্ধান্ত  ইতোমধ্যে নেওয়া হয়েছে।

তিনি বলেছেন, ভারতের কড়া বক্তব্য বেড়েই চলেছে। পাকিস্তানি সেনাবাহিনী সরকারকে ভারতের সম্ভাব্য হামলা সম্পর্কে ব্রিফিং করেছে। তবে ভারতের হামলা আসন্ন বলে তিনি যে ধারণা করেছেন, তার বিস্তারিত কারণ উল্লেখ করেননি। 

পাকিস্তান পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে কিনা— এমন প্রশ্নের জবাবে আসিফবলেন,  পাকিস্তান সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। আমাদের অস্তিত্বের ওপর সরাসরি হুমকি আসলেই কেবল আমরা পারমাণবিক অস্ত্র ব্যবহার করব। কাশ্মীরে হামলার পর ভারত দুই সন্ত্রাসীকে পাকিস্তানি বলে চিহ্নিত করেছে। তবে ইসলামাবাদ এই হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে এবং একটি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। 

কাশ্মীরের  পহেলগামে হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যকার সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে ভারত।  ভারতে অবস্থানরত পাকিস্তানি নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। জবাবে পাকিস্তান শিমলা চুক্তিসহ সব দ্বিপক্ষীয় চুক্তি স্থগিত করেছে।

কাশ্মীর নিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের বিরোধ। এই অঞ্চলকে কেন্দ্র করে দুই দেশ দুবার যুদ্ধে (১৯৪৭-৪৮ ও ১৯৬৫) জড়িয়েছে। ২০১৯ সালে ভারত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করায় উত্তেজনা আরও বেড়ে যায়।

তার এই সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার পর পাকিস্তানের দু’টি সংবাদমাধ্যম সামা টিভি ও জিও নিউজ তার সঙ্গে যোগাযোগ করে এ ইস্যুতে আরও বিস্তারিত তথ্য জানতে চায়। জিও নিউজ তিনি বলেন, “আগামী দু’-তিন দিন খুবই গুরুত্বপূর্ণ। যদি সত্যিই কিছু ঘটে কিংবা শুরু হয়, তাহলে আগামী দু’-তিন দিনের মধ্যে তা হবে; আর যদি এই সময়সীমার মধ্যে কিছু না ঘটে— তাহলে বুঝে নিতে হবে যে একটি বড় বিপদ আমরা এড়াতে পেরেছি।”

আর সামা টিভিকে তিনি বলেন, “এই অঞ্চলে একটি যুদ্ধের আশঙ্কা দানা বাঁধছে এবং আগামী দু’তিন দিনের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যাওয়ার সমূহ আশঙ্কা রয়েছে। আমাদের সবারই এখন মানসিকভাবে প্রস্তুত হওয়া প্রয়োজন।”

ভারত ও পাকিস্তান সত্যিই যুদ্ধে জড়াবে কি না— তার আভাসের জন্য আগামী দু’তিন দিন খুব গুরুত্বপূর্ণ বলে মনে করেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ। দেশবাসীকে এ ইস্যুতে মানসিকভাবে ‘প্রস্তুত’ থাকার আহ্বানও জানিয়েছেন তিনি।

বর্তমান পরিস্থিতিতে দুই দেশের সীমান্তে সেনা উপস্থিতি বাড়ানো হয়েছে। এর মধ্যে সীমান্তে উভয়পক্ষের মধ্যে বিচ্ছিন্ন গোলাগুলির খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক সম্প্রদায় দুই পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানালেও পরিস্থিতি এখনও অস্থির রয়ে গেছে। এই পরিস্থিতিতেই রোববার রয়টার্সকে সাক্ষাৎকার দেন খাজা আসিফ এবং ‘ভারতের সামরিক হামলা আসন্ন’ বলে মন্তব্য করেন।

সূত্র : ডন

পুলিশ সপ্তাহ-২০২৫ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

আলোকিত প্রতিবেদক:

পুলিশ সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড.মুহাম্মদ ইউনূস।

২৯ এপ্রিল মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টা রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার মাধ্যমে পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, আইজিপিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

dhakapost
তিন দিনব্যাপী এই আয়োজনে উদ্বোধনী দিনেই এবার পদকের জন্য ঘোষিত ৬২ জন কৃতি পুলিশ সদস্যকে পদক প্রদান করবেন প্রধান উপদেষ্টা।

এবারের পুলিশ সপ্তাহের প্রতিপাদ্য ‘আমার পুলিশ, আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’। অনুষ্ঠানে অতিরিক্ত আইজি, সকল মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলার পুলিশ সুপারসহ সব পদবীর পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছেন।

আলোকিত প্রতিদিন/২৯ এপ্রিল ২০২৫/মওম