আজ , ।   
Home Blog Page 529

পাকিস্তানি যুদ্ধবিমানের প্রতিক্রিয়ায় পালাল ভারতের ৪টি রাফাল যুদ্ধবিমান

আন্তর্জাতিক ডেস্ক:

জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা কার্যত চরমে পৌঁছেছে এবং এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা ক্রমেই বাড়ছে।

এমনকি আগামী ৩৬ ঘণ্টার মধ্যে ভারত পাকিস্তানে হামলা করতে পারে বলে গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে জানিয়েছে দেশটি। এমন অবস্থায় উত্তেজনা ছড়িয়েছে কাশ্মিরের আকাশে। ভারতীয় বিমান বাহিনীর ৪টি রাফাল যুদ্ধবিমান কাশ্মির অঞ্চলে টহল দেওয়ার সময় পাকিস্তানি যুদ্ধবিমান দেখে পালিয়ে গেছে।

৩০ এপ্রিল বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।সংবাদমাধ্যমটি বলছে, পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনা যখন চরমে, তখন বুধবার পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিভি নিউজ দাবি করেছে—ভারতীয় যুদ্ধবিমান রাফাল কাশ্মির অঞ্চলে টহল দিতে গিয়ে পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) প্রতিক্রিয়ায় পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

পিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারতীয় বিমানবাহিনীর চারটি রাফাল যুদ্ধবিমান কাশ্মিরের ওপর দিয়ে উড়ছিল, যদিও ওই বিমানগুলো নিয়ন্ত্রণ রেখা (এলওসি) অতিক্রম করেনি।

পাকিস্তানি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বলা হয়, “পাকিস্তান বিমানবাহিনী তাৎক্ষণিকভাবে ভারতীয় বিমানগুলো শনাক্ত করে। তাদের প্রস্তুত প্রতিরক্ষার কারণে ভারতীয় বিমানগুলো একপর্যায়ে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়।”

এই ঘটনার কয়েক ঘণ্টা আগেই পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সাংবাদিকদের জানান, “বিশ্বস্ত গোয়েন্দা তথ্য রয়েছে যে, পরবর্তী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ভারত পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে পারে।”

এমন অবস্থায় ভারতের যেকোনও আগ্রাসনের পূর্ণ শক্তি দিয়ে জবাব দেওয়ার কথা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেসের সঙ্গে ফোনালাপে তিনি এই হুঁশিয়ারি দেন।

শেহবাজ বলেন, “ভারত যদি আগ্রাসী পদক্ষেপ নেয়, তবে পাকিস্তান তার সার্বভৌমত্ব এবং ভূখণ্ড রক্ষায় পূর্ণ শক্তি দিয়ে জবাব দেবে”।

এছাড়া ভারত যদি সত্যিই পাকিস্তানে সামরিক অভিযান শুরু করে, সেক্ষেত্রে নিজেদের অস্তিত্ব এবং সার্বভৌমত্ব রক্ষার্থে ভারতের বিরুদ্ধে পারমাণবিক বোমা ব্যবহার করবে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ গত সোমবার এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

আলোকিত প্রতিদিন/৩০ এপ্রিল ২০২৫/মওম

চিন্ময় কৃষ্ণ দাসের জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার, রোববার শুনানি

আলোকিত ডেস্ক : রাষ্ট্রদ্রোহ মামলায় প্রাক্তন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার করে নিয়েছেন চেম্বার বিচারপতি। একইসঙ্গে জামিন স্থগিতের আবেদন পুনরায় শুনানির জন্য আগামী রোববার (৪ মে) দিন ধার্য করা হয়েছে। ওইদিন চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীর বক্তব্য শুনবেন আদালত।

বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেন চেম্বার আদালত। আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, চেম্বার বিচারপতি সিদ্ধান্ত নিয়েছেন তিনি ৪ মে আসামির আইনজীবীর বক্তব্য শুনবেন। তারপর আদেশ দেবেন।

বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। তার জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে হাইকোর্ট এ রায় দিয়েছেন। ওই সময় আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে ছিলেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক ও আব্দুল জব্বার ভূঁইয়া। পরে জামিন স্থগিত চেয়ে সঙ্গে সঙ্গে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

গত ৪ ফেব্রুয়ারি রাষ্ট্রদ্রোহের মামলায় প্রাক্তন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার হাইকোর্ট বেঞ্চ তার জামিন প্রশ্নে দুই সপ্তাহের রুল জারি করেন।

গত বছরের ২২ নভেম্বর চিন্ময়ের নেতৃত্বে রংপুরে আরও একটি বড় সমাবেশ হয়। এরপর রাষ্ট্রদ্রোহের সেই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গত ২৫ নভেম্বর ঢাকায় গ্রেপ্তার করা হয়। পরদিন জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আদালত চিন্ময়কে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে সেদিন চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময়ের অনুসারীদের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় আইনজীবীর সাইফুল ইসলাম আলিফকে আদালত চত্বরের বাইরে কুপিয়ে হত্যা করা হয়। এরপর থেকে কারাগারে রয়েছেন চিন্ময়।

আলোকিত প্রতিদিন/এপি

জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারালো বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক:

সিলেটে প্রথম টেস্টে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জিম্বাবুয়ের কাছে ৩ উইকেটে হেরে গিয়েছিল বাংলাদেশ। যে হার নিয়ে হয়েছে প্রচুর সমালোচনা। তবে দ্বিতীয় টেস্টেই স্বরূপে ফিরেছে টাইগাররা।

জিম্বাবুয়ের কাছে সাড়ে ছয় বছর পর টেস্ট হারের প্রতিশোধ তারা নিয়েছে এবার ইনিংস ব্যবধানে জিতে। চট্টগ্রাম টেস্টে সফরকারী দলকে তিনদিনেই এক ইনিংস এবং ১০৬ রানে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। এতে দুই ম্যাচের টেস্ট সিরিজ টাইগাররা শেষ করেছে ১-১ সমতায়।

জিম্বাবুয়ের ২২৭ রানের জবাবে প্রথম ইনিংসে ৪৪৪ রানের বড় সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। ফলে লিড পায় ২১৭ রানের। দ্বিতীয় ইনিংসে মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলামদের তোপে ৪৬.২ ওভারে ১১১ রানেই গুটিয়ে গেছে জিম্বাবুয়ে।

দ্বিতীয় ইনিংস খেলতে নামা জিম্বাবুয়ে শিবিরে শুরুতেই আঘাত হানেন তাইজুল ইসলাম। জিম্বাবুয়ের ইনিংসের সপ্তম ওভারের প্রথম বলেই ওপেনার ব্রায়ান বেনেটকে সেকেন্ড স্লিপে সাদমান ইসলামের ক্যাচ বানান বাঁহাতি স্পিনার।

ওই ওভারের তৃতীয় বলে নতুন ব্যাটার নিকোলাস ওয়েলচকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তাইজুল। এতে দলীয় ৮ রানে ২ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে জিম্বাবুয়ে। এরপর শন উইলিয়ামস (৭) দ্বিতীয় স্লিপে ধরা পড়েন নাঈম হাসানের বলে।

চতুর্থ উইকেটে ১১১ বলে ৪৭ রানের প্রতিরোধগড়া জুটি গড়েন ক্রেইগ আরভিন আর বেন কারেন। অবশেষে এক ওভারে জোড়া শিকার করে জিম্বাবুয়েকে আবারও বিপদে ফেলেন মেহেদী হাসান মিরাজ।

৩০তম ওভারের প্রথম বলে মিরাজ বোল্ড করেন ক্রেইগ আরভিনকে (২৫), শেষ বলে এলবিডব্লিউ হন ওয়েসলে মাদভেরে (০)। নিজের পরের ওভারে আরও এক শিকার মিরাজের। এবার তার ঘূর্ণিতে শর্ট লেগে এনামুল বিজয়ের ক্যাচ তাফাজওয়া টিসিগা (০)। ৭৩ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে জিম্বাবুয়ে।

মিরাজ এখানেই থেমে থাকেননি। ওয়েলিংটন মাসাকাদজাকে ১০ রানে এবং জিম্বাবুয়ের শেষ ভরসা বেন কারেনকে দুর্দান্ত টার্নে উইকেটরক্ষক জাকের আলীর ক্যাচ বানান এই অফস্পিনার। লড়াকু কারেন ১০৩ বলে করেন ৪৬ রান।

৯৮ রানে ৮ উইকেট হারানোর পর শেষের ব্যাটাররা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও কাজ হয়নি। দিনের নির্ধারিত সময় পার হওয়ার পর আর মাত্র একটি উইকেট বাকি ছিল জিম্বাবুয়ের। আম্পায়াররা সময় বাড়ানোর সিদ্ধান্ত নেন। বেশি সময় লাগেনি। ভিনসেন্ট মাসেকেসাকে সরাসরি থ্রোতে মুমিনুল হক রানআউট করলে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে।

মেহেদী হাসান মিরাজ ৩২ রানে শিকার করেন ৫টি উইকেট। ৪২ রানে ৩ উইকেট নেন তাইজুল ইসলাম এবং বাকি এক উইকেট নাঈম হাসানের।

চট্টগ্রাম টেস্টে সাদমান ইসলাম এবং মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ১২৯.২ ওভারে ৪৪৪ রান করে বাংলাদেশ। আর জিম্বাবুয়ে প্রথম ইনিংসে অলআউট হয়েছিল ২২৭ রানে।

বুধবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ৭ উইকেটে ২৯১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। মাত্র ২.৪ ওভার খেলা হতেই বৃষ্টি নামে। ফলে মাঠ ছাড়তে বাধ্য হন ক্রিকেটাররা।

১৫-১৬ মিনিটের বৃষ্টির পর ফের খেলা শুরু হয়। বৃষ্টি থামার পর যথারীতি ব্যাটিংয়ে নামেন বাংলাদেশ দলের দুই অপরাজিত ব্যাটার মিরাজ এবং তাইজুল ইসলাম।

অষ্টম উইকেটে ৬৩ রানের জুটি করেন মিরাজ ও তাইজুল। টাইগারদের এই জুটি ভাঙেন জিম্বাবুয়ের অভিষিক্ত স্পিনার ভিনসেন্ট মাসেকেসা। তাইজুলকে উইকেটরক্ষক তাফাদজওয়া সিগার হাতের ক্যাচ বানান তিনি। ৩৪২ রানে ৮ উইকেট হারায় বাংলাদেশের। ৪৫ বলে ২০ রান করে আউট হন তাইজুল। নিজেদের দিন বলে কথা। সে কারণে নবম উইকেটেও দারুণ এক জুটি হয়ে গেল বাংলাদেশের। মিরাজ এবং তানজিম হাসান সাকিবের ৯৬ রানের এই জুটিতে বড় সংগ্রহের আভাসই দিচ্ছিলো স্বাগতিকরা। যদিও ততক্ষণেই দলীয় সংগ্রহ ৪০০ পেরিয়ে গেছে।

৮০ বলে ৪১ রানের কার্যকর ইনিংস খেলে আউট হন তানজিম সাকিব। ওয়েসলি মাধভেরের বলে নিকোলাস ওয়েলচের হাতে ক্যাচ হন সাকিব। নতুন এবং সর্বশেষ ব্যাটার হাসান মাহমুদকে নিয়ে খুব বেশি এগোতে পারেননি মিরাজ। তবে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিটা করে ফেলেছেন ঠিকই। মিরাজ যখন ৯৯ রানে অপরাজিত, হাসান মাহমুদ তখন স্ট্রাইপ্রান্তে। তবে জিম্বাবুইয়ান স্পিনার মাসেকেসাকে কোনোমতে ঠেকিয়ে রাখেন হাসান। পরে স্ট্রাইকে গিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন মিরাজ।

মিরাজ ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ২০২১ সালের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই শতকটাও তিনি করেছিলেন চট্টগ্রামে। চার বছর পর আজ বুধবার দ্বিতীয়বার তিন অংকের ম্যাজিক সংখ্যা স্পর্শ করেছেন মিরাজ। ভেন্যুও সেই  চট্টগ্রাম।

১৬২ বলে ১০৪ রান করে মাসেকাসের বলে স্টাম্পড হন মিরাজ। জিম্বাবুইয়ান স্পিনারকে সামনে এসে উড়িয়ে মারতে চেয়েছিলেন টাইগার ব্যাটার। মিরাজকে ফেরাতে বাকি কাজটা তিনিই সারেন উইকেটরক্ষক তাফাদজওয়া । ১৬ বল খেলেও ০ রানে অপরাজিত থাকেন হাসান মাহমুদ। এর আগে ১২০ রানের দারুণ এক ইনিংস খেলেছেন ওপেনার সাদমান ইসলাম।

জিম্বাবুয়ের হয়ে ১১৫ রানে ৫ উইকেট শিকার করেন ভিনসেন্ট মাসেকেসা। ব্লেসিং মুজারাবানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্রায়ান বেনেট ও ওয়েসলি মাধভেরে ১টি উইকেট নেন।

আলোকিত প্রতিদিন/৩০ এপ্রিল ২০২৫/মওম

অভিনয়ে প্রথমবারের মতো জুটি হচ্ছেন প্রীতম-জেফার!

 বিনোদন ডেস্ক : ও অভিনয়ে সমানতালে জনপ্রিয়তা পাওয়া প্রীতম হাসান এবার নতুন এক রোমান্টিক ওয়েব ফিল্মে জুটি বাঁধতে যাচ্ছেন গায়িকা ও অভিনেত্রী জেফার রহমানের সঙ্গে। এই প্রথমবারের মতো অভিনয়ে একসঙ্গে কাজ করতে যাচ্ছেন তারা দু’জন। ওয়েব ফিল্মটির নাম ‘তুমি আমি শুধু’, যেটি পরিচালনা করছেন ‘কাছের মানুষ দূরে থুইয়া’ খ্যাত নির্মাতা শিহাব শাহীন।

নির্মাতা গণমাধ্যমকে জানান, “এই প্রজেক্টটি দুই বছর আগে পরিকল্পনা করা হয়েছিল। তখন জেফার অভিনয়ে আসেনি। ইচ্ছা ছিল এই কাজ দিয়েই তাকে অভিনয়ে নিয়ে আসব আমি। তবে সময়ের কারণে কিছুটা পিছিয়ে যায় বিষয়টি, এবং এর মধ্যেই জেফার অন্য কিছু প্রজেক্টে অভিনয় করে ফেলে।

তিনি আরও বলেন, “প্রীতম ও জেফারকে নিয়ে নতুন এক স্ক্রিন-জুটি তৈরির চিন্তা থেকেই এই কাস্টিং করা হয়েছে। দর্শক এখানে নতুন কিছু পাবে বলে আমি মনে করি। কাস্টিংয়ে আরও কিছু চমক থাকছে।

ওয়েব ফিল্মটির শুটিং শুরু হচ্ছে আগামী ৪ মে থেকে। ঢাকার বিভিন্ন লোকেশন ছাড়াও কক্সবাজারে হবে এর দৃশ্যধারণ। ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ-এর জন্য নির্মিত হচ্ছে ফিল্মটি। আসন্ন ঈদে মুক্তির লক্ষ্যেই এগোচ্ছে এর কাজ।

উল্লেখ্য, প্রীতমকে সর্বশেষ দেখা গেছে ‘ঘুমপরী’ ওয়েব ফিল্মে, আর জেফার অভিনয় করেছেন শিহাব শাহীনের নির্মিত ‘অ্যালেন স্বপন সিজন ২’-তে। এদিকে, এবারের ঈদে মুক্তি পাওয়া ‘দাগি’ সিনেমার মাধ্যমে নির্মাতা শিহাব শাহীন দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হচ্ছেন তিনি।

আলোকিত প্রতিদিন/এপি

জীবনের সব দিয়ে যাকে ভালোবেসেছি ,সে ঠকিয়েছেন: অহনা

বিনোদন ডেস্ক:

ছোট পর্দার অভিনেত্রী অহনা রহমান। একাধিকবার সাক্ষাৎকারে জানিয়েছেন, প্রেম নিয়ে মোটেও ভালো অভিজ্ঞতা নেই তার জীবনে। প্রাক্তনের কাছে ঠকেছিলেন তিনি। যে কারণে পুরুষ মানুষের ওপর বিশ্বাস রাখতে পারেন না এখন।

জীবনের সবটা দিয়ে যাকে অনেক বিশ্বাস করে ভালোবেসেছিলেন অভিনেত্রী, সেই মানুষটিই তাকে ঠকিয়েছেন। একবার সুযোগও দিয়েছিলেন; কিন্তু সেই সুযোগকে কাজে লাগিয়ে ফের তাকে ঠকানো হয় বলেও জানান অহনা।

যদিও সেই প্রাক্তনের নাম কিংবা পুরো ঘটনা কখনোই প্রকাশ করেননি অভিনেত্রী। তবে বরাবরই জানিয়েছেন, সম্পর্কে থেকে ঠকেছেন। যে কারণে নতুন কোনো সম্পর্কে জড়ানোর ইচ্ছেটুকুও আর নেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের প্রাক্তনকে ‘অমানুষ’ বলে সম্বোধন করলেন অভিনেত্রী। শুধু তাই নয়, অহনা মনে করেন- তার প্রাক্তনের মতো কিছু মানুষের কারণে অন্য পুরুষরা ক্ষতিগ্রস্থ হন।

অহনা বলেন, ‘আমার প্রাক্তন একটা জা..য়ার, একটা অমানুষ, ভয়ংকর লেভেলের অমানুষ। তাকে দেখার পরে আমার অন্য পুরুষদের ওপর থেকে বিশ্বাস উঠে গেছে। আমাকে যদি বলেন প্রাক্তনকে নিয়ে কিছু বলতে, তাহলে বলবো- সে একটা অমানুষ। মানুষের জাতের মধ্যে পরে না।’

এমন না পরকীয়া করে ধরা পড়ছে বা কিছু, এসব করেনি। তবে অন্য সকল কারণেই সে একটা অমানুষ- যোগ করেন অভিনেত্রী।

অহনা মনে করেন, নারীরা সবসময় একটা কেয়ারিং পুরুষকে পছন্দ করেন। তার কথায়, ‘একটা মানুষের কেয়ারিং সঙ্গী লাগে। টাকা মিলে কামানো যায়। যাদের সুগার ড্যাডি লাগে তাদের হয়তো বিষয়টা ভিন্ন, কিন্তু যেই নারী সেলফ ওরিয়েন্টেড তাদের ভালোবাসা, কেয়ার লাগে। টাকার সম্পর্ক আসলে থাকে না। এজন্যই সুগার ড্যাডি, সুগার মামিদের কথা শোনা যায় এখন।’

অহনা আরও বলেন, ‘একটা ছেলের দায়িত্ববান হওয়া উচিত। একটা মানুষের দায়িত্বজ্ঞান নাই, তখন লয়্যল হলেও হয় না। আমাদের বাবারা কিন্তু দায়িত্ববান। তারা স্ত্রী, সংসার, সন্তান সবকিছু সামলায়। তবে যারা অমানুষ, তাদের কারণে অন্য পুরুষরা ক্ষতিগ্রস্থ হয়।”

আলোকিত প্রতিদিন/৩০ এপ্রিল ২০২৫/মওম

মানবিক করিডর দিয়ে দেশের জনগণকে নিরাপত্তাহীন করবেন না: আসাদুজ্জামান রিপন

প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূসের উদ্দেশে বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, স্টারলিংককে স্বাধীনভাবে ব্যবসা করার সুযোগ এবং রাখাইন রাজ্যে মানবিক করিডর দিয়ে বাংলাদেশের জনগণকে নিরাপত্তাহীন করবেন না।

তিনি বলেন, আমাদের দ্রুতগতির ইন্টারনেট দরকার। তবে দেশ বিক্রি করে নয়। স্টারলিংককে এ দেশের কোনো সরকারি কোম্পানির মাধ্যমে ব্যবসা করতে দিন। তাহলে দেশে সমস্যা হওয়ার সম্ভাবনা কম থাকবে।

৩০ এপ্রিল বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে ‘রাখাইন পরিস্থিতি : মানবিক করিডর এবং বাংলাদেশের পরিস্থিতি’ শীর্ষক এক নাগরিক সমাবেশে তিনি এ সব কথা বলেন।

আসাদুজ্জামান রিপন বলেন, আমরা বর্তমান সরকারকে সমর্থন করেছি এবং করি। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার কিছু পদক্ষেপ নিচ্ছে, যা বাংলাদেশের জনগণ এবং সার্বভৌমত্ব বিপন্ন করে তুলতে পারে।

তিনি বলেন, আমরা শুনলাম ড. ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার মানবিক করিডর দিচ্ছে। এই মানবিক করিডর কি? মানবিক করিডর-টা হচ্ছে যখন পাশের রাজ্যে পাশের দেশে গৃহযুদ্ধ, রক্তারক্তি হয়, তখন সে দেশের সাধারণ জনগণকে নির্গমনের জন্য রাস্তা করে দেওয়া হয়। এই ধরনের ঘটনা জাতিসংঘের তত্ত্বাবধানে বিশ্বের বিভিন্ন দেশে দেখেছি। কিন্তু একটি করিডরও রক্তারক্তি ছাড়া মুক্তি পায়নি। সুতরাং বাংলাদেশের যে মানবিক করিডর দেওয়া হচ্ছে এটা বাংলাদেশের জনগণ এবং সার্বভৌমত্বের জন্য সুখকর নয়।

দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে নাগরিক সমাবেশে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য শামীম কায়সার লিংকন, জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সভাপতি গিয়াস উদ্দিন খোকন প্রমুখ।

আলোকিত প্রতিদিন/৩০ এপ্রিল ২০২৫/মওম

জনপথ জঙ্গল সলিমপুর ফের সন্ত্রাসীদের জিম্মায়

মুহাম্মদ জুবাইর, 
গৃহ থেকে শুরু করে ঘুমাতে দিতে হয় চাঁদা
সভাপতি ছাদূ্র ছত্র ছায়ায় ফ্যাসিস আওয়ামী দোষরা আবারো সক্রিয় 
চট্টগ্রামের আলোচিত জনপথ জঙ্গল সলিমপুর আবারো সন্ত্রাসীদের জিম্মায়। ৫ আগস্ট ফ্যাসিস আওয়ামী সরকারের পতনের পর আওয়ামী সন্ত্রাসীরা ভোল্ট পাল্টিয়ে মহানগর বস্তিবাসী ছিন্নমূল সমন্বয় সংগ্রাম পরিষদের সভাপতি ছায়েদুল হক ওরফে সভাপতি ছাদুর ছত্রছায়ায় চালাচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড। সাথে যুক্ত হয়েছে এলাকার কথিত চিহ্নিত ও একাধিক হত্যা মামলার আসামিরা। তাদের অস্ত্রের ঝনঝনানি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে একেবারেই অতিষ্ঠ এলাকাবাসী । তাদের জিম্মায় গৃহ নির্মাণ থেকে শুরু করে ঘুমাতে দিতে হচ্ছে চাঁদা টাকা।
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা ও চট্টগ্রাম জেলা সীতাকুণ্ড থানার ক্রাইম জোন খ্যাত বহু আলোচিত জঙ্গল সলিমপুর  সন্ত্রাসীদের আস্তানা হিসেবে বেশ  সু-পরিচিত । প্রতিনিয়ত এই এলাকায় ঘটে খুন, রাহাজানি ,সন্ত্রাসী দখলবাজি , মাদক, অপহরণ, ধর্ষণসহ নানান অপরাধ ।
বর্তমানে এই জঙ্গল সলিমপুরে দুইশত এর অধিক অস্ত্রধারী সন্ত্রাসী তাদের শক্তি প্রদর্শন করছে। তাদের ছায়াসঙ্গী হিসেবে সহযোগিতা দিয়ে যাচ্ছে সতীকুন্ড এলাকার আলোচিত সন্ত্রাসী বহু মামলার আসামি রোকন মেম্বার। এই গডফাদার রোকন মেম্বার  ও মহানগর বস্তিবাসী ছিন্নমূল সমন্বয়  সংগ্রাম পরিষদের সভাপতি ছায়েদুল হক ওরফে সভাপতি ছাদুর নিয়ন্ত্রণে  ১০-১৫ জনের একটা সক্রিয় সন্ত্রাসী গ্রুপ।
গত জানুয়ারি ফেব্রুয়ারি মাসে জঙ্গল সলিমপুর এলাকায় চাঁদাবাজিকে কেন্দ্র করে আরমান, মাসুদসহ বেশ কয়েকটি হত্যাকাণ্ড সংঘটিত করেছে এই গ্রুপটি। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এলাকার ছেড়েছেন অনেকেই।
যাদের অত্যাচারে অনেক ভুক্তভোগীর মত নির্যাতন ও নিপীড়নের স্বীকার  চট্টগ্রাম জেলা বাবুর্চি সমিতির সভাপতি, অসুস্থ নিরীহ আহমদ উল্ল্যহ (৫২)। যাকে দীর্ঘদিন ধরে অত্যাচার নির্যাতন করে যাচ্ছে ছাদুর পালিত সন্ত্রাসী গ্রুপ। গত ৪ এপ্রিল ছায়েদুল হক ছাদু ওরফে সভাপতি ছাদু নির্দেশে  তিন হত্যা মামলাসহ বহু মামলার আসামি চিহ্নিত সন্ত্রাসী অস্ত্রধারী কামরুল হাসান রিদোয়ান, আওয়ামী দোষর এলাকার সন্ত্রাসী আশিক, ওসমান ওরফে ডাকাত ওসমান, নাজিম, নুর উদ্দিন ওরফে সোর্স নুরু, আমজাদ হোসেন, সুমন চৌধুরী ও নেজাম উদ্দীন ছয় মাস পূর্বে আহমদ উল্ল্যার ক্রয়কৃত জাগার জন্য তিন লক্ষ টাকা চাঁদা দাবি করেন। আহমদ উল্ল্যাহ চাঁদা দিতে অস্বীকার করলে গত ৪ এপ্রিল আহমদ উল্ল্যাকে ঘরবাড়ি ছেড়ে দেওয়ার হুমকি দেয় উল্লেখিত সন্ত্রাসীরা।
সেইসময় ছায়েদুল হক ছাদু ওরফে সভাপতি ছাদু নির্দেশে  তিন হত্যা মামলাসহ বহু মামলার আসামি চিহ্নিত সন্ত্রাসী কামরুল হাসান রিদোয়ান, আওয়ামী দোষর এলাকার সন্ত্রাসী আশিক, ওসমান ওরফে ডাইকাত ওসমান, নাজিম, নুর উদ্দিন ওরফে সোর্স নুরু, আমজাদ হোসেন, সুমন চৌধুরী ও নেজাম উদ্দীন জোর করে গত ১৪ এপ্রিল আহমদ উল্ল্যাহর ক্রয়কৃত অন্যজনের কাছে বিক্রি করে দিয়ে জবর দখল নেয়। একি সাথে তারা দীর্ঘদিন ধরে আহমদ উল্ল্যাহকে নানামুখী নির্যাতন, মারধর ও হত্যার পাঁয়তারা করছে বলে অভিযোগ করেন।
আহমদ উল্ল্যাহ আরো জানান আমি নিঃস্ব , নিরিহ সহ সাধারণ একজন নাগরিক হওযায় ছায়েদুল হক ছাদু ওরফে সভাপতি ছাদু নির্দেশে  তিন হত্যা মামলাসহ বহু মামলার আসামি চিহ্নিত সন্ত্রাসী কামরুল হাসান রিদোয়ান, আওয়ামী দোষর এলাকার সন্ত্রাসী আশিক, ওসমান ওরফে ডাইকাত ওসমান, নাজিম, নুর উদ্দিন ওরফে সোর্স নুরু, আমজাদ হোসেন, সুমন চৌধুরী ও নেজাম উদ্দীন আমার উপর নীর্যাতনের স্টিম রোলার চালাচ্ছে। এমনকি আওয়ামী দোষর এসে এমন ওসমান ও রিদোয়ান আমাকে মাথায়  অস্ত্র ঠেকিয়ে হত্যার ছেড়ে করে আমার ঘর থেকে বের করে দেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আহমদ উল্ল্যাহকে আমাদের সামনে তার জায়গা থেকে বের করে দিয়ে ছায়েদুল হক ছাদু ওরফে সভাপতি ছাদু নির্দেশে  তিন হত্যা মামলাসহ বহু মামলার আসামি চিহ্নিত সন্ত্রাসী কামরুল হাসান রিদোয়ান, আওয়ামী দোষর এলাকার সন্ত্রাসী আশিক, ওসমান ওরফে ডাকাত ওসমান, নাজিম, নুর উদ্দিন ওরফে সোর্স নুরু, আমজাদ হোসেন, সুমন চৌধুরী ও নেজাম উদ্দীন তাকে বেদম মারধর করে ও অস্ত্র ঠেকিয়ে গুলি করে প্রাননাশ করতে চায় ওসমান ও রিদোয়ান। এরিসাথে সে-সময় তারা আহমদ উল্ল্যাহর ঘর বাড়ি ভেঙ্গে তাদের দখলে নেন।
মহানগর বস্তিবাসী ছিন্নমূল সমন্বয় সংগ্রাম পরিষদের সভাপতি ছায়েদুল হক ওরফে সভাপতি ছাদুর বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে প্রতিবেদককে জানান, তিনি জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত নন এবং তিনি আওয়ামী দোষদের আশ্রয় প্রশ্রয় দেন না। চট্টগ্রাম জেলা বাবুর্চি সমিতির সভাপতি আহমদ উল্ল্যাহ এর দাবী সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট। তার দাবী আহমদ উল্ল্যাহ টিকটকে তার ভিউ বাড়ানো জন্য হামলার নাটক করতেছে।
সাদুর তথাকথিত ভাগিনা হত্যা মামলাসহ বহু মামলার আসামি কামরুল হাসান রিদোয়ান বলেন, আমি আহমদ উল্ল্যাহকে দুই মাইল দুর থেকে দেখলে সম্মান করি। আমি এই ধরনের কোন কর্মকান্ডে জড়িত নয়। এটা তার সাজানো নাটক।
এবিষয়ে ওসমান প্রতিবেদককে, আহমদ উল্ল্যাহ অভিযোগ সম্পূর্ণ উদ্দেশ্যমূলক। এই ধরনের ঘটনা জঙ্গল সলিমপুর এলাকায় আহমদ উল্ল্যাহর সাথে ঘটেনি।
আলোকিত প্রতিদিন/এপি

ফুলবাড়ীতে কৃষক কৃষাণীদের মাঝে কৃষি উপকরণ বিতরণ 

মোস্তাফিজার রহমান, কুড়িগ্রামের ফুলবাড়ীতে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প (১ম সংশোধিত) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফুলবাড়ীর আয়োজনে কৃষকদের মাঝে প্রদর্শনী পুনঃ স্থাপনের উপকরণ বিতরণ করা হয়েছে।
 বুধবার সকাল ১১ টায়  উপজেলা কৃষি অফিস  চত্বরে ১৮৫ জন কৃষক কৃষাণীর মাঝে বীজ, নেট ও সাইনবোর্ড বিতরণ করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ছয় ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ আরো অনেকেই।
আলোকিত প্রতিদিন/এপি

আশুলিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের ৬ সদস্য আটক!

 খোরশেদ আলম , আশুলিয়া (ঢাকা) : ঢাকার আশুলিয়ায় আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৬ সদস্যকে অভিযান চালিয়ে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার ভাদাইল ও পবনারটেক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন- আশুলিয়ার ভাদাইল এলাকার ইয়াসিন আলীর ছেলে ইব্রাহিম (১৮), একই এলাকার সেলিম খানের ছেলে নাজমুল খান (১৮), শফিকুল ইসলামের ছেলে ইসমাইল হোসেন রনি (১৮), সোহরাব মিয়ার ছেলে তুষার মিয়া (১৮) ও আলী হোসেনের ছেলে ইব্রাহিম (১৮)। এছাড়া পবনারটেক এলাকার মানিক হোসাইনের ছেলে আবদুল্লাহ নয়ন।

 

তারা সবাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী বলে জানিয়েছে পুলিশ। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির বলেন, আশুলিয়ার শ্রীপুরে আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠন একটি ঝটিকা মিছিল করেছিল। পরে তাদের চিহ্নিত করে রাতে অভিযান চালিয়ে ছাত্রলীগের ছয় সদস্যকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা। উল্লেখ, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিলের ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে কয়েকজনকে ব্যানার হাতে স্লোগান দিতে দেখা যায়। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা ওই মিছিলকে ছাত্রলীগের মিছিল বলে সামাজিক মাধ্যমে দাবি করেছেন।

আলোকিত প্রতিদিন/এপি

ঈদুল আযহার আগেই আসছে নতুন নোট, নকশায় জুলাইয়ের গ্রাফিতি!

আলোকিত প্রতিবেদক : ঈদুল আযহার আগেই নতুন নকশার নোট বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক। দুই টাকা থেকে শুরু করে এক হাজার টাকার নতুন নোটে থাকবে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতির পাশাপাশি দেশের ঐতিহ্য ও সংস্কৃতির নির্দশন আছে এই নোটে।

এদিকে চাহিদা থাকলেও বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট গ্রাহকদের দিতে পারছে না ব্যাংকগুলো। ফলে খোলাবাজার থেকে ছেঁড়াফাটা নোট পরিবর্তন করতে গিয়ে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন গ্রাহকেরা। রাজনৈতিক পট পরিবর্তনের ৯ মাস হলেও এখনো বাজারে আসেনি নতুন নকশার নোট। টাকায় বঙ্গবন্ধুর ছবি থাকায়, গেল ঈদুল ফিতরে ছাড়া হয়নি নতুন নোট। ফলে চাহিদা বাড়ে খোলাবাজারে।

নতুন নোটের সংকটে গ্রাহকের হাতে বেড়েছে ছেঁড়াফাটা নোটের সংখ্যা। ফলে অনেকেই পুরোনো কিংবা ছেঁড়াফাটা নোট পরিবর্তন করছেন রাজধানীর গুলিস্তান ও মতিঝিল এলাকায়। বাড়তি টাকায় এসব নোট পরিবর্তন করতে গিয়ে আর্থিক ক্ষতি হচ্ছে গ্রাহকদের। এদিকে, ব্যাংকগুলোতে ছেঁড়াফাটা নোট পরিবর্তন করতে গ্রাহকদের অনেক নিয়ম-নীতির মধ্যে পড়তে হচ্ছে। ভল্টে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট থাকলেও, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী গ্রাহকদের তা দিতে পারছে না ব্যাংকগুলো।

 

বাংলাদেশ ব্যাংক বলছে, নতুন নকশার নোট ছাপাতে কমপক্ষে এক থেকে দেড় বছর সময় লাগে। তবে, গ্রাহকদের চাহিদা মাথায় রেখে কোরবানি ঈদের আগেই নতুন নোট ছাড়া হবে বলে জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি আরো জানান, নতুন ৯ ধরনের নোট ছাপানো হলেও সবগুলো এখনই পাওয়া যাবে না এখন।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, প্রতি বছর বিভিন্ন মূল্যমানের ১৫০ কোটি পিস নতুন টাকার চাহিদা থাকলেও, টাকশাল ছাপাতে পারে ১২০ কোটি পিস।

আলোকিত প্রতিদিন/এপি