আজ , ।   
Home Blog Page 514

মার্কিন মধ্যস্থতায় বিকেল ৫টা থেকে যুদ্ধবিরতিতে ভারত-পাকিস্তান!

আলোকিত ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার বলেছেন, ‘ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাত ধরে আলোচনার পর, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’

তিনি আরো বলেন, ‘বিবেচনা বোধ ও দুর্দান্ত বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য উভয় দেশকে অভিনন্দন। এই বিষয়ে আপনার মনোযোগের জন্য আপনাকে ধন্যবাদ!’

এক্সে দেওয়া এক পোস্টে তিনি আরো বলেন, ‘আমরা প্রধানমন্ত্রী মোদি ও শরিফের প্রজ্ঞা, বিচক্ষণতা ও নেতৃত্বকে সাধুবাদ জানাই, যারা শান্তির পথ বেছে নিয়েছেন।’

তিনি আরো বলেন, গত ৪৮ ঘণ্টা তিনি ও জে ডি ভ্যান্স শীর্ষস্থানীয় ভারতীয় ও পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে সময় কাটিয়েছেন, যাদের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও শেহবাজ শরিফও ছিলেন।

অন্যদিকে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি বলেছেন, ভারত ও পাকিস্তান—উভয়েই ‘স্থল, আকাশ ও সমুদ্রে সব ধরনের গোলাগুলি ও সামরিক অভিযান বন্ধ করবে’, যা কার্যকর হবে ভারতীয় সময় অনুযায়ী শনিবার বিকেল ৫টা থেকে।

এ ছাড়া দুই দিকেই এই সিদ্ধান্ত কার্যকর করতে নির্দেশ দেওয়া হয়েছে। দুই ডিজিএমও আবার আগামী সোমবার দুপুর ১২টার সময় কথা বলবেন বলেও জানান মিশ্রি।

আলোকিত প্রতিদিন/এপি  

এক সিনেমায় ৬ তারকা, মুক্তি ঈদুল আজহায়!

বিনোদন, আসন্ন ঈদুল আজহায় মুক্তির লক্ষ্যে ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়ে গেছে। মুক্তির তালিকায় ইতিমধ্যে অনেকগুলো সিনেমারই নাম শোনা গেছে। এবার সেই লড়াইয়ে যুক্ত হতে যাচ্ছে নতুন আরেক সিনেমা। ফ্যামিলি ড্রামা ঘরানার ‘উৎসব’ নিয়ে প্রেক্ষাগৃহে আসছেন ‘কাইজার’খ্যাত নির্মাতা তানিম নূর।

 

ফ্যামিলি ড্রামা, কমেডি, রোমান্স এবং হররের মিশেলে নির্মিত এই সিনেমার গল্প ঈদকে ঘিরে। চমকপ্রদ বিষয় হলো, সিনেমাটিকে দেখা যাবে এক ঝাঁক তারকাকে। সিনেমাটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, অপি করিম, জয়া আহসান, চঞ্চল চৌধুরী, সুনেরাহ বিনতে কামাল, সাদিয়া আয়মান, সৌম্য জ্যোতিসহ আরো অনেকেই।

যুদ্ধবিরতিতে সম্মত ভারত-পাকিস্তান: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর ভারত এবং পাকিস্তান পূর্ণ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

টানা কয়েকদিনের হামলা পাল্টা হামলার পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত এবং পাকিস্তান। দুই দেশই যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছে।

যুদ্ধবিরতিটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন “পাকিস্তান সবসময় এ অঞ্চলে শান্তি এবং নিরাপত্তার জন্য সংগ্রাম করেছে। তবে এক্ষেত্রে আমরা আমাদের সার্বভৌমত্ব ও অখণ্ডতা নিয়ে কখনো আপস করিনি।”

অপরদিকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আজ দুপুরে পাকিস্তানের মিলিটারি অপারেশন্সের মহাপরিচালক ভারতীয় মিলিটারি অপারেশন্সের মহাপরিচালকের সঙ্গে যোগাযোগ করেন। এরপর তাদের মধ্যে একটি চুক্তি হয়।

তিনি বলেন, “তারা সম্মত হন যে দুই পক্ষ লড়াই এবং স্থল, আকাশ এবং সমুদ্রে সামরিক কার্যক্রম বন্ধ করবে। যা ভারতীয় সময় বিকাল ৫টা থেকে কার্যকর হবে। এ চুক্তিটি কার্যকরে দুই পক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। দুই দেশের মিলিটারি অপারেশন্সের মহাপরিচালকরা আগামী ১২ মে ফের কথা বলবেন।”

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ-এ ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতির কথা জানান। তিনি বলেন, দুই দেশ তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে।

ট্রুথ-এ তিনি লিখেছেন, “যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ এক রাতের আলোচনার পর, আমি আনন্দের সঙ্গে ঘোষণা দিচ্ছি ভারত এবং পাকিস্তান পূর্ণ এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে।”

তিনি আরও বলেছেন, “নিজেদের সঠিক জ্ঞান এবং অসাধারণ বুদ্ধিমত্তা ব্যবহার করায় দুই দেশকে অভিনন্দন।”

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করে বলেছেন, “ভারত-পাকিস্তান তাৎক্ষণিক যুদ্ধবিরতি এবং বিভিন্ন ইস্যু নিয়ে একটি নিরপেক্ষ জায়গায় আলোচনায় বসবে।”

মাইক্রো ব্লগিং সাইট এক্সে তিনি লিখেছেন, “শান্তি প্রতিষ্ঠার পথ বেঁছে নেওয়ায় আমরা (ভারতের) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং (পাকিস্তানের) প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের প্রজ্ঞা, বিচক্ষণতা এবং রাষ্ট্রনায়কত্বের প্রশংসা করি।”

সূত্র: বিবিসি, আলজাজিরা

আলোকিত প্রতিদিন/১০মে ২০২৫/মওম

চট্টগ্রামে বিএনপির তারুণ্য সমাবেশে উপস্থিত তামিম ইকবাল!

বিশেষ প্রতিনিধি : তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’র ডাক দিয়ে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে চলছে বিএনপির তারুণ্য মহাসমাবেশ। শনিবার (১০ মে) বিকেল থেকে শুরু হওয়া এই সমাবেশে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান।

বিকেল সোয়া ৪টার দিকে তামিম ইকবালকে মঞ্চে উঠতে দেখা যায়। এরপর তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্নার পাশে বসেন তিনি।

মঞ্চে আরও উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তামিমকে মঞ্চে অবস্থান করতে দেখা গেছে।

সমাবেশকে ঘিরে সকাল থেকেই চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে আসতে শুরু করেন। দুপুর গড়াতেই পলোগ্রাউন্ড মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। বিভাগের ৯৯টি উপজেলা থেকে বিএনপির নেতাকর্মীরা এতে অংশ নেয়।

আয়োজকরা জানান, সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঞ্চ ও মাঠজুড়ে শোনা যাচ্ছে নানা স্লোগান ও উদ্দীপনামূলক সংগীত, যা পুরো এলাকাকে রূপ দিয়েছে এক উৎসবমুখর।

আলোকিত প্রতিদিন/এপি  

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক রাতে

আলোকিত ডেস্ক:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে। ১০ মে শনিবার রাত ৯টায় গুলশানস্থ বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হবে।

বৈঠকে সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিষয়টি জানিয়ে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

জানা গেছে, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান আন্দোলন কোন দিকে যাচ্ছে দেশের রাজনীতি, সে বিষয়ে আলোচনা হবে। ফলে বৈঠকটি গুরুত্বপূর্ণ।

আলোকিত প্রতিদিন/১০মে ২০২৫/মওম

আরাফাত রহমানের কবর জিয়ারত করলেন শর্মিলা ও জোবাইদা রহমান!

বিশেষ প্রতিনিধি : সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো’র কবর জিয়ারত করেছেন সৈয়দা শামিলা রহমান ও ডা. জোবাইদা রহমান। শনিবার (১০ মে) রাজধানীর বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকো’র কবর জিয়ারত করেন তারা।

প্রসঙ্গত, ঢাকায় ডা. জোবাইদা রহমানের নিরাপত্তার বিষয়টি সার্বিকভাবে তদারকি করছেন ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম, পিএসসি, জি (অব.)। সিএসএফ সদস্যদের (বিএনপি চেয়ারপার্সন সিকিউরিটি ফোর্স) মাধ্যমেই মূলত নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য সংস্থার সাথে নিরাপত্তার বিষয়টি সমন্বয় করছেন সাবেক এই সেনা কর্মকর্তা।

বনানী কবরস্থানে উপস্থিত ছিলেন— বিএনপি’র ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন ও জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর পরিচালক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ প্রমুখ।

আরাফাত রহমান কোকো’র জন্ম ১৯৬৯ সালে ঢাকায়। তিনি ঢাকার বিএফ শাহীন কলেজে লেখাপড়া করেছেন। ১৯৬৯ সালে জিয়াউর রহমান সপরিবারে ঢাকায় চলে এলে কিছুদিন জয়দেবপুরে থাকার পর বাবার চাকরির সুবাদে চট্টগ্রামের ষোলশহর এলাকায় বাস করেন। ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন আরাফাত রহমান কোকো।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুরে ইন্তেকাল করেন ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো। মৃত্যুকালে তিনি স্ত্রী শমিলা রহমান , দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে রেখে যান।

আলোকিত প্রতিদিন/এপি  

ভারতের বিমানঘাঁটিতে উচ্চগতির ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি জানিয়েছেন, পাকিস্তান ভারতের বিমানঘাঁটিগুলো লক্ষ্য করে উচ্চগতির ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

পাকিস্তানের তিনটি সামরিক বিমানঘাঁটিতে ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, পাকিস্তান এমন অভিযোগ তোলার কয়েক ঘণ্টার মধ্যেই ভারতের বিমানঘাঁটিতে হামলার খবর এলো।

পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ বলেছেন, তাদের তিনটি সামরিক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ভারত। যদিও ভারত এই দাবির বিষয়ে মন্তব্য করেনি।

লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ভারতকে সতর্ক করে বলেছেন যে ভারতের উচিত পাকিস্তানের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করা।

তিনি দাবি করেন যে পাকিস্তান সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভারতের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। তিনি বলেন যে তার দেশ সম্পূর্ণ প্রস্তুত।

এদিকে পাকিস্তানের হামলায় ভারতশাসিত কাশ্মীরের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার রাজ কুমার থাপ্পা নিহত হয়েছেন বলে জানিয়েছেন জম্মু এবং কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে তিনি এ তথ্য দিয়ে শোক এবং দু:খ প্রকাশ করেছেন।

সূত্র: বিবিসি

আলোকিত প্রতিদিন/১০মে ২০২৫/মওম

নবীনগরে সিএনজি-মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত ২,আহত ৫

মোঃ আনোয়ার হোসেন: 
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রাধিকা সড়কে সিএনজি-মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও পাঁচজন আহত হয়। ৯ মে শুক্রবার রাত ১০ টায় নবীনগর রাধিকা সড়কের কণিকাড়া গ্রামের কবরস্থানের পাশে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান নবীনগরগামী সিএনজিটি কনিকাড়া কবরস্থানের পাশে আসা মাত্র বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেল সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে  সিএনজির ড্রাইভার সহ মোট পাঁচজন মারাত্মক ভাবে আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত নবীনগর সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করেন। নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত  চিকিৎসক আকতার খন্দকার (৬০) নামে একজনকে মৃত ঘোষণা করেন, তার মৃত্যুর কারন মাথায় এবং বুকে মারাত্মক  আঘাত, তিনি শ্রীরামপুর গ্রামের হাসান আলীর ছেলে, অন্য জন হল -নবীনগর পূর্ব ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার (বগডহর গ্রামের) মো. বিল্লাল মিয়া (৫৫)। তিনি কুমিল্লা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
আহতরা হলেন- শ্রীরামপুরের মো.সিয়াম (২২), নবীনগরের জালাল উদ্দিন, ভাদুঘর গ্রামর
সিএনজি ড্রাইভার মো. আরিফ। এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান- “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল এবং হাসপাতালে যায়। তাৎক্ষণিক একজনের মৃত্যু হয় বলে তিনি স্বীকার করেন।  সিএনজি এবং মোটর সাইকেল পুলিশের হেফাজতে আছে। দুর্ঘটনার বিষয়ে পুলিশের তদন্ত চলছে। নিহতের লাশ ময়না তদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে”।
আলোকিত প্রতিদিন/১০মে ২০২৫/মওম

ভারতের ‘ব্রহ্মস’ ক্ষেপণাস্ত্রের সংরক্ষণকেন্দ্রে হামলার দাবি পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের হামলার জেরে অপারেশন ‘বুনইয়ান-উন-মারসুস’ শুরু করেছে পাকিস্তান। এর অধীনে ভারতের বেশ কিছু সামরিক স্থাপনায় হামলার দাবি করা হয়েছে।পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ভারতের পাঞ্জাব প্রদেশের বিয়াসে অবস্থিত ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র সংরক্ষণকেন্দ্রে একটি হামলা চালানো হয়েছে।

ব্রহ্মোস হলো সুপারসনিক ক্ষেপণাস্ত্র। যার সর্বোচ্চ পাল্লা ৮০০ কিলোমিটার (৪৯৭ মাইল)। এটি সাবমেরিন, জাহাজ এবং যুদ্ধবিমানসহ বিভিন্ন সামরিকযান থেকে নিক্ষেপ করা যায়।

ব্রহ্মস অ্যারোস্পেস নামের একটি প্রতিষ্ঠান এ ক্ষেপণাস্ত্রের উন্নয়নের সঙ্গে জড়িত। এটি ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) এবং রাশিয়ার রকেট ডিজাইন ব্যুরো এনপিও মাশিনোসট্রোয়েনিয়ার একটি যৌথ উদ্যোগ।

ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি জানিয়েছেন, পাকিস্তান ভারতের বিমানঘাঁটিগুলো লক্ষ্য করে উচ্চগতির ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

পাকিস্তানের তিনটি সামরিক বিমানঘাঁটিতে ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, পাকিস্তান এমন অভিযোগ তোলার কয়েক ঘণ্টার মধ্যেই ভারতের বিমানঘাঁটিতে হামলার খবর এলো।

সূত্র: আল-জাজিরা

আলোকিত প্রতিদিন/১০মে ২০২৫/মওম

জানাজা ছাড়াই আ.লীগকে কবর দিতে বললেন ববি হাজ্জাজ!

বিশেষ প্রতিনিধি : আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, দলটি নিষিদ্ধ করতে কোনো আইনি দীর্ঘসূত্রিতার করার প্রয়োজন নেই ৷ সরকারকে বলব, জানাজা ছাড়াই আওয়ামী লীগকে কবর দিন।

আজ শনিবার (১০ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে ববি হাজ্জাজ আরো বলেন, ‘ধর্মান্তরিত হলে কোনো মুসলমান যেমন জানাজা পাওয়ার অধিকার হারায়, ঠিক একইভাবে গণহত্যা এবং ফ্যাসিবাদী শাসনের কারণে আওয়ামী লীগ রাজনৈতিক সংগঠনের পরিচয় হারিয়েছে। এ জন্য দলটি নিষিদ্ধ করতে কোনো আইনি দীর্ঘসূত্রিতার প্রয়োজন নেই ৷ সরকারকে বলব, জানাজা ছাড়াই আওয়ামী লীগকে কবর দিন ৷

ববি হাজ্জাজ বলেন, অন্তর্বর্তী সরকারের সিংহভাগ ব্যক্তি এনজিও সেক্টর থেকে আসায় তারা নানা বিদেশি শক্তির তল্পিবাহক হিসেবে কাজ করছে। এদের অনেকেই আওয়ামী ফ্যাসিবাদের ১৬ বছরে খুনি হাসিনাকে একবারের জন্যও স্বৈরাচার বলার সাহস দেখায়নি ৷ পেশাগত জীবনের অজুহাতে এরা কখনো রাজপথে নেমে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে একটা টুঁ শব্দ পর্যন্ত করেনি ৷ আর তাই ‘৩৬ জুলাইয়ের’ পর ১০ মাস অতিক্রান্ত হলেও সরকার আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেনি। উল্টো ফ্যাসিবাদের অবৈধ রাষ্ট্রপতিকে ভিআইপি প্রটোকলে দেশত্যাগের সুযোগ করে দিয়েছেন তারা৷

তিনি বলেন, আসিফ নজরুল সাহেবকে জনতার সামনে এসে ব্যাখা দিতে হবে কেন তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের সংশোধিত আইনে সংগঠনের বিচার করার বিধান সংযুক্ত করতে পারলেন না৷ অথচ শুরুতেই এনডিএম আইসিটি ট্রাইব্যুনালে আওয়ামী লীগ এবং ১৪ দলের বিচার চেয়ে আবেদন করেছিল৷ শহীদের রক্তের সঙ্গে কোন ছলচাতুরী আমরা মেনে নেব না।

ববি হাজ্জাজ বলেন, সরকার চালাতে হলে রাজনৈতিক দক্ষতা এবং জনগণের পালস বোঝার ক্ষমতা লাগে৷ আওয়ামী লীগের বিরুদ্ধে যে তীব্র জনরোষ সমাজে বিদ্যমান সেটা এনজিও নির্ভর উপদেষ্টা পরিষদ বুঝতে অক্ষম৷ আমরা প্রধান উপদেষ্টাকে আহ্বান জানাচ্ছি সর্বদলীয় বৈঠক করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এবং ব্যর্থ উপদেষ্টাদের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করতে।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুথানের ১০ মাস পরেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারার জন্য ‘এনজিও নির্ভর’ উপদেষ্টা পরিষদই দায়ী। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসবিরোধী আইনে নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে।

আলোকিত প্রতিদিন/এপি