আজ রবিবার, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২১ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 39

গাইবান্ধায় ১৯ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন

রানা ইস্কান্দার রহমান:

“অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, “প্রতিটি জীবন মুল্যবান” গাইবান্ধায় ১৯ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৬ পালন করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিন করে।

শোভাযাত্রায় জাতীয় সমাজকল্যাণ পরিষদ, জাতীয় উন্নয়ন প্রতিবন্ধী ফাউন্ডেশন এবং স্থানীয় সেচ্ছাসেবী সংগঠনগুলো অংশ নেয়। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) যাদব সরকার, অতিরিক্ত পুলিশ সুপার আল রাজিব, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক ঈমাম হোসেন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিরুদ্দিনসহ অন্যরা।

জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বলেন, অটিজম শিশুদের প্রতি অভিভাবকদের আরও সচেতন হতে হবে। অন্য সন্তানের মতো তাদের প্রতিও সমান যত্ন, পরিচর্যা, স্বাস্থ্য সচেতনতা এবং শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। কোনোভাবেই তাদের অবহেলা করা যাবে না।

আলোচনা সভা এবং শোভাযাত্রার আগে আবেদনের প্রেক্ষিতে জেলার বিভিন্ন উপজেলার ৮ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে সহায়ক উপকরন হুইল চেয়ার, অক্সিলারী ক্রার্চ এবং স্মার্ট সাদাছড়ি বিতরন করা হয়।

আলোকিত প্রতিদিন / ১৩ মে ২০২৬ /মওম

সারমাত ক্ষে*পণাস্ত্রের সফল পরীক্ষা রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক:

পশ্চিমা বিশ্বকে নিজেদের শক্তির জানান দিতে পারমাণবিক সক্ষমতাসম্পন্ন প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র ‘সারমাত’-এর সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। পশ্চিমা দেশগুলোর কাছে ‘শয়তান-২’ নামে পরিচিত এই ক্ষেপণাস্ত্রটিকে পুতিন বিশ্বের সবচেয়ে শক্তিশালী মিসাইল সিস্টেম হিসেবে বর্ণনা করেছেন। একই সঙ্গে চলতি বছরের শেষ নাগাদ এটি যুদ্ধের ময়দানে মোতায়েনের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

২০৮ টন ওজনের এই ‘ডুমসডে’ রকেটটি উচ্চতায় প্রায় ১৪ তলা ভবনের সমান। ক্রেমলিন নেতা জানিয়েছেন, আরএস-২৮ সারমাত উত্তর বা দক্ষিণ মেরুর ওপর দিয়ে উড়ে গিয়ে পশ্চিমে আঘাত হানতে সক্ষম। তিনি দম্ভোক্তি করে বলেন, ‘এই ক্ষেপণাস্ত্রের ওয়ারহেডের ধ্বংসক্ষমতা বর্তমান বিশ্বের যেকোনও শক্তিশালী পশ্চিমা ক্ষেপণাস্ত্রের তুলনায় চার গুণ বেশি।’

পুতিন আরও দাবি করেন, এই ক্ষেপণাস্ত্রটি কেবল ব্যালিস্টিক ট্র্যাজেক্টোরিতেই নয়, বরং সাবঅরবিটাল পথেও চলতে পারে। এর পাল্লা ৩৫ হাজার কিলোমিটারের বেশি এবং এটি বর্তমান বা ভবিষ্যতে আসতে পারে এমন যেকোনও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম।

পুতিনের কাছে স্ট্র্যাটেজিক মিসাইল ফোর্সের কমান্ডার সের্গেই কারাকায়েভ এই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার কথা নিশ্চিত করেছেন। তবে ক্রেমলিনের দাবি সত্য হলে এটি হবে এই ক্ষেপণাস্ত্রের মাত্র দ্বিতীয় সফল পরীক্ষা। সাধারণত যেকোনও নতুন কৌশলগত ক্ষেপণাস্ত্র মোতায়েনের আগে ডজনখানেক পরীক্ষার প্রয়োজন হয়।

বিশ্বের বৃহত্তম এই ক্ষেপণাস্ত্রটি নির্ধারিত সময়ের চেয়ে কয়েক বছর পিছিয়ে আছে। ২০২২ সালের এপ্রিলের পর এটিই এর প্রথম সফল মিশন। এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে প্লেসেটস্ক কসমোড্রোমে এটি উৎক্ষেপণ প্যাডেই বিস্ফোরিত হয়ে ২০০ ফুট চওড়া গর্ত তৈরি করেছিল। এ ছাড়া ২০২৫ সালের নভেম্বরে উৎক্ষেপণের পরপরই একটি রকেট বিধ্বস্ত হয়।

এই ক্ষেপণাস্ত্র প্রকল্পকে কেন্দ্র করে রাশিয়ার অভ্যন্তরীণ প্রশাসনেও অস্থিরতা দেখা গেছে। সারমাত মোতায়েনের জন্য প্রস্তুত, এমন মিথ্যা দাবি করায় মহাকাশ সংস্থার দুই প্রধানকে বরখাস্ত করেছেন পুতিন। এমনকি গত মাসে এই ক্ষেপণাস্ত্র তৈরির কারখানার প্রধান ৫৫ বছর বয়সী আলেকজান্ডার গাভরিলভকে সাইবেরিয়ায় অর্থ আত্মসাতের রহস্যজনক অভিযোগে আটক করা হয়েছে।

সূত্র: মিরর

আলোকিত প্রতিদিন / ১৩ মে ২০২৬ /মওম

গোপালগঞ্জে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

মোঃ শিহাব উদ্দিন:

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদারের লক্ষ্যে সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং করেছে গোপালগঞ্জ জেলা প্রশাসন। ১৩ মে বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘স্বচ্ছতা’য় এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক আরিফ-উজ-জামান সরকারের বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচির অগ্রগতি তুলে ধরেন। এ সময় নির্বাচনী ইশতেহার বাস্তবায়নসংক্রান্ত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। পাইলট প্রকল্প হিসেবে গোপালগঞ্জ সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ইতিমধ্যে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম চালু করা হয়েছে।
এ ছাড়া স্মার্ট কৃষি কার্ড চালু, কৃষিঋণ মওকুফ, খাল খনন এবং পুনঃখনন কর্মসূচি, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য আলাদা পরিবহন সুবিধা চালুর বিষয়েও কার্যক্রম চলমান রয়েছে বলে জানান তিনি।
গোপালগঞ্জের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড সফলভাবে বাস্তবায়নে জেলায় কর্মরত সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক।

আলোকিত প্রতিদিন / ১৩ মে ২০২৬ /মওম

হরমুজ সংকট মেটাতে পাকিস্তানের ওপর চীনের ভরসা

আন্তর্জাতিক ডেস্ক:

হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে মধ্যস্থতা প্রচেষ্টা আরও জোরদার করতে পাকিস্তানকে আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে ফোনালাপে তিনি এই আহ্বান জানান বলে জানিয়েছে চীনা বার্তা সংস্থা সিনহুয়া। সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ফোনালাপে ইসহাক দার যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সাম্প্রতিক মধ্যস্থতা প্রচেষ্টার বিষয়ে ওয়াং ইকে অবহিত করেন। এই প্রক্রিয়ায় চীনের সমর্থনের জন্য তিনি ধন্যবাদ জানান এবং দুই দেশের মধ্যে সমন্বয় আরও জোরদার করার আশা প্রকাশ করেন।

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনা এগিয়ে নিতে এবং অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেন ওয়াং ই। তিনি আশা প্রকাশ করেন, ইসলামাবাদ আস্থা বজায় রেখে আঞ্চলিক শান্তি পুনঃপ্রতিষ্ঠায় ভূমিকা অব্যাহত রাখবে।

চীনের শীর্ষ কূটনীতিক আরও বলেন, পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টায় বেইজিং সমর্থন অব্যাহত রাখবে এবং নিজস্ব উদ্যোগেও অবদান রাখবে।

আলোকিত প্রতিদিন / ১৩ মে ২০২৬ /মওম

সাভারের দত্তপাড়া আব্দুল মান্নান নামের এক যুবককে পিটিয়ে হ#ত্যা করেছে দুর্বৃত্ত*রা!

শহিদুল্লাহ সরকার: সাভারে আব্দুল মান্নান নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ১২ মে মঙ্গলবার সন্ধ্যায় সাভারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায় ,দত্তপাড়া লোকমান হোসেনের দোতলা বাড়ির একটি ফ্ল্যাটে আব্দুল মান্নান নামের ওই যুবককে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা লাশ বাথরুমে ফেলে পালিয়ে যায়।

পরে সন্ধ্যায় তার লাশ দেখে বাড়িওয়ালা সাভার মডেল থানা পুলিশকে ফোন দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। এ ঘটনায় পিবিআই পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব (RAB) পুলিশের পাশাপাশি অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ঘটনাস্থাল পরিদর্শন করেছেন।

এবিষয়ে সাভার মডেল থানার ওসি আরমান আলী বলেন, কি কারনে তাকে দুর্বৃত্তরা হত্যা করেছে তদন্ত করা হচ্ছে ও শীঘ্রই হত্যাকারীদের গ্রেপ্তার করা হবে বলে তিনি জানান। এঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আলোকিত প্রতিদিন/এপি

জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য হিসেবে ৪৪১ জন সাংবাদিকের নামের তালিকা প্রকাশ

মঙ্গলবার (১২ মে) জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সর্বসম্মতিক্রমে স্থায়ী সদস্য (ছয় মাস অস্থায়ী) হিসেবে এসব সাংবাদিক নির্বাচিত হয়েছেন।

বিশেষ প্রতিনিধি :-

তালিকায় আছেন যারা—

১. বদিউজ্জামান বে – ডেইলি স্টার

২. দেওয়ান হানিফ মাহমুদ – বণিক বার্তা

৩. মো. জামিল খান – ডেইলি স্টার

৪. কাজী জেসিন – বাংলাভিশন

৫. মো. মাসুদ রুমী – কালের কণ্ঠ

৬. মো. শাখাওয়াত হোসেন – আমাদের সময়

৭. শামসুল হক রাসেল – বাংলাদেশ প্রতিদিন

৮. বিএম জাহাঙ্গীর – যুগান্তর

৯. মোহাম্মদ আতাউর রহমান – যুগান্তর

১০. আব্দুস সালাম – একুশে টিভি

১১. নাজিয়া আফরীন – এটিএন নিউজ

১২. মুকুল রেজা – আমার দেশ

১৩. মো. গোলাম কাদির মন্ডল (গোলাম কাদির রবু) – এটিএন নিউজ

১৪. মো. আনিছুল ইসলাম – ইউএনবি

১৫. গোলাম রসুল আন্টু – দিনকাল

১৬. মো. মোস্তাফিজুর রহমান – নয়াদিগন্ত

১৭. স্টালিন সরকার – ইনকিলাব

১৮. মো. হারুনুজ্জামান (গাজী হারুন) – সমকাল

১৯. লুৎফর রহমান – মানব জমিন

২০. আরিফুর রহমান – প্রথম আলো

২১. মো. আমিনুল ইসলাম – বাসস

২২. শাকিল বিন মুশতাক – নিউজ২৪

২৩. ইয়াসির ওয়ারদাদ – ফিনান্সিয়াল এক্সপ্রেস

২৪. মাশুক ই এলাহী চৌধুরী – ইন্ডিপেন্ডেন্ট টিভি

২৫. মো. শাহরিয়ার আরিফ – চ্যানেল ২৪

২৬. সৈয়দ জুবায়ের আহমেদ (জুবায়ের বাবু) – সময় টিভি

২৭. মো. ফখরুল ইসলাম – দেশ টিভি

২৮. নুর উন নাহার উইলি – মাছরাঙা টিভি

২৯. রাহুল কান্তি রায় – চ্যানেল আই

৩০. মো. মুস্তাফিজুর রহমান – নিউ এজ

৩১. পবন আহমেদ – একুশে টিভি

৩২. মো. তাফসীরুল ইসলাম – বিবিসি বাংলা

৩৩. রাজ কুমার নন্দী – কালবেলা

৩৪. শাখাওয়াত লিটন – বিজনেস স্টান্ডার্ড

৩৫. মুহাম্মদ ওয়াছিয়ার রহমান – সংগ্রাম

৩৬. মো. সাখাওয়াত হোসেন নবীন হোসেন – নাগরিক টিভি

৩৭. আরশাদ হোসেন – নিউ নেশন

৩৮. ফাহিমা বাহাউদ্দীন – ইনকিলাব

৩৯. আব্দুল আহাদ – এসএ টিভি

৪০. মো. নিজামুল হক – প্রতিদিনের বাংলাদেশ

৪১. আল আমিন খান – আরটিভি

৪২. শায়রুল কবির খান – সময়ের আলো

৪৩. মোহাম্মদ আল আমিন – ডেইলি সান

৪৪. রুহুল আমিন রুশদ – বাংলাভিশন

৪৫. সাজ্জাদ পারভেজ – যমুনা টিভি

৪৬. জাহেদুল ইসলাম মজুমদার – একাত্তর টিভি

৪৭. আবুল কালাম আজাদ – এটিএন নিউজ

৪৮. মো. শরীফুল আলম সুমন – কালের কণ্ঠ

৪৯. কাজী সাইমুম জান্নাত – এটিএন নিউজ

৫০. তামান্না মিনহাজ – কালের কণ্ঠ

৫১. কাজী মুহা: আফিফুজ্জামান (কাজী সোহাগ) – বাংলাদেশ প্রতিদিন

৫২. মো. সাইফুল আলম সুমন – এনটিভি

৫৩. মো. ইব্রাহীম – এনটিভি

৫৪. মো. লিয়াকত আলী – নয়াদিগন্ত

৫৫. মাহমুদ হোসাইন – কালের কণ্ঠ

৫৬. সাবরিনা সোবহান – নয়াদিগন্ত

৫৭. মনিরুল ইসলাম রোহান – নয়াদিগন্ত

৫৮. আবুল কালাম আজাদ – কালের কণ্ঠ

৫৯. এস এম আবদুল্লাহ আল বাপ্পী – নয়াদিগন্ত

৬০. মো. রাশেদুল হাসান – নয়াদিগন্ত

৬১. নূরুল আমিন – দিনকাল

৬২. মো. জামিল হোসেন – দিনকাল

৬৩. মীর্জা সম্রাট রেজা – দিনকাল

৬৪. মো. হাসনাইন নাহিয়ান (সজীব) – দিনকাল

৬৫. আমিনুল ইসলাম – এটিএন নিউজ

৬৬. কামরুল হাসান (বাবু) – দিনকাল

৬৭. মো. শামীম হোসেন – কালের কণ্ঠ

৬৮. মো. নূরে আলম জিকু – যুগান্তর

৬৯. জাহিদ হাসান – যুগান্তর

৭০. হুমায়ুন কবির – যুগান্তর

৭১. খালিদ বিন আনিস – যুগান্তর

৭২. দেওয়ান আসিফ রশীদ – যুগান্তর

৭৩. মুহাম্মদ ইমাম উদ্দীন – যুগান্তর

৭৪. এ এম ইমরানুর রহমান – আমার দেশ

৭৫. মো. মাহফুজুর রহমান মাহফুজ সাদি – আমার দেশ

৭৬. জি এম শাহনেওয়াজ – আমার দেশ

৭৭. জাকিয়া সুলতানা – আমার দেশ

৭৮. মো. জাহিদুল ইসলাম – আমার দেশ

৭৯. বি এম রেজাউল করিম – আমার দেশ

৮০. মোহাম্মদ আশফাক উদ্দিন আহমেদ – এনটিভি

৮১. মো. ওয়ালীউল্লাহ অলি – এনটিভি

৮২. সাখাওয়াত হোসেন – আমার দেশ

৮৩. মো. আলী হোসেন (রকিব হোসেন) – আমার দেশ

৮৪. আফসানা খানম আশা – আমার দেশ

৮৫. আল আমিন শিবলী – আমার দেশ

৮৬. মো. শফিকুল ইসলাম শামীম – ইনকিলাব

৮৭. মো. আবদুল অদুদ – ইনকিলাব

৮৮. মো. হাসানুজ্জামান – ইনকিলাব

৮৯. সাখাওয়াত হোসেন – ইনকিলাব

৯০. মোহাম্মদ একলাছুল হক – ইনকিলাব

৯১. মোহাম্মদ নুরুল ইসলাম – ইনকিলাব

৯২. আলম শামস – ইনকিলাব

৯৩. মো. শামীমুল হক – মানব জমিন

৯৪. সুমাইয়া জামান – ইনকিলাব অনলাইন

৯৫. মো. জসিম উদ্দিন বাদল – সমকাল

৯৬. আলী আজম – বাংলাদেশ প্রতিদিন

৯৭. মোস্তফা কামাল – বাংলাদেশ প্রতিদিন

৯৮. মো. মেসবাহুল হক – সমকাল

৯৯. তবিবুর রহমান – সমকাল

১০০. আহসান হাবিব সম্রাট – সমকাল

১০১. মো. আনোয়ারুল হক বকুল – সমকাল

১০২. হাসনাইন ইমতিয়াজ – সমকাল

১০৩. মোহাম্মদ ওমর ফারুক – যুগান্তর

১০৪. মুহাম্মদ আবদুল মতিন (মতিন আবদুল্লাহ) – যুগান্তর

১০৫. কিরন শেখ – মানব জমিন

১০৬. তামান্না মোমিন খান – মানব জমিন

১০৭. আল্লামা ইকবাল – দেশ টিভি

১০৮. মো. ইদ্রিস আলম – দেশ টিভি

১০৯. আনোয়ার হোসেন পিন্টু – মানব জমিন

১১০. নাজমা আক্তার – ইত্তেফাক

১১১. শরাফত হোসেন – ইত্তেফাক

১১২. মোহাম্মদ সাজ্জাদ হোসেন – ইত্তেফাক

১১৩. মো. সানাউল্লাহ সাকিব – প্রথম আলো

১১৪. মাহমুদ ইকবাল – প্রথম আলো

১১৫. রাজিব হাসান – প্রথম আলো

১১৬. মো. রবিউল ইসলাম রবি – এটিএন নিউজ

১১৭. টিপু সুলতান – প্রথম আলো

১১৮. মো. রবিউল ইসলাম – প্রথম আলো

১১৯. শাহজাহান সিরাজী মো. রফিক উদ্দিন – প্রথম আলো

১২০. মো. জহুরুল ইসলাম – কালের কন্ঠ

১২১. দেওয়ান আবুল খালেক – প্রথম আলো

১২২. মাহমুদুল হাসান (নয়ন) – প্রথম আলো

১২৩. মো. জাহাঙ্গীর আলম – বাসস

১২৪. কাশেম মাহমুদ – বাসস

১২৫. মোতাহার হোসেন – বাসস

১২৬. এস এম আশিকুজ্জামান – বাসস

১২৭. সাইফুল ইসলাম – বাসস

১২৮. নাজিউর রহমান সোহেল – বাসস

১২৯. ইউনুস রাজু – নিউজ২৪

১৩০. মো. ইব্রাহীম খলিল (আজনবী) – নিউজ২৪

১৩১. ফরীদ আহমেদ ভূঁইয়া – এনটিভি

১৩২. মৃধা মো. রিপন – এনটিভি

১৩৩. সালেহ জহুর চৌধুরী – নিউজ২৪

১৩৪. এন এ আজমাঈন জিকো – নিউজ২৪

১৩৫. আতাউর রহমান কাবুল – নিউজ২৪

১৩৬. মো. খন্দকার বদরুল আলম শাওন – নিউজ২৪

১৩৭. মো. গোলাম ময়নুল আহসান – বাংলাভিশন

১৩৮. ফররুখ আহমেদ বাবু – বাংলাভিশন

১৩৯. মো. জহুরুল হক – বাংলাভিশন

১৪০. বেনজির আহমেদ – বাংলাভিশন

১৪১. মুহা. সৈকত (সৈকত সাদিক) – বাংলাভিশন

১৪২. শর্মিলা আক্তার কেয়া – বাংলাভিশন

১৪৩. মাহফুজুর রহমান (শুভ মাহফুজ) – বাংলাভিশন

১৪৪. মো. সেলিম – বাংলাভিশন

১৪৫. মো. আনিসুর রহমান তারেক – দেশ টিভি

১৪৬. শেখ কনক মাহমুদ – দেশ টিভি

১৪৭. আরিফুল ইসলাম – বাংলাভিশন

১৪৮. মো. আবু হানিফ সোহেল – বাংলাভিশন

১৪৯. মো. আবদুল মান্নান – বাংলাভিশন

১৫০. কেফায়েত উল্লাহ চৌধুরী (শাকিল) – বাংলাভিশন

১৫১. মো. শফিকুল আলম – ফিনান্সিয়াল এক্সপ্রেস

১৫২. ফরিদ উদ্দিন আহমেদ – ঢাকা প্রতিদিন

১৫৩. সাইফ উদ্দিন – ফিনান্সিয়াল এক্সপ্রেস

১৫৪. খন্দকার আসাদ-উজ-জামান – ফিনান্সিয়াল এক্সপ্রেস

১৫৫. এইচ এম নূর-ই-আলম পিন্টু – ইন্ডিপেন্ডেন্ট টিভি

১৫৬. মো. ফরহাদ হোসেন – ইন্ডিপেন্ডেন্ট টিভি

১৫৭. আতিফা আঞ্জুমান আক্তারী – ইন্ডিপেন্ডেন্ট টিভি

১৫৮. জাহিদুল বাশার – ইনডিপেন্ডেন্ট টিভি

১৫৯. মো. নাফিউল ইসলাম লিংকন – চ্যানেল ২৪

১৬০. আলম কিরন – এটিএন নিউজ

১৬১. মো. মাসউদুর রহমান – চ্যানেল ২৪

১৬২. এ এম আহাদ শাহীন – চ্যানেল ২৪

১৬৩. জয়নাল আবেদীন – কালের কণ্ঠ

১৬৪. মো. আবু নাছের – চ্যানেল ২৪

১৬৫. মো. মনজুর হোসাইন – চ্যানেল ২৪

১৬৬. মিজানুর রহমান – দেশ টিভি

১৬৭. মো. সাইফুল ইসলাম – দেশ টিভি

১৬৮. মো. তাইফুর রহমান তুহিন – দেশ টিভি

১৬৯. মো. বাদশা মোল্ল্যা – ডেইলি স্টার

১৭০. মো. বাহরাম খান – ডেইলি স্টার

১৭১. পরিমল পালমা – ডেইলি স্টার

১৭২. মো. মেহেদী হাসান – ডেইলি স্টার

১৭৩. ফিরোজ আহমেদ – ডেইলি স্টার

১৭৪. প্রবীর দাশ – ডেইলি স্টার

১৭৫. সেলিম মালিক – আরটিভি

১৭৬. মো. আবুল হাশেম মজুমদার – নয়াদিগন্ত

১৭৭. মো. তাইমুল ইসলাম – দেশ টিভি

১৭৮. শেখ ইসতিয়াক আহমেদ – দেশ টিভি

১৭৯. রেজাউল করিম প্লাবন – যুগান্তর

১৮০. গাজী সাদেক হোসেন – যুগান্তর

১৮১. ইকবাল মজুমদার তৌহিদ – নয়াদিগন্ত

১৮২. মো. জয়নাল আবেদিন – আরটিভি

১৮৩. মোসা. মনোরমা আকতার স্মৃতি – আরটিভি

১৮৪. মো. হাসনায়েন তানভীর – মাছারাঙা টিভি

১৮৫. বায়েজীদ হোসেন – জিটিভি

১৮৬. মো. ইউসুফ রায়হান – জিটিভি

১৮৭. মো. আনিসুর রহমান তারেক – দেশ টিভি

১৮৮. মো. হামিদ উল্ল্যাহ মুকুল – দেশ টিভি

১৮৯. মোছা. জান্নাতুল ফেরদৌসী – জিটিভি

১৯০. মো. মনিরুজ্জামান – জিটিভি

১৯১. এনামুল কবীর রুপম – চ্যানেল আই

১৯২. আকতার হোসেন – চ্যানেল আই

১৯৩. মো. গিয়াস উদ্দিন সজীব – এটিএন বাংলা

১৯৪. মো. ইয়াছিন রানা – এটিএন বাংলা

১৯৫. মো. ইস্রাফিল আলম – নিউজ২৪

১৯৬. কামরুল ইসলাম – নিউজ২৪

১৯৭. মোহাম্মদ মহসীন – এটিএন বাংলা

১৯৮. হুমায়ুন কবীর চিস্তি – এটিএন বাংলা

১৯৯. এস এম আশরাফুল আলম – এটিএন বাংলা

২০০. মো. মর্তুজা – কালের কণ্ঠ

২০১. মো. ইমদাদুল্লাহ সিদ্দিকী (ইমদাদুল্লাহ বাবু) – এটিএন বাংলা

২০২. তমিম হাসান – রেডিও আমার

২০৩. মো. মনিরুজ্জামান (মনির) – এটিএন বাংলা

২০৪. মো. মাহবুব কবির চপল – এটিএন বাংলা

২০৫. রিয়াজ আহম্মেদ সুমন – ডেইলি সান

২০৬. এহসানুল হক জসিম – ডেইলি সান

২০৭. আ ন ম মহিবুব উজ জামান – ডেইলি সান

২০৮. মৌসুমি ইসলাম – ডেইলি সান

২০৯. সুরাইয়া ইয়াসমিন অনু – একাত্তর টিভি/গ্রীণ টিভি

২১০. সনি রামানী – নিউ এজ

২১১. মো. মনিরুজ্জামান মিশন – নিউ এজ

২১২. মো. সৌরভ – নিউ এজ

২১৩. এ এস এম মঈনুল হক – নিউ এজ

২১৪. আনোয়ার হোসেন – ডিবিসি নিউজ

২১৫. নাছরীন খাতুন – নিউজ২৪

২১৬. গোলামুন্নবী – নিউজ২

২১৭. শাহ মো. রাশেদুর রহমান – ডিবিসি নিউজ

২১৮. মোহাম্মদ সাইফুল ইসলাম – ডিবিসি নিউজ

২১৯. আবিদা সুলতানা – দেশ টিভি

২২০. মো. হামিদ উল্ল্যাহ মুকুল – দেশ টিভি

২২১. হোমায়ারা মাহমুদা ফারুকী – ডিবিসি নিউজ

২২২. মোহাম্মদ নাসির উদ্দিন (লিটন) – ডিবিসি নিউজ

২২৩. শাহ আলম নূর – নয়াদিগন্ত

২২৪. মো. মাসউদুর রহমান – নয়াদিগন্ত

২২৫. শাকেরা আরজু – একুশে টিভি

২২৬. আমিন জালাল তালুকদার – একুশে টিভি

২২৭. সৈয়দ মো. মুঈনুল হক – আজকের পত্রিকা

২২৮. কামরুল হাসান – সোনার বাংলা

২২৯. মো. মাহফুজুল ইসলাম – আজকের পত্রিকা

২৩০. এ কে এম রেজাউল করিম – আজকের পত্রিকা

২৩১. মোজাহারুল হক শহিদ – আমাদের কণ্ঠ

২৩২. মিয়াজী সেলিম আহমেদ – আমাদের কণ্ঠ

২৩৩. মোহাম্মদ রাজু আহমেদ – আমাদের কণ্ঠ

২৩৪. মোহাম্মদ ইব্রাহীম আলী – কালবেলা

২৩৫. নূর মোহাম্মদ – কালবেলা

২৩৬. মো. শাহাদাত হোসেন – দেশ টিভি

২৩৭. রাসেল আহাম্মেদ – দেশ টিভি

২৩৮. মো. নাসির উদ্দিন – কালবেলা

২৩৯. মাহমুদুর রহমান মাহমুদ সোহেল – কালবেলা

২৪০. মো. আব্দুজ্জাহের ভুঁইয়া (আনাস) – কালবেলা

২৪১. মো. শফিকুল ইসলাম – কালবেলা

২৪২. মো. সালাহউদ্দিন – বিজনেস স্ট্যান্ডার্ড

২৪৩. মো. জাহিদুল ইসলাম – বিজনেস স্ট্যান্ডার্ড

২৪৪. মো. রেজাউল করিম (রেজা) – বিজনেস স্ট্যান্ডার্ড

২৪৫. মো. আকরাম হোসেন – বিজনেস স্টান্ডার্ড

২৪৬. আখতার সিরাজী – সংগ্রাম

২৪৭. সাদেকুর রহমান – সংগ্রাম

২৪৮. মোহাম্মদ আবদুর রহীম – সংগ্রাম

২৪৯. মো. আরিফুল ইসলাম – সংগ্রাম

২৫০. লামিয়া অদিত্য তারন্য – দেশ টিভি

২৫১. মো. তামজিদুল ইসলাম – দেশ টিভি

২৫২. আবুল কালাম আজাদ – সংগ্রাম

২৫৩. এম এইচ রবিন আরিফ – আমাদের সময়

২৫৪. আল আমিন লিয়ন – আমাদের সময়

২৫৫. আলী ইমাম সুমন নাসির – আমাদের সময়

২৫৬. মেহেদী হাসান তালুকদার – কালের কণ্ঠ

২৫৭. মো. আবদুল্লাহ আল মাসুদ হীরা – ডিবিসি নিউজ

২৫৮. মরিয়ম জাহান সুমী (সাবিহা সুমী) – আমাদের বার্তা

২৫৯. আদিত্য আরাফাত – ডিবিসি নিউজ

২৬০. সাবরিনা বিনতে আহমেদ – জনকণ্ঠ

২৬১. মোহাম্মদ শাহজাহান মোল্যা – জনকণ্ঠ

২৬২. মো. আফজাল হোসেন – জনকণ্ঠ

২৬৩. কাজী হাসিবুর রহমান রাব্বী – নিউজ২৪

২৬৪. মিজানুর রহমান – নিউজ২৪

২৬৫. হেলাল আহমেদ সজীব – এনটিভি

২৬৬. কাজী সাব্বির হোসেন – এনটিভি

২৬৭. এ এফ এম নিয়াজ আহমেদ – জনকন্ঠ

২৬৮. মোহাম্মদ জিয়াউল হক মিজান – জনকন্ঠ

২৬৯. মো. রাশেদুল কাদির – নাগরিক টিভি

২৭০. মো. সাইফুল ইসলাম শাহীন – নাগরিক টিভি

২৭১. মঈন উদ্দিন আহমেদ – নিউ নেশন

২৭২. মো. মোশারেফ হোসেন সিকদার – নিউ নেশন

২৭৩. মুহাম্মদ মুকিমুল আহসান হিমেল – বিবিসি বাংলা

২৭৪. আবুল কালাম আজাদ – বিবিসি বাংলা

২৭৫. ফৌজিয়া সুলতানা – বিবিসি (প্রাক্তন বাংলা ট্রিবিউন)

২৭৬. মো. জিয়াউল হক – নয়াদিগন্ত

২৭৭. মো. সালেক নাছির উদ্দিন সালেক – ভোরের কাগজ

২৭৮. মো. মাসুম বিল্লাহ – দেশ রূপান্তর

২৭৯. মো. মহুবার রহমান – দেশ রূপান্তর

২৮০. সৈয়দ আহমেদ সালেহ সালেহীন – সময় টিভি

২৮১. কামরুজ্জামান বাবলু – টিআরটি ওয়ার্ল্ড

২৮২. মাহবুবুর রহমান (জেমসন মাহবুব) – সময় টিভি

২৮৩. মো. তানভীর আহমেদ – বাংলানিউজ ২৪

২৮৪. দেলোয়ার হোসেন বাদল – বাংলানিউজ ২৪

২৮৫. মো. অসীম আল ইমরান – নয়াদিগন্ত

২৮৬. মো. গোলাম রাব্বানী (আহমেদ জুয়েল) – বাংলানিউজ ২৪

২৮৭. মো. বাদশাহ মিয়া – বাংলাটিভি

২৮৮. এহসান পারভেজ ইমাম তুহিন – সংবাদ প্রতিদিন

২৮৯. মিজানুর রহমান (এ মিজান) – খবরের কাগজ

২৯০. মেহেদী হাসান খাজা – খবরের কাগজ

২৯১. নাহিদ জামান – খবরের কাগজ

২৯২. মো. শাহদাৎ হোসেন – খবরের কাগজ

২৯৩. ইয়াসির আরাফাত রিপন – জাগো নিউজ ২৪

২৯৪. খাদিজা খাতুন – দেশ টিভি

২৯৫. মশিউর রহমান খান – দেশ টিভি

২৯৬. এস এম খালিদ হোসেন – জাগো নিউজ২৪.কম

২৯৭. ফখরুল ইসলাম ফখ – আজকের প্রভাত

২৯৮. মেহদী আজাদ মাসুম – বৈশাখী টিভি

২৯৯. মো. আবুল কালাম আজাদ – নয়াদিগন্ত

৩০০. মো. আবদুল্লাহ তুহিন – যমুনা টিভি

৩০১. মো. বোরহান উদ্দিন – ঢাকা মেইল কম

৩০২. জামান সৈয়দী – আজকের দৈনিক

৩০৩. মো. রকিবুল ইসলাম (রকিব মানিক) – এশিয়ান টিভি

৩০৪. মো. আব্দুল বাতেন – এশিয়ান টিভি

৩০৫. মো. শরীফুল ইসলাম – এশিয়ান টিভি

৩০৬. সোহেল রানা শুভ – এশিয়ান টিভি

৩০৭. ওসমান গনি বাবুল – পাঞ্জেরী

৩০৮. তালুকদার এ এইচ এম নুরুল মোমেন (তালুকদার রুমী) – পাঞ্জেরী

৩০৯. এম মামুন হোসেন – সময়ের আলো

৩১০. সাব্বির আহমেদ – সময়ের আলো

৩১১. আবদুল্লাহ আল মামুন – সময়ের আলো

৩১২. মো. জাকির হোসেন – যায়যায়দিন

৩১৩. মো. সাইফুল ইসলাম – যায়যায়দিন

৩১৪. মো. সাখাওয়াত হোসেন – দ্য নিউজ টাইমস

৩১৫. আসিফ শওকত কল্লোল – মিরর এশিয়া

৩১৬. মেসবাহ শিমুল – মিরর এশিয়া.কম

৩১৭. মোরশেদুল আলম ভুঁইয়া – ঢাকা টাইমস

৩১৮. সৈয়দ নুরুল হুদা – আলোকিত প্রতিদিন

৩১৯. জাহিদ বিপ্লব (জে এইচ বিপ্লব) – ঢাকা টাইমস

৩২০. সজীব আহমেদ – কালের কণ্ঠ

৩২১. মেহেদী হাসান ডালিম – ঢাকা পোস্ট

৩২২. ফেরদৌস আহমেদ ভূইয়া – সোনার বাংলা

৩২৩. মো. মাইনুল ইসলাম – ব্রেকিং নিউজ

৩২৪. মো. আহসান হাবীব সবুজ – ব্রেকিং নিউজ

৩২৫. মহিউদ্দিন খান রিফাত – বিডিনিউজ টোয়েন্টফোর.কম

৩২৬. এম সামাদ মতিন – মুক্তখবর

৩২৭. মো. গোলাম মওলা মুন্না – মুক্তখবর

৩২৮. জিনাত জান কবীর – প্রতিদিনের সংবাদ

৩২৯. এইচ এম জামাল উদ্দিন – মানব কণ্ঠ

৩৩০. এম এ তাহের – সরগম

৩৩১. মতিউর রহমান সাহেদ – নয়াদিগন্ত

৩৩২. মো. জিলানী মিলটন – নয়াদিগন্ত

৩৩৩. মো. হাসান আরিফ – রূপালী বাংলাদেশ

৩৩৪. মো. সায়েম ফারুকী – রূপালী বাংলাদেশ

৩৩৫. মো. ইয়ামিন – এএফপি

৩৩৬. মো. শরীফুল ইসলাম শরীফ – নয়াদিগন্ত

৩৩৭. জাওহার ইকবাল খান – বাংলাদেশের আলো

৩৩৮. মো. আক্তারুজ্জামান রকি – বাংলাদেশ পোষ্ট

৩৩৯. মো. মোক্তাদির হোসেন প্রান্তিক – সাউথ এশিয়ান টাইমস্

৩৪০. মো. মশিউর রহমান – বাংলা গেজেট ডট নেট

৩৪১. মো. ফয়েজ উল্লাহ (মানিক) – ব্রেকিং নিউজ

৩৪২. সীমান্ত বাধন চৌধুরী – ডাকঘর নিউজ ডটকম

৩৪৩. লিটন এরশাদ – নিরাপদ নিউজ

৩৪৪. মো. রিয়াজ উদ্দিন (সেজান) – দেশ টিভি

৩৪৫. মোছা. মাকদুরা খাতুন – দেশ টিভি

৩৪৬. মতিউর রহমান টুকু – আমার কাগজ

৩৪৭. মোর্শেদ নোমান – বাংলাদেশ ফার্স্ট

৩৪৮. ইউসুফ আলী – মাই টিভি

৩৪৯. মোছা. শিউলী বেগম – নিউজ টুয়েন্টিফোর

৩৫০. মো. সিরাজুল ইসলাম – রেডিও তেহরান

৩৫১. মোজাম্মেল হক তুহিন – আজকালের খবর

৩৫২. মোবারক হোসেন – দি গুড মর্নিং

৩৫৩. সি এম আমিনুল মজলিশ – এটিএন বাংলা

৩৫৪. মো. মাসুদ – অন্য দিগন্ত

৩৫৫. আর এম নিয়াজ (নিয়াজ মাহমুদ) – দি বাংলাদেশ টুডে

৩৫৬. মো. ইশাত চৌধুরী সোহেল – দেশ টিভি

৩৫৭. সাদিয়া আফরিন – দেশ টিভি

৩৫৮. এনামুল ইসলাম তুহিন – দৈনিক পর্যবেক্ষণ

৩৫৯. মো. নাসির উদ্দিন চৌধুরী – নয়াদিগন্ত

৩৬০. আনিসুর রহমান – নয়াদিগন্ত

৩৬১. মো. জিয়াউল রহমান – নতুন কাগজ

৩৬২. অজিত আইচ – এনটিভি

৩৬৩. মো. আক্তারুজ্জামান (গাজী আক্তার) – দেশ বর্তমান

৩৬৪. লুৎফর রহমান বাদল – জাতীয় অর্থনীতি

৩৬৫. আসমা আঞ্জুমান খান তুলি – নিউজ২৪

৩৬৬. সানজিদা ইসলাম – নিউজ২৪

৩৬৭. তারেক মাহমুদ পাভেল – সংবাদ প্রতিদিন

৩৬৮. মো. আবু ফাত্তাহ – দৈনিক সমাচার

৩৬৯. অম্লান কুসুম দেওয়ান জী – আমার বাঙলা

৩৭০. ফারুক আহম্মেদ সুজন – বাংলার খবর ২৪.কম

৩৭১. ফারজানা সুলতানা জবা – খবর সংযোগ

৩৭২. গিয়াস উদ্দিন মামুন – প্রাইম নিউজ বিডি.কম

৩৭৩. মোস্তফা মাহবুব আলম – ডিবিসি নিউজ

৩৭৪. মনিরুল ইসলাম – ডিবিসি নিউজ

৩৭৫. কাজী সাজিদুর রহমান – বাণিজ্য প্রতিদিন

৩৭৬. গিয়াস উদ্দিন – বাণিজ্য প্রতিদিন

৩৭৭. অয়ন আহমেদ – প্রতিদিনের চিত্র বিডি.কম

৩৭৮. তানজিদ ভূঁইয়া – মোহনা টিভি

৩৭৯. মো. নূর উদ্দিন – এসএ টিভি

৩৮০. মো. রহমত আলী রিজভী – এসএ টিভি

৩৮১. মো. আবু মুসা আশয়ারী (মনির) – নয়াদিগন্ত

৩৮২. মোহাম্মদ আল আমিন চৌধুরী – বাংলাদেশ প্রতিদিন

৩৮৩. মো. জেহাদ হোসেন চৌধুরী – দৈনিক সময়

৩৮৪. রিদওয়ান আকরাম – কালের কণ্ঠ

৩৮৫. জাকারিয়া আহমেদ – স্টার নিউজ

৩৮৬. মো. আশরাফুল কবির (আসিফ) – আজকালের খবর

৩৮৭. মোহাম্মদ শাহজাহান স্বপন – ফেয়ার নিউজ সার্ভিস

৩৮৮. রুহুল আমিন রাসেল – বাংলাদেশ প্রতিদিন

৩৮৯. এনামুল হক – দ্যা রিপোর্ট

৩৯০. হুমায়ুন কবীর – মোহনা টিভি

৩৯১. খোদাকাত হাসান – বাংলাবাজার পত্রিকা

৩৯২. মোশাররফ হোসেন – এটিএন নিউজ

৩৯৩. কে জেড সোহেল – বাংলাভিশন

৩৯৪. দিপন দেওয়ান – বাংলাভিশন

৩৯৫. মো. মিজানুর রহমান (মিজান রহমান) – যায়যায়দিন প্রতিদিন

৩৯৬. মো. শফিকুল ইসলাম – ঢাকা পোস্ট

৩৯৭. শামীম চৌধুরী – আরটিভি

৩৯৮. মালিহা ইসলাম – একাত্তর টিভি

৩৯৯. মোহাম্মদ তালহা বিন নজরুল – নয়াদিগন্ত

৪০০. ইসহাস আসিফ (ইসহাক আলী) – স্বদেশ প্রতিদিন

৪০১. এস এম হাবিবুল্লাহ আপেল – এনটিভি

৪০২. আনিকা মাহজাবিন – বণিক বার্তা

৪০৩. মো. মুক্তাদির রশীদ রোমিও – বাংলা আউটলুক

৪০৪. মহিনউদ্দিন চৌধুরী লিটন – বাঙলার জাগরণ

৪০৫. আলীমুজ্জামান সাফওয়ান – দেশ টিভি

৪০৬. মো. সোহাগ খান – দেশ টিভি

৪০৭. অর্পনা রায় দাস – দিনকাল

৪০৮. মুহাম্মদ শেখ ফরিদ উদ্দিন – দিনকাল

৪০৯. হোসেন শহীদ মজনু – প্রতিদিনের বাংলাদেশ

৪১০. সালাহউদ্দীন রাজ্জাক – বাংলাদেশ প্রতিদিন

৪১১. মো. শামীম হাসান – প্রতিদিনের বাংলাদেশ

৪১২. মনিরুল ইসলাম – আমাদের নতুন সময়

৪১৩. মো. ইকবাল হাসান – সংগ্রাম

৪১৪. মো. রফিকুল ইসলাম – সংগ্রাম

৪১৫. খুরশীদ মহল (শাপলা রহমান) – সংবাদ প্রতিদিন

৪১৬. হাবিবুর রহমান পলাশ – দেশ রূপান্তর

৪১৭. মহিসন ইসলাম – সংবাদ

৪১৮. আরিফুল ইসলাম পাইক (আরিফ সাওন) – দেশ রূপান্তর

৪১৯. পলাশ মাহমুদ – এশিয়া পোস্ট

৪২০. ইমরান আহমেদ – দেশ জনতা

৪২১. কে এম আজিজুর রহমান – যুগান্তর

৪২২. আলীমুজ্জামান সাফওয়ান – দেশ টিভি

৪২৩. আফ্রোদ্বিতী মোশারফ পার্বন – দেশ টিভি

৪২৪. জুবায়ের ইবনে কলিম – যুগান্তর

৪২৫. তোহুর আহমদ – যুগান্তর

৪২৬. মাসরেখা জাহান মনা – কান্ট্রি টু ডে

৪২৭. সামান্তা মিজান অশ্রু – নিউজ২৪

৪২৮. তাহমিনা তাহির – আমার দেশ

৪২৯. মো. নজরুল ইসলাম মানিক – আমার দেশ

৪৩০. মো. তৌহিদুল ইসলাম – নিউজ২৪

৪৩১. মাহাসরুপা হাসান – এটিএন নিউজ

৪৩২. আরিফুর রহমান – নিউজ২৪

৪৩৩. আল মামুন – যুগান্তর

৪৩৪. খান মোহাম্মদ বাবর আশরাফুল হক – মানব জমিন

৪৩৫. ওবায়দুল কবির বাবু – মাছরাঙা টিভি

৪৩৬. মো. জাহিদুর রহমান – আরটিভি

৪৩৭. শহীদুল ইসলাম – আজকের পত্রিকা

৪৩৮. তুলনা আফরিন – বাংলা নিউজ

৪৩৯. ইয়াসির আরাফাত – এনটিভি

৪৪০. শামসুল ইসলাম – নয়াদিগন্ত

৪৪১. শামীমা চৌধুরী – আমাদের বার্তা।

আলোকিত প্রতিদিন/এপি

স্বাস্থ্যসেবা নিশ্চিতে টাঙ্গাইলের চরাঞ্চলে হাসপাতাল গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী টুকু

সাইফুল ইসলাম সবুজ:

টাঙ্গাইলের চরাঞ্চলের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

১২ মে মঙ্গলবার বিকেলে টাঙ্গাইল জেলা পরিষদের হলরুমে বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, চরাঞ্চলের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ইতোমধ্যে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। পশ্চিম টাঙ্গাইলের যমুনা নদী তীরবর্তী বেশ কয়েকটি ইউনিয়নের মানুষ দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবায় অবহেলিত। তাদের জন্য একটি হাসপাতাল গড়ে তোলা হবে, ইনশাল্লাহ।

তিনি আরও বলেন, আমরা কাজে বিশ্বাসী। জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিদান কাজের মাধ্যমেই দিতে চাই। বিভিন্ন জায়গায়, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে প্রতিশ্রুতি দিয়েছি, সেগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে।

উন্নয়ন প্রসঙ্গে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, টাঙ্গাইলকে সর্বোচ্চ উন্নয়নের পর্যায়ে নিতে কাজ করছি। আগামী পাঁচ বছর পর উন্নয়নের তালিকা হলে টাঙ্গাইল সদর এক নম্বরে থাকবে।

মাদক বিষয়ে উদ্বেগ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, “মাদক ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও মাদ্রাসার দায়িত্বশীল ব্যক্তিরা সচেতনতামূলক কার্যক্রম ও কাউন্সেলিংয়ের মাধ্যমে যুব সমাজকে সচেতন করতে পারেন। তাহলেই ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা সম্ভব হবে।

টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির-এর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শামসুন্নাহার স্বপ্না, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু এবং সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন প্রকল্পের আওতায় ৩১টি প্রতিষ্ঠানে ২৫ লাখ ৭৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

আলোকিত প্রতিদিন / ১২ মে ২০২৬ /মওম

মাদকবিরোধী অভিযা#নে সাফল্যের স্বীকৃতি পেল ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ

‘আমার পুলিশ, আমার দেশ,সবার আগে বাংলাদেশ’

শওকত আলী: পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে ২০২৫ সালের মাদকদ্রব্য উদ্ধার কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে ‘খ’ গ্রুপে সমগ্র বাংলাদেশে প্রথম স্থান অর্জন করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ।

মঙ্গলবার (১২ মে) বেলা ১২:৩০ ঘটিকায় রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ জনাব মোঃ আলী হোসেন ফকির এই বিশেষ কৃতিত্বের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব শাহ্ মোঃ আব্দুর রউফ-এর হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন।

এই সাফল্যকে পাথেয় করে ব্রাহ্মনবাড়িয়াকে মাদকমুক্ত ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে জেলা পুলিশ বদ্ধপরিকর।

আলোকিত প্রতিদিন/এপি

ইউনূস সরকারের ব্য*র্থতায় শিশু মৃ*ত্যু বেড়েছে, অ*ভিযোগ সিপিবির

বিশেষ প্রতিনিধি:

সারাদেশে হাম মহামারীতে চার শতাধিক শিশুর মৃত্যুর ঘটনায় ইউনূস সরকারকে দায়ী করে বিচার দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

মঙ্গলবার সকালে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে দলটির নেতারা বলেন, সময়মতো টিকা সংগ্রহ ও কার্যকর ব্যবস্থা না নেওয়ার কারণেই এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সমাবেশে সিপিবির কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, “চার শতাধিক শিশু মৃত্যুর ঘটনায় দায়ীদের বিচার করতে হবে। জনগণের স্বাস্থ্য নিয়ে যারা অবহেলা করেছে, তাদের আইনের আওতায় আনতে হবে।”

তিনি অভিযোগ করেন, স্বাস্থ্য খাতে পর্যাপ্ত অর্থ থাকার পরও প্রয়োজনীয় টিকা কেনা হয়নি। তার ভাষ্য, “জনগণের জীবন রক্ষার চেয়ে সরকার অন্য বিষয় নিয়ে বেশি ব্যস্ত ছিল। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তদের অবহেলার কারণেই সময়মতো ইউনিসেফের টিকা সংগ্রহ করা হয়নি।”

রুহিন হোসেন প্রিন্স আরও বলেন, “এখন শোনা যাচ্ছে, ইউনিসেফের কাছ থেকে টিকা কিনলে কমিশন পাওয়া যেত না, তাই কেনা হয়নি। এটি অত্যন্ত নিন্দনীয়।”

সিপিবি ঢাকা মহানগর উত্তর কমিটির সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা হাম পরিস্থিতি মোকাবিলায় সরকারের ব্যর্থতার সমালোচনা করেন এবং দ্রুত টিকাদান কার্যক্রম জোরদারের দাবি জানান।

সমাবেশ শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়। এতে আগামী ১৯ মে’র মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়ার আল্টিমেটাম দিয়ে অন্যথায় অবস্থান ও ঘেরাও কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।

আলোকিত প্রতিদিন / ১২ মে ২০২৬ /মওম

গাইবান্ধায় সাব-রেজিস্ট্রার অফিসে নানা অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

রানা ইস্কান্দার রহমান:

গাইবান্ধা সদর সাব- রেজিস্ট্রার অফিসে দীর্ঘদিন ধরে অবৈধভাবে একটি অনির্বাচিত কমিটির নাম ব্যবহার করে জমি ক্রেতা ও বিক্রেতার নিকট থেকে নিয়ম বর্হিভুতভাবে অতিরিক্ত অর্থ আদায় করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সদর সাব- রেজিষ্টার কার্যালয়ের সামনে গাইবান্ধা জেলা সচেতন নাগরিকদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শতাধিক সচেতন নাগরিকরা অংশ নেন।
এতে উপস্থিত থেকে বক্তব্য দেন, আব্দুর রউফ, আব্দুর সালাম, মঞ্জুরুল ইসলাম লিটন, ইকবাল রহমান, এসএম মামুনুর রশিদ তুষারসহ অন্যরা।
বক্তারা অভিযোগ করে বলেন, আমাদের কাছে নির্দিষ্ট প্রমান আছে দলিল লেখক সমিতির নামে সাব- রেজিস্ট্রার অফিসে প্রতিনিয়ত চাঁদাবাজি হয়। সরকারি কোনো প্রকার ডকুমেন্টস ছাড়াই সাধারণ জনগণের কাছে চাঁদা নেওয়া হয়। সদর সাব- রেজিষ্ট্রার অফিস দুর্নীতির আখড়া। সাধারন জনগন প্রতিনিয়ত হয়রানির শিকার হয়। আর এসব করা হচ্ছে বর্তমানে অবৈধ একটি কমিটির নাম ব্যবহার করে।

বক্তারা আরো অভিযোগ করেন, একটা দলিল করতে ৫ থেকে ৭ হাজার টাকা বেশি দিতে হয়। একটা দলিল রেজিস্ট্রার করতে কত টাকা লাগে, ক্রেতা কে কত টাকা দিতে হয়, বিক্রেতা কে কত টাকা দিতে হয়, সরকারি ফি কত, মহুরি কত টাকা পায়, অফিস কত পায়, ভ্যাট ও ট্যাস্ক কত সবকিছু অতিদ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন।

এই দিকে গত দুই দিন আগে সাব- রেজিস্ট্রার অফিসে দলিল লেখক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক কে বহিরাগতদের দ্বারা হেনস্তা করার অভিযোগ এনে এবং দোষীদের আইনের আওতায় আনার দাবিতে গত রোববার থেকে কলম বিরতি চলছে।

আলোকিত প্রতিদিন / এম আর এম