আজ , ।   
Home Blog Page 387

আম্মা আপনাকে সালাম জানিয়েছেন: প্রধান উপদেষ্টাকে তারেক রহমান!

অনলাইন ডেস্ক,  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনের দ্য ডোরচেস্টার হোটেলে বৈঠক করছেন। পূর্ব নির্ধারিত বৈঠকের পূর্বে প্রধান উপদেষ্টার শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি এবং বেগম খালেদা জিয়া প্রধান উপদেষ্টাকে সালাম জানিয়েছেন বলে তারেক জানান।

তারেক রহমান হোটেল প্রাঙ্গণে পৌঁছানোর পর অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান তাকে স্বাগত জানিয়ে হোটেল কক্ষে নিয়ে যান তিনি। প্রধান উপদেষ্টা কক্ষের সামনে থেকে তারেক রহমানকে এগিয়ে নিয়ে যান। এ সময় তারেক রহমান বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ তার সঙ্গে আসা অন্যান্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

এ সময় প্রধান উপদেষ্টা ও তারেক রহমান হাসিমুখে করমর্দন করেন। প্রধান উপদেষ্টা তারেক রহমানকে বলেন খুব ভালো লাগছে, তারেক রহমানও বলেন, আমার কাছেও খুব ভালো লাগছে। আপনার শরীর কেমন আছে এখন?

উত্তরে প্রধান উপদেষ্টা বলেন, চলছে, টাইনা টুইনা চলতে হয়। এ সময় তারেক রহমান বলেন, আম্মা (বেগম খালেদা জিয়া) সালাম জানিয়েছেন আপনাকে। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

আলোকিত প্রতিদিন/এপি

কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন ড. মুহাম্মদ ইউনূস

আলোকিত প্রতিবেদক:

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ‘কিং তৃতীয় চার্লস হারমনি অ্যাওয়ার্ড ২০২৫’ সম্মাননা গ্রহণ করেছেন। ১২ জুন বৃহস্পতিবার লন্ডনের সেন্ট জেমস প্যালেসে এক অনুষ্ঠানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস অধ্যাপক ইউনূসের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে এ তথ্য জানান।

বিশ্বব্যাপী শান্তি, স্থিতিশীলতা এবং পরিবেশ-প্রকৃতি ও মানুষের মধ্যে সমতা প্রতিষ্ঠার লক্ষ্যে আজীবন অবদানের স্বীকৃতিস্বরূপ ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস বাংলাদেশের অন্তর্বর্তীকালীর সরকারের প্রধান উপদেষ্টাকে এই সম্মাননার জন্য মনোনীত করেন।২০২৪ সালের জুন মাসে রাজা চার্লস প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপনের উদ্যাপন হিসেবে নতুন এই পুরস্কার প্রবর্তন করেন। এই পুরস্কারের প্রথম বিজয়ী ছিলেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি-মুন।

১৯৯০ সালে তৎকালীন প্রিন্স অব ওয়েলসের উদ্যোগে গঠিত যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা ‘দ্য কিং’স ফাউন্ডেশন’ প্রতি বছর টেকসই উন্নয়ন এবং মানবিক কর্মকাণ্ডে অসামান্য অবদানের জন্য এই মর্যাদাপূর্ণ পুরস্কার প্রদান করে।

সূত্র: বাসস

আলোকিত প্রতিদিন/১৩জুন ২০২৫/মওম

ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

আলোকিত ডেস্ক:

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‌‘ওয়ান টু ওয়ান’ গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে।

১৩ জুন শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ২টায় যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ডরচেস্টার হোটেলে এ বৈঠক শুরু হয়।

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, দুপুর ২টায় ড. ইউনূস এবং তারেক রহমানের মধ্যকার বৈঠক শুরু হয়েছে।

আগে বাংলাদেশ সময় দুপুর ২টার কিছু আগে হোটেল পৌঁছান তারেক রহমান। তাকে হোটেলে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রেস সচিব শফিকুল আলমসহ অন্যান্যরা।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নিতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ সময় দুপুর ১টায় বাসা থেকে রওনা হন।

জানা গেছে, ড. ইউনূস এবং তারেক রহমানের মধ্যকার এই বৈঠক ওয়ান টু ওয়ান হবে। সেখানে দুই পক্ষের আর কারও অংশ নেওয়ার সম্ভবনা নেই।

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেলের উদ্বৃতি দিয়ে সেলের অন্যতম সদস্য শায়রুল কবির জানান, তারেক রহমান বাসা থেকে রওনা হওয়ার সময় তার সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য এবং চেয়ারপার্সন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

শায়রুল কবির বলেন,ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে ড.ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নেবেন তারেক রহমান।

আলোকিত প্রতিদিন/১৩জুন ২০২৫/মওম

ইসরায়েলে শতাধিক ড্রোন নিক্ষেপ করে পাল্টা হামলা শুরু করল ইরান 

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানে বেশ কয়েকটি পারমাণবিক এবং সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। রাতভর চালানো এই হামলায় দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি ও রেভল্যুশনারি গার্ডের প্রধান জেনারেল হোসেইন সালামিসহ আরও অনেকেই নিহত হয়েছেন।

ভয়াবহ এই হামলার পর ইসরায়েলে পাল্টা হামলা শুরু করেছে ইরান। দেশটি ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শতাধিক ড্রোন নিক্ষেপ করেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর বরাত দিয়ে ১৩ জুন শুক্রবার এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

অন্যদিকে ইরানে ইসরায়েলি হামলার পর আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে জর্ডান। সংবাদমাধ্যমটি বলছে, ইরানের পক্ষ থেকে ১০০টিরও বেশি ড্রোন ইসরায়েলের দিকে নিক্ষেপ করা হয়েছে বলে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে।শুক্রবার এই তথ্য জানিয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র অ্যাফি ডেফরিন বলেন, “সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু রয়েছে এবং এগুলো হুমকি প্রতিহত করতে কাজ করছে। এটি একেবারে ভিন্ন ধরনের পরিস্থিতি—আমরা কঠিন সময়ের মুখোমুখি হচ্ছি। তাই আমাদের ধৈর্য এবং সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।”

ড্রোনগুলো ঠিক কোথায় আঘাত হেনেছে বা প্রতিহত করা হয়েছে কিনা, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। তবে পরিস্থিতি যে আরও খারাপের দিকে যাচ্ছে, সে বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে।

এদিকে শুক্রবার ভোরে ইসরায়েলের ইরান আক্রমণের পর জর্ডান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। জর্ডানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএআরসি) জানায়, “এটি একটি সতর্কতামূলক পদক্ষেপ, যা নেওয়া হয়েছে মধ্যপ্রাচ্যে সৃষ্ট সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে।”

সংস্থার প্রধান হাইথাম মিস্তো বলেন, এই সিদ্ধান্ত আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল নিয়মনীতি এবং নিরাপত্তা নির্দেশনা অনুযায়ী নেওয়া হয়েছে।

অন্যদিকে ইসরায়েল এবং ইরান উভয় দেশই ইতোমধ্যেই তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রেখেছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুসারে, শুক্রবার ভোরে উভয় দেশের আকাশ একপ্রকার ফাঁকা ছিল, কোনও বাণিজ্যিক উড়োজাহাজ চলাচল করছিল না।

আলোকিত প্রতিদিন/১৩জুন ২০২৫/মওম

তারাগঞ্জে অভিযান চালিয়ে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

‎শফিউল মন্ডল , তারাগঞ্জ(রংপুর)প্রতিনিধি: ‎রংপুরের তারাগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজা রাখা ও ব্যবসা করার দায়ে রহিমা বেগম (৪৮) নামের এক নারীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান ও দুইশত টাকা জরিমানা  করেছে ভ্রাম্যমাণ আদালত।গতকাল বৃহস্পতিবার (১২ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের হাতিবান্ধার হাট নামক এলাকায় এ অভিযান পরিচালিত হয়। আটককৃত রহিমা বেগম উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের হাতিবান্ধা বাজার এলাকার বাসিন্দা জয়নাল মিয়া (চৌধুরীর) স্ত্রী।
‎উক্ত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল রানা। প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন রংপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এস.এম. এলতাস উদ্দিন।
‎রংপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তারাগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।এরই ধারাবাহিকতায় বিকেল ৫টার দিকে রহিমার বাড়িতে অভিযান চালিয়ে তাকে ৩০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেন। অপরাধের সত্যতা পাওয়ায় এবং আসামি স্বেচ্ছায় দোষ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫)ধারায় আওতায় এনে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা করা হয়।
‎স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রহিমা বেগম সুকৌশলে গাঁজা রেখে নিজে সেবন এবং বিক্রি করে আসছিলেন। এতে এলাকার যুবসমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে এবং স্থানীয় শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছিল।
‎উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তারাগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে  বিকেল ৫টার দিকে রহিমার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গাঁজা সেবন ও রাখার অপরাধে হাতেনাতে আটক করা হয়। অপরাধের সত্যতা পাওয়ায় এবং আসামি স্বেচ্ছায় দোষ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় এনে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা করা হয়।আসামিকে আদালতের মাধ্যমে রংপুর কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।তারাগঞ্জে মাদকবিরোধী এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
আলোকিত প্রতিদিন/এপি

ইসরায়েলের হামলায় ইরানের ৬ জন পরমাণু বিজ্ঞানী নিহত: তাসনিম

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরায়েলের হামলায় ইরানের ছয়জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম। এক্সে প্রকাশিত এক পোস্টে সংস্থাটি এ তথ্য জানায়।

নিহত বিজ্ঞানীরা হলেন আবদুলহামিদ মিনুচেহর, আহমদরেজা জুলফাগারি, সৈয়দ আমিরহোসেইন ফাকিহি, মোতলাবিজাদে, মোহাম্মদ মাহদি তেহরানচি এবং ফেরেইদুন আব্বাসি।

তাসনিমের পোস্টে বলা হয়, ইহুদিবাদী শাসকগোষ্ঠী প্রমাণ করে দিয়েছে, তারা আমাদের বিজ্ঞানীদের বিরুদ্ধে সন্ত্রাসকে অস্ত্র হিসেবে ব্যবহার করে যুদ্ধে নেমেছে।

এর আগেও ইসরায়েল ‘অপারেশন রাইজিং লায়ন’-এর আওতায় ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালিয়ে একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানীকে হত্যার দাবি করে। হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান হোসেইন সালামি, সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি এবং খাতাম-আল-আনবিয়া হেডকোয়ার্টারের প্রধান গোলাম আলি রাশিদ নিহত হন।

হামলার প্রতিক্রিয়ায় ইরান বলেছে, তারা এর ‘উচিত জবাব’ দেবে। অন্যদিকে ইসরায়েল সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় নিজ দেশে ‘বিশেষ জরুরি অবস্থা’ জারি করেছে।

সূত্র: আল-জাজিরা

আলোকিত প্রতিদিন/১৩জুন ২০২৫/মওম

মানিকগঞ্জে জামায়াত নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমে ১ কিলোমিটার রাস্তা মেরামত

মো: মহিদ:
মানিকগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের বড় সরুন্ডী তালতলা এলাকায় বৃহস্পতিবার সকালে এক ব্যতিক্রমী চিত্র দেখা গেছে। রাজনৈতিক কর্মসূচির বাইরে এসে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা কর্মীরা সক্রিয় অংশ নেন রাস্তা মেরামতের কাজে। প্রায় ১ কিলোমিটার দীর্ঘ ভাঙাচোরা সড়কটি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সংস্কার করেন তারা। নতুন প্রজন্মের মধ্যে সচেতনতা ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতেই এমন ব্যতিক্রমী উদ্যোগ বলে জানান সংশ্লিষ্টরা। স্থানীয় বাসিন্দাদের মতামত, এটি শুধু একটি রাস্তা মেরামত নয় এটি সমাজের প্রতি একটি সদিচ্ছার বার্তা। মানিকগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের বড় সুরুন্ডি তালতলা রোড জনসাধারণের চলাচলের অনুপযোগী ছিল। জমায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা কর্ম পরিষদ সদস্য ও পৌর শাখার আমীর হুমায়ুন কবীরের নেতৃত্বে সংগঠনের জনশক্তি ও এলাকাবাসীকে নিয়ে রাস্তাটি সংস্কারের কাজ করেন। মানিকগঞ্জ পৌর আমীর হুমায়ুন কবীর জানান, র্দীঘদিন যাবত বড় সুরুন্ডি তালতলার এই রাস্তাটি জনসাধারনের চলাচলের অনুপোযোগী ছিল। আমাদের জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা সম্পূর্ন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই রাস্তাটি মেরামত করে জনগনের চলাচলের উপযোগী করে তুলেছে। ফলে এই এলাকার সাধারন জনগন এর সুফল ভোগ করবে।তিনি বলেন, আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। পর্যায়ক্রমে মানিকগঞ্জ পৌর এলাকার আরো বেশ কয়েকটি সড়ক জামায়াত কর্মীরা স্বেচ্ছা শ্রম দিয়ে মেরামত করে দিবে। এ সময় উপস্থিত ছিলেন ৪ ও ৫ নং ওয়ার্ডের সভাপতি বআব্দুল্লাহ আল মামুন চৌধুরী, আবু তালহাসহ পৌরএলাকার জামায়াতের শতাধিক নেতা-কর্মী।
আলোকিত প্রতিদিন/১২জুন ২০২৫/মওম

নবীনগর সার্বজনীন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মুখপাত্র হলেন জামাল হোসেন পান্না

মোঃ আনোয়ার হোসেন:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাংবাদিকদের কল্যাণে সদ্য গঠিত ‘নবীনগর সার্বজনীন সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’-এর মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন জামাল হোসেন পান্না। আজ বৃহস্পতিবার (১২ জুন) সকালে নবীনগর পৌর শহরের সার্বজনীন কার্যালয়ে এক আনুষ্ঠানিক আয়োজনে তাঁর হাতে নিয়োগপত্র তুলে দেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও সার্বজনীন গ্রুপের চেয়ারম্যান, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি।
নবনিযুক্ত মুখপাত্র জামাল হোসেন পান্না দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাঁর নিয়োগে নবীনগরের সাংবাদিক মহলে স্বস্তি ও আশাবাদের সৃষ্টি হয়েছে।
ট্রাস্ট সূত্রে জানা যায়, নবীনগর সার্বজনীন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মূল লক্ষ্য হচ্ছে পেশাগত দায়িত্বপালনকালে কিংবা ব্যক্তিগত জীবনে বিপদগ্রস্ত সাংবাদিকদের পাশে দাঁড়ানো। ট্রাস্টের অন্যতম উদ্দেশ্যগুলোর মধ্যে রয়েছে—
* অসুস্থ ও আহত সাংবাদিকদের চিকিৎসা সহায়তা প্রদান
* দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত সাংবাদিকদের জন্য ৫০ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত আর্থিক অনুদান
* মৃত্যুবরণকারী সাংবাদিকদের পরিবারের জন্য এককালীন আর্থিক সহায়তা
* অবসরপ্রাপ্ত সাংবাদিকদের সম্মানজনক সহায়তা
* সাংবাদিকদের সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি ও শিক্ষা সহায়তা
* দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের পুনর্বাসন সহায়তা
* দুর্যোগ বা ব্যক্তিগত সংকটে জরুরি সহায়তা প্রদান
* মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও পরামর্শসেবা
* পেশাগত আইনগত সহায়তা
* প্রশিক্ষণ ও কর্মশালার মাধ্যমে সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন
* সাংবাদিকদের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিতকরণ
ট্রাস্টের প্রতিষ্ঠাতা মোহাম্মদ হোসেন শান্তি বলেন, “আমাদের উদ্দেশ্য একটাই—সাংবাদিক সমাজের পাশে থাকা। যারা সমাজের অন্যায়ের বিরুদ্ধে কলম ধরেন, প্রয়োজনে জীবনের ঝুঁকি নেন, আমরা তাদের জন্য একটি নিরাপদ, সম্মানজনক ও সহায়ক কাঠামো গড়ে তুলতে চাই।” তিনি আরো বলেন, এই উদ্যোগ শুধুমাত্র নবীনগর উপজেলার মধ্যে সীমাবদ্ধ থাকবেনা। এই সুবিধার আওতায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সহ আশপাশের নয়টি উপজেলা ও পরবর্তীতে বৃহৎ আকারে এই কার্যক্রম পরিচালনা করা হবে।
তিনি আরও জানান, অচিরেই ট্রাস্টের পূর্ণাঙ্গ পরিচালনা বোর্ড গঠন ও সদস্য নিবন্ধনের কাজ শুরু হবে।
আলোকিত প্রতিদিন/১২জুন ২০২৫/মওম

ভারতে বিমান দুর্ঘটনায় ২০০ আরোহী নিহতের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতে গুজরাট রাজ্যের রাজধানী আহমেদাবাদে ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০০ আরোহীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

উড়োজাহাজটি আহমেদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। এই দুর্ঘটনায় গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রুপান্তর মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। জানা গেছে, বিমানবন্দরের খুব কাছেই উড়োজাহাজটি ভেঙে পড়েছে। টেক অফের সময় একটা গাছে ধাক্কা লাগে উড়োজাহাজটির পিছনের অংশ। তার কিছুক্ষণ পরই ওই দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে রয়েছে দমকলের অন্তত সাতটি গাড়ি। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বিমানটিতে ২৪২ জন আরোহী ছিলেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।

আলোকিত প্রতিদিন/১২জুন ২০২৫/মওম

ভারতে ২৪২ জন আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের গুজরাটের আহমেদাবাদে বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তত ১৩৩ জন নিহত হয়েছেন। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সংবাদমাধ্যম নিউজ-১৮ জানিয়েছে, বিমানটিতে ২৩২ জন সাধারণ যাত্রী এবং ১০ জন ক্রু ছিলেন।

১২ জুন বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে বিমানটি যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পরই এটি আছড়ে পড়ে।

বিমানটিতে ছিলেন ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান।

বিমানটি আছড়ে পড়ার মুহূর্তটি ধরা পড়েছে ক্যামেরায়। এতে দেখা যাচ্ছে, বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। এরপর সেখান থেকে কালো ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখা যায়।

জানা গেছে বিমানটি আছড়ে পড়েছে একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসে। যেখানে এমবিবিএস শিক্ষার্থীরা থাকতেন। বিমান সরাসরি ছাত্রাবাসে আছড়ে পড়ায় অনেক শিক্ষার্থীর মৃত্যুর শঙ্কা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বিমান কলেজের ছাত্রাবাসে বিধ্বস্ত হওয়ার পর সেখানে হৃদয়বিদারক এবং বিশৃঙ্খল পরিস্থিতির সৃস্টি হয়। ইতিমধ্যেই একাধিক শিক্ষার্থীর মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। যদিও আনুষ্ঠানিকভাবে স্থানীয় সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের মৃত্যুর সংখ্যা নিয়ে কিছু বলা হয়নি।

তবে স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছে, এ দুর্ঘটনায় অনেক তরুণের প্রাণ গেছে। মূলত তিনি ওই ছাত্রাবাসের শিক্ষার্থীদের কথা বলেছেন। তিনি বলেন, “আহমেদাবাদের ইতিহাসে এটি অন্যতম একটি কালো দিন। ”

সূত্র: নিউজ-১৮

আলোকিত প্রতিদিন/১২জুন ২০২৫/মওম