আজ , ।   
Home Blog Page 386

লর্ডসে ইতিহাসের দোরগোড়ায় দক্ষিণ আফ্রিকা!

ক্রীড়া ডেস্ক, লর্ডসে চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়তে আর মাত্র ৬৯ রানের দরকার দক্ষিণ আফ্রিকার। তৃতীয় দিনের খেলা শেষে জয় থেকে একেবারে হাতছোঁয়া দূরত্বে রয়েছে প্রোটিয়ারা।

তৃতীয় দিনের নায়ক ছিলেন এইডেন মার্করাম। পাঁচ মাস পর লাল বলের ক্রিকেটে ফিরে দুর্দান্ত এক সেঞ্চুরিতে তিনি প্রোটিয়াদের আশা বাঁচিয়ে রেখেছেন তিনি।

 

মার্করামের সঙ্গে জুটি বেঁধে অধিনায়ক টেম্বা বাভুমা খেলছেন ৬৫ রানে। হ্যামস্ট্রিং চোট নিয়ে লড়াই করেও তিনি একপ্রান্ত ধরে রাখেন এবং গড়েন ১৪৩ রানের অবিচ্ছিন্ন জুটি।

এর আগে সকালে অস্ট্রেলিয়ার শেষ জুটি মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড ৫৯ রানের জুটি গড়ে গুরুত্বপূর্ণ লিড এনে দেন তিনি।

 

প্রথম দুই দিনে উইকেটে বোলাররা দাপট দেখালেও তৃতীয় দিনের রোদেলা বিকেলে লর্ডসের উইকেট ব্যাটারদের পক্ষে কথা বলে। সেই সুযোগ কাজে লাগিয়েই ম্যাচে দারুণভাবে ফিরে এসেছে দক্ষিণ আফ্রিকা ব্যাটাররা।

চতুর্থ দিনে দক্ষিণ আফ্রিকা যদি ৬৯ রান করতে পারে, তাহলে তারা ইতিহাস গড়বে—
আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো কোনো আইসিসি টুর্নামেন্টের শিরোপা জিতবে তারা। দীর্ঘদিনের ‘চোকার’ তকমা মুছে যাবে এই জয়ের মধ্য দিয়ে।

আলোকিত প্রতিদিন/এপি

করোনা বাড়ছে সতর্কতা জরুরি এখনই!

আলোকিত ডেস্ক, বিগত সময়ের মতো আবারও কড়া নাড়তে শুরু করেছে COVID-19. COVID-19 Omicron XBB 1.5 সাবভেরিয়েন্ট সম্পর্কে বিস্তারিত সতর্কতা এবং নির্দেশিকাগুলো জানা দরকার এখনই।

এবারে করোনা ভিন্ন : COVID-19-এর একটি নতুন রূপ- Omicron XBB সাবভেরিয়েন্ট দ্রুত বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। এ রূপটি পূর্ববর্তী রূপগুলোর চেয়ে বেশি সংক্রামক এবং অনেক ক্ষেত্রে এটি সাধারণ লক্ষণ না দেখিয়েই ছড়িয়ে পড়ে। অতএব স্বাস্থ্য সতর্কতা অনুসরণ করা এবং মাস্ক পরা আবারও অপরিহার্য হয়ে উঠেছে।

 

Omicron XBB কী এবং এটি কীভাবে আলাদা : Omicron XBB হলো একটি রিকম্বিন্যান্ট সাবভেরিয়েন্ট, যা দুটি Omicron স্ট্রেনের সংমিশ্রণে গঠিত। গবেষণা অনুসারে, এটি: পূর্ববর্তী রূপগুলোর চেয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। কখনও কখনও স্ট্যান্ডার্ড পরীক্ষায় শনাক্তকরণ এড়িয়ে যায় (মিথ্যা নেতিবাচক)। ক্ল্যাসিক্যাল COVID লক্ষণ না দেখিয়ে ব্যক্তিকে সংক্রামিত করতে পারে।

নতুনভাবে পর্যবেক্ষণ করা লক্ষণ : অনেক রোগীর কাশি বা জ্বরের মতো সাধারণ লক্ষণ দেখা যায় না। এর পরিবর্তে যে লক্ষণগুলো ক্রমবর্ধমানভাবে রিপোর্ট করা হচ্ছে তা হলো- জয়েন্টে ব্যথা, মাথাব্যথা, গলাব্যথা, পিঠব্যথা, ক্লান্তি ও ক্ষুধা কমে যাওয়া, শ্বাসকষ্ট, হালকা থেকে মাঝারি নিউমোনিয়া। অনেক ক্ষেত্রে নাকের সোয়াব পরীক্ষা ভাইরাস শনাক্ত করতে ব্যর্থ হয়। তবে বুকের এক্স-রে বা সিটি স্ক্যানের মতো ইমেজিং পরীক্ষায় ফুসফুসের সংক্রমণ প্রকাশ করে। লক্ষণগুলো হালকা হলেও অবিলম্বে একজন ডাক্তারের সঙ্গে পরামর্শ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

যেভাবে সুরক্ষা পাবেন : জনাকীর্ণ স্থান এড়িয়ে চলুন। সঠিকভাবে মাস্ক পরুন (নাক ও মুখ উভয়ই ঢেকে রাখুন)। ঘনঘন হাত ধোয়া বা স্যানিটাইজার ব্যবহার করুন। কমপক্ষে ১.৫ মিটার শারীরিক দূরত্ব বজায় রাখুন। যদি কোনো লক্ষণ দেখা দেয়, তবে চিকিৎসকের পরামর্শ নিন। আপনার কোভিড ভ্যাকসিন ও বুস্টার ডোজ গ্রহণ করুন (যদি সময় থাকে)।

ভুল তথ্য থেকে সাবধান : ইন্টারনেটে অতিরঞ্জিত বা বিভ্রান্তিকর বার্তা ছড়িয়ে পড়ছে। সঠিক তথ্যের জন্য বিশ্বস্ত উৎসের ওপর নির্ভর করুন।

সচেতনতাই সবচেয়ে শক্তিশালী ঢাল : ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু অসাবধানতারও কোনো সুযোগ নেই। আপনি যদি সতর্ক থাকেন, নিয়মিত মাস্ক পরেন এবং স্বাস্থ্য নির্দেশিকা অনুসরণ করেন, তবে নিজে যেমন সুস্থ ও ভালো থাকবেন, তেমনি আপনার প্রিয়জনদের জন্যও ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাতে পারবেন।

আলোকিত প্রতিদিন/এপি

পুলিশের স্বেচ্ছাচারিতায় ধর্ষিতার মামলা রেকর্ড হচ্ছে না

ক্লিপটন, গত ৫৩ বছরে বাংলাদেশে বহুবার বিপ্লব ও প্রতি বিপ্লব ঘটেছে , প্রতিটা বিপ্লব ও প্রতি বিপ্লবের উদ্দেশ্যই ছিল সুন্দর একটি দেশ সুন্দর সমাজ ব্যবস্থা নাগরিক নিরাপত্তা, সর্বোপরি জনগণের ন্যায্য অধিকার কে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করা।
বাংলাদেশের যতবারই বিপ্লব বা প্রতি বিপ্লব ঘটেছে , প্রতিবারই কোন না কোন বিশ্বাসঘাতক, জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে,  দরুন আমরা এখনো পরিপূর্ণভাবে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত, সর্বোপরি রাজনীতিতে স্বার্থপর নেতা ও পুলিশের দুর্নীতির কারণে আমরা সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত, সন্ত্রাসী বিশ্বাসঘাতক দুর্নীতি পরায়ণ স্বার্থপর নেতাদেরকে নিয়ে আজকে না হয় কথা নাই বলি, কিছু অসাধু পুলিশ কর্মকর্তাদের কে নিয়ে কথা বলা যেতেই পারে, যেসব অসাধু পুলিশ কর্মকর্তার কারণে সাধারণ জনগণের ভোগান্তির শেষ নেই, ঐরকম পুলিশ কর্মকর্তাদের মধ্যে একজন দারুস সালাম থানার ওসি মনিরুল ইসলাম, স্থানীয়ভাবে এই মনিরুলের বিরুদ্ধে অজস্র অভিযোগ রয়েছে, বিশেষ করে জুলাই বিপ্লবে ছাত্র হত্যা মামলার আসামিদের গ্রেফতার না করা আওয়ামি লীগকে আশ্রয় দেয়া সহো এ রকম অনেক অভিযোগ আছে তার বিরুদ্ধে।
আমরা আজকে সেই অভিযোগের ব্যাপার নিয়েও কোন কথা বলবো না, আমাদের কথা হচ্ছে একজন ধর্ষিতা বিচার চাইতে গিয়েছিল ওসি মনিরুলের কাছে কিন্তু তার গাফিলতির কারণে এখন পর্যন্ত জিডি বা অভিযোগ কোনটাই গ্রহণ হয়নি, মামলা তো দূরের কথা, আজ তিন দিন পার হয়ে যাচ্ছে ধর্ষণের আলামতের প্রতিটা চিহ্নই বিলীন হয়ে যাচ্ছে শুধু একমাত্র ওসি মনিরুলের কারণে ।
উত্তরা থানা যোগাযোগ করলে ওসি সাহেব পরিপূর্ণ ঘটনায় বিবরণ লিখে রাখেন এবং তিনি পরামর্শ দেন দক্ষিণ খান থানায় যোগাযোগ করতে, যেহেতু ঘটনার সাথে জড়িত এলাকা দক্ষিণখান থানার আওতাভুক্ত, ভুক্তভোগী দক্ষিণখান থানায় যান, সেখানে পরিপূর্ণ ঘটনা সেকেন্ড অফিসার লিখে রাখেন এবং উনাকে পরামর্শ দেন ঘটনার সূত্রপাত যেহেতু দারুস সালাম থানা থেকে তাই মামলাটা দারুস সালাম থানাতেই করতে হবে, উনি পুরো ঘটনা লিখে রাখেন এবং সর্বাত্মক সহযোগিতা করার জন্য প্রতিশ্রুতি দেন।
ভুক্তভোগী চলে আসে দারুস সালাম থানায়, দারুস সালাম থানার ওসি সাহেব, ভুক্তভোগীদেরকে দেখামাত্রই ক্ষিপ্ত হয়ে যান তিনি, কি কারনে ক্ষিপ্ত হন তা জানা যায় না, তাৎক্ষণিকভাবে জিডি অভিযোগ কোনটাই গ্রহণ করেননি সে, মামলা তো দূরের কথা, উল্টা ক্ষিপ্ত হন ভুক্তভোগীর উপর, শুধু তাই নয় ভুক্তভোগী কে ধমকা ধমকি করে তার অভিযোগকে পরিবর্তন করার চেষ্টা করেন, দারুস সালাম থানার ওসি মনিরুল তার মনগড়া কথা লিখে দিতে বলেন মুনশি কে, মুন্সী অভিযোগ লিখে দেন এবং বলেন যে এই অভিযোগ দক্ষিণখান হবে, আপনারা সেখানে চলে যান এভাবেই একজন প্রতারণা শিকার ধর্ষিতা নারী থানার বারান্দায় বারান্দায় ঘুরছে কিন্তু কোন বিচার তিনি পাচ্ছে না ।
কতদিন পর্যন্ত এই ধর্ষণের আলামত শরীরে উপস্থিত থাকে? একজন মেয়ে মানুষ কত দিন গোসল না করে থাকতে পারে? বর্তমান এই গরমেও মেয়েটি গোসল না করে অসুস্থ হয়ে পড়ছেন তিনি। কারণ গোসল করলে যদি আলামত নষ্ট হয়ে যায় এই ভয়ে, আর কতদিন সে গোসল না করে থাকবে, আর এই ধর্ষণের আলামত যদি নষ্ট হয়ে যায় এজন্য দায়ী কে?
ঘটনার শুত্রপাত যেখান থেকে, পরকীয়া প্রেম মোবাইল ফেসবুকের মাধ্যমে, ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়তে থাকে, প্রতারকের বিভিন্ন কথার ছলে সে বিবাহিত মহিলাটি তার স্বামী সন্তান রেখে ঘর থেকে নগদ তিন লক্ষ টাকা, সাড়ে চার ভরি স্বর্ণ ও দামি কাপড়-চোপড় সহ ঘর থেকে বেরিয়ে আসেন, পরে প্রতারক প্রেমিকের হাত ধরে চলে যান দক্ষিণ খান, সেখানে যাবার পরই ভুক্তভোগী এই নারী বুঝতে পারেন সে প্রতারণার শিকার হচ্ছে, তাকে ভিডিও করে ব্ল্যাকমেইল করা হয় এবং যৌন ব্যবসা করার জন্য বারবার চাপ প্রয়োগ করতে থাকে প্রতারক, ভুক্তভোগী রাজি না হলে তাকে বেল্ট দিয়ে পিটায়, তার নিয়ে আসা সকল টাকা-পয়সা স্বর্ণ অলংকার ছিনিয়ে নেয় প্রতারক প্রেমিক, প্রতিনিয়ত নির্যাতনের মাত্রা বাড়তেই থাকে, এর মধ্যে পার হয়ে যায় বিগত দুই মাস।

একদিন সুযোগ পেয়ে ভুক্তভোগী সেই নারী প্রতারকের আস্তানা থেকে পালাইতে সক্ষম হয়, ঘর থেকে বেরিয়ে আজমপুর চলে আসে এবং তার স্বামীকে ফোন দেয়, কান্নাকাটি করে তাকে উদ্ধার করার জন্য বলে, ভুক্তভোগির স্বামী তাৎক্ষণিক একজন সাংবাদিককে সাথে নিয়ে চলে যায় উত্তরা আজমপুর, উত্তরা আজমপুর গিয়ে তার স্ত্রীকে বীভৎস অবস্থায় পায়, সাংবাদিক পাওয়া মাত্র মুহূর্তের মধ্যে মোবাইলে তার ঘটনাটি সংক্ষিপ্ত বর্ণনা ভিডিও করে রাখেন, এরপর সাথে সাথে ঢুকে আজমপুর বাস স্ট্যান্ডের সাথেই উত্তরা থানায় যায়, সেখানে ওসি সাহেবকে সবকিছু জানায় তিনি, ওসি সাহেব পরিপূর্ণ ঘটনা শুনেন লিখে রাখেন, যেহেতু ঘটনাস্থল দক্ষিণখান থানায় , তাই উত্তরা থানার ওসি সাহেব দক্ষিণ খান থানায় যোগাযোগ করতে বলেন, এবং উনি এও বলে দেন, সম্ভবত মামলাটি দারুস সালাম থানাতে হবে, যেহেতু দারুস সালাম থানা থেকেই ভুক্তভোগী প্রতারণা শিকার, ভুক্তভোগী ওই অবস্থাতেই চলে যান দক্ষিণখান থানায়, দক্ষিনখান থানার ওসি সাহেব দেখা মাত্র ভুক্তভোগির সকল অভিযোগ লিখে রাখেন , এবং বলেন আপনারা আপনাদের দারুস সালাম থানায় যান সেখানে গিয়ে মামলা দায়ের করেন এবং হাসপাতালে রিপোর্ট সংগ্রহ করেন অতি দ্রুত, আমরা আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করব আপনাদেরকে, ভুক্তভোগীকে আশ্বস্ত করে দারুস সালাম থানায় পাঠিয়ে দেন, সাথে সাথে রওনা হয়ে যায় ভুক্তভোগী দারুস সালাম থানায়, যেটা তার নিজ এলাকা, এই থানায় প্রবেশ করে ডিউটি অফিসারের নিকট ঘটনার বর্ণনা দেন ভুক্তভোগী, ঘটনা শুনে উনি বলেন, এটাতো মামলা অবশ্যই হবে, তবে ওসি স্যার এখন নেই, স্যার আসুক, কিছুক্ষণ পর ওসি সাহেব থানায় প্রবেশ করে ভুক্তভোগীকে দেখা মাত্রই চটে যান, এবং বিভিন্ন তালবাহানা করতে থাকেন, ভুক্তভুগিকে ধমকিয়ে অভিযোগ পাল্টাতে বলেন, সেকেন্ড অফিসারকে ডেকে বলেন, অভিযোগ লিখে দক্ষিণ খান থানায় পাঠিয়ে দিন সেখানেই মামলা হবে, আর ভুক্তভোগী এভাবেই ঘুরতে থাকে থানার বারান্দায় বারান্দায়, আজও কি ধর্ষণের স্বীকার  এই নারী সুষ্ঠ বিচার পাবে।

আলোকিত প্রতিদিন/এপি

যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা!

আলোকিত ডেস্ক, চারদিনের যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার সকাল পৌনে ১০টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে পৌঁছান তিনি।

প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমনাটি লন্ডন সময় শুক্রবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে হিথরো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

লন্ডন সফরকালে মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার ‘কিং চার্লস তৃতীয় হারমনি অ্যাওয়ার্ড ২০২৫’ গ্রহণ করেন তিনি।

আলোকিত প্রতিদিন/এপি

ময়মনসিংহ থেকে উদ্ধারের পর যশোরে অভিনেতা সমু

এরপর দিবাগত রাত তিনটার দিকে সমু চৌধুরীর কাছে যান তার চাচাতো ভাই রাইসুল ইসলাম এবং অভিনয়শিল্পী সংঘের দুই সদস্য সুজাত শিমুল এবং জুলফিকার চঞ্চল। পরে প্রশাসনের উপস্থিতিতে সমু চৌধুরীকে পরিবারের জিম্মায় তুলে দেওয়া হয়; ফিরে আসেন ঢাকায়। দিনভর এই নাটকীয়তার পর ঢাকায় ফিরে এক আবেগঘন সিদ্ধান্ত নেন সমু চৌধুরী। জানা যায়, যশোরে মায়ের কাছে ফিরে যান এই অভিনেতা। বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকায় ফিরে শুক্রবার সকালেই যশোরের পথে রওনা হন সমু। গণমাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন তার চাচাতো ভাই রাইসুল। তার অভিমত, দীর্ঘদিন পর মায়ের কোলে ফিরেই যেন সব বিভ্রান্তি ভুলে শান্তির পরশ খুঁজে পেতেই নাকি এই সিদ্ধান্ত অভিনেতার।

রাইসুল জানান, সকাল ১০টার দিকে সমু চৌধুরীকে নিয়ে যশোরের নতুন বাজারের আরএন রোডের বাসায় পৌঁছান। তার কথায়, ‘সারা রাত জার্নি করার কারণে ভাইয়া এখন বিশ্রাম নিচ্ছেন। মায়ের কাছে আছেন।’

রাইসুল এও জানান, সমু চৌধুরী মাজারভক্ত। কাজ না থাকলে প্রায় সময় তিনি মাজারে যান। এবার ঈদ কাটিয়েছেন যশোরে, মায়ের সঙ্গে। ঈদের ছুটি শেষে গত মঙ্গলবার যশোর থেকে ঢাকার মিরপুরের বাসায় ফেরেন তিনি। পরদিন পরিচিত একজনের সঙ্গে ময়মনসিংহের গফরগাঁওয়ের একটি মাজারে যান, এক কাপড়ে। তিনি অভিনেতা হলেও সাদামাটা জীবন যাপনে অভ্যস্ত।

আলোকিত প্রতিদিন/১৩জুন ২০২৫/মওম

সিরাজগঞ্জে বেড়াতে এসে নিখোঁজের দু’দিন পর লাশ উদ্ধার 

ওয়াসিম সেখ:
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় বেড়াতে এসে পানিতে ডুবে নিখোঁজের দু’দিন পর বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র তমালের লাশ ফুলে ভেসে ওঠে।
১৩ জুন শুক্রবার সকাল অনুমানিক ১০টার কাজিপুর উপজেলার মেঘাই যমুনা নদীর ঘাটে ( হাট পয়েন্ট) ডুবে যাওয়া ঘটনাস্থল হতে অনুমান ১০/১২ হাত দূরে নদীর গভীর পানি হতে ডুবে যাওয়া নিখোজ মোঃ মিরাজুল হক ওরফে তমাল(১৮) এর মৃতদেহ ফুলে ভেসে ওঠে। ঘটনার সংবাদ পেয়ে তার আত্মীয়-স্বজন এসে লাশ সনাক্ত করে।
গত ১১ জুন বুধবার দুপুর অনুমান ২টায় কাজিপুর উপজেলার মেঘাই যমুনা নদীর ঘাটে ( হাট পয়েন্ট) এলাকায় বগুড়া জেলার শাহজাহানপুর থানার জামালপুর গ্রামের মোঃ হারুন অর রশিদের ছেলে মোঃ মিরাজুল হক ওরফে তমাল(১৮) সে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। সে তার অন্যান্য বন্ধুসহ মেধাই যমুনা নদীর ঘাটে, হাট পয়েন্টে বেড়াতে এসে নদীতে নামে, তার অন্য তিন জন বন্ধু নদী থেকে উপরে উঠে আসেন কিন্তু মিরাজুল হক ওরফে তমাল নদীর স্রোতে ডুবে যায়।
স্থানীয় ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল লাশ উদ্ধারের চেষ্টা ব্যর্থ হয় ।
এবিষয়ে কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নূরে আলম বলেন, নিখোঁজের সংবাদ পেয়ে দ্রুত পুলিশ এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করেছে ছিলো। পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশ উদ্ধারের চেষ্টা ব্যর্থ হয়। আজ সকালে মৃতদেহ ফুলে ভেসে ওঠে।
আলোকিত প্রতিদিন/১৩জুন ২০২৫/মওম

বিশ্বব্যাপী দূতাবাস বন্ধ করছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানে হামলার পর উদ্ভূত পরিস্থিতিতে ইসরায়েল বিশ্বব্যাপী তার সব কূটনৈতিক মিশন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। সুইডেনের রাজধানী স্টকহোমে অবস্থিত ইসরায়েলি দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক পরিস্থিতির কারণে ইসরায়েল তার বৈদেশিক মিশনগুলো সাময়িকভাবে বন্ধ করছে এবং কনস্যুলার সেবাও আপাতত প্রদান করা হবে না। তবে দূতাবাসগুলো কতদিন বন্ধ থাকবে-কিছু জানানো হয়নি।

বিশ্লেষকরা মনে করছেন, ইরানের বিরুদ্ধে বড় ধরনের হামলার জেরে মধ্যপ্রাচ্য এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় এই পদক্ষেপ নিয়েছে তেলআবিব। এছাড়া দূতাবাস এবং কূটনীতিকদের নিরাপত্তাও এর অন্যতম কারণ হতে পারে।

আলোকিত প্রতিদিন/১৩জুন ২০২৫/মওম

ইরানের পাল্টা হামলার ভয়ে খাবার ও পানি মজুত করছে ইসরায়েলিরা

আন্তর্জাতিক ডেস্ক:

তেহরানে হামলার জবাবে ইরানও ইসরায়েলে পাল্টা হামলা চালাতে পারে- এমন আশঙ্কা থেকে জেরুজালেমের সুপারশপগুলোয় দ্রুত ফুরিয়ে যাচ্ছে খাদ্য এবং পানি। মজুত করার জন্য মানুষ এখন এগুলো হুমড়ি খেয়ে কিনছে।

গত রাত ৩টার দিকে সাইরেনের শব্দ ও মোবাইলের সতর্কবার্তায় ঘুম ভাঙে ইসরায়েলের জনগণের। দেশটির সরকারের তরফ থেকে মানুষকে জানানো হয়, তাদের সামনে একটি “গুরুতর হুমকি” রয়েছে। তাই, সবাই যেন আশ্রয়কেন্দ্রের কাছাকাছি স্থানে অবস্থান করে।

ইসরায়েলের জরুরি সেবা বিভাগ জানিয়েছে, সারা দেশে রক্ত সংগ্রহের কার্যক্রম জোরদার করা হচ্ছে এবং যেসব রোগী বাড়ি ফিরে যাওয়ার মতো কিছুটা সুস্থ, তাদেরকে ছেড়ে দিচ্ছে ইসরায়েলের হাসপাতালগুলো।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পশ্চিম তীরে সব ফিলিস্তিনি শহরে লকডাউন ঘোষণা করা হয়েছে। এইসব প্রস্তুতির মূল কারণ পাল্টা হামলার আশঙ্কা। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে প্রায় ১০০টি ড্রোন ইতোমধ্যে ইসরায়েলের দিকে নিক্ষেপ করা হয়েছে।

অবশ্য ইসরায়েলের দিকে ছোঁড়া সব ইরানি ড্রোন সফলভাবে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। দেশটির হোম ফ্রন্ট কমান্ড, যারা এর আগে আশ্রয়কেন্দ্র সংক্রান্ত সতর্কতা জারি করেছিল, তারা জনগণকে জানিয়েছে, এখন আর কারোর আশ্রয়কেন্দ্রের কাছে অবস্থান করার প্রয়োজন নেই।

তবে একইসঙ্গে সকলকে সতর্ক এবং সজাগ থাকার কথাও বলা হয়েছে।

এদিকে তেহরানে একাধিক ইসরায়েলি হামলার পর ইরান সরকারিভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। এই হামলার প্রভাব পড়েছে প্রতিবেশী দেশ ইরাকেও। কাতার এয়ারপোর্টের ফ্লাইট ইনফরমেশন বোর্ডে দেখা যাচ্ছে, ইরানের পাশাপাশি ইরাকগামী ফ্লাইটগুলো একের পর এক বাতিল হচ্ছে।

নিরাপত্তাজনিত কারণে বিভিন্ন এয়ারলাইন্স ইরাকের আকাশপথও এড়িয়ে চলতে শুরু করেছে।

বিবিসি বাংলা

আলোকিত প্রতিদিন/১৩জুন ২০২৫/মওম

রমজানের আগে নির্বাচনের প্রস্তাব করেছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক:

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী রমজান মাসের আগেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তাব দিয়েছেন।

১৩ জুন শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় তা জানানো হয়েছে। বার্তায় বলা হয়, আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়।

‘তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়।’

প্রধান উপদেষ্টা বলেন, তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার এবং বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি‌ অর্জন করা প্রয়োজন হবে।

বার্তায় আরও বলা হয়, তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ ধন্যবাদ জানান। প্রধান উপদেষ্টাও তারেক রহমানকে ফলপ্রসু আলোচনার জন্য জ্ঞাপন করেন।

আলোকিত প্রতিদিন/১৩জুন ২০২৫/মওম

ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক শেষ

আলোকিত প্রতিবেদক:

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক শেষ হয়েছে।

১৩ জুন শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হয়ে বেলা সাড়ে ৩টার কিছু সময় পর বৈঠকটি শেষ হয়।

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, বাংলাদেশ সময় সাড়ে ৩টার পর প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একান্ত বৈঠকটি শেষ হয়েছে।

বৈঠক শেষে তারেক রহমান তার লন্ডনে বাসভবনে ফিরে গেছেন বলে জানান শায়রুল কবির।

বাংলাদেশ সময় দুপুর ২টার কিছু আগে হোটেল পৌঁছান তারেক রহমান। তাকে হোটেলে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রেস সচিব শফিকুল আলমসহ অন্যান্যরা।

আলোকিত প্রতিদিন/১৩জুন ২০২৫/মওম