আজ , ।   
Home Blog Page 383

ইরান বলে শুরু মাত্র, ইসরায়েল বলে রুখে দিয়েছি

আলোকিত ডেস্ক,  ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মাঝে দুই দেশ থেকেই এসেছে ভিন্নমুখী দাবি। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ইরান থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র বিমূর্ত আকাশেই থেমে গেছে—সবগুলোই প্রতিহত করা হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, “গত এক ঘণ্টায় ইরান থেকে ইসরায়েল লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এর বেশিরভাগই আকাশেই ধ্বংস করা হয়। কোনো ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হেনেছে—এমন কোনো তথ্য পাওয়া যায়নি।”

অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ দাবি করেছে, তেহরানের ভেতরে একাধিক কার বোমা বিস্ফোরণ ঘটেছে, যার পেছনে ইসরায়েল-সম্পৃক্ত নাশকতাকারীরা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এই পাল্টাপাল্টি হামলা ও দাবির মধ্য দিয়ে স্পষ্ট হচ্ছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ আরও ঘনীভূত হচ্ছে। দুই দেশই তাদের নিজ নিজ অবস্থানে অনড়, আর আন্তর্জাতিক পর্যায়ে চলছে উদ্বেগ আর আলোচনা।

আলোকিত প্রতিদিন/এপি

তেহরানে নতুন করে দফায় দফায় বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক:

রাতভর হামলা-পাল্টা হামলার পর ইরানের রাজধানী তেহরানে নতুন করে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার স্থানীয় সময় দুপুরের দিকে তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে ফরাসি বার্তা সংস্থা এএফপির একজন প্রতিনিধি জানিয়েছেন

প্রতিবেদনে বলা হয়েছে, টানা তৃতীয় দিনের মতো ইরানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলে। রবিবার ইরানের রাজধানীতে নতুন করে বিস্ফারণের শব্দ শোনা গেছে। তবে এই বিস্ফোরণে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

ইরানের স্থানীয় সংবাদমাধ্যম খবর অনলাইন ও হাম মিহানের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির রাজধানী তেহরানের পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আবারও সচল করা হয়েছে। নতুন হামলা মোকাবিলায় ইরানের সশস্ত্র বাহিনী এই পদক্ষেপ গ্রহণ করেছে।

সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র কয়েক মিনিট আগেও কমপক্ষে দুটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যা ইসরায়েলি হামলা অব্যাহত থাকার ইঙ্গিত দেয়। একই সঙ্গে ইরানও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। এদিকে ইরান আগামী দিনে আরও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে বলে সতর্ক করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী।

এক সংবাদ সম্মেলনে আইডিএফ-এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন বলেন, চ্যালেঞ্জিং দিন সামনে আসছে। আগামী দিনগুলোতে আরও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এবং আঘাতের আশঙ্কা রয়েছে।

তিনি জানান, ইসরায়েলি বিমান বাহিনীও এক মুহূর্তের জন্য হামলা থামাচ্ছে না।

ডেফরিন বলেন, এই মুহূর্তেও আমরা তেহরানে ডজনেরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছি। আমরা ইরানের পারমাণবিক কর্মসূচি এবং সামরিক সক্ষমতার ওপর আঘাত বাড়াচ্ছি, যাতে ঘরোয়া ফ্রন্টে ঝুঁকি কমানো যায়।

এই বিবৃতিতে স্পষ্ট হয়ে উঠেছে, পরিস্থিতি এখনো অত্যন্ত উত্তেজনাপূর্ণ এবং সামনের দিনগুলোতে সংঘাত আরও গভীর হতে পারে।

সূত্র: আল-জাজিরা , এএফপি, বিবিসি।

আলোকিত প্রতিদিন/১৫জুন ২০২৫/মওম

সরকার গঠন করতে পারলে ড. ইউনূসকে পাশে চায় বিএনপি!

বিশেষ প্রতিনিধি, সরকার গঠন করতে পারলে নোবেল জয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বিএনপি। তাকে পাশে চাওয়ার আগ্রহের বিষয়টি ইতোমধ্যে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।

শুক্রবার লন্ডন বৈঠকের পর বলা চলে অধ্যাপক ইউনূস ও বিএনপির মধ্যে আস্থার সম্পর্ক বিরাজ করছে। বৈঠকের শুরুতেই ড. ইউনূস এবং তারেক রহমান উভয়েই হৃদ্যতাপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে সচেষ্ট ছিলেন। দুজনই আন্তরিক ছিলেন। বৈঠক শুরুর আগে দুজনের কথোপকথনের দিকে তাকালেই তা সহজেই বোঝা যায়।

এ সময় তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সালাম পৌঁছে দেন। বলেন, ‘আম্মা আপনাকে সালাম জানিয়েছেন।’ ধন্যবাদ জ্ঞাপন করে প্রধান উপদেষ্টা বলেন, ‘উনাকেও আমার সালাম দেবেন।

লন্ডনে অধ্যাপক ইউনূস ও তারেক রহমানের বৈঠক শেষে দেওয়া যৌথ বিৃবতিতে জানানো হয়েছে, ২০২৬ সালের রমজানের আগেই বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এক্ষেত্রে অবশ্য ওই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন বলেও উল্লেখ করা হয়েছে। এ বৈঠকের পর বিএনপিসহ সব দল নির্বাচনমুখী। সরকার গঠন করতে পারলে ড. ইউনূসকে পাশে চায় বিএনপি।

অন্তর্বর্তীকালীন সরকারের পরও ড. মুহাম্মদ ইউনূসের দেশের জন্য কাজ করার সুযোগ আছে। বিএনপিকে জনগণ যদি ভোট দিয়ে রাষ্ট্রক্ষমতায় আনে, তাহলে অবশ্যই দেশের জন্য ড. ইউনূসকে কাজে লাগানো হবে। দেশকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এ ব্যাপারে তার পরামর্শ নেওয়া হবে। এরকম আরও যারা আছেন তাদের মতামত নিয়ে কাজ করতে চান তারেক রহমান। লন্ডন বৈঠকে এ প্রস্তাব দিয়েছেন বিএনপির এই শীর্ষ নেতা।

এ প্রসঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, আগামীতেও আমরা ড. মুহাম্মদ ইউনূসের সহযোগিতা চাই, যা উনাকে জানানো হয়েছে। জনগণ যদি বিএনপিকে রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব দেয়, তাহলে দেশের অর্থনৈতিক মুক্তি, সুষ্ঠু ও গণতান্ত্রিক ধারার রাজনীতি চর্চার সংস্কৃতি প্রতিষ্ঠার জন্য তাকে পাশে পাওয়ার প্রস্তাব করা হয়েছে। প্রধান উপদেষ্টা হাসিমুখে এ প্রস্তাব গ্রহণ করেছেন কিনা জানি না, তবে তিনি মনে হয় এর গুরুত্ব অনুধাবন করবেন আমাদের বিশ্বাস।

রাজনৈতিক দলগুলোরও চলছে নানা তৎপরতা। ১৭ জুন ঢাকায় মার্কিন একটি প্রতিনিধিদলের সঙ্গে বিএনপির বৈঠক করার কথা রয়েছে। এছাড়া ২৪ অথবা ২৫ জুন চীন সফরে যাচ্ছে বিএনপির উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধিদলে রয়েছেন-দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা জহিরউদ্দিন স্বপন, ইসমাইল জবিউল্লাহ, অধ্যাপক সুকোমল বড়ুয়াসহ নয়জন।

চীনা সরকারসহ কমিউনিস্ট পার্টির মধ্যে সম্পর্ক উন্নয়নে জোর দিতে এই সফর, এমনটি বলছে বিএনপি। এরপর জামায়াতসহ আরও কয়েকটি দলের প্রতিনিধিদলের চীন যাওয়ার কথা রয়েছে। এ প্রসঙ্গে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ বলেন, তারা আমন্ত্রণ পেয়েছেন, এখনো তারিখ চূড়ান্ত হয়নি।

আলোকিত প্রতিদিন/এপি

বসুরহাটে অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রতিবাদ করায় যাত্রীকে পিটিয়ে আহত !

মোঃ আব্দুল ওয়াদুদ; চট্টগ্রাম: নোয়াখালীর বসুরহাট বাস টার্মিনালে বসুরহাট-চট্টগ্রাম রুটে অতিরিক্ত বাস ভাড়া নেয়ার প্রতিবাদ করায় কাউন্টারের লোকজনের বিরুদ্ধে এক যাত্রীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।শনিবার দুপুরে বসুরহাট এক্সপ্রেস কাউন্টারে এই ঘটনাটি ঘটে। আহত যাত্রীর নাম আলা উদ্দিন (৩০)। তিনি কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নুর সোনাপুর গ্রামের মাঝি বাড়ির সিরাজ মিয়ার ছেলে এবং  নোয়াখালী আদালতের একজন শিক্ষানবিশ আইনজীবী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

যাত্রী  আলাউদ্দিন অভিযোগ করে সাংবাদিকদের  বলেন, দুপুরে তিনি তার বড় ভাই মহিউদ্দিন বাহার (৪৮), ভাবি তসলিমা খাতুন (৩৮), ভাতিজা সাইফুল ইসলাম (২০) ও তাদের দুই শিশু কন্যা নুসরাত (৩) এবং তাজনাহার’সহ (৬) চট্টগ্রামে যাওয়ার জন্য টিকেট কাটার উদ্দেশ্যে বসুরহাট একপ্রেস কাউন্টারে যান। বসুরহাট থেকে চট্রগ্রামে নির্ধারিত ভাড়া ২৫০ টাকা। কাউন্টারের লোকজন ঈদুল আযহার অজুহাত দিয়ে বসুরহাট এক্সপ্রেস বাসের যাত্রীদের কাছ থেকে ৩০০ টাকা করে নিচ্ছিল। এ সময় আমি ঈদ শেষ হয়ে গেছে বলে অতিরিক্ত ভাড়ার জোরালো প্রতিবাদ করি।

 এ নিয়ে বসুরহাট এক্সপ্রেসের কাউন্টারে থাকা দুজনের সঙ্গে আমার বাকবিতন্ডা হয়। একপর্যায়ে তাদের ভাড়াটিয়া সন্ত্রাসীরা আমাকে বেধড়ক পিটিয়ে এলোপাতাড়ি আঘাত করে মাথা ফাটিয়ে দেয়। এরপর  আমার বড় ভাইয়ের থেকে ৬৩ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। আমাদের সাথে থাকা নারী ও শিশুদের নাজেহালও করে।

বিষয়টি সেনাবাহিনীকে জানালে তারা বের হলে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। ঘটনার বিষয়ে  বসুরহাট এক্সপ্রেসের এমডি ও পৌর কাউন্সিলর মাজহারুল হক তৌহিদ বলেন, অতিরিক্ত ভাড়া নিয়ে কোন যাত্রীর ওপর হামলা হয়নি। সামনের সিট নিয়ে দু’পক্ষের মধ্যে মারামারি হয়েছে বলে শুনেছি। এতে কাউন্টারের দুজন ব্যাক্তিও আহত হয়। এখন বসুরহাট থেকে জনপ্রতি ৩০০টাকা করে ভাড়া নেয়া হচ্ছ।

ওদিকে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম সাংবাদিকদের বলেন, ভাড়া নিয়ে তর্ক বিতর্কের  একপর্যায়ে যাত্রীকে মারধর করার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী যাত্রী থানায়  অভিযোগ দিয়েছেন। উল্লেখ্য, এর আগেও বাস টার্মিনালে যাত্রীদের মারধর করার অভিযোগ উঠেছিল।

আলোকিত প্রতিদিন/এপি

মানিকগঞ্জে হেরোইনসহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

মো: মহিদ:
মানিকগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। ১৪ জুন শনিবার বেলা ৪ টার দিকে সদর উপজেলার চান্দিরচর গ্রামের আবু বক্কর সিদ্দিক এর কৃষি খামারের সামনে হইতে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। মাদক ব্যবসায়ী হলেন,সদর উপজেলার আঙ্গুটিয়া গ্রামের খোরশেদ আলমের ছেলে বাবু (২৯)। ডিবির ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনার সময় ৫ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের বাজারমূল্য ৫০ হাজার টাকা। ডিবির ওসি আরো জানান, আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/১৫জুন ২০২৫/মওম

রাজবাড়ীতে নবীজি (সঃ) সম্পর্কে কটুক্তির অভিযোগে চিকিৎসক কে গণধোলাই

সোহেল রানা চৌধুরী:
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরুলী বাজারে হযরত মুহাম্মদ (সঃ) সম্পর্কে কটুক্তির অভিযোগে স্থানীয় জনতা নবাবপুর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক  আহম্মদ আলিকে গণধোলাই এবং জুতার মালা পরিয়ে বাজার প্রদক্ষিণ করার খবর পাওয়া গেছে। উক্ত ঘটনার পর আইন-শৃঙ্খলা পরিস্থিতি অস্থির হয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, ডাঃ আহম্মদ আলি গতকাল রবিবার সকাল ১০টার দিকে নবাবপুর উচ্চ বিদ্যালয়ের সামনে জনসম্মুখে  নবীজি সম্পর্কে অবমাননাকর মন্তব্য করতে থাকে। এ খবর এলাকায় দ্রুত ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তাকে আটক করে রশি দিয়ে বেধে গণপিটুনি দেয়।
এলাকায় আইনশৃংখলা পরিস্থতি নিয়ন্ত্রণের বাইরে গেলে বালিয়াকান্দি থানা পুলিশ এবং উপজেলা ভুমি কর্মকর্তাকে জানানো হয়। তৎক্ষনিক ভাবে উপজেলা ভুমি কর্মকর্তা এবং বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন ঘটনাস্থলে ছুটে আসেন। এতেও আইনশৃংখলা পরিস্থতি স্বাভাবিক না হলে রাজবাড়ী সেনা ক্যাম্পে ঘটনার বিষয়ে অবগত করার সাথে সাথে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন।  পরে সেনাবাহিনী কটুক্তিকারী ডাঃ আহম্মেদ কে আটক করে বালিয়াকান্দি থানা পুলিশে সৌপর্দ করে। এসময় সেনাবাহিনী এলাকাবাসীকে শান্ত থাকার আহবান জানান।
আলোকিত প্রতিদিন/১৫জুন ২০২৫/মওম

উপদেষ্টাদের গাড়িবহরে হামলা করায় ১৯টি সংগঠনের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক:

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের গাড়ি বহরে হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে দেশের ১৯টি পরিবেশবাদী এবং সামাজিক সংগঠন।

১৫ জুন রবিবার দুপুরে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক মো. আলমগীর কবিরের পাঠানো বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, এই দুটি মন্ত্রণালয়ের উপদেষ্টারা ১৪ জুন শনিবার সিলেটের জাফলং এলাকার পরিবেশ এবং প্রতিবেশ সুরক্ষার জন্য পরিদর্শনকালে অবৈধভাবে পাথর উত্তোলনকারীদের হামলা এবং অবরোধের শিকার হন। হামলার সময় পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জাফলং এলাকা পরিদর্শন শেষে উপদেষ্টারা ঘোষণা দেন, এই সংবেদনশীল প্রাকৃতিক এলাকায় আর কোনো পাথর উত্তোলনের ইজারা দেওয়া হবে না। এই ঘোষণাকে স্বাগত জানায় ১৯টি সংগঠন।

তারা বলেন, জাফলং একটি প্রাকৃতিক নান্দনিকতা এবং পরিবেশগতভাবে সংবেদনশীল এলাকা। এই অঞ্চল রক্ষায় উপদেষ্টাদের পদক্ষেপ সময়োপযোগী এবং সাহসী।

যৌথ বিবৃতি প্রদানকারী সংগঠনগুলো হল— বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), এএলআরডি, নাগরিক উদ্যোগ, বারসিক, বাদাবন সংঘ, উন্নয়ন সমন্বয়, ক্যাপস, ডব্লিউবিবি ট্রাস্ট, সিডিপি, ইকিউএমএস, গ্রিন ভয়েস, আরডিআরসি, মানবিক উন্নয়নকেন্দ্র, সিডাব্লিউএফ, সাওয়াব, ডিইউএস, ইএইডি, গ্রিন সেভার্স এবং নদী পক্ষ।

সংগঠনগুলো মনে করে, একটি পরিবেশগত সংকটাপন্ন এলাকায় অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে সরকারের পদক্ষেপকে বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা শুধুমাত্র আইনবিরোধীই নয়, বরং তা দেশের প্রাকৃতিক সম্পদ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি।

বিবৃতিতে সংগঠনগুলো এই ঘটনার দ্রুত, নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানায়। পাশাপাশি, জাফলংসহ সিলেট অঞ্চলের সব পরিবেশগতভাবে সংকটাপন্ন এলাকায় অবৈধ পাথর উত্তোলন স্থায়ীভাবে বন্ধ এবং স্থানীয় জনগণের বিকল্প কর্মসংস্থান নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

আলোকিত প্রতিদিন/১৫জুন ২০২৫/মওম

আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার চেষ্টা করতে পারে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার চেষ্টা চালাতে পারে ইসরায়েল। দখলদারদের এক কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নালকে জানিয়েছেন, তারা এই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ এর অমিত সিগাল একটি রাজনৈতিক সূত্রের বরাতে একই তথ্য জানিয়েছেন। সূত্রটি বলেছেন, “আলী খামেনিকে গুপ্তহত্যার সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছে না ইসরায়েল।”

ইসরায়েলি ওই সূত্রটি ওয়ালস্ট্রিট জার্নালকে জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে তারা যুদ্ধ শুরু করেছেন। যুদ্ধটি দুটি উপায়ে শেষ হতে পারে। এক, ইরান স্বেচ্ছায় তাদের পারমাণবিক কার্যক্রম বাদ দেবে। দ্বিতীয়, ইসরায়েল এমন পরিস্থিতির সৃষ্টি করবে যেখানে ইরান আর তাদের পারমাণবিক কার্যক্রম পুনর্গঠন করতে পারবে না।

গত শুক্রবার ইরানে আকস্মিক হামলা চালায় দখলদার ইসরায়েল। ওইদিন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান, ইসলামিক বিপ্লবী গার্ডের প্রধান এবং বিমানবাহিনীর প্রধানসহ একাধিক জ্যেষ্ঠ সামরিক কমান্ডারদের হত্যা করে তারা। এছাড়া ৯ পরমাণু বিজ্ঞানী দখলদারদের হত্যাকাণ্ডের শিকার হয়।

সূত্র: ওয়ালস্ট্রিট জার্নাল

আলোকিত প্রতিদিন/১৫জুন ২০২৫/মওম

কারাগারে গলায় ফাঁস দিলেন সেই অস্ত্রধারী সুজন, ঢামেকে মৃত ঘোষণা!

আলোকিত ডেস্ক, ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় আগ্নেয়াস্ত্র নিয়ে হামলাকারী সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান সুজন (৪৫) ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) গলায় ফাঁস দিয়েছেন সে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।

রোববার (১৫ জুন) বেলা ১১টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সূর্যমুখী ভবনের একটি কক্ষে নিজের গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দেন সুজন। ঘটনার পরপরই তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। এরপর তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বেলা সাড়ে ১২টায় মৃত ঘোষণা করেন।

 

সুজনের হাসপাতালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক।

কারাগার থেকে জানায়, বন্দি হিসেবে সুজন সূর্যমুখী ভবনের একটি সাধারণ কক্ষেই ছিলেন তিনি। তার ব‍্যবহৃত গামছা দিয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে কারা হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি মারা যান।

কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বলেন, বন্দি সাইদুর রহমান সুজন ডিটেনশনে সূর্যমুখী ভবনের একটি কক্ষে ছিলেন। সকালে বন্দি সুজন নাস্তাও করেছেন। ওই কক্ষে তিনজন বন্দি ছিলেন, একজন সম্ভবত আদালতে গিয়েছেন, অপরজন হয়তো ঘুমিয়ে ছিলেন, এই সুযোগে সুজন নিজের গামছা পেঁচিয়ে জানালার সঙ্গে গলায় ফাঁস দেন। পরে তাকে কারা হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মারা যান।

আইজি প্রিজন্স জানান, তার বিরুদ্ধে অনেক মামলা আছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনেরও মামলা আছে। তবু কারা অভ্যন্তরে আত্মহত্যার ঘটনা কীভাবে হলো, এই বিষয়ে একটি কমিটি করে তদন্ত করে দেখা হবে।

সুজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলাসহ মোট ১৫টি মামলা আছে।

ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সুজনকে প্রকাশ্যে আন্দোলনকারীদের ওপর গুলি ছুড়তে দেখা গেছে।  এছাড়া এলাকায় জমি দখলসহ আধিপত্য বিস্তারের ঘটনায় তার বিরুদ্ধে জুলাই বিপ্লবের আগে থেকেই একাধিক অভিযোগ পাওয়া যায়।

৫ আগস্ট আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের পতন ও স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে সুজনও আত্মগোপনে চলে যান। তবে জানুয়ারির তৃতীয় সপ্তাহে রাজধানীর উত্তরার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল তাকে গ্রেপ্তার করেন। এরপর থেকে তিনি কারাবন্দি ছিলেন।

হাসিনার শাসনামলে ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর চাঁদাবাজির অভিযোগে বিরুলিয়া ইউনিয়নের কাকাবর এলাকায় গ্রেপ্তার হয়েছিলেন সাইদুর রহমান সুজন।

আলোকিত প্রতিদিন/এপি

ইসরায়েলের হামলাকে ‘বর্বর’ বলে তীব্র সমালোচনা চীনের

আন্তর্জাতিক ডেস্ক:

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরান ও ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং ইসরায়েলের সাম্প্রতিক হামলা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। ইরানের ওপর ইসরায়েলের হামলাকে ‘বর্বর’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছেন তিনি। একইসঙ্গে ইরানের সার্বভৌমত্ব রক্ষার প্রচেষ্টাকে চীন সমর্থন করে বলেও জানিয়ে দিয়েছেন তিনি। ১৫ জুন রবিবার এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সায়ারের সঙ্গে ফোনালাপে ওয়াং বলেন, ইরানের ওপর সামরিক হামলা চালিয়ে ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং এটি চীন স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে।

তিনি আরও বলেন, যখন আন্তর্জাতিক সম্প্রদায় এখনও কূটনৈতিকভাবে ইরানের পারমাণবিক ইস্যুর সমাধানের চেষ্টা করছে, তখন এই ধরনের শক্তি-প্রয়োগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে।

চীনা পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, ইরানের পারমাণবিক ইস্যুতে কূটনৈতিক পথ এখনও শেষ হয়ে যায়নি এবং সংঘাত বা শক্তি দিয়ে কখনোই টেকসই শান্তি আনা সম্ভব নয়।

অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে আলাপচারিতায় ওয়াং বলেন, চীন ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভূখণ্ডের অখণ্ডতার ওপর ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। তিনি ইরানি কর্মকর্তাদের ওপর “বর্বর হামলার” বিরুদ্ধেও কড়া প্রতিবাদ জানান।

ওয়াং ই আরও বলেন, ইরানের সার্বভৌমত্ব রক্ষার প্রচেষ্টাকে চীন সমর্থন করে এবং ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ইসরায়েলি হামলাকে “একটি বিপজ্জনক নজির” হিসেবে আখ্যা দেন, যা ভবিষ্যতে আরও ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।

আলোকিত প্রতিদিন/১৫জুন ২০২৫/মওম