রাজশাহীর বাঘায় ককটেল বিস্ফোরণ মামলায় গ্রে*প্তার-০১
ইপিজেড বাস্তবায়নে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ!
জাতীয়তাবাদী লেখক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে
প্রেস বিজ্ঞপ্তি: আজ ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার জাতীয়তাবাদী লেখক ফোরামের নির্বাচনে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়। জাতীয়তাবাদী লেখক ফোরামের সভাপতি কবি ও সাংবাদিক শাহীন রেজা এবং সাধারণ সম্পাদক কবি ও শিক্ষাবিদ ড. অধ্যাপক শহিদ আজাদ নির্বাচিত হয়েছেন।
পূর্ণাঙ্গ কমিটির তালিকাঃ
সভাপতিঃ শাহীন রেজা।
সহ সভাপতিঃ নাসরীন নঈম, ফেরদৌস সালাম, শামীমা চৌধুরী, জামাল উদ্দিন জামাল, শাহীন চৌধুরী, জামাল উদ্দিন বারী, কামরুজ্জামান, জামসেদ ওয়াজেদ, মনসুর আজিজ, এ বি এম সোহেল রশীদ, আতিক হেলাল, ক্যামেলিয়া আহমেদ।
সাধারণ সম্পাদকঃ ড. শহিদ আজাদ।
যুগ্ম সাধারণ সম্পাদকঃ মিতা আলী, আবু হেনা আব্দুল আউয়াল, ফরিদ ভূইঁয়া, কাজী রহিম শাহরিয়ার, সৈয়দ রনো, আদিত্য নজরুল, আবিদ আজম, আবীর বাঙ্গালী, রুনা আক্তার স্বপ্না।
সাংগঠনিক সম্পাদকঃ মোসলেহ উদ্দিন।
যুগ্ম সাংগঠনিক সম্পাদকঃ জালাল খান ইউসুফী, মুস্তফা হাবীব, গাজী গিয়াস উদ্দিন, ফারুক জাহাঙ্গীর, সিকান্দার কবীর, আনসার উদ্দিন ভূইঁয়া, তানভীর জাহান চৌধুরী, জেসমিন দীপা, দেলোয়ার হোসেন, সাহেদ বিপ্লব।
দপ্তর সম্পাদকঃ সৈয়দ জাহিদ মাহমুদ। যুগ্ম দপ্তর সম্পাদকঃ নূরুল আবছার। প্রচার সম্পাদকঃ উমর ফারুক। যুগ্ম প্রচার সম্পাদকঃ জাবেদ পাটোয়ারী। যোগাযোগ ও মিডিয়া সম্পাদকঃ নুরুল হোসেন কাইয়ুম। যুগ্ম যোগাযোগ ও মিডিয়া সম্পাদকঃ রাজু আহমেদ। অর্থ সম্পাদকঃ জুলফিকার আলী। যুগ্ম অর্থ সম্পাদকঃ জাফর আলম। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকঃ শান্তা মারিয়া। যুগ্ম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকঃ সাবিত সারওয়ার। প্রকাশনা সম্পাদকঃ মঈন মুরসালিন। যুগ্ম প্রকাশনা সম্পাদকঃ আবুল খায়ের। তথ্য সম্পাদকঃ এনামুল কবীর রূপম। যুগ্ম তথ্য সম্পাদকঃ মাহমুদুন নবী জ্যোতি। গবেষনা সম্পাদকঃ পলি রহমান। যুগ্ম গবেষনা সম্পাদকঃ শারমিন আহমেদ, নিয়াজ মাহমুদ। ধর্ম বিষয়ক সম্পাদকঃ কুতুব উদ্দিন। যুগ্ম ধর্ম বিষয়ক সম্পাদকঃ জহুরুল হক বিপ্লব। সাংস্কৃতিক সম্পাদকঃ শাওন আশরাফ। যুগ্ম সাংস্কৃতিক সম্পাদকঃ বিপাশ আনোয়ার ও দীপাস আনোয়ার। আপ্যায়ন সম্পাদকঃ খালেদা সরদার। যুগ্ম আপ্যায়ন সম্পাদকঃ আলমগীর সরকার লিটন।
আবৃত্তি বিষয়ক সম্পাদকঃ আলম বাঙ্গালী। যুগ্ম আবৃত্তি বিষয়ক সম্পাদকঃ আব্দুল্লাহ আল মামুন। স্বাস্থ্য বিষয়ক সম্পাদকঃ ডা. এজাজ আলী। যুগ্ম স্বাস্থ্য বিষয়ক সম্পাদকঃ ডা. মোহসিনা। শিক্ষা বিষয়ক সম্পাদকঃ অধ্যাপক ড. শহীদুল জাহিদ। যুগ্ম শিক্ষা বিষয়ক সম্পাদকঃ অধ্যাপক ড. আলী কাউসার। আইন বিষয়ক সম্পাদকঃ এ্যাডভোকেট ইকবাল সেলিম। যুগ্ম আইন বিষয়ক সম্পাদকঃ এ্যাডভোকেট মাকসুদুল হাসান সবুজ। আইটি সম্পাদকঃ অধ্যাপক রুমানা পারভীন। যুগ্ম আইটি সম্পাদকঃ মঞ্জুর ইসলাম। শৃঙ্খলা বিষয়ক সম্পাদকঃ হাসান কামরুল। যুগ্ম শৃঙ্খলা বিষয়ক সম্পাদকঃ এম এম শাহানূর। সমাজ কল্যাণ সম্পাদকঃ মো. আবু তাহের। যুগ্ম সমাজ কল্যাণ সম্পাদকঃ কবিপ্রাণ সঞ্চয় কবীর। পরিকল্পনা সম্পাদকঃ জাকির হোসেন। যুগ্ম পরিকল্পনা সম্পাদকঃ জহিরুল হক বিপ্লব।
গণসংযোগ সম্পাদকঃ মাহবুব শওকত। যুগ্ম গণসংযোগ সম্পাদকঃ মালেক মাহমুদ। মহিলা বিষয়ক সম্পাদকঃ পারভীন শাহনাজ। যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদকঃ নাসরিন ইসলাম ও আফিয়া রুবি। শিল্প বিষয়ক সম্পাদকঃ রি হোসাইন। যুগ্ম শিল্প বিষয়ক সম্পাদকঃ ইলোরা সোমা। পাঠাগার বিষয়ক সম্পাদকঃ সরদার আব্বাস উদ্দিন। যুগ্ম পাঠাগার বিষয়ক সম্পাদকঃ মুক্তা পারভীন।
কার্যকরী সদস্য:
১/ আসাদুল করিম শাহীন ২/কামার ফরিদ ৩/ রহিমা আক্তার কল্পনা ৪/ মির্জা আমিন আহমেদ ৫/ সরকার হুমায়ুন ৬/ কামরুল হাসান দর্পন ৭/শাহীন রিজভী।
আলোকিত প্রতিদিন/এপি
রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি মামুন কি ক্ষমা পেতে পারেন!
বিশেষ প্রতিনিধি, জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ বৃহস্পতিবার (১০ জুলাই) আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে।
আজ আদালতে নিজের দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন করেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। আদালত তার আবেদন মঞ্জুর করেছেন।
কোনো আসামি দায় স্বীকার করে এ ধরনের স্বীকারোক্তি দিলে তাকে রাজসাক্ষী হিসেবে বিবেচনা করা হয়। সেই হিসেবে সাবেক আইজিপিকে এ মামলায় রাজসাক্ষী হিসেবে ধরা হচ্ছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
তিনি বলেন, সাবেক এই আইজিপি তার দোষ স্বীকার করেছেন এবং তিনি বলেছেন জুলাই-আগস্টে হওয়া হত্যাকাণ্ডের রাজসাক্ষী হয়ে তিনি আদালতকে সকল তথ্য দিতে চান এবং সত্যতা উদঘাটনে সহায়তা করবেন।
রাজসাক্ষী ঘোষণার পর চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের নিরাপত্তা নিশ্চিত করতে আদালতে আবেদন করেন তার আইনজীবী। প্রশ্ন ছিল, সাক্ষ্য দিলে আসামি হিসেবে সাবেক আইজিপি কোনো সুবিধা পাবেন কি না। জবাবে তাজুল ইসলাম বলেন, যেহেতু তিনি রাজসাক্ষী হতে চেয়েছেন সেক্ষেত্রে তার নিরাপত্তার সংকট হতে পারে। তাই তার নিরাপত্তার বিষয়ে আদালত অনুমতি দিয়েছেন।
এছাড়া, তার দেয়া তথ্যানুযায়ী যদি সত্য উন্মোচন হয়, সেক্ষেত্রে আদালত তাকে ক্ষমা করতে পারেন বা অন্য যেকোনও আদেশ দিতে পারেন। তবে সেটা সম্পূর্ণভাবে আদালতের ওপর নির্ভর করে।
এই মামলার সূচনা বক্তব্যের জন্য আগামী ৩ আগস্ট এবং সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য ৪ আগস্ট দিন নির্ধারণ করেছেন আদালত। হত্যা মামলায় গত বছর নভেম্বরে নিম্ন আদালতেও ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছিলেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। অন্যদিকে, আইনি লড়াই চালিয়ে যাবেন জানিয়ে ট্রাইব্যুনালে নিযুক্ত শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন বলেন, আদালতে যেসব বক্তব্য দিয়েছি সেগুলো পরবর্তী সময়ে আদালত গ্রহণযোগ্য মনে করলে আমলে নিয়ে বিবেচনা করবে।
রাজসাক্ষী হওয়ার এমন ঘটনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নজিরবিহীন একটি ঘটনা। এই প্রথম কোনো মামলার রাজসাক্ষী হলেন সাবেক এ পুলিশ প্রধান। এখন দেখার বিষয় তিনি কী রহস্য আর কী সত্য উন্মোচন করেন।
আলোকিত প্রতিদিন/এপি
ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার নির্দেশনায় সন্তুষ্ট বিএনপি: মির্জা ফখরুল
আলোকিত ডেস্ক:
চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের সংক্রান্ত সব কাজ শেষ করার নির্দেশ দিয়েছে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার পদক্ষেপে সন্তুষ্টি প্রকাশ করেছে বিএনপি।
১০ জুলাই বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন একাংশের এক আলোচনা সভায় এ কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি মহাসচিব বলেন, মানুষ দ্রুত নির্বাচিত সংসদ দেখতে চায়। সকল প্রস্তুতি শেষ করে নির্বাচন কমিশন দ্রুত ভোটের আয়োজন করবে বলে আশাবাদী বিএনপি। জুলাই ঘোষণাপত্র নিয়ে চূড়ান্ত মতামত সরকারের কাছে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
মির্জা ফখরুল আরও বলেন, জিয়াউর রহমান একদলীয় থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছিলেন। পরবর্তীতে খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংযুক্ত করেছেন। কিন্তু এখন কেউ কেউ বলছে বিএনপি সংস্কারে বাঁধা দিচ্ছে।
তিনি বলেন, বেশিরভাগ সংস্কার প্রস্তাবে বিএনপি একমত। কিন্তু কিছু মৌলিক বিষয়ে আমরা একমত নই। তবে পরবর্তী সংসদ সেসব বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে মত দিয়েছি।
গণতান্ত্রিক অধিকার রক্ষায় জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, বিভক্তি নয়, এই মুহূর্তে সবচেয়ে জরুরি হচ্ছে জাতিগত ঐক্য গড়ে তোলা। যেখান থেকে একটি অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক, স্বচ্ছ রাজনৈতিক পরিবেশ তৈরি হবে।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক খুরশীদ আলমের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম, নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম,
জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি এবং কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ, বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গণি চৌধুরী, দৈনিক যুগান্তরের সম্পাদক আব্দুল হাই সিকদার, দৈনিক আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল রহমান, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বিএফইউজের সহ-সভাপতি এ কে এম মহসিন, প্রবাসী সাংবাদিক ইমরান আনসারী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এম সাইদ খান প্রমুখ।
আলোকিত প্রতিদিন/ ১০জুলাই ২০২৫/মওম
ব্রাহ্মণবাড়িয়ায় ফলের জুসের দোকানে অভিযান,দুই প্রতিষ্ঠানকে জরিমানা
এ বছর এসএসসি পরীক্ষায় পাস করেনি ৬ লা*খ ৬৬০ শিক্ষার্থী!
আলোকিত ডেস্ক, এ বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি ৬ লাখ ৬৬০ শিক্ষার্থী। সারা দেশে পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ।
পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি ৬ লাখ ৬৬০ জন পরীক্ষার্থী।
৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ১৪ লাখ ৭৯ হাজার ৩১০ জন শিক্ষার্থী ছিল। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১০ লাখ ৬ হাজার ৫৫৪ জন শিক্ষার্থী। উত্তীর্ণ হতে পারেননি ৪ লাখ ৭২ হাজার ৭৫৬ জন শিক্ষার্থী এরা সবাই ফেল করছে।
মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৮৬ হাজার ৫৭২ জন শিক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় পাস করেন ১ লাখ ৯৫ হাজার ১১৫ জন শিক্ষার্থী। উত্তীর্ণ হতে পারেননি ৯১ হাজার ৪৫৭ জন শিক্ষার্থী।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৩৮ হাজার ২০৪ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ১ লাখ ১ হাজার ৭৫৭ জন শিক্ষার্থী। পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি ৩৬ হাজার ৪৪৭ জন শিক্ষার্থী ফের করছে।
আলোকিত প্রতিদিন/এপি
অনৈতিক কাজে হোটেল থেকে গ্রেপ্তার হন জনপ্রিয় অভিনেত্রী!
বিনোদন ডেস্ক, শিশুশিল্পী হিসেবে কর্মজীবন শুরু করেন শ্বেতা বসু প্রসাদ। শুরুতেই গগনচুম্বী সাফল্য। ২০০২ সালে ‘মকড়ি’ চলচ্চিত্রে দ্বৈত চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি।
‘মকড়ি’র পর ‘ইকবাল’ (২০০৫) চলচ্চিত্রে খাদিজার ভূমিকায় অভিনয় করে দর্শকদের মন জয় করেন অভিনেত্রী। কিন্তু তারপরই যেন হারিয়ে যান তিনি।
পুলিশের তরফ থেকে অভিযোগ করা হয়, শ্বেতা বসু প্রসাদ অর্থের বিনিময়ে যৌনকর্মে লিপ্ত হয়েছিলেন। হোটেল থেকে আটক করার পর, তাকে একটি পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়।
তবে অভিনেত্রীর নিজের কথাতেই বারবার বিতর্ক তৈরি হয়েছে। একবার সাংবাদিকদের তিনি জানিয়েছিলেন, তিনি নন, বলিউডের অনেক নায়িকাকেই জীবনের কোনও না কোনও পর্যায়ে এই ধরনের কাজ করতে হয় বলে তিনি জানান। ক্যারিয়ার বাঁচাতে বাধ্য হয়ে এসব করেন তারা তিনি বলেন।
২০১৪ সালের ডিসেম্বরে, হায়দরাবাদের একটি নিম্ন আদালত শ্বেতাকে অভিযোগ থেকে মুক্তি দেয়। আদালত জানায়, অভিনেত্রীর বিরুদ্ধে আনা অভিযোগের কোনও প্রমাণ পাওয়া যায়নি। তবে শেষ পর্যন্ত শ্বেতা বসু প্রসাদ আবার অভিনয় জীবনে ফিরে এসেছেন।
‘দ্য তাশখন্দ ফাইলস’ (২০১৯), ‘দ্য কাশ্মীর ফাইলস’ (২০২২) এর মতো সফল ছবিতে যেমন দেখা গেছে তাকে, তেমনই কাজ করেছেন জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ক্রিমিনাল জাস্টিস’-এও।
চতুর্থ সিজনেও পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন তিনি। বাংলা ছবি ‘এক নদীর গল্প’তে মিঠুন চক্রবর্তী ও যিশু সেনগুপ্তর সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেন এই অভিনেত্রী।
আলোকিত প্রতিদিন/এপি
নবীনগরের কচুর বাম্পার ফলনে কৃষক খুশি
ভারতীয় পুরোহিতের বিরুদ্ধে অভিযোগ মিস গ্র্যান্ড মালয়েশিয়ার
বিনোদন ডেস্ক:
মালয়েশিয়ার একটি মন্দিরে আশীর্বাদ দেওয়ার নাম করে এক ভারতীয় পুরোহিতের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন মিস গ্র্যান্ড মালয়েশিয়া ২০২১ খেতাবজয়ী অভিনেত্রী লিশাল্লিনি কানারান। অভিযুক্ত পুরোহিতের খোঁজে তল্লাশি শুরু করেছে সে দেশের পুলিশ।
ঘটনাটি ঘটেছে গত ২১ জুন সেপাং জেলার মারিয়াম্মান মন্দিরে। যা কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেই অবস্থিত। ওইদিন মন্দিরে একা গিয়েছিলেন লিশাল্লিনি।
তিনি বলেন, মন্দিরের এক পুরোহিতের সাহায্যে তিনি সাধারণত পূজার নিয়মকানুন শিখতেন। সেদিনও সেই পুরোহিত তাকে বলেন, তার জন্য পবিত্র জল এবং সুরক্ষা সূত্র এনেছেন আশীর্বাদ হিসেবে। পরে লিশাল্লিনিকে নিজের ঘরে ডেকে নিয়ে যান ওই ব্যক্তি।
নিজের ইনস্টাগ্রাম পোস্টে লিশাল্লিনি জানান, কিছুটা অস্বস্তি সত্ত্বেও তিনি পুরোহিতের ঘরে যান। সেখানে পুরোহিত তার গায়ে ও মুখে বারবার জল ছিটিয়ে দিতে থাকেন, এমনকী চোখ খোলার অবস্থাও ছিল না তার।
তারপর ওই ব্যক্তি তাকে পোশাক তুলতে বলেন। লিশাল্লিনি জানান, তিনি সেটা না মানায় পুরোহিত তাকে কটাক্ষ করেন এবং হঠাৎই তার জামার ভিতরে হাত ঢুকিয়ে স্পর্শ করতে থাকেন।

নায়িকার কথায়, “আমার মাথায় হাত রেখে প্রার্থনা করার মতো কিছু একটা বলছিলেন। এরপর হঠাৎই আমার পোশাকের ভেতরে হাত ঢুকিয়ে দেন তিনি। আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম”।
এই ঘটনায় নিজেকে ঘরবন্দি করে ফেলেন লিশাল্লিনি। পরে তার মা ভারত থেকে ফিরে এলে তিনি ঘটনাটি জানান। পরিবারের সঙ্গে কথা বলে গত ৪ জুলাই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পরে জানা যায়, অভিযুক্ত পুরোহিত ভারতীয় নাগরিক এবং মন্দিরের মূল পুরোহিত বিদেশে থাকায় সাময়িকভাবে তার দায়িত্ব পালন করছিলেন।
সেপাং জেলার পুলিশ প্রধান এসিপি নরহিজাম বাহামান মালয় মেল-কে জানান, “অভিযুক্ত ভারতীয় নাগরিক। প্রাথমিকভাবে অভিযোগ, তিনি মুখ এবং গায়ে পবিত্র জল ছিটানোর নামে ভুক্তভোগীকে স্পর্শ করেন।”
এদিকে লিশাল্লিনির অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও কেউ অভিযোগ তুলেছিলেন, কিন্তু মন্দির কর্তৃপক্ষ বিষয়টি চেপে গিয়েছিল। তার কথায়, “যেখানে নিজেকে সবথেকে নিরাপদ ভাবতাম, সেখানেই এমন ঘটনা ঘটবে ভাবতেই পারিনি। এই বিশ্বাসঘাতকতা সবচেয়ে বড় আঘাত।”
আলোকিত প্রতিদিন/ ১০জুলাই ২০২৫/মওম

