আজ , ।   
Home Blog Page 351

স্ত্রীকে ১১ টুক*রা করে হ#ত্যা, ১০ তলার ফ্ল্যাটের গ্রিল ভে*ঙে পালিয়ে যান স্বামী

বিশেষ প্রতিনিধি, স্ত্রীকে হত্যায় অভিযুক্ত মো. সুমন আলীকে নিয়ে র‍্যাবের সংবাদ সম্মেলন। আজ দুপুরে নগরের চান্দগাঁও এলাকায় র‍্যাব-৭-এর মিডিয়া সেন্টারেছবি র‍্যাবের কাছ থেকে পাওয়া।

 

চট্টগ্রাম নগরের রৌফাবাদ এলাকায় স্ত্রীকে কুপিয়ে হত্যার পর লাশ ১১ টুকরা করেছিলেন স্বামী মো. সুমন আলী। এরপর ঘরের বিভিন্ন জায়গায় এসব টুকরা ছড়িয়ে দেন। সবাই টের পেয়ে যাওয়ার পর ফ্ল্যাটের গ্রিল ভেঙে ১০ তলা থেকে পালিয়ে যান তিনি। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানাধীন ফুলবাড়িয়া এলাকা থেকে সুমনকে গ্রেপ্তারের পর আজ শনিবার দুপুরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছে র‍্যাব।

নগরের চান্দগাঁও এলাকায় র‍্যাব–৭–এর মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বলা হয়, ৯ জুলাই রাতে নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ পাহাড়িকা হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে ফাতেমা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেন তার স্বামী মো. সুমন আলী। সেদিন রাতে বাসা থেকে অস্বাভাবিক শব্দ আসতে থাকে তখন। নিরাপত্তাকর্মী মশিউর রহমান শব্দ শুনে ওই ফ্ল্যাটে যান তিনি। ৩০ মিনিট পর দরজা খোলেন মো. সুমন আলী। পরে অস্বাভাবিক নড়াচড়া ও পানির শব্দের বিষয়ে জিজ্ঞাসা করলে এলোমেলো কথা বলতে থাকেন সুমন।

 

মো. সুমন আলী প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাবকে জানিয়েছে, তাঁর বাড়ি কুমিল্লার সদর দক্ষিণের সুয়াগাজী গ্রামে। তাঁর বাবার নাম সুন্দর আলী। ১০ বছর আগে ফাতেমা বেগমের সঙ্গে তাঁর বিয়ে হয়। পরবর্তী সময়ে সুমন কর্মসংস্থানের জন্য সৌদি আরবেও যান। গত বছরের জুনে দেশে ফিরে একটি পিকআপ গাড়ি চালাতে শুরু করেন। দেশে ফেরার পর প্রায় সময় স্ত্রীর সঙ্গে তাঁর ঝগড়া হতো।

৭–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান। তিনি জানান, এ ঘটনায় নিহত ফাতেমা বেগমের বড় ভাই মোহাম্মদ আনোয়ার হোসেন বাদী হয়ে গত বৃহস্পতিবার বায়েজিদ থানায় মামলা করেন। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আলোকিত প্রতিদিন/এপি

নোয়াখালী জলাবদ্ধতার উৎসমুখ বাঁধ পরিদর্শনে জেলা বিএনপি 

 প্রতিনিধি,নোয়াখালী:
নোয়াখালী জেলার বন্যা পরিস্থিতি ও স্হায়ী জলাবদ্ধতা থেকে উত্তরণে কবিরহাট উপজেলার ধানশলিক ইউনিয়নে অবস্থিত রিকসাওয়ালা বাঁধ পরিদর্শন করেন
জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলোর নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল।
শনিবার (১২ জুলাই) সকাল ১১টায় পরিদর্শন দলের সাথে স্হানীয় এলাকাবাসীর মতবিনিময়ে তাদের দূর্ভোগ দূর্দশার চিত্র তুলে ধরেন।
স্হানীয় মানুষের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো বাঁধের ফলে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে কার্যকর ব্যবস্হা গ্রহনে উদাত্ত আহ্বান জানান।একই সাথে তিনি অবৈধ দখলদার ও অপরিকল্পিত মাছের ঘের উচ্ছেদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের তাগিদ দেন।এসময় পরিদর্শন প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আমিনুল ইসলাম শাহিন,
শহিদুল ইসলাম কিরন, অ্যাড: আবদুল হক, জেলা বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সদস্য অ্যাড: রবিউল হাসান পলাশ, কামরুল হুদা চৌধুরী লিটন, মোস্তাফিজুর রহমান মন্জুসহ কবিরহাট উপজেলা, পৌরসভা, স্হানীয় ইউনিয়ন বিএনপি অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরিদর্শন শেষে দপ্তরের দায়িত্বে থাকা অ্যাড: রবিউল হাসান পলাশ বিষয়টি উল্লেখ করে একটি প্রেস রিলিজ ইস্যু করেন।
আলোকিত প্রতিদিন/১২জুলাই ২০২৫/মওম 

নবীনগরে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী মৃৎশিল্প

মোঃ আনোয়ার হোসেন:
মৃৎশিল্প হলো মাটি দিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করার শিল্প। এটি প্রাচীন একটি শিল্প যা কুমার সম্প্রদায়ের মাধ্যমে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। এই শিল্পে হাড়ি, পাতিল, থালা, বাসন, খেলনা, শোপিস, ইত্যাদি তৈরি করা হয়। মৃৎশিল্পকে ইংরেজিতে “pottery” বা “ceramic art” বলা হয়। প্রাচীনকাল থেকেই মৃৎশিল্প একটি গুরুত্বপূর্ণ শিল্প এবং এটি বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। মৃৎশিল্পের কারিগরদের “কুমার” বলা হয়। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় এককালে মূৎশিল্পের সুনাম ছিল কিন্ত নানা প্রতিকূলতার বর্তমানে নবীনগরের ঐতিহ্যবাহী মৃৎশিল্প এখন বিপন্ন হতে চলেছে।এ এ উপজেলার ভোলাচং,  নারায়ণপুর, ভেলানগর, ইব্রাহিমপুর, শ্রীরামপুর, বিটঘর প্রভৃতি গ্রাম এক সময় মৃৎশিল্পের প্রাণ কেন্দ্র ছিল। এ সব গ্রামে ন্যূনতম তিন হাজার মুৎশিল্পী রাত দিন কাজ করত। তারা সুনিপুণ ভাবে হাড়ি, পাতিল, বাসন, ডাকনা, কলকে ও কলস, হরিণ, হাতি, গরু, জলকাদা, মটকা, মুক্তি, বসার- পিড়ি, ঘোড়া, বাঘ, ফুলদানী, টব, ব্যাংক, প্রভৃতি তৈরি করত। তাদের তৈরি পুতুল শুধু ব্রাহ্মণবাড়িয়া জেলায় নয় কুমিল্লা, নরসিংদী নারায়ণগঞ্জ প্রভৃতি জেলার বিস্তীর্ণ এলাকায় সরবরাহ হত, কিন্তু বর্তমানে নানা প্রতিকূলতার নবীনগরের মুৎশিল্পীরা তাদের ঐতিহ্যবাহী পেশা ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। এখন মাত্র শ’খানেক মৃৎশিল্পী তাদের পেশা কোনো মতে আঁকড়ে ধরে আছে। তাদের পেশার দৈন্য দশায় সংসার জীবনে বিরাট বিপর্যয় নেমে এসেছে।
এখন মাটির তৈরি জিনিষের স্থান দখল করে নিয়েছে  এলুমনিয়াম ও প্লাস্টিকের তৈরি তৈজষপত্র, এর দাম বেশি হলেও অধিক টেকসয়। তাই দিন দিন গ্রামের সাধারণ মানুষ এলুমিনিয়াম ও প্লাস্টিকের তৈরি তৈজসপত্র ক্রয় করে । মৃৎশিল্পী জয় পাল জানান- “মৃৎশিল্প তৈরীর উপকরণের দাম কয়েক গুণ বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ বৃদ্ধি পায় । ফলে ঐতিহ্যবাহী এ শিল্পে আমাদের ঋণের বোঝা ভারী হয়ে গেছে”। নানা প্রতিকূলতায় অনেকেই এ পেশা ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। তাই নবীনগর উপজেলার মৃৎশিল্প বর্তমানে প্রায় বিলুপ্তির পথে। তবে ১লা বৈশাখ উপলক্ষে কয়েক জন মৃৎশিল্পী ব্যস্থ সময় পার করছেন। কয়েক বছর আগে নবীনগর উপজেলা পরিষদের উদ্যোগে ও স্থানীয় এনজিও হোপ এর সহযোগিতায় অত্র এলাকার ঐতিহ্যবাহী মৃৎশিল্পকে টিকিয়ে রাখার জন্য স্থানীয় কারিগরদের প্রশিক্ষণ প্রদান করা হয়। যদিও এর প্রতিফলন খুব একটা চোখে পড়েনি। ভবিষ্যতে যদি সরকারী ভাবে তাদের নিয়মিত প্রশিক্ষণ করানো ও সহজ শর্তে ঋণ দেয়া হয় তাহলে হয়তো এ শিল্পকে টিকিয়ে রাখা সম্ভব হবে।
আলোকিত প্রতিদিন/১২জুলাই ২০২৫/মওম 

সাবেক আইজিপিকে ক্ষমার বিষয়টি বিবেচনা করা হবে ‘যে শর্তে’!

বিশেষ প্রতিনিধি, জুলাই আগস্টের হত্যাযজ্ঞে নিজের এবং প্রধান ও সহযোগী অভিযুক্তদের অপরাধ সম্পর্কিত ‘সম্পূর্ণ সত্য প্রকাশ করার’ শর্তে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ক্ষমার বিষয়টি বিবেচনা করা হবে বলে লিখিত  করেছেন ট্রাইব্যুনাল।

আজ শনিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল দুই পৃষ্ঠার লিখিত এই আদেশ প্রকাশ করেন তিনি।

 

ট্রাইব্যুনাল আব্দুল্লাহ আল মামুনকে সুবিধাজনক সময়ে বিচারে সাক্ষী হিসেবে ডাকবে বলে আদেশে উল্লেখ করা হয়। এ ছাড়া তাকে কারাগারে আলাদা সেলে রাখা ও নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

আদেশে আরও বলা হয়েছে, মামুনের আইনজীবী রাজসাক্ষী হওয়ায় তাকে ক্ষমা করে দেওয়ার আবেদন করেছেন। তবে ট্রাইব্যুনাল মনে করে, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন যদি অপরাধ সম্পর্কে সম্পূর্ণ সত্য প্রকাশ করে এবং প্রধান অভিযুক্ত ও সহযোগী অভিযুক্তের অপরাধ সম্পর্কে তার জানা সমস্ত ঘটনা প্রকাশ করে তখন ক্ষমার বিষয়টি বিবেচনা করা যাবে।

একইদিন মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফর্মাল চার্জ) গঠনের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মামলা থেকে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

মামলায় অভিযোগ গঠনের মধ্য দিয়ে তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয়। একই সঙ্গে মামলার সূচনা বক্তব্য প্রদান ও রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৩ ও ৪ আগস্ট দিন ঠিক করেছেন আদালত।

মামলায় শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আসামি হিসেবে রয়েছেন। আসামিদের মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক রয়েছেন।

আলোকিত প্রতিদিন/এপি

বগুড়ায় কবিতা আর ফলের ঘ্রাণে সাজানো ফল উৎসব

মাজেদুর রহমানঃ
“কবিতার ঝরনা ঝরে, মৌসুমী ফলের ঘ্রাণে সাহিত্য জাগে প্রাণে, আনন্দ নামে প্রাণবনে…”

১১ জুলাই শুক্রবার বিকেলে বগুড়া শহরের ম্যাক্স মোটেলের কোজি ক্যাফেতে জাতীয় কবিতা মঞ্চ, বগুড়া জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী আয়োজন — “কবিতা আবৃত্তি ও দেশীয় ফল উৎসব”।

কবিতা আবৃত্তি ও দেশীয় ফল উৎসব—একটি বর্ণিল সাহিত্য আয়োজন যেখানে মঞ্চ ছিলো কবিতার, আর আতিথেয়তায় ছিলো প্রকৃতির অনন্য দান—বাংলার মৌসুমী ফল।

এই আয়োজনে ছিলো মৌসুমী ও দেশীয় ফলের সমাহার—আম, কাঁঠাল, কাঠলিচু, জামরুল, জাম্বুরা, ড্রাগন ফল, ডেউয়া, খেজুর, আমড়া, কামরাঙা, তেঁতুল, বড়ই, লটকন, আনারস, লেবু, মাল্টা, কলা ও পেয়ারা।

প্রাণবন্ত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি, কবি, লেখক এবং সংগঠক ফাতেমা ইয়াসমিন। আলো ও শব্দে রাঙানো এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন, সহ-সভাপতি কবি রওশন রোজি, সাধারণ সম্পাদক সোহাগ সাদেক, সহ-সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক মাজেদুর রহমান, কোষাধ্যক্ষ কবি পাপিয়া সুলতানা, সদস্য কবি ফারজানা করিম সুইটি।

আরো উপস্থিত ছিলেন উপদেষ্টামন্ডলীর সদস্য কবি লেখক ও সম্পাদক প্রফেসর মীর আব্দুর রাজ্জাক, কবি,লেখক ও সম্পাদক মাহফুল আখতার, সিনিয়র সাংবাদিক মহসিন আলী রাজু, কবিও সাংবাদিক এইচ আলিম, ছড়াকার আমির খসরু সেলিম।

আমন্ত্রিত অতিথি ছিলেন উপন্যাসিক আব্দুর রাজ্জাক বকুল, কবি এম রহমান সাগর, নির্মাতা সুপিন বর্মন, উদ্যোক্তা শারমিন আক্তার।

আয়োজকেরা জানান, এমন সাহিত্য-সংস্কৃতির মিলনমেলা নিয়মিতভাবে আয়োজন করার পরিকল্পনা রয়েছে, যেন তরুণ সাহিত্যিক ও কবিরা আরও উৎসাহ পান এবং বাংলা সাহিত্যচর্চা আরও বেগবান হয়।

আলোকিত প্রতিদিন/১২জুলাই ২০২৫/মওম 

পরিবারের ইচ্ছায় ধর্ষককে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলান হলো ইরানে

আন্তর্জাতিক ডেস্ক:

ধর্ষণের শিকার তরুণীর পরিবারের ইচ্ছায় ইরানে এক ধর্ষককে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান। ওই ধর্ষক তরুণীকে ধর্ষণের পর হত্যা করে। আইনি প্রক্রিয়া শেষে তাকে মৃত্যুদণ্ড দেন আদালত।

ইরানের আদালতবিষয়ক সংবাদমাধ্যম মিজান অনলাইন জানিয়েছে, ধর্ষণ এবং হত্যাকাণ্ডের শিকার ওই তরুণীর পরিবার উত্তরপূর্বাঞ্চলের শহর বুকানের বাসিন্দা। তারা পুরো বিচার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিল এবং তারাই ধর্ষককে প্রকাশ্যে ফাঁসিতে ঝোলানোর অনুরোধ করেছিল। পরবর্তীতে আদালত তাদের অনুরোধ গ্রহণ করে।

ইরানের প্রাদেশিক প্রধান বিচারপতি নাসের আতাবাতি সংবাদমাধ্যম মিজানকে বলেছেন, “সাধারণ মানুষের মামলাটির প্রতি নজর থাকায়, এটিতে বিশেষ নজর দেওয়া হয়েছিল।

গত মার্চে ওই ধর্ষকের মৃত্যুদণ্ডের রায় দেন নিম্ন আদালত। এরপর ইরানের সর্বোচ্চ আদালত দণ্ড বহাল রাখলে তার মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি নেওয়া হয়।

ইরানে সাধারণত ফাঁসিতে ঝুলিয়ে প্রকাশ্য মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। বিশেষ করে যেসব ঘটনা বেশি আলোচিত হয় সেগুলোর দণ্ড সবার সামনে কার্যকর হয়।

ইরানে ধর্ষণ এবং হত্যা মৃত্যদণ্ডযোগ্য অপরাধ। বিশ্বে চীনের পর ইরানে সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

সূত্র: এএফপি

আলোকিত প্রতিদিন/১২জুলাই ২০২৫/মওম 

ছেলের ‘পরকীয়া ঠেকাতে’ নেপালের ফ্লাইটে ‘বোমা’ থাকার উড়ো ফোন মায়ের: র‍্যাব!

 আলোকিত ডেস্ক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-কাঠমান্ডু ফ্লাইটে বোমা থাকার ভুয়া খবরের নেপথ্যে ছিল পরকীয়া প্রেমের কাহিনি। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তারা হলেন- ইমরান, তাঁর বন্ধু ইমনের স্ত্রী তাহমিনা ও ইমনের মা রাশেদা বেগম। শনিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান।

এর আগে শুক্রবার বিমানে বোমা রয়েছে বলে অচেনা নম্বর থেকে ফোন করে জানানো হয়। বোমা থাকার আশঙ্কায় বিজি-৩৭৩ ফ্লাইটটিতে ৩ ঘণ্টার তল্লাশি চালানো হয়। কিন্তু বিমানে কোনো বোমা পাওয়া যায়নি।

তিনি বলেন, এ ঘটনার পর পরই আমরা অনুসন্ধানে নামি। সারারাত অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এক্ষেত্রে সেনাবাহিনী ও অন্যান্য গোয়েন্দা সংস্থা আমাদের সহযোগিতা করেছেন।

এই ঘটনার তদন্তে জানা যায়, ইমন নামে এক ব্যক্তি পরকীয়া প্রেমিকার সঙ্গে এই ফ্লাইটে নেপাল যাচ্ছিলেন। বিষয়টি ইমনের মা ও তাঁর স্ত্রী জানতে পারেন এবং যাত্রা বন্ধ করার জন্য চেষ্টা চালান। কিন্তু তারা কোনোভাবে সক্ষম হননি। তখন ইমনেরই আরেক বন্ধু ইমরান তাদের পরামর্শ দেন, যদি এয়ার ট্রাফিক কন্ট্রোলে ফোন করে জানানো হয় বিমানে বোমা আছে, তাহলে যাত্রাটা স্থগিত হয়ে যেতে পারে। সে অনুযায়ী, ইমনের মা এয়ার ট্রাফিক কন্ট্রোলে ফোন করে বিমানে বোমা থাকার তথ্য জানান।

আলোকিত প্রতিদিন/এপি

বিএনপির নীতি, আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস ও বর্বরতার কোনো সম্পর্ক নেই: মির্জা ফখরুল

জুলাই-আগস্টের গণ-আন্দোলনে পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতনের পর এ নির্মম ঘটনা দেশের মানুষের বিবেককে গভীরভাবে নাড়া দিয়েছে। প্রকাশ্য দিবালোকে সংঘটিত পৈশাচিক এবং ন্যক্কারজনক ঘটনাটির দৃষ্টান্তমূলক বিচার না হলে বিচারহীনতার সংস্কৃতি আমাদের সমাজকে আরও গভীর অন্ধকারে নিমজ্জিত করবে।

অবিলম্বে এ ঘটনার নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য তদন্ত নিশ্চিত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল।

আলোকিত প্রতিদিন/১২জুলাই ২০২৫/মওম 

ডিসেম্বরের মধ্যে নির্বাচনি প্রস্তুতি সম্পন্ন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আলোকিত প্রতিবেদক:

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো.জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচনি প্রস্তুতি সম্পন্ন করা হবে। তবে নির্বাচন কবে হবে সেটা আমরা জানি না। নির্বাচনের তারিখ জানাবে নির্বাচন কমিশন।

১২ জুলাই শনিবার রাজধানীর পুরান ঢাকার মিল ব্যারাকে পুলিশের ঢাকা জেলা পুলিশ লাইন, রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) এবং ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল (টিডিএস) পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মিটফোর্ড হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মিটফোর্ড হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে। মিটফোর্ডের হত্যাকাণ্ড খুবই দুঃখজনক। এ ঘটনায় এ পর্যন্ত পাঁচ জনকে আইনের আওতায় আনা হয়েছে। বাকিদেরও আইনের আওতায় আনতে গোয়েন্দা পুলিশ কাজ করছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা সবাই অসহিষ্ণু হয়ে গেছি। এটা শুধু সবার সহযোগিতাই কমিয়ে আনা সম্ভব। লালচাঁদ সোহাগকে হত্যার ঘটনায় আসামিদের গ্রেফতার করা হচ্ছে। পুলিশের কাজ হলো,তাদের আইনের হাতে সোপর্দ করা। দ্রুত বিচারের কাজ আদালতের।

সবার প্রতি অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যাতে কেউ আইন নিজের হাতে তুলে না নেয়। কোনও ঘটনা ঘটলে সেটা যাতে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। তারাই আইনগত ব্যবস্থা নেবে।

আইনশৃঙ্খলা বাহিনীর নির্লিপ্ততা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা বাহিনী নির্লিপ্ত নয়। তারা যখনই জানতে পারছে অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে। 

আলোকিত প্রতিদিন/১২জুলাই ২০২৫/মওম 

তাড়াইলে সাংবাদিক-পুলিশ প্রীতি ম্যাচে গোল শূন্য ড্র

মো. আনোয়ার হোসাইন জুয়েল, তাড়াইল “ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল” এই প্রতিপাদ্যের রূপান্তর দেখল তাড়াইল উপজেলাবাসী।
কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলায় তাড়াইল থানা ও তাড়াইল উপজেলার সাংবাদিকবৃন্দের আয়োজনে ১১ই জুলাই ২০২৫ খ্রিঃ রোজ শুক্রবার বিকাল ০৫.৩০ ঘটিকায় তাড়াইল সরকারি পাইলট  উচ্চ বিদ্যালয় মাঠে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত খেলায় প্রশাসন থেকে উপস্থিত ছিলেন, তাড়াইল উপজেলার নিবার্হী অফিসার মোছাঃ পপি খাতুন, করিমগঞ্জ সার্কেল সহকারী পুলিশ সুপার সুবীর কুমার সাহা।
তাছাড়া অন্যান্যদের উপস্থিত থেকে দর্শকদের আনন্দ বাড়িয়ে দেন, তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি সরোয়ার আলম লিটন, তাড়াইল সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি, তাড়াইল প্রেসক্লাবের সভাপতি, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি ও তাড়াইল উপজেলা প্রেসক্লাবের সভাপতিসহ উপজেলার সিনিয়র সাংবাদিকবৃন্দ।
খেলায় উপস্থিত থেকে তরুণদের উৎসাহ বাড়িয়ে দেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক ইকরাম হোসেন। এসময় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ সহ ৪/৫ হাজার দর্শক মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।
তাড়াইল সাংবাদিক একাদশ বনাম তাড়াইল থানা পুলিশ একাদশ মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচটি দুই পক্ষের কয়েকটি সুযোগ থাকলেও কেউ গোল দিতে পারেননি ফলে গোল শূন্যে ড্র হয় ম্যাচটি।
খেলা বিষয়ে তাড়াইল থানার অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান ও উপজেলার সাংবাদিকবৃন্দরা জানান, খেলাধুলা মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। খেলাধুলা মানুষের মন ও শরীর কে সুস্থ ও সম্প্রতির বন্ধনে আবদ্ধ রাখে, মাদকমুক্ত সমাজ গড়তে ভুমিকা রাখে’’
এই সুন্দর একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করায় এলাকাবাসী ধন্যবাদ জানায়, ইতিপূর্বে এই ধরনের প্রীতি ফুটবল ম্যাচ তাড়াইল কখনো অনুষ্ঠিত হয় নাই।
আলোকিত প্রতিদিন/এপি