আজ সোমবার, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 330

ইসলামাবাদে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত হয়েছে

অনলাইন ডেস্ক:

পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত হয়ে‌ছে। দিবসটি উপলক্ষ্যে ৫ আগস্ট মঙ্গলবার পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান জাতীয় পতাকা উত্তোলন করেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এ সময় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয়। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

বাংলা‌দেশ হাইক‌মিশন জানায়, হাইকমিশনার তার বক্তব্যে রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানকে বৈষম্যমুক্ত করে গড়ে তোলার ক্ষেত্রে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে সুসংহত করার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি ।

এ সময় মিশনের কর্মকর্তা ও প্রবাসী বাংলাদেশিরা আলোচনায় অংশ নেন এবং জুলাই পুনর্জাগরণে ছাত্র-জনতার সাহসী ভূমিকার স্মৃতিচারণ করেন।

আলোচনা শেষে গণঅভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতার আত্মার মাগফেরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় মিশনের কর্মকর্তা, কর্মচারী এবং বাংলাদেশি কমিউনিটির সদস্যরা এবং স্থানীয় পাকিস্তানিরা উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন/০৬ আগস্ট ২০২৫/মওম

হাসনাত-সারজিস-জারাসহ ৫ নেতাকে শোক*জ এনসিপির!

বিশেষ প্রতিনিধি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বুধবার (৬ আগস্ট) এই নোটিশ দেওয়া হয়।

৫ আগস্ট ‘জুলাই অভ্যুত্থানের’ প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কর্মসূচি চলাকালীন সময়ে ব্যক্তিগত সফরে তাদের কক্সবাজার যাওয়ার অভিযোগ ওঠে এসেছে। এরপরই দলের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

নোটিশে বলা হয়, সফর সম্পর্কে ‘রাজনৈতিক পর্ষদ’কে আগে কোনো তথ্য বা ব্যাখ্যা দেওয়া হয়নি। অভিযুক্তরা হলেন— তাসনিম জারা, খালেদ সাইফুল্লাহ, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারী।

এ প্রসঙ্গে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট নেতাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করতে বলা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, বিষয়টি দলীয় শৃঙ্খলার পরিপন্থী হিসেবে দেখা হচ্ছে। ব্যাখ্যা সন্তোষজনক না হলে সংগঠনের নীতি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হতে পারে।

আলোকিত প্রতিদিন/এপি

জুলাই ঘোষণাপত্রের অঙ্গীকার,নতুন গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরের শুরু: ফখরুল

মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৬ বছর এই দেশের মানুষ এক ভয়াবহ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে, প্রাণ দিয়েছে, শহীদ হয়েছে, আহত হয়েছে, গুম হয়েছে। ফ্যাসিস্ট হাসিনা সরকার পরিকল্পিতভাবে এ দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে তিনটি নির্বাচনকে প্রহসনে পরিণত করে গণতন্ত্রকে ধ্বংস করেছে।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, অত্যাচার, নির্যাতন, হত্যা, গুম, খুনের মধ্য দিয়ে সেই সংগ্রাম এবং আন্দোলনকে দমন করতে চেয়েছে। বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেপ্তার, সাজা নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছিল।

তিনি বলেন, খালেদা জিয়াকে সাজানো মিথ্যা মামলায় ১০ বছর সাজা দিয়ে ৬ বছর কারাগারে আটক করে রাখা হয়েছিল। তিনি ৫ আগস্ট মুক্তি পেয়েছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ অনেক নেতাকে আজীবন কারাদণ্ড প্রদান করে বিরোধী নেতাদের বিভিন্ন মেয়াদের সাজা দিয়ে কারাগারে প্রেরণ করেছে। কারাগারেই অনেকে মৃত্যুবরণ করেছেন।
বিএনপি মহাসচিব বলেন, মানুষের সংঘবদ্ধ আন্দোলন চূড়ান্ত রূপ নেয় ২০২৪ সালের জুলাই-আগস্টে। ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত আন্দোলনের মধ্যে ৫ আগস্ট পালিয়ে যেতে বাধ্য হয় ফ্যাসিস্ট হাসিনা। এই অভ্যুত্থানের ফলে মানুষের মনে এক নতুন গণতান্ত্রিক বাংলাদেশের আশা আবারও সৃষ্টি হয়।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনূসের নেতৃত্বে সরকার সেই ধ্বংসপ্রাপ্ত রাজনৈতিক কাঠামো এবং অর্থনৈতিক কাঠামোকে নতুন করে গড়ে তোলার লক্ষ্যে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে রাষ্ট্রব্যবস্থা সংস্কারের কাজ শুরু করে। এরই ধারাবাহিকতায় গতকাল ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র ঘোষণা করেন।
তিনি উল্লেখ করেন, বিএনপি এই ঘোষণাপত্রকে স্বাগত জানায়। বিএনপি বিশ্বাস করে, এই ঘোষণাপত্রে রাজনৈতিক দলগুলো যে অঙ্গীকার করেছে তা পালনের মধ্য দিয়ে এক নতুন গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরের কাজ শুরু হবে।
তিনি আশা করেন, এর মাধ্যমে সুযোগ সৃষ্টি হবে একটি সাম্য, মানবিক মূল্যবোধ ও ন্যায়বিচারের ভিত্তিতে সত্যিকারের প্রগতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের। বিএনপি সেসব রাজনৈতিক দল, ছাত্র, কৃষক, শ্রমিকসহ সকল স্তরের জনগণ যারা এই সংগ্রামে অংশ নিয়েছে, শহীদ হয়েছে, আহত হয়েছে, পঙ্গু হয়েছে- তাদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছে।
মির্জা ফখরুল বলেন, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনূসের বৈঠক অনুযায়ী নির্বাচনের সময় ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে নির্ধারণের ঘোষণাকে স্বাগত জানাচ্ছে বিএনপি। বিএনপি মনে করে, এই ঐতিহাসিক ঘোষণায় বাংলাদেশে রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠবে এবং গণতন্ত্রে পথ সুগম হবে।
তিনি জানান, বিএনপি মনে করে, এই নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য করার জন্য সরকার ও নির্বাচন কমিশন সকল ব্যবস্থা গ্রহণ করবে। বিএনপি এই নির্বাচনকে সফল করে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার এবং একটি কার্যকর জাতীয় সংসদ গঠনের জন্য সকল রাজনৈতিক দল ও জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে।
বিএনপি মহাসচিব বলেন, বিগত এক বছরে অনেক প্রতিকূলতা সত্ত্বেও গণতন্ত্রের পথকে সুগম করার উদ্যোগ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ড. ইউনূস, উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং সংশ্লিষ্ট সব সদস্য, যারা এই প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত, তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে এবং প্রত্যাশা করছে, অতিদ্রুত রাষ্ট্র কাঠামোর সংস্কারের বাকি কাজগুলো সম্পন্ন হবে।
আলোকিত প্রতিদিন/০৬ আগস্ট ২০২৫/মওম

‘স্বপ্ন যাবে বাড়ি আমার’ স্ট্যাটাস, ফিরেই প্রবাসীর কাঁধে স্ত্রী-সন্তানে#র লা*শ

আলোকিত ডেস্ক, সুদূর ওমান থেকে প্রায় আড়াই বছর পর দেশে ফিরছেন মো. বাহার উদ্দিন। সেই আনন্দে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন ‘স্বপ্ন যাবে বাড়ি আমার’। অন্যদিকে তাকে বরণ করে নিতেও পরিবারে করা হয় নানা আয়োজন। তাকে বিমানবন্দরে আনতে যান তার স্ত্রী কবিতা, মেয়ে মীম, মা মোরশিদা বেগমসহ স্বজনেরা।

কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ফেরার পথে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় খালে। এতে প্রবাসী বাহারের মা-স্ত্রী-সন্তানসহ ৭ স্বজন প্রাণ হারান। বুধবার (৬ আগস্ট) ভোরে বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের জগদীশপুর এলাকায় চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, প্রবাসী বাহারের স্ত্রী কবিতা (২৪), মেয়ে মীম (২), মা মোরশিদা বেগম (৫৫), নানী ফয়েজ্জুনেছা (৮০), ভাবি লাবনী বেগম (৩০), ভাতিজি রেশমি আক্তার (৮), ভাতিজি লামিয়া আক্তার (৯)।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৫টা ১৫ মিনিটের দিকে হঠাৎ দ্রুত গতিতে মাইক্রোবাসটি খালের পানিতে পড়ে যায়। এরপরই চালক খালের পানি থেকে বের হয়ে পালিয়ে যায়। বাহার উদ্দিনসহ পাঁচজন গ্লাস ভেঙে বের হয়ে আসতে পারলেও বাকি সাতজন গাড়ির ভেতরে আটকা পড়ে। তারা প্রায় দুই ঘণ্টা পানির নিচে ছিল। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে গাড়িটি রেকার দিয়ে উদ্ধার করে। একে একে উদ্ধার করা হয় সাতটি মরদেহ।

এদিকে দুর্ঘটনার আগে ও পরের দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে একটি ছবি প্রবাসী বাহার উদ্দীনের ফেসবুক স্ট্যাটাস দেওয়া। এতে লেখা ছিল ‘স্বপ্ন যাবে বাড়ি আমার।’ দুর্ঘটনার পর তার ফেসবুক ওয়ালের সেই স্ট্যাটাসের কমেন্টস সেকশনে রবিন হাসান নামে একজন একটি ছবি পোস্ট করেছেন। এতে দেখা গেছে, সাদা ব্যাগে মোড়ানো একটি মরদেহ নিয়ে অপল দৃষ্টিতে তাকিয়ে আছেন বাহার উদ্দীন।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কান্নায় ভেঙে পড়েছেন পাড়া প্রতিবেশী ও নিহতের স্বজনরা। বাহার উদ্দিনের আত্মীয় মো. সুমন বলেন, কীভাবে এ শোক সহ্য করব জানি না। পুরো পরিবারটা শেষ। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

এদিকে মর্মান্তিক এই দুর্ঘটনার পর প্রবাসী বাহার উদ্দীনের বাবা আব্দুর রহীম বলেন, ‘ড্রাইভার বারবার ঝিমাচ্ছিল। আমরা কয়েকবারই বলেছি, তুমি গাড়ি দাঁড় করিয়ে প্রয়োজনে ঘুমাও। সে বলে যে, না সমস্যা নেই; যাইতে পারব।’

তিনি বলেন, ‘যাইতে পারব বলার পর রাস্তায় কয়েকবার এমন হয়েছে যে ঘুমাতে ঘুমাতে আবার ঝটকা দিয়ে সজাগ হতো। চৌমুহনী আসার পরও আমরা বলেছি তুমি দরকার হলে কতক্ষণ ঘুমিয়ে নাও। আমাদের এভাবে যাওয়ার প্রয়োজন নেই। কারণ তোমার চোখে ঘুম বেশি। এভাবে বাংলাবাজার আসার পরও আমরা তাকে ঘুমাতে বলি। এরপর হঠাৎ ঘুম থেকে ঝটকা দিয়ে উঠে সে গাড়ি পাশের খালে ফেলে দেয়।’

আব্দুর রহীম বলেন, ‘গাড়িতে আমি, আমার ছেলে, আমার ছেলের বউ তিন জন, আমার শাশুড়ি, আমার স্ত্রী ও তিন নাতনী। এর মধ্যে আমরা ৪ জন বের হতে পেরেছি। বাকি সবাই মারা গেছে।’ চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন ভূঁইয়া বলেন, চালক ঘুমিয়ে পড়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। চালকসহ গাড়িটিতে মোট ১৩ জন ছিল। চালক পালিয়ে গেলেও গাড়িটি জব্দ করা হয়েছে।

আলোকিত প্রতিদিন/এপি

কালীগঞ্জে স্বৈরাচার পতনের বর্ষপূর্তিতে বিএনপির বিজয় শোভাযাত্রা

মতিয়ার রহমানঃ স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের এক বছর পূর্তিকে কেন্দ্র করে ঝিনাইদহের কালীগঞ্জে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা করেছে উপজেলা ও পৌর বিএনপি।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় কালীগঞ্জ শহরের সরকারি ভূষণ স্কুল মাঠ থেকে বিশাল শোভাযাত্রাটি শুরু হয়। এতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও বিএনপি নেতা সাইফুল ইসলাম ফিরোজ। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়।
বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আগত হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে পুরো শহর জনসমুদ্রে পরিণত হয়। বিজয় শোভাযাত্রা শুরুর আগে এক সংক্ষিপ্ত আলোচনাসভাও অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ। তিনি বলেন, “এই দিনে স্বৈরাচারী শাসনের অবসান হয়েছিল। আমরা তারেক রহমানের নির্দেশে এই বিজয়ের দিনটিকে স্মরণ করছি।”
তিনি আরও বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে। এই আসনে ধানের শীষকে বিজয়ী করতে হবে এবং তারেক রহমানকে বিজয় উপহার দিতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থেকে কোনো প্রকার বিতর্কিত কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।”
আলোকিত প্রতিদিন/এপি

২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টা!

বিশেষ প্রতিনিধি, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে, পবিত্র রমজানের আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

আজ মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৮টার পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই ঘোষণা দেন। ভাষণে তিনি বলেন, “অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাব, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন তিনি।

ধর্মীয় সূত্রানুসারে, চাঁদ দেখা সাপেক্ষে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসেবে, জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে।

এ ঘোষণার মাধ্যমে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন গতি সঞ্চার হয়েছে। রাজনৈতিক দলগুলো এখন থেকে নিজেদের প্রস্তুতি শুরু করতে পারবে এবং একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের আশা তৈরি হয়েছে জনমনে এখন থেকে।

প্রধান উপদেষ্টার ভাষণ অনুযায়ী, আগামী নির্বাচন হবে একটি স্বচ্ছ, গ্রহণযোগ্য এবং শান্তিপূর্ণ নির্বাচন যা দেশের গণতান্ত্রিক ধারাকে পুনরুদ্ধারে সহায়ক হবে বলে তিনি জানান।

আলোকিত প্রতিদিন/এপি

শিবালয়ে জুলাই গণঅভ্যুত্থান পালন: শহিদ রফিকের কবর জিয়ারতের মাধ্যেমে শ্রদ্ধা নিবেদন

আঞ্চলিক প্রতিনিধি, মানিকগঞ্জ:

২০২৪ সালের জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে মানিকগঞ্জের শিবালয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’। পাটুরিয়া ঘাট এলাকায় শহীদ হওয়া যুবদল নেতা রুপসা গ্রামের শহীদ রফিকের কবর জিয়ারতের মধ্য দিয়ে এ দিবসের কর্মসূচি শুরু হয়। সকাল ৯টায় শহীদ রফিকের পিতা মো. রহিজ উদ্দিনকে সঙ্গে নিয়ে তাঁর কবর জিয়ারত করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা এবং পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন। পরে তাঁরা শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। অনুষ্ঠানের ধারাবাহিকতায় পাটুরিয়া আরসিএল মোড়ে একটি স্মৃতি ফলক উদ্বোধন ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে একে একে শ্রদ্ধা নিবেদন করেন মানিকগঞ্জ প্রেসক্লাব, বাংলাদেশ সাংবাদিক সমিতি, টিআরইউ, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা। এই দিবসটি পালনকালে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বক্তারা বলেন, জুলাই বিপ্লব ছিল গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার একটি মাইলফলক ও শহীদ রফিকসহ যারা জীবন দিয়েছেন তারা আমাদের প্রেরণার উৎস। এ সময় উপস্থিত ছিলেন, পাওয়ার গ্রিড নির্বাহী প্রকৌশলী গিয়াস মাহমুদ, এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. খোরশেদ আলম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহারিয়ার আলম, শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সত্যেন কান্ত পণ্ডিত ভজন, মানিকগঞ্জ প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সাধারণ সম্পাদক শাহনুর ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, জামায়াতে ইসলামীর থানা আমির হাতেম আলী প্রমুখ।

আলোকিত প্রতিদিন/০৫ আগস্ট ২০২৫/মওম

গণঅভ্যুত্থান দিবসে লক্ষ্মীপুরে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা

এস এম বেলাল: 

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে লক্ষ্মীপুরে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়েছে জেলা প্রশাসন।

৫ আগস্ট মঙ্গলবার সকালে শহরের বাস টার্মিনাল এলাকায় শহীদ সাদ আল আফনানের কবরে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। জেলা প্রশাসনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার, পুলিশ সুপার মোহাম্মদ আকতার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খীসা, সিভিল সার্জন মোহাম্মদ আবু হাসান শাহীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

পরবর্তীতে সদর উপজেলা পরিষদের হলরুমে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের অংশগ্রহণে “জুলাই শহীদ সম্মিলন” অনুষ্ঠিত হয়।

একই সময় শহীদ কাউছার, সাব্বির ও ওসমানের কবরে ফুলেল শ্রদ্ধা জানানো হয় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে। কর্মকর্তারা নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং সহমর্মিতা প্রকাশ করেন।

শহীদ আফনানের মা সন্তান হত্যার বিচার দাবি করে প্রধান আসামী টিপুসহ অন্যদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান। পাশাপাশি রাষ্ট্রীয় সংস্কারের দাবিও জানান তিনি।

জেলা প্রশাসক ও পুলিশ সুপার তাঁদের বক্তব্যে বলেন, “শহীদদের আত্মদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। তাঁদের ত্যাগের মহিমাকে বুকে ধারণ করে সরকার ও প্রশাসন কাজ করে যাচ্ছে। জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের কল্যাণে সবসময় পাশে থাকবে প্রশাসন।”

আলোকিত প্রতিদিন/০৫ আগস্ট ২০২৫/মওম

দিনাজপুরের কাহারোলে জাল সনদে চাকুরী করছেন শিক্ষিকা জয়ন্তী রানী

পিসি দাস: 
দিনাজপুরের কাহারোল উপজেলায় পূর্ব সাদীপুর উচ্চ বিদ্যালয় আইসিটি শিক্ষক জয়ন্তি রানী রায় জাল সনদে করছেন চাকুরী। বছরের পর বছর গ্রহণ করছেন এমপিও ভুক্তির সরকারি অর্থ। বিষয়টি প্রকাশ্যে এলেও প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখন পর্যন্ত নেওয়া হয়নি কোন পদক্ষেপ। কাহারোল উপজেলার পূর্ব সাদীপুর উচ্চ বিদ্যালয়ে জয়ন্তী রানী রায় ২০০২ সালে ১০ অক্টোবর কম্পিউটার সার্টিফিকেট প্রদানের শর্তসাপেক্ষে তৎকালীন ম্যানেজিং কমিটিকে ম্যানেজ করে আইসিটি শিক্ষক হিসেবে যোগদান করেন,এর এক বছর পর ২০০৩ সালে বাংলাদেশ কম্পিউটার এডুকেশন (BCE) বীরগঞ্জ শাখা থেকে প্রশিক্ষণ ছাড়াই একটি সনদপত্র নিয়ে প্রতিষ্ঠানে জমা দেয়ায় ২০০৪ সালে এমপিও অন্তর্ভুক্তি হন। সেই সময় থেকে অদ্যাবধি পর্যন্ত সেই জাল সনদে বীর দর্পে জয়ন্তী রানী রায় আইসিটি শিক্ষক হিসেবে চাকুরী করছেন। বিভিন্ন সংবাদ মাধ্যম ও তথ্য উপাত্তের ভিত্তিতে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর এর অডিটের মাধ্যমে সরকার অনুমোদনহীন চাকুরী ক্ষেত্রে গ্রহণযোগ্য নয় এমন সব প্রতিষ্ঠান থেকে গ্রহণ কৃত কম্পিউটার সার্টিফিকেটের বদৌলতে চাকুরীর সুবাদে অনেক শিক্ষকের চাকুরী এমপিও বাতিল সহ জরিমানা হয়েছে। কিন্তু অজ্ঞাত কারণে এখনো অনেকেই ধরা ছোয়ার বাইরে রয়ে গেছে। এবং চাকুরি করছেন বহাল তবিয়তে। এ প্রসঙ্গে পূর্ব সাদীপুর উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিরঞ্জন রায়ের সাথে কথা হলে তিনি জানান, বারবার অডিট হচ্ছে, তারা তো এ বিষয়ে কেউ কোনদিন কোন কথা বলেনি, আপনারা কেন এ বিষয়ে মাথা ঘামাচ্ছেন। আইসিটি শিক্ষক জয়ন্তী রানীর সঙ্গে কম্পিউটার সনদ প্রাপ্তির বিষয় জানতে চাইলে তিনি জানান, বীরগঞ্জ বাংলাদেশ কম্পিউটার এডুকেশন(BCE) থেকে সার্টিফিকেট গ্রহণ করেছি, সেই সনদে এমপিও ভুক্ত হয়ে দীর্ঘদিন যাবত শিক্ষকতা করে আসছি। জয়ন্তী রানীকে কম্পিউটার সনদ প্রদানকারী প্রতিষ্ঠানের বাংলাদেশ কম্পিউটার এডুকেশন(BCE) বীরগঞ্জ শাখার পরিচালক মোঃ ইউসুফ আলীর সাথে সনদ প্রাপ্তির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের প্রতিষ্ঠান থেকে গ্রহণ কৃত সনদ দিয়ে কোন সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতে পারবে না। এই সার্টিফিকেট শুধুমাত্র প্রশিক্ষণ গ্রহণের সনদপত্র। সরকারি নির্দেশনা না থাকা সত্ত্বেও BCE থেকে গ্রহণ কৃত কম্পিউটার সনদ দিয়ে দীর্ঘদিন যাবত চাকুরী করছেন এবং সরকারি টাকা হাতিয়ে নিচ্ছেন জয়ন্তী রানী রায়। একই শিক্ষানীতির আলোকে কেউ BCE কম্পিউটার সনদে চাকুরী হারাবেন, আবার কেউ একই প্রতিষ্ঠান থেকে গ্রহণ কৃত সনদে চাকুরী করে সরকারি অর্থ তস্রুপ করবেন এই বৈষম্যের নিরসন চায় সচেতন মহল। দিনাজপুর জেলা শিক্ষা অফিসার খন্দকার মোঃ আলাউদ্দিন আল আজাদ এর সাথে মুঠোফোনে এ বিষয়ে কথা হলে তিনি প্রতিবেদককে জানান, এরকম কোন নীতিমালা বা দৃষ্টান্ত থাকলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। রংপুর বিভাগীয় উপ-পরিচালক ভারপ্রাপ্ত (শিক্ষা) মোছাঃ রোকসানা বেগম এর সাথে মুঠোফোনে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি জানান, এনটিআরসি এর মাধ্যমে নিয়োগকৃত শিক্ষকদের সনদসহ যাবতীয় তথ্য জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে ফরওয়ার্ডিং করে এনটিআরসি সহ সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে। এরপরেও কোন ব্যবস্থা না নিলে চাকুরী থেকে অব্যাহতি দেওয়ার ক্ষমতা তো আমার নেই। সংবাদ প্রকাশের পর সেই পত্রিকার সহ আমার বরাবর পাঠালে আমি বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
আলোকিত প্রতিদিন/০৫ আগস্ট ২০২৫/মওম

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু অস্ত্র চুক্তি থেকে সরে গেল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাশিয়ার কাছাকাছি পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েনের প্রতিক্রিয়ায় দেশটির সঙ্গে স্বাক্ষরিত ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস (আইএনএফ) চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়েছে রাশিয়া। ১৯৮৭ সালে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে।

সোমবার এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “সোভিয়েত আমলে যে পরিস্থিতির কারণে রাশিয়া আইএনএফ চুক্তি স্বাক্ষরে বাধ্য হয়েছিল, অবস্থা আর তেমন নেই। ন্যাটো জোটভুক্ত দেশগুলো রাশিয়ার ভৌগলিক নিরাপত্তা ও অখণ্ডতার জন্য হুমকি হয়ে উঠেছে। এই কারণে রাশিয়া আইএনএফ চুক্তি থেকে নিজেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।”

পরে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমানে দেশটির সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা রাশিয়ান সিকিউরিটি কাউন্সিলের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভও সামাজিক যোগাযোগ মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির সত্যতা স্বীকার করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় মেদভেদেভ বলেছেন, “রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় পরমাণু অস্ত্র মোতায়েন সংক্রান্ত চুক্তি থেকে সরে আসা নিয়ে যে বিবৃতি দিয়েছে, তা সঠিক। ন্যাটো জোটভুক্ত দেশগুলোর রাশিয়াবিরোধী নীতির কারণে এই পদক্ষেপ গ্রহণে বাধ্য হয়েছে মস্কো।”

১৯৮৭ সালে সাবেক সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত আইএনএফ চুক্তির মূল শর্ত ছিল— সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র  কখনও পরস্পরের দিকে তাক করে পরমাণু অস্ত্র মোতায়েন করবে না।

কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি এই শর্ত ভেঙেছেন। গত ১ আগস্ট নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প জানান, তিনি রাশিয়ার কাছাকাছি ‘উপযুক্ত স্থানে’ দু’টি পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন।

এ পদক্ষেপ নেওয়ার জন্য মেদভেদেভকে দায়ী করে ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প বলেন, “রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমানে রাশিয়ান ফেডারেশনের নিরাপত্তা কাউন্সিলের উপ প্রধান দিমিত্রি মেদভেদেভের সাম্প্রতিক উচ্চমাত্রার উসকানিমূলক বিবৃতির প্রতিক্রিয়া হিসেবে আমি উপযুক্ত জায়গায় দু’টি পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছি।”

মেদভেদেভকে উদ্দেশ্য করে পোস্টে ট্রাম্প আরও বলেছিলেন, “আমি তাকে বলতে চাই যে নির্বুদ্ধিতাপূর্ণ এবং উসকানিমূলক বক্তব্য-বিবৃতির ফলাফল তার ধারণার চেয়েও বেশি বিপদজনক হতে পারে। কারণ শব্দ খুবই গুরুত্বপূর্ণ এবং এই শব্দ প্রায়েই আমাদের অনাকাঙিক্ষত পরিস্থিতির দিকে চালিত করতে পারে। আমি আশা করছি যে আমাদের মধ্যে এমন কিছু ঘটবে না।”

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য সম্প্রতি রাশিয়াকে ১০ থেকে ১২ দিনের আল্টিমেটাম দেন ট্রাম্প, যার কঠোর সমালোচনা করেন মেদভেদেভ। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বার্তায় মেদভেদেভ বলেছিলেন, “যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে আল্টিমেটাম-আল্টিমেটাম খেলা খেলতে চাইছেন। মার্কিন প্রেসিডেন্টের এসব নাটুকেপনাকে পাত্তা দেওয়ার সময় রাশিয়ার নেই। সেই সঙ্গে আমরা পরিষ্কারভাবে বলতে চাই— প্রতিটি নতুন আল্টিমেটামের অর্থ হলো (রাশিয়া-যুক্তরাষ্ট্র)সম্ভাব্য যুদ্ধর দিকে এক কদম করে অগ্রসর হওয়া।”

মেদভেদেভের এই সমালোচনার পর রাশিয়ার কাছাকাছি পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েনের নির্দেশ দেন ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সেই নির্দেশ দেওয়ার দুই দিনের মধ্যে আইএনএফ চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিলো রাশিয়া।

সূত্র : এনডিটিভি ওয়ার্ল্ড

আলোকিত প্রতিদিন/০৫ আগস্ট ২০২৫/মওম