আজ রবিবার, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৮ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 131

সাগরপথে মিয়ানমারে পাচারকালে ১,৬০০ বস্তা সিমেন্টসহ ১৮ জন আট*ক

হেলাল উদ্দিন, টেকনাফ: সাগরপথে মিয়ানমারে পাচারের সময় ১ হাজার ৬০০ বস্তা সিমেন্ট ও দুইটি ফিশিং বোটসহ মোট ১৮ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাত ১টায় “অপারেশন সমুদ্র প্রহরা”-য় নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ কামরুজ্জামান সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় একটি সন্দেহভাজন ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৫ লাখ টাকা মূল্যের ১,০০০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। এ ঘটনায় পাচার কাজে ব্যবহৃত বোটসহ ১০ জনকে আটক করা হয়। অপরদিকে, একই দিন রাত ৩টায় “অপারেশন কোরাল দ্বীপ”-এ নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ অপূর্ব বাংলা ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় আরেকটি বিশেষ অভিযান চালায়। এসময় একটি ফিশিং বোটে তল্লাশি করে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৬০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয় এবং পাচার কাজে জড়িত আরও ৮ জনকে আটক করা হয়। জব্দকৃত সিমেন্ট, ফিশিং বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, পাচার ও চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আলোকিত প্রতিদিন/এপি

নীলফামারীতে নবনির্বাচিত এমপি আল ফারুককে এনসিপির সংবর্ধ*না ও ইফতার মাহফিল

সোহেল রানা-বিশেষ প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নীলফামারী জেলা শাখার আয়োজনে নীলফামারী-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট আল ফারুক আব্দুল লতিফ-কে সংবর্ধনা ও ইফতার মাহফিল হয়।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ) বিকাল ৫টায় শহরের স্টেশন রোডের ডালপট্টিতে আয়োজিত অনুষ্ঠানে জেলা এনসিপির আহ্বায়ক আব্দুল মজিদের সভাপতিত্বে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।  প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এডভোকেট আল ফারুক আব্দুল লতিফ নীলফামারী-২ আসনের সার্বিক উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ এবং ও স্বাস্থ্যখাতের অগ্রগতিতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে তিনি সবসময় এলাকার মানুষের পাশে থাকবেন এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী শহর আমীর আনোয়ারুল ইসলাম, শহর নায়েবে আমীর আনোয়ারুল হক শাহ, শহর সেক্রেটারি এডভোকেট আনিছুর রহমান আজাদ, শহর সহ-সেক্রেটারি এডভোকেট মামুনুর রশীদ পাটোয়ারী ও হাফিজুর রহমান, ব্যবসায়ী সমিতির নেতা সুলতান মাহমুদ, এনসিপি নীলফামারী জেলার যুগ্ম আহ্বায়ক মো. সামসুল হক শাহ ও মোহাইমেনুর রহমান সানা, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক সিজান, পৌর কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ,  জেলা ছাত্রশক্তির সদস্য সচিব এস এম ইফতেখারুল হক আবির উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/এপি

নতুন আইজিপিকে র‍্যাংক ব্যা#জ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী!

বিশেষ প্রতিনিধি: পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরকে আনুষ্ঠানিকভাবে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ও স্বরাষ্ট্র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। এর আগে গত মঙ্গলবার আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান অতিরিক্ত আইজিপি মো. আলী হোসেন ফকিরকে আইজিপি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা।

মো. আলী হোসেন ফকির ১৯৯৫ সালের ১৫ নভেম্বর ১৫ম বিসিএস (পুলিশ) ব্যাচে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন তিনি। এর আগে তিনি নেত্রকোনা, ফেনী ও মাগুরা জেলার পুলিশ সুপার ছিলেন। তিনি আরআরএফ সিলেটের কমান্ড্যান্ট এবং ৩ এপিবিএন খুলনা, ৫ এপিবিএন ঢাকা, ৭ এপিবিএন সিলেটের অধিনায়ক ছিলেন তিনি। ডিআইজি হিসেবে তিনি পুলিশ হেডকোয়ার্টার্স‌‌‌ এবং এসপিবিএন-এ কর্মরত ছিলেন সে।

এছাড়া, তিনি কসোভো ও আইভরি কোস্ট জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে বাংলাদেশ পুলিশের প্রতিনিধিত্ব করেছেন এবং সরকারি দায়িত্ব পালন এবং প্রশিক্ষণে যুক্তরাষ্ট্র ও চীনসহ বিশ্বের বিভিন্ন দেশ সফর করেছেন তিনি। বর্তমানে তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি। এছাড়া, তিনি ১৫তম বিসিএস ফোরামের সাধারণ সম্পাদক, ১৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের আহ্বায়ক এবং অফিসার্স ক্লাব ঢাকা ও খুলনা ক্লাবের সদস্যসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত রয়েছেন। মো. আলী হোসেন ফকির ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে বিকম (অনার্স) ও এমকম এবং এমবিএ ডিগ্রি অর্জন করেন তিনি।

আলোকিত প্রতিদিন/এপি

প্রধানমন্ত্রীকে সপরিবারে ইফতারের দাওয়া*ত দিলো জামায়াত!

বিশেষ প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে ইফতারের দাওয়াত দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হবে এই ইফতার আয়োজন। আজ বুধবার সকালে দাওয়াতপত্র নিয়ে জামায়াতের প্রতিনিধিদল সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান মুঠোফোনে বিরোধীদলীয় নেতা জামায়াত আমিরের শারীরিক অবস্থার খোঁজ নেন। জামায়াতের প্রতিনিধিদলে ছিলেন-দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মওলানা আব্দুল হালিম। পরে মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের তিনি জানান, আন্তরিকতার সঙ্গে প্রধানমন্ত্রী দাওয়াত গ্রহণ করেছেন এবং ইফতার মাহফিলে থাকার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এ সময় গণতান্ত্রিক ধারা সমন্বিত রাখতে বিরোধী দল হিসেবে জামায়াত যথাযথ ভূমিকা রাখতে চায় বলেও জানান দলের সেক্রেটারি জেনারেল।

আলোকিত প্রতিদিন/এপি

 

সাভার উপজেলায় মশার কামড়ে অতিষ্ঠ জনজীবন, নিধনে নেই কোন পদক্ষেপ 

শহিদুল্লাহ সরকার: সাভার উপজেলায় মশার উপদ্রবে অতিষ্ঠ জনজীবন। দিনের বেলায়ও অফিস কিংবা বাসাবাড়িতে মশার কয়েল জ্বালিয়ে রাখতে হচ্ছে। আর সন্ধ্যা হলেই মশার যন্ত্রণায় নাজেহাল এলাকাবাসী। কিন্তু মশা নিধনে প্রতি বছর বাজেট থাকলেও উপজেলা প্রশাসনের এ ব্যাপারে তেমন কোনো উদ্যোগ গ্রহণ করছে না। এলাকার একাধিক বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে মশার উপদ্রব ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে মানুষের দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটছে। কয়েল, স্প্রে বা মশারি টানিয়েও মশার উৎপাত থেকে রেহাই পাওয়া যাচ্ছে না। বিশেষ করে সন্ধ্যার পর মশারির বাইরে থাকার উপায় নেই। এতে করে কেউই স্বাভাবিকভাবে কাজ করতে পারছেন না। সাভার উপজেলা শিল্পাঞ্চল হওয়ায় কলকারখানার দূষিত বর্জ্য, বিভিন্ন স্থানে জমে থাকা নোংরা পানি এবং যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলায় গোটা এলাকা মশার প্রজনন ক্ষেত্রে পরিণত হয়েছে।  উপজেলা প্রশাসনের মশা নিধনের বাজেট থাকা সত্যেও ফগার মেসিন দিয়ে স্পে না করায় মশার বিস্তার আরো বেড়েই চলছে।  আর এতে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে সবাই। বিশেষ করে বড় ঝুঁকিতে শিশুরা। তাছাড়া মশার উৎপাতে শিক্ষার্থীদের লেখাপড়ায়ও চরম ব্যাঘাত ঘটছে। শিক্ষার্থীদের অভিভাবকরা উদ্বেগ প্রকাশ করে জানান, সারা দিন মশার উপদ্রব থাকলেও সন্ধ্যার পর পরই উৎপাত আরো ব্যাপকভাবে বৃদ্ধি পায়। ফলে সন্ধ্যায় মশার কয়েল জ্বালিয়ে বা স্প্রে করে শিক্ষার্থীদের পড়তে বসতে হচ্ছে। এমনকি মশার উৎপাত  নাজেহাল হয়ে মশারির ভেতর বসে তাদের লেখাপড়া করতে হচ্ছে। অনেকেই মশার কামড়ে অসুস্থ হয়ে পড়ছে। ময়লা-আবর্জনার প্রতিনিয়ত মশার বংশ বৃদ্ধি পাচ্ছে। দ্রুত মশার বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
আলোকিত প্রতিদিন/এপি

১০-১২ হাজার টাকায় রাঙ্গামাটি থেকে মিজোরামে পা*চার হচ্ছে!

বিশেষ প্রতিনিধি: রাঙামাটির লংগদু উপজেলার বিভিন্ন এলাকা থেকে বেওয়ারিশ কুকুর শিকার করে ভারতের মিজোরামে পাচারের অভিযোগ উঠেছে। আকারভেদে প্রতিটি কুকুর ১০ থেকে ১২ হাজার টাকায় বিক্রি করা হচ্ছে বলে জানা গেছে। বিষয়টি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

জানা যায়, লংগদু উপজেলার বিভিন্ন স্থান থেকে বিশেষভাবে তৈরি বাঁশের ফাঁদ ব্যবহার করে কুকুর ধরা হচ্ছে। পরে নৌকাযোগে কাপ্তাই হ্রদ পাড়ি দিয়ে সেগুলো বরকল উপজেলায় নেওয়া হয়। সেখান থেকে সীমান্তবর্তী এলাকা হয়ে ভারতের মিজোরামে পাচার করা হচ্ছে বলে স্থানীয় সূত্রের দাবি। মিজোরামের জনপ্রিয় বসন্ত উৎসব ‘চাপচার কুট’ সাধারণত মার্চ মাসে অনুষ্ঠিত হয়। কৃষিভিত্তিক এ উৎসবকে কেন্দ্র করে কিছু এলাকায় কুকুরের মাংসের চাহিদা বাড়ে বলে সংশ্লিষ্টরা জানান। অভিযোগ রয়েছে, আসন্ন উৎসবকে সামনে রেখে সম্প্রতি কুকুর শিকার ও পাচারের তৎপরতা বেড়েছে।

অন্যদিকে ভারতে, বিশেষ করে মিজোরাম রাজ্যে কুকুর জবাই ও বিক্রি নিষিদ্ধ। ২০২০ সালের মার্চে মিজোরাম বিধানসভায় ‘মিজোরাম অ্যানিম্যাল স্লটার (সংশোধন) বিল, ২০২০’ পাস হয়, যার মাধ্যমে কুকুরকে জবাই বা ভোজ্য প্রাণীর তালিকা থেকে বাদ দেওয়া হয়। কয়েকজন শিকারি দাবি করেন, তারা বরকল উপজেলা থেকে এসেছেন এবং মাংস খাওয়ার উদ্দেশ্যেই কুকুর ধরেছেন।

রাঙামাটি জেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. দেবরাজ চাকমা সংবাদ মাধ্যমকে বলেন, বসন্ত উৎসবকে কেন্দ্র করে মিজোরামের কিছু এলাকায় কুকুরের মাংস খাওয়ার প্রচলন রয়েছে। উৎসবকে সামনে রেখে কুকুর শিকার করা হতে পারে।

রাঙামাটি জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মঈনুল ইসলাম চৌধুরী বলেন, প্রাণী কল্যাণ আইন ২০১৯-এর ৭ ধারা অনুযায়ী মালিকবিহীন কুকুর হত্যা বা অপসারণ আইনত দণ্ডনীয়। তিনি জানান, কুকুর জলাতঙ্কসহ বিভিন্ন রোগ বহন করতে পারে। বেওয়ারিশ কুকুরের মাংস খাওয়া জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

তিনি আরও বলেন, কোনো এলাকায় কুকুরকে ভ্যাকসিন দেওয়া হলে সেখান থেকে কুকুর সরিয়ে নেওয়া হলে একটি শূন্যতা তৈরি হয়, ফলে টিকাবিহীন কুকুর এসে জায়গা দখল করে। এ কারণে নির্বিচারে কুকুর অপসারণ না করতে আইন করা হয়েছে।

আলোকিত প্রতিদিন/এপি

নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির

আলোকিত ডেস্ক:

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান মো. আলী হোসেন ফকিরকে নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। মো. আলী হোসেন ফকির বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের সদস্য। তার নিজ জেলা বাগেরহাট।

রাজনৈতিক কারণে আওয়ামী লীগ শাসনামলে প্রথমবার চাকরিচ্যুত হন আলী হোসেন ফকির। পরের বার তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে আইনি প্রক্রিয়ায় এসপি পদমর্যাদায় চাকরি ফিরে পান তিনি।

সুপার নিউমারিতে ডিআইজি হিসেবে পদোন্নতি পান। গত বছরের ১১ আগস্ট অতিরিক্ত আইজিপি (দ্বিতীয় গ্রেড) পদে পদোন্নতি পেয়েছিলেন তিনি।

আলোকিত প্রতিদিন/২৪ ফেব্রুয়ারি ২০২৬/মওম

নবীনগরের চরলাপাং বালু মহল সংসদ সদস্যে পরিদর্শন

মোঃ আনোয়ার হোসেন:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ২৪  মেঘনায় বালু মহালের সন্ত্রাসীদের হামলায় ক্ষতিগ্রস্ত চরলাপাং এলাকা পরিদর্শনে যান নবীনগরের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান। তিনি আহতদের খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন।
উল্লেখ্য গত রবিবার (২২/২/২৬) মেঘনা নদীর পাড় রক্ষায় গ্রামবাসী অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করলে সশস্ত্র দুর্বৃত্তরা অতর্কিত ভাবে গ্রামবাসীর ওপর ঝাঁপিয়ে পড়ে এবং নির্বিচারে গুলিবর্ষণ করে। এই হামলায় নারীসহ অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে সাতজন গুলিবিদ্ধ হয়েছে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
​পরিদর্শনকালে এমপি মহোদয়-বালু মহলের কার্যক্রম, ইজারার প্রক্রিয়া, রাজস্ব আদায় এবং পরিবেশগত প্রভাব সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করে সরকারি নীতিমালা মেনে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেন।
এ সময় তিনি অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধ রাখা, নদীর পরিবেশ রক্ষা এবং সরকারি রাজস্ব সঠিক ভাবে আদায় নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।”চরলাপাং গ্রামবাসীর ওপর এই বর্বরোচিত হামলা কোন ভাবেই মেনে নেওয়া যায় না। অবৈধ বালু উত্তোলন বন্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করছি। আমি ইতিমধ্যে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক (ডিসি) মহোদয়ের সাথে কথা বলেছি।”
​তিনি চরলাপাং গ্রামবাসীকে আশ্বাস দিয়ে বলেন- দ্রুততম সময়ের মধ্যে এই অবৈধ বালু মহল বন্ধ করা হবে এবং হামলার সাথে জড়িত চক্রটিকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

আলোকিত প্রতিদিন/২৪ ফেব্রুয়ারি ২০২৬/মওম

দুর্নীতি ও মাদকের বিষয়ে জিরো টলারেন্সে থাকবো, আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব

আলোকিত প্রতিদিন/এপি

টাঙ্গাইলে ঘোড়া জবাই করে গরুর মাংস হিসেবে বিক্রির অভিযোগে ৪ জন গ্রে*প্তার

সাইফুল ইসলাম সবুজ:

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় ঘোড়া জবাইয়ের পর গরুর মাংস হিসেবে ভাগ করে বিক্রির প্রস্তুতির সময় স্থানীয়রা চার জনকে হাতে নাতে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে। এ ঘটনায় স্থানীয় পর্যায়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী জানায়, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) পূর্বরাত প্রায় দেড়টা থেকে পৌনে তিনটার মধ্যে গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের চরের ভিটা গ্রামের বাসিন্দা আমজাদ আলীর ছেলে হাফিজুর রহমানের বাড়িতে ১২টি ঘোড়া জবাইয়ের উদ্দেশ্যে একত্র করা হয়। এরমধ্যে ৮টি ঘোড়া জবাই করে গরুর মাংস হিসেবে ভাগ করে বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে মাংস প্রস্তুত ও প্যাকেটজাত করার সময় হাতে-নাতে চারজনকে আটক করে।
আটক ব্যক্তিরা হচ্ছেন- ঢাকার আশুলিয়া থানার জামগড়া এলাকার হাসান হাওলাদারের ছেলে হৃদয় (২৩), একই এলাকার তৈয়বপুর গ্রামের মৃত ওয়াজেদ আলী ছেলে সুমন (২০), ধনিয়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে ফরহাদ (৩০), লালমনিরহাট জেলার আদিতমারী থানার মহিষখোঁচা এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে আমিনুল ইসলাম (২৪)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এলাকাবাসী তাদের আটক করে মারধর করে। পরে গোপালপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজনকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে গোপালপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে আলোকিত প্রতিদিনকে বলেন, গরুর মাংস হিসেবে বিক্রির উদ্দেশ্যে ৮টি ঘোড়া জবাই করার সময় স্থানীয় জনতা চারজনকে আটক করে। পরে পুলিশ খবর পেয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আলোকিত প্রতিদিন/২৪ ফেব্রুয়ারি ২০২৬/মওম