আজ শনিবার, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৭ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 108

গাজীপুরে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকাসহ মাদক কারবারি আট*ক!

কামাল হোসেন, গাজীপুর সদর প্রতিনিধি: গাজীপুর সদর উপজেলার নয়নপুর এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকাসহ এক শীর্ষ মাদক কারবারিকে আটক করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযানে তাকে আটক করা হয়। পরে তাকে জয়দেবপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটক ব্যক্তির নাম আল-আমিন হোসেন, তিনি শ্রীপুর উপজেলার বনকুরিয়া পুকুরপাড় গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।

যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, রাজেন্দ্রপুর সেনানিবাসের পাশের নয়নপুর এলাকায় আল-আমিনের অবস্থানের তথ্য পেয়ে রাতেই অভিযান চালানো হয়। এসময় তার কাছ থেকে ৩ হাজার ৭৫৫ পিস ইয়াবা ও নগদ ৫ লাখ ১১ হাজার ৪৬০ টাকা উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, এসব মাদক অন্যান্য জেলায় সরবরাহের প্রস্তুতি নেওয়া হচ্ছিল।

এ বিষয়ে জয়দেবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার কর বলেন, আটক আল-আমিনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কোর্ট হাজতে পাঠানো হয়েছে। তার সাথে কারা জড়িত—সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। এবং মাদকচক্রের অন্যান্য সদস্যদেরও শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

আলোকিত প্রতিদিন/এপি

৪০ বছর ধরে ইরানের যে দ্বীপ দখলের স্বপ্ন দেখছেন ডোনাল্ড ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপ দখলের যে পরিকল্পনা নিয়ে বর্তমানে আলোচনা করছেন, তার শিকড় মূলত চার দশক গভীরে প্রোথিত। সাম্প্রতিক এক প্রতিবেদনে জানা গেছে, ১৯৮৮ সালে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প প্রথমবার এই দ্বীপটি কবজা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। সেই সময়ে তিনি অত্যন্ত কড়া ভাষায় বলেছিলেন, ইরান দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রকে মানসিকভাবে বিপর্যস্ত করছে এবং বিশ্বমঞ্চে আমেরিকাকে বোকা বানাচ্ছে। তৎকালীন প্রেক্ষাপটে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, মার্কিন কোনো জাহাজ বা সেনার ওপর একটি গুলি চললেই তিনি খার্গ দ্বীপ দখল করে ইরানকে উচিত শিক্ষা দেবেন।

বর্তমান ভূ-রাজনীতিতে ট্রাম্পের সেই পুরনো অবস্থান নতুন করে আলোচনায় আসার মূল কারণ হলো, গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে এই দ্বীপটি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে বলে সংবাদমাধ্যম এক্সিওস দাবি করেছে। বর্তমানে ইরান তাদের মোট অপরিশোধিত তেলের প্রায় ৯০ শতাংশই এই দ্বীপের মাধ্যমে রপ্তানি করে থাকে। তাই এই কেন্দ্রটির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা মানে ইরানকে অর্থনৈতিকভাবে পুরোপুরি পঙ্গু করে দেওয়া। ঐতিহাসিক তথ্য বলছে, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লব এবং তেহরানে মার্কিন দূতাবাসে জিম্মি সংকটের পর থেকেই ইরানের প্রতি ট্রাম্পের এই কঠোর মনোভাব গড়ে ওঠে। ১৯৮০-র দশকে ইরান-ইরাক যুদ্ধের সময়ও তিনি বারবার বলেছিলেন, ইরাকের সঙ্গে পেরে না ওঠা ইরান কীভাবে যুক্তরাষ্ট্রকে চোখ রাঙায়।

বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক তৎপরতার ফলে বিশ্বজুড়ে জ্বালানি সংকট ১৯৭০-এর দশকের আরব তেল নিষেধাজ্ঞার পর চরম পর্যায়ে পৌঁছেছে। হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস সরবরাহ হলেও বর্তমানে এই পথটি চরম ঝুঁকির মুখে রয়েছে। যদিও ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, হামলার এক সপ্তাহ পরেও ইরান কোনোমতে খার্গ দ্বীপ থেকে তেল লোড করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল, তবে বর্তমানে এই স্থাপনাটি কতটা কার্যকর আছে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। ট্রাম্প প্রশাসনের দীর্ঘদিনের দাবি, আশির দশকের এই সব বক্তব্যই প্রমাণ করে যে ডোনাল্ড ট্রাম্প তার পররাষ্ট্রনীতির অবস্থানে কতটা অনড় এখনো আছেন তিনি।

আলোকিত প্রতিদিন/এপি

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানে হা*মলা চালাতে পারে ইরান: আইআরজিসি

আন্তর্জাতিক ডেস্ক:

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে সম্ভাব্য নতুন লক্ষ্যবস্তুর একটি তালিকা প্রকাশ করেছে ইরানের সামরিক বাহিনীর বিশেষ শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। তালিকায় মধ্যপ্রাচ্যে কার্যক্রম চালানো বড় বড় মার্কিন প্রযুক্তি কোম্পানির অফিস এব্ং স্থাপনাগুলোও রয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি  ১১ মার্চ বুধবার ইরানের নতুন লক্ষ্যবস্তু শিরোনামে এই তালিকা প্রকাশ করে। এতে মধ্যপ্রাচ্যে থাকা বিভিন্ন আঞ্চলিক অফিস, ক্লাউড সার্ভিস, ডাটা সেন্টার এবং ডেভেলপমেন্ট সেন্টারকে সম্ভাব্য লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

তালিকায় যেসব কোম্পানির নাম এসেছে তাদের মধ্যে রয়েছে গুগল, অ্যামাজন, মাইক্রোসফট, এনভিডিয়া, আইবিএম, ওরাকল এবং পালান্তির টেকনোলজিস। এসব কোম্পানির ইসরাইলসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে, বিশেষ করে দুবাই ও আবু ধাবিতে থাকা অফিস বা প্রযুক্তি অবকাঠামোর কথা উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আঞ্চলিক যুদ্ধ ধীরে ধীরে অবকাঠামোগত যুদ্ধে রূপ নিচ্ছে, ফলে ইরানের বৈধ লক্ষ্যবস্তুর পরিধিও বিস্তৃত হচ্ছে। এ বিষয়ে মন্তব্য জানতে সংবাদমাধ্যম সিএনএন সংশ্লিষ্ট প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগ করেছে।

এর আগে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দুবাইসহ অঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত অ্যামাজনের ডেটা সেন্টারগুলোর বিরুদ্ধে অভিযান চালিয়েছে বলে জানানো হয়। রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে বাহরাইনে একটি অ্যামাজন ডেটা সেন্টারে ড্রোন হামলাও চালায় ইরান।

এছাড়া সংযুক্ত আরব আমিরাতেও অ্যামাজনের দুটি স্থাপনায় ইরানি ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইরান দাবি করেছে, যুদ্ধ শুরুর পর গত ১১ দিনে যুক্তরাষ্ট্র ও ইসরাইল প্রায় ১০ হাজার বেসামরিক স্থাপনায় বোমা হামলা চালিয়েছে। এখন পর্যন্ত ১ হাজার ৩০০ জনের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

আলোকিত প্রতিদিন / ১১মার্চ ২০২৬ /মওম

পাকিস্তানের বিপক্ষে ৮ উইকেটের বড় জয় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক:
ওয়ানডে ইতিহাসে পাকিস্তানকে সর্বনিম্ন রানে অলআউট করল বাংলাদেশ। শুধু তাই নয় অলআউট করার পর ব্যাটিংয়েও তাণ্ডব চালালেন টাইগার ব্যাটাররা। বিশেষ করে তানজিদ তামিমের সামনে বল ফেলার জায়গা খুঁজে পাননি শাহিন আফ্রিদিরা । তার অপরাজিত ফিফটিতে ৮ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ।

টস হেরে আগে ব্যাট করতে নেমে ৩০.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৪ রান করে পাকিস্তান। যা বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে পাকিস্তানের সর্বনিম্ন রান। দলের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেছেন ফাহিম আশরাফ। বাংলাদেশের হয়ে ২৪ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়েছেন নাহিদ। জবাবে ১৫.১ ওভারে দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা।

শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করা তামিমের কল্যাণে পাওয়া প্লেতেই ৮১ রান তোলে। তামিম ফিফটি করেছেন মাত্র ৩২ বলে। শেষ পর্যন্ত ৪২ বলে ৬৭ রানে অপরাজিত ছিলেন তিনি। এ ছাড়া ৩৩ বলে ২৭ রান করেছেন নাজমুল হোসেন শান্ত।

এর আগে বল হাতেও দাপট দেখায় বাংলাদেশ। নতুন বলে মিতব্যয়ী বোলিং করেছেন তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান। তবে উইকেট এনে দিতে পারেননি এই দুই অভিজ্ঞ পেসারের কেউই। ফলে ইনিংসের সপ্তম ওভারেই স্পিন আক্রমণে যায় বাংলাদেশ। অধিনায়ক মেহেদি হাসান মিরাজ নিজে বোলিংয়ে আসেন। কিন্তু তাতেও উইকেটের দেখা মেলেনি।
নিজের পরের চার ওভারের সবকটিতেই উইকেট পেয়েছেন নাহিদ। যথাক্রমে শ্যামল হোসাইন, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আগাকে সাজঘরে ফেরান এই ডানহাতি পেসার। পাকিস্তানের টপ অর্ডার ভেঙে ফাইফার পূরণ করেন তিনি। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফাইফার।

পাওয়ার প্লের শেষ ওভারে তাসকিনকে সরিয়ে নাহিদের হাতে বল দেন মিরাজ। আক্রমণে এসেই দলকে ব্রেকথ্রু এনে দেন এই তরুণ পেসার। ওভারের শেষ বলে তাকে কাট করতে গিয়ে পয়েন্টে আফিফ হোসেনের হাতে ধরা পড়েন সাহিবজাদা ফারহান। ২৭ রান করে এই ওপেনার ফিরলে ভাঙে ৪১ রানের উদ্বোধনী জুটি।

১৯তম ওভারে নাহিদের সঙ্গে উইকেট পার্টিতে যোগ দেন মিরাজও। ওভারের শেষ বলে আব্দুল সামাদকে লিটনের গ্লাভস বন্দি করে ফেরান তিনি। হোসাইন তালাতকেও ফিরিয়েছেন মিরাজ। ২৩তম ওভারের প্রথম বলে এই ব্যাটারকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন বাংলাদেশ অধিনায়ক।

দ্বিতীয় স্পেলে ফিরে উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ। ২৪তম ওভারের পঞ্চম বলে প্রথম স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ধরা পড়েন মোহাম্মদ ওয়াসিম।

৮২ রানে নবম উইকেট হারানোর পর পরই অলআউটের শঙ্কায় পড়ে পাকিস্তান। আবরার আহমেদকে সঙ্গে নিয়ে শেষ উইকেটে ৩২ রানের জুটি গড়েন ফাহিম আশরাফ। সবশেষে একশ পেরিয়ে অলআউট হয় পাকিস্তান।

আলোকিত প্রতিদিন/ এম আর এম

ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র শবে কদর এবং ঈদুল ফিতর উপলক্ষ্যে আগামী ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিন বন্ধ থাকবে দেশের উভয় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। ডিএসই এবং সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

পবিত্র ঈদুল ফিতরের পূর্বনির্ধারিত ছুটির মধ্যবর্তী ১৮ মার্চ (বুধবার) নির্বাহী আদেশে এক দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়। এর ফলে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত ডিএসই এবং সিএসইতে কোনো লেনদেন বা দাপ্তরিক কার্যক্রম থাকবে না।

স্টক এক্সচেঞ্জ দুটি জানিয়েছে, পবিত্র রমজান মাসে এবং ঈদের ছুটি শেষে অফিসের সময়সূচি পূনরায় আগের নিয়মে ফিরে যাবে। স্বাভাবিক সময়সূচি অনুযায়ী ডিএসই এবং সিএসইর অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। আর লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত। এরপর দুপুর ২টা ২০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত পোস্ট ক্লোজিং লেনদেন সেশন সম্পন্ন হবে।

ঈদ পরবর্তী সময়ে ২৪ মার্চ থেকে উভয় শেয়ারবাজারে পুনরায় নিয়মিত লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম শুরু হবে।

আলোকিত প্রতিদিন/ এম আর এম

থালাপতি বিজয় ও তৃষা কৃষ্ণানের প্রেম নিয়ে বাড়ছে বিতর্ক

বিনোদন ডেস্ক:

মহাতারকা থালাপতি বিজয় ও আবেদনময়ী অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন কিছু নয়। গুঞ্জন কেবল রূপালি পর্দায় সীমাবদ্ধ নেই তা গড়িয়েছে আদালত থেকে রাজনীতির ময়দান পর্যন্ত।

বিবাহ-বহির্ভূত সম্পর্ক নিয়ে এই তারকা জুটিকে নিয়ে বাড়ছে বিতর্ক। যার জেরে ভাঙনের মুখে বিজয়ের সাজানো সংসার। বিজয়ের এই সম্পর্কের কারণেই অতিষ্ঠ হয়ে তার স্ত্রী ইতোমধ্যেই বিবাহ-বিচ্ছেদের আবেদন করেছেন। সম্প্রতি তৃষাকে নিয়ে প্রকাশ্যে একটি বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বিজয়।

জনসম্মুখে তাদের এই ঘনিষ্ঠতা যেন আগুনি ঘৃতাহুতি দিয়েছে। সমালোচকরা বলছেন, জনসমক্ষে তৃষার সঙ্গে উপস্থিতিই বলে দিচ্ছে তাদের সম্পর্কের গভীরতা কতখানি। তামিলনাড়ুর আসন্ন বিধানসভা নির্বাচনে নিজের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেটরি কাজ়াগম’ (টিভিকে) থেকে প্রার্থী হতে চলেছেন বিজয়।

তবে নির্বাচনের আগেই দলের ভেতরেই তাকে নিয়ে উঠছে নেতিবাচক প্রশ্ন। বিজেপি ছেড়ে বিজয়ের দলে আসা এক মহিলা কর্মী সরাসরি তোপ দেগেছেন এই নেতার বিরুদ্ধে। তিনি বলেন, “রাজ্যের অন্য মহিলাদের নিরাপত্তা ও অধিকারের প্রতিশ্রুতি দেওয়ার আগে নিজের পরিবারকে সম্মান করা উচিত। একজন নেতার চরিত্রে নারীদের প্রতি সম্মান থাকা জরুরি।”

নারী দিবস উদযাপনের সময় নিজের ব্যক্তিগত জীবন ও বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খোলেন বিজয়। তিনি জানান, তার ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদমাধ্যমের অহেতুক সময় নষ্ট করার প্রয়োজন নেই। তবে তার এই মন্তব্য ক্ষোভ আরও বেড়েছে।

আলোকিত প্রতিদিন/ এম আর এম

রূপগঞ্জে আইনশৃঙ্খলা জোরদারে প্রশাসনের মাসিক সভা

নজরুল ইসলাম বাদল :
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম। সভায় উপজেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে মাদক নির্মূল, সড়ক ও মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ, চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যাসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে মতবিনিময় করা হয়।

বক্তারা বলেন, সমাজে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সচেতন নাগরিকদের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা সম্ভব নয়। এ সময় সড়ক ও মহাসড়কে যানজট নিরসন, অবৈধ দখল উচ্ছেদ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পূর্বাচল রাজস্ব সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ আল সোহন, সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আইভী ফেরদৌস, উপজেলা কৃষি কর্মকর্তা আফরোজা সুলতানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সজল কুমারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এবং স্থানীয় সাংবাদিকরা। সভায় অংশগ্রহণকারীরা রূপগঞ্জে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দেন এবং অপরাধমুক্ত নিরাপদ সমাজ গড়ে তুলতে নিয়মিত সমন্বয় সভা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আলোকিত প্রতিদিন / এম আর এম

বাঙালির ঈদ আনন্দের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে নতুন গান ও বিনোদন

জান্নাত আক্তার রিয়াঃ

বাঙালির ঈদ আনন্দের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে নতুন গান ও বিনোদন। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দর্শকদের সেই আনন্দকে কয়েক গুণ বাড়িয়ে দিতে বিশেষ চমক নিয়ে আসছে দেশের জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান ‘মুন্না খান মাল্টিমিডিয়া’। প্রতিষ্ঠানের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পেতে যাচ্ছে সম্পূর্ণ গল্পনির্ভর এবং তারকাবহুল মিউজিকাল ফিল্ম ‘বেইমান আর স্বার্থপর’। প্রেম, প্রতারণা, মানবিক টানাপোড়েন এবং সমাজবাস্তবতার মিশেলে তৈরি এই সিনেমাটিক মিউজিকাল ফিল্মটি ইতিমধ্যেই এই কাজটি নিয়ে এরই মধ্যে শোবিজ অঙ্গনে বেশ আলোচনা শুরু হয়েছে।

এই ব্যতিক্রমী প্রজেক্টটির নেপথ্যে রয়েছেন বিশিষ্ট চিত্রনায়ক মুন্না খান। তিনি একাধারে এর প্রযোজক এবং গানের গীতিকার। কাজটির উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, “আমরা সচরাচর যে ধরনের মিউজিক ভিডিও দেখি, এটি তার থেকে একেবারেই আলাদা। এটি মূলত একটি মিউজিকাল ফিল্ম, যেখানে সুরের সাথে একটি শক্তিশালী গল্পের বুনন রয়েছে। বর্তমান সমাজের কিছু তিতা বাস্তবতাকে আমরা এই কাজের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি, যা দর্শকদের ভাবাবে।”

গানটিতে কণ্ঠ দিয়েছেন এই সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী পারভেজ খান। তার দরদী গায়কিতে গানটি নতুন এক উচ্চতা পেয়েছে। সুর ও সংগীতায়োজনে মুন্সিয়ানা দেখিয়েছেন রোহান রাজ। পর্যটন নগরী কক্সবাজারের মনোরম সব লোকেশনে ফিল্মটির চিত্রগ্রহণ করা হয়েছে। ক্যামেরার পেছনে সিনেমাটিক জাদু দেখিয়েছেন অভিজ্ঞ ডিরেক্টর অফ ফটোগ্রাফি আর কে রুবেল।

এই ফিল্মের অন্যতম বড় চমক হচ্ছে জনপ্রিয় মডেল ও অভিনেতা ইব্রাহিম আহমেদ বীরের অভিনয়। তিনি মুন্না খান মাল্টিমিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও সফলভাবে দায়িত্ব পালন করছেন। নিজের এই দ্বৈত ভূমিকা নিয়ে তিনি বলেন, “পেশাগত জীবনে আমি ব্যবস্থাপনা পরিচালক হিসেবে প্রতিষ্ঠানের দাপ্তরিক দায়িত্ব পালন করছি, যা বেশ চ্যালেঞ্জিং। তবে অভিনয়ের প্রতি টান আমার সবসময়ই ছিল। এই ফিল্মে আমি একজন গ্যারেজ মেকারের চরিত্রে অভিনয় করেছি। নিজের অফিসের কাজের ফাঁকে এমন একটি কঠিন চরিত্রে অভিনয় করা আমার জন্য এক দারুণ অভিজ্ঞতা। আশা করি, দর্শকরা আমার অভিনয়ের এই নতুন রূপটি পছন্দ করবেন।”

অন্যদিকে, ফিল্মটিতে নারী প্রধান চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী ইভাকে। তিনি এখানে এক প্রভাবশালী ড্রাগ সিন্ডিকেট ডিলারের চরিত্রে অভিনয় করেছেন, যা তার অভিনয় জীবনের অন্যতম সাহসী ও ভিন্নধর্মী চরিত্র হতে যাচ্ছে। এছাড়া এতে গুরুত্বপূর্ণ কিছু চরিত্রে অভিনয় করেছেন প্রতিশ্রুতিশীল শিল্পী বিজয়সহ আরও বেশ কয়েকজন।

মুন্না খান মাল্টিমিডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, গান, গল্প এবং কুশলীদের অভিনয়ের দারুণ সংমিশ্রণে ‘বেইমান আর স্বার্থপর’ আসন্ন ঈদে একটি বড় ধামাকা হিসেবে হাজির হবে। দর্শকরা ঈদের দিন থেকেই মুন্না খান মাল্টিমিডিয়ার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এই বিশেষ মিউজিক্যাল ফিল্মটি উপভোগ করতে পারবেন।

আলোকিত প্রতিদিন / ১১মার্চ ২০২৬ /মওম

নবীনগরে সূর্যমুখীর চাষে কৃষিতে সম্ভাবনার নতুন দিগন্ত

মোঃ আনোয়ার হোসেন:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার একটি পৌরসভা ও ২১টি ইউনিয়নে চলতি মৌসুমে প্রায় ২৫০ বিঘা জমিতে সূর্যমুখীর আবাদ হয়েছে। ভোজ্যতেলের ক্রমবর্ধমান চাহিদা পূরণ এবং কৃষকদের বিকল্প লাভজনক ফসলের চাষে উৎসাহিত করতে সরকারের প্রণোদনা কর্মসূচি এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-এর বিভিন্ন উদ্যোগের মাধ্যমে এই আবাদ সম্প্রসারণ করা হচ্ছে। এ কর্মসূচীর আওতায় কৃষকদের প্রশিক্ষণ প্রদান, উন্নত মানের বীজ ও সার সরবরাহসহ প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে।
কৃষি বিভাগ জানায়-সূর্যমুখী একটি সম্ভাবনাময় তেলবীজ ফসল, এর বীজে প্রায় ৪০ শতাংশ তেল থাকে। অনুকূল আবহাওয়া ও সঠিক পরিচর্যা নিশ্চিত করা গেলে বিঘাপ্রতি ৪ থেকে ৫ মন পর্যন্ত ফলন পাওয়া যায়। সেই হিসাবে প্রতি বিঘা জমি থেকে প্রায় ৮০ থেকে ৯০ লিটার তেল উৎপাদন করা যায়। ফলে কৃষকদের জন্য এটি লাভজনক একটি ফসল হিসেবে বিবেচিত হচ্ছে।
সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়- লাউরফতেহপুর, ইব্রাহিমপুর, বীরগাঁও ও নাটঘর ইউনিয়নের বিভিন্ন মাঠে ক্লাস্টার আকারে সূর্যমুখীর চাষ করা হয়েছে। বিস্তীর্ণ জমিতে ফুটে থাকা হলুদ সূর্যমুখী ফুলের মনোরম দৃশ্য ইতোমধ্যে স্থানীয়দের দৃষ্টি কেড়েছে। বিশেষ করে বিকেলের দিকে এ সব জমিতে মানুষের ভিড় লক্ষ্য করা যায়। অনেকেই ফুলের সৌন্দর্য উপভোগ করতে এবং ছবি তুলতে ভিড় করছেন।
নবীনগর পৌরসভার দোলাবাড়ি এলাকার কৃষক আব্দুল মান্নান এ বছর কৃষি বিভাগের পরামর্শে প্রথমবারের মতো এক বিঘা জমিতে সূর্যমুখীর আবাদ করেছে। তিনি জানান-“ধানের বিকল্প হিসেবে এই ফসল চাষে আগ্রহী হয়েছেন। এখন গাছের পুষ্পমঞ্জরিতে ধীরে ধীরে দানা গঠিত হচ্ছে এবং ফসল ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।”
লাউরফতেহপুর ইউনিয়নের তরুণ কৃষি উদ্যোক্তা মাহমুদুল হাসান নবীনগর–”মুরাদনগর সড়কের পাশে প্রায় তিন বিঘা জমিতে সূর্যমুখীর চাষ করেছেন। তিনি বলেন- “বছরের শুরুতেই উপ-সহকারী কৃষি কর্মকর্তার সঙ্গে আলোচনা করে সূর্যমুখীর আবাদ করেছি। কৃষি বিভাগের পক্ষ থেকে বীজ ও পরামর্শসহ সব ধরনের সহযোগিতা পেয়েছি। আশা করছি এ জমি থেকে প্রায় ১০ মন বীজ পাওয়া যাবে, যা থেকে তেল উৎপাদন করা হবে।”
কৃষকদের মতে- ধান ও অন্যান্য ফসলের পাশাপাশি সূর্যমুখী চাষ সম্প্রসারণ করা গেলে যেমন কৃষকের আয় বাড়বে, তেমনি দেশীয় ভাবে ভোজ্যতেল উৎপাদনও বৃদ্ধি পাবে।
এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটন বলেন- “সূর্যমুখীর তেলে ভিটামিন-ই ও স্বাস্থ্যকর অসম্পৃক্ত ফ্যাট (Unsaturated Fat) বেশি থাকে। এটি রক্তের খারাপ কোলেস্টেরল (LDL) কমাতে সহায়তা করে, ফলে হৃদরোগের ঝুঁকি কমে। এছাড়া এতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে অনেকেই সূর্যমুখীর তেলকে স্বাস্থ্যকর রান্নার তেল হিসেবে ব্যবহার করেন।”
তিনি আরও জানান-“সূর্যমুখী চাষ সম্প্রসারণে কৃষি বিভাগ নিয়মিত ভাবে কৃষকদের প্রশিক্ষণ, মাঠপর্যায়ে পরামর্শ এবং প্রযুক্তিগত সহায়তা দিয়ে যাচ্ছে। ভবিষ্যতে এ ফসলের আবাদ আরও বাড়ানোর পরিকল্পনা আছে।”

আলোকিত প্রতিদিন / ১১মার্চ ২০২৬ /মওম

এই মুহুুত্রে হরমুজ প্রণালিতে কোনো জাহাজকে নিরাপত্তা দেওয়া সম্ভব না:মার্কিন নৌবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক:

বর্তমানে হামলার ঝুঁকি খুব বেশি হওয়ায় হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী কোনো জাহাজকে সামরিক নিরাপত্তা দেওয়া সম্ভব না বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী। তারা  এরই মধ্যে  বেশ কয়েকটি জাহাজের নিয়মিত অনুরোধ প্রত্যাখ্যান করেছে বলে জানা গেছে।

নৌবাহিনীর এই মূল্যায়ন মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে দীর্ঘস্থায়ী বিঘ্নের আশঙ্কা তৈরি করছে। একই সঙ্গে এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের সঙ্গে কিছুটা ভিন্নতা তৈরি করেছে। ট্রাম্প বলেছেন, প্রয়োজন হলে হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ জলপথে নিয়মিত জাহাজ চলাচল পুনরায় শুরু করতে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর এসকর্ট দিতে প্রস্তুত।

এক সপ্তাহেরও বেশি সময় আগে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই সরু এই প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এর ফলে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ রপ্তানি বাধাগ্রস্ত হয়েছে এবং বৈশ্বিক তেলের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে।

গত সপ্তাহে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, প্রণালিটি এখন বন্ধ রয়েছে ও কোনো জাহাজ সেখানে দিয়ে যাওয়ার চেষ্টা করলে ইরান গুলি চালাবে।

বিষয়টির সঙ্গে পরিচিত শিপিং শিল্পের তিনটি সূত্র জানিয়েছে, মার্কিন নৌবাহিনী নিয়মিতভাবে শিপিং এবং তেল শিল্পের প্রতিনিধিদের সঙ্গে ব্রিফিং করছে। তবে এসব বৈঠকে তারা জানিয়েছে, আপাতত জাহাজকে সামরিক নিরাপত্তা দিয়ে প্রণালি পার করানোর সক্ষমতা তাদের নেই।

পরিস্থিতির সংবেদনশীলতার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্রগুলো জানায়, এসব বৈঠকে শিপিং শিল্পের প্রতিনিধিরা প্রায় প্রতিদিনই নৌবাহিনীর কাছে প্রণালি দিয়ে জাহাজ চলাচলে সামরিক নিরাপত্তা দেওয়ার অনুরোধ জানাচ্ছেন।

সূত্রগুলোর একজন জানান, মঙ্গলবারের ব্রিফিংয়েও নৌবাহিনীর অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। তারা বলেছে, হামলার ঝুঁকি কমে এলে তবেই এ ধরনের নিরাপত্তা দেওয়া সম্ভব হবে।

এ বিষয়ে মন্তব্যের জন্য পেন্টাগনের কাছে জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সাম্প্রতিক দিনগুলোতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির মধ্য দিয়ে তেলবাহী জাহাজকে সামরিক নিরাপত্তা দিয়ে পার করাতে প্রস্তুত।

 ৯ মার্চ সোমবার ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সময় এলে মার্কিন নৌবাহিনী এবং তাদের অংশীদাররা প্রয়োজন হলে প্রণালি দিয়ে ট্যাংকারগুলোকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাবে। আশা করি এর প্রয়োজন হবে না, কিন্তু প্রয়োজন হলে আমরা সেগুলোকে নিরাপত্তা দিয়ে পার করাব।

১০ মার্চ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বলেন, নির্দেশ দেওয়া হলে হরমুজ প্রণালি দিয়ে জাহাজকে সামরিক নিরাপত্তা দিয়ে পার করানোর সম্ভাব্য উপায়গুলো নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছে মার্কিন সামরিক বাহিনী। পেন্টাগনে সাংবাদিকদের তিনি বলেন, আমরা এ বিষয়ে বিভিন্ন বিকল্প নিয়ে কাজ করছি।

এক মার্কিন কর্মকর্তা ব্রিটশ বার্তা সংস্থা রয়টার্সকে জানান, এখন পর্যন্ত হরমুজ প্রণালির মধ্য দিয়ে কোনো বাণিজ্যিক জাহাজকে সামরিক নিরাপত্তা দিয়ে পার করায়নি যুক্তরাষ্ট্র।

সাম্প্রতিক কয়েক দিনে কিছু জাহাজ প্রণালি দিয়ে চলাচল করলেও অধিকাংশ জাহাজ চলাচল স্থগিত রয়েছে এবং শত শত জাহাজ নোঙর করে অপেক্ষা করছে।

বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক প্রতিষ্ঠান সৌদি আরবের আরামকো ১০ মার্চ মঙ্গলবার সতর্ক করে বলেছে, ইরান যুদ্ধের কারণে যদি হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বিঘ্নিত হতে থাকে, তাহলে বৈশ্বিক তেলবাজারে ‘বিপর্যয়কর’ পরিণতি দেখা দিতে পারে।

সমুদ্র নিরাপত্তা বিশেষজ্ঞ ও বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক জোট গঠন করা হলেও প্রণালির নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হবে। কারণ ইরান সহজে মাইন বসানো বা স্বল্পমূল্যের হামলাকারী ড্রোন ব্যবহার করতে পারে।

ইউরোপিয়ান ইনস্টিটিউট ফর স্টাডিজ অন দ্য মিডল ইস্ট অ্যান্ড নর্থ আফ্রিকার পরিচালক আদেল বাকাওয়ান বলেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, কোনো আন্তর্জাতিক জোট বা অন্য কেউই বর্তমানে হরমুজ প্রণালিকে পুরোপুরি নিরাপদ রাখতে সক্ষম অবস্থানে নেই।

গত সপ্তাহে ইরান বিস্ফোরক বোঝাই একটি রিমোট নিয়ন্ত্রিত নৌকা ব্যবহার করে ইরাকের জলসীমায় নোঙর করা একটি তেলবাহী ট্যাংকারে হামলা চালায় বলে ইরাকের দুই বন্দরের নিরাপত্তা সূত্রের প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছে।

এক সামুদ্রিক নিরাপত্তা সূত্র জানিয়েছেন, প্রণালিটি পুরোপুরি নিরাপদ করতে হলে যুক্তরাষ্ট্রকে ইরানের দীর্ঘ উপকূলরেখার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হতে পারে। তিনি বলেন, এ ধরনের কাজের জন্য পর্যাপ্ত নৌযান নেই এবং এসকর্ট দেওয়া হলেও ঝুঁকি থেকে যায়। দ্রুতগামী নৌকা বা ড্রোনের বড় বহরের হামলায় এক বা দুটি জাহাজ সহজেই বিপর্যস্ত হয়ে যেতে পারে।

 ১০ মার্চ মঙ্গলবার পেন্টাগন আবারও হুঁশিয়ারি দিয়ে বলেছে, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল পুনরায় শুরু না হলে ইরানের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। একই সঙ্গে তারা জানিয়েছে, ইরানের মাইনবাহী নৌযান ও মাইন সংরক্ষণাগারে হামলা চালানো হচ্ছে।

সূত্র: রয়টার্স

আলোকিত প্রতিদিন / ১১মার্চ ২০২৬ /মওম