আজ শনিবার, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৭ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 106

সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না মির্জা আব্বাসকে

আলোকিত ডেস্ক:

উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার পরিকল্পনা আপাতত স্থগিত করা হয়েছে। তার শারীরিক অবস্থা এই মুহূর্তে দেশের বাইরে নেওয়ার মতো না থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন,আপাতত তাকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না। তার পরিবার দেশের চিকিৎসার প্রতি আস্থাশীল। তবে, পরবর্তীতে তার মেডিকেল বোর্ড মনে করলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে।

তিনি আরও বলেন, আজকে মির্জা আব্বাসের চিকিৎসায় একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে এবং সব কিছু দেখে তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। পরিবারের সদস্যদের সম্মতিও নেওয়া হয়েছে। সেই অনুযায়ী উনার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছে। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন।

জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসকে দেখে আসেন। এ সময় মেডিকেল বোর্ডের সদস্যরা তার চিকিৎসার সর্বশেষ অবস্থা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।

ডা. রফিকুল ইসলাম বলেন, মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।

আলোকিত প্রতিদিন / ১৩মার্চ ২০২৬ /মওম

হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজ পাহারা দিতে মার্কিন নৌবাহিনী প্রস্তুত নয়: যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক:

আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার জাহাজগুলোকে পাহারা দিতে মার্কিন নৌবাহিনী এখনও ‘প্রস্তুত নয়’ বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট। গতকাল বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন তিনি।

সাক্ষাৎকারে মার্কিন জ্বালানিমন্ত্রী বলেন, “এটা হয়তো শিগগিরই ঘটবে, কিন্তু এখন সম্ভব নয়। আমরা প্রস্তুত নই। কারণ এই মুহূর্তে আমাদের সমস্ত সামরিক শক্তি ইরানের আক্রমণাত্মক সক্ষমতা এবং এই সক্ষমতা উৎপাদনকারী যাবতীয় প্রতিষ্ঠান ধ্বংস করার কাজে মনযোগ দিয়েছে। আমি এমনটাই মনে করি।”

একই দিন অপর মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকেও সাক্ষাৎকার দেন ক্রিস রাইট। সেই সাক্ষাৎকারে তিনি বলেন, “যে ক্ষমতার বলে গত ৪৭ বছর ধরে হরমুজ প্রণালীকে হুমকির মুখে রেখেছে ইরান, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনী সেই ক্ষমতাকেই ধ্বংস করতে সেখানে গিয়েছে। যুক্তরাষ্ট্র যদি সেনা না পাঠাতো, তাহলে নিজেদের পরমাণু অস্ত্র ও ব্যাপক আকারের ক্ষেপণাস্ত্র কর্মসূচির জোরে আর অল্প কিছুদিনের মধ্যে ইরান স্থায়ীভাবে হরমুজ প্রণালি দখল করে নিতো।”

“হ্যাঁ এটা সত্যি যে যুদ্ধ বেঁধে যাওয়ার পর থেকে জ্বালানি পরিবহনে কিছু সমস্যা হচ্ছে, কিন্তু আপনি যদি একটি দীর্ঘমেয়াদি সমস্যা থেকে মুক্তি পেতে চান, তাহলে স্বল্পমেয়াদি কিছু যন্ত্রণা আপনাকে সহ্য করতে হবে।”

প্রতিদিন বিশ্বে যত তেল ও তরল গ্যাসবাহী জাহাজ চলাচল করে, সেসবের ২০ শতাংশই এই রুট ব্যবহার করে।হরমুজ প্রণালিকে ‘জ্বালানির বৈশ্বিক দরজা’-ও বলা হয়, কারণ মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলো এই পথ ব্যবহার করেই তাদের তেল রপ্তানি করে। হরমুজ না থাকলে মধ্যপ্রাচ্যের তেল সহজে পশ্চিমা বিশ্বে সরবরাহ করা যেতো না।

গত ২৮ তারিখ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ জারি করে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আইআরজিসির পক্ষ থেকে বলা হয়, যুক্তরাষ্ট্র হামলা বন্ধ না করলে হরমুজ প্রণালি দিয়ে চলচলকারী মার্কিন, ইসরায়েলি কিংবা তাদের প্রতি মিত্রভাবাপন্ন দেশগুলোর জাহাজ লক্ষ্য করে হামলা করা হবে।

ইতোমধ্যে বেশ কয়েকটি কয়েকটি জাহাজে হামলা করাও হয়েছে। ব্রিটিশ সংস্থা ইউকে মেরিটাইম অপারেশনের তথ্য অনুসারে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত হরমুজ প্রণালীতে ১০টির বেশি তেলবাহী জাহাজে হামলা হয়েছে।

ইরানের সরকার হরমুজ প্রণালি বন্ধ রেখে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলারে তোলার হুমকি দিয়েছে।

মার্কিন জ্বালানিমন্ত্রীকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমার মনে হয় এটা অসম্ভব। তবে তারপরও আমরা সামরিক অভিযানের দিকেই মনোযোগ দেবো।”

আলোকিত প্রতিদিন / ১৩মার্চ ২০২৬ /মওম

নবীনগর-জীবনগঞ্জ সড়কের ঝুঁ*কিপূর্ণ ব্রিজে দু*র্ঘটনার আশঙ্কা

মোঃ আনোয়ার হোসেন: 
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর-বাঞ্ছারামপুর সীমান্তবর্তী জীবনগঞ্জ বাজার সংলগ্ন বেইলি ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। ব্রিজের পাটাতন ভেঙে গর্ত তৈরি হওয়ায় এ সড়কে প্রতিদিন শত শত মানুষ ও যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। স্থানীয়দের অভিযোগ- যে কোনো সময় বড় মারাত্মক  দুর্ঘটনা ঘটনা ঘটার সম্ভাবনা থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছেন না।
সরেজমিনে দেখা যায়- ব্রিজের ভাঙা পাটাতনের কারণে প্রায়ই গাড়ির চাকা আটকে যাচ্ছে। ফলে ছোট-বড় দুর্ঘটনা প্রায় প্রতিদিনই ঘটছে। প্রতিদিন নবীনগর, বাঞ্ছারামপুরসহ আশপাশের এলাকার শত শত মানুষ এই সেতু দিয়ে ঢাকা ও জেলা সদরে যাতায়াত করেন। এ সেতু দিয়ে যখন সিএনজি, মালবাহী ভ্যান ও ছোট ট্রাক চলাচল করে তখন সেতুটি কাঁপতে থাকে। স্থানীয় বাসিন্দা মুখলেসুর রহমান বলেন-“দ্রুত সেতুটি মেরামত করা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।” সিএনজি চালক ডালিম মিয়া জানান-“এই সেতু দিয়ে চলার সময় দুর্ঘটনার আতঙ্কে থাকি।” জীবনগঞ্জ বাজারে আসা বাড্ডা গ্রামের কুদ্দুস মিয়া বলেন- “আমরা প্রতিদিন আতঙ্ক নিয়ে এ ব্রিজ দিয়ে চলাচল করি।” এলাকাবাসীর দাবি দ্রুত এই সেতু সংস্কার /পূণঃনির্মাণ করা।
নবীনগর উপজেলা প্রকৌশলী মো. মাহবুব হোসেন জানান-“সেতুটির সর্বশেষ অবস্থা লিখিত ভাবে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ আসলে দ্রুততম সময়ের মধ্যে সংস্কার কাজ শুরু করব।”
আলোকিত প্রতিদিন / ১৩মার্চ ২০২৬ /মওম

ফ্যাসিস্ট বন্ধে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে: স্পিকার

খোরশেদ আলম:

বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের মত যাতে বাংলাদেশে আর পুণরুত্থান না হয় সে বিষয়ে সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জাতীয় সংসদের স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিন। ১৩ মার্চ শুক্রবার সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে এমন মন্তব্য করেন।

এসময় তিনি বলেন, সরকারের সমালোচনা করতে বিরোধী দলকে সব বিষয়ে ছাড় দেওয়া হবে। আমরা আশা করবো, বিরোধী দল সরকারের সকল গঠনমূলক কর্মকান্ডে সহায়তা করবেন। আমরা একটি ঐক্যবদ্ধ জাতি এবং ঐক্যবদ্ধ সংসদ দেখতে চাই বলেও আশাবাদ ব্যাক্ত করেন তিনি।

এর আগে, জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বীর শহীদের স্মরণে এক মিনিট দাড়িয়ে থেকে নীরবতা পালন করেন। এরপরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন স্পিকার ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল। জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

আলোকিত প্রতিদিন / ১৩মার্চ ২০২৬ /মওম

মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে

আলোকিত প্রতিবেদক:

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। ১৩ মার্চ শুক্রবার সন্ধ্যায় তাকে সিঙ্গাপুরে নেওয়া হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, মির্জা আব্বাসকে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স বিকাল ৩টায় ঢাকায় অবতরণ করবে। সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে সন্ধ্যা ৬টায়। ১১ মার্চ  বুধবার ইফতারে পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হলে গভীর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয় সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে হারিয়ে এমপি নির্বাচিত হন মির্জা আব্বাস। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সহধর্মিণী আফরোজা আব্বাস।

আলোকিত প্রতিদিন / ১৩মার্চ ২০২৬ /মওম

রুশ তেল ছাড়া বিশ্ব জ্বালানি বাজার স্থিতিশীল থাকা সম্ভব নয়: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্বের জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে রাশিয়ার তেলের কোনো বিকল্প নেই বলে দাবি করেছেন দেশটির বিশেষ অর্থনৈতিক দূত কিরিল দিমিত্রিভ। তিনি বলেছেন, রুশ তেল ছাড়া বৈশ্বিক জ্বালানি বাজার কোনোভাবেই স্থিতিশীল থাকতে পারে না।

টেলিগ্রামে দেওয়া এক পোস্টে দিমিত্রিভ বলেন, যুক্তরাষ্ট্র কার্যত একটি রূঢ় সত্যকেই স্বীকার করে নিচ্ছে। আর তা হলো— রুশ তেল ছাড়া বিশ্ব জ্বালানি বাজারের স্থিতিশীলতা রক্ষা করা সম্ভব নয়।

চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সম্প্রতি এক বিশেষ অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। বর্তমানে সাগরে ভাসমান জাহাজে থাকা রাশিয়ার তেল ও পেট্রোলিয়াম পণ্য সাময়িকভাবে কেনার সুযোগ দেওয়া হয়েছে। মূলত আন্তর্জাতিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা বজায় রাখতেই মার্কিন প্রশাসন এই পদক্ষেপ নিয়েছে। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের পরই দিমিত্রিভ এমন মন্তব্য করলেন।

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে চার বছরের সর্বোচ্চ রেকর্ড স্পর্শ করেছে। এমন অস্থিতিশীল পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে বড় ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা থাকলেও, সমুদ্রের মাঝপথে আটকে থাকা রুশ অপরিশোধিত তেল এবং পেট্রোলিয়াম পণ্য কেনার জন্য বিভিন্ন দেশকে ৩০ দিনের বিশেষ লাইসেন্স বা সময়সীমা বেঁধে দিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ।

গত ৫ মার্চ, ভারতের জন্য একইভাবে ৩০ দিনের একটি বিশেষ ছাড় দিয়েছিল মার্কিন ট্রেজারি বিভাগ। ফলে সাগরে আটকে থাকা রুশ তেল কেনার সুযোগ পায় নয়াদিল্লি।

সূত্র : বিবিসি।

আলোকিত প্রতিদিন / ১৩মার্চ ২০২৬ /মওম

ধামরাই উপজেলা পরিষদ দপ্তরের পুকুরে নারীর ম#রদেহ উদ্ধা*র

মামুন আহমেদ জয়: ঢাকার ধামরাই উপজেলা উপজেলা পরিষদ দপ্তরের পুকুর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর ধামরাই স্টেশনের সদস্যরা। শুক্রবার সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিটের দিকে স্থানীয়রা পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে বিষয়টি ফায়ার সার্ভিস ও পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমিন খান-এর নেতৃত্বে উদ্ধারকর্মীরা পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে উপজেলা চত্বরে নিয়ে আসে। প্রথমদিকে মরদেহটির পরিচয় জানা না যাওয়ায় স্থানীয়দের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা করা হয়। পরে স্থানীয় সূত্র ও স্বজনদের মাধ্যমে নিহত নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়।

জানা যায়, মৃত নারীর নাম রিনা সরকার (৫০+)। তিনি সনাতন ধর্মাবলম্বী ছিলেন। তার স্বামীর নাম জিতেন্দ্র সরকার। তাদের বাড়ি ধামরাই উপজেলার পূর্ব কায়েকপাড়া এলাকার পূর্ণলক্ষী ভবনে। এ ঘটনায় খবর পেয়ে বাংলাদেশ পুলিশ-এর আওতাধীন ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং পরবর্তী আইনগত কার্যক্রম শুরু করে। পুলিশ জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ জানতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। প্রয়োজন হলে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হবে। এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে—তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

আলোকিত প্রতিদিন/এপি

সিরাজগঞ্জে দেশ মাতৃকা ফুড প্রোডাক্ট কোম্পানির লাইসেন্সবিহীন পন্য উৎপাদন করায় দেড় লাখ টাকা জরিমা*না

আতিকুর রহমান খন্দকার সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের ডুমুর ইছা এলাকায় লাইসেন্স ছাড়াই, পন্য উৎপাদন এবং ভেজাল ও মিথ্যা তথ্যসম্বলিত মোড়ক ব্যবহার করে বাজারজাত করার অভিযোগে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় প্রতিষ্ঠানটির মালিক ইমাজ তালুকদার শুভকে দেড় লাখ টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানটি সাময়িকভাবে সিলগালা করে দেওয়া হয়।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ১২টার দিকে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে নাজনীন নিশাত এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, ডুমুর ইছা এলাকায় অবস্থিত দেশ মাতৃকা ফুড প্রোডাক্ট এন্ড কোম্পানি লিমিটেড নামের প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে লাইসেন্স ছাড়াই পাচক সয়াবিন তেল, পাচক হলুদের গুঁড়া, পাচক মরিচের গুড়া,গোখাদ্য ও মৎস্যখাদ্য উৎপাদন করে আসছিল। অভিযানের সময় প্রতিষ্ঠানটিতে কোনো ল্যাব সুবিধা না থাকা, পণ্যের ক্যাটাগরি পরিবর্তন করে উৎপাদন করা এবং পণ্যের মোড়কে মিথ্যা উপাদান উল্লেখ করে ভোক্তাদের আকৃষ্ট করার প্রমাণ পাওয়া যায়।

এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটির মালিককে দেড় লাখ টাকা অর্থদণ্ড করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় লাইসেন্স ও সরকারি বিধি-বিধান পূরণ না করা পর্যন্ত প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ রেখে সিলগালা করা হয়েছে।

অভিযানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবিনা ইয়াসমিন, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আতিকুর রহমান, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মনজুরুল আলম কমল এবং কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধি সোহেল রানা। এ সময় একটি পুলিশ দল সার্বিক সহযোগিতা করে।জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আলোকিত প্রতিদিন/এপি

হরমুজ প্রণা*লী দিয়ে ‘১ লিটার তেলও’ পার হতে দেবে না ইরান!

আলোকিত ডেস্ক: ইরান হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের অংশীদারদের কাছে ‘১ লিটার তেলও’ পার হতে দেবে না বলে ঘোষণা দিয়েছেন তেহরানের শীর্ষ যৌথ সামরিক কমান্ড ‘খাতাম আল-আনবিয়া’র সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি। বুধবার (১১ মার্চ) এক বিবৃতিতে তিনি এ কথা জানান বলে বিবিসির প্রতিবেদনে জানা গেছে।

বিবৃতি ইব্রাহিম জোলফাগারি আরো বলেন, ‘ইরানের প্রতিশোধমূলক পাল্টা হামলার নীতি শেষ হয়েছে। তেহরানের বর্তমান নীতি হবে আঘাতের বদলে আঘাত।

তিনি আরো বলেন, ‘তেহরান হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের অংশীদারদের কাছে ‘‘এক লিটার তেলও’’ পৌঁছুতে দেবে না। তাদের অনুগত যেকোনো জাহাজ বা ট্যাংকার বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য হবে। তিনি আরও বলেন, ‘ব্যারেল প্রতি তেল ২০০ ডলার হওয়ার জন্য প্রস্তুত থাকুন, কারণ তেলের দাম এই অঞ্চলের নিরাপত্তার ওপর নির্ভরশীল, যা আপনারা নষ্ট করেছেন বলে তিনি জানান।

আলোকিত প্রতিদিন/এপি

যুদ্ধ বন্ধে যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক:

দখলদার ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে তিন শর্ত দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে পেজেশকিয়ান বলেছেন, তার সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের কথা হয়েছে।

তাদের তিনি জানিয়েছেন, যুদ্ধ বন্ধ চাইলে ইরানে চালানো হামলার ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দিতে হবে। ইরানের অধিকারগুলোকে স্বীকৃতি দিতে হবে এবং ভবিষ্যতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কোনো আগ্রাসন চালাবে না, তার আন্তর্জাতিক গ্যারান্টি দিতে হবে।

মাইক্রো ব্লগিং সাইট এক্সে তিনি লিখেছেন, “ইহুদিবাদী (ইসরায়েল) এবং যুক্তরাষ্ট্রের উসকানিতে শুরু হওয়া এই যুদ্ধ থামানোর একমাত্র পথ হলো—ইরানের ন্যায্য অধিকারকে স্বীকৃতি দিতে হবে, যুদ্ধের ক্ষতিপূরণ দিতে হবে এবং ভবিষ্যতে আর কোনো হামলা হবে না বলে আন্তর্জাতিকভাবে শক্তিশালী গ্যারান্টি দিতে হবে।”

সূত্র: দ্য গার্ডিয়ান

আলোকিত প্রতিদিন / ১২মার্চ ২০২৬ /মওম