নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন উখিয়া রেঞ্জের হাতিমুরা এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বালি উত্তোলন ও পরিবহনের দায়ে বালিভর্তি একটি ডাম্পার জব্দ করেছে বন বিভাগ। বুধবার (২৫ নভেম্বর ) সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে এই অভিযান পরিচালনা করা হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, সংরক্ষিত বনাঞ্চল ও পার্শ্ববর্তী ছড়া থেকে একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালি উত্তোলন করে আসছিল। সকালে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া রেঞ্জের একদল বনকর্মী হাতিমুরা এলাকায় অবস্থান নেয়। এ সময় বালি বোঝাই করে নিয়ে যাওয়ার পথে একটি ডাম্পার গাড়িকে ধাওয়া করে আটক করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে গাড়ির চালক ও সহযোগীরা কৌশলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।জব্দকৃত বালিভর্তি ডাম্পারটি বর্তমানে উখিয়া রেঞ্জ কার্যালয়ের হেফাজতে রাখা হয়েছে।
এ বিষয়ে উখিয়া রেঞ্জ কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান জানান, বনাঞ্চল রক্ষা এবং অবৈধ বালি উত্তোলন বন্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই ডাম্পারটি জব্দ করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে বন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান এর নেতৃত্বে রেঞ্জ স্টাফ আ: কাইয়ুম,মহিব ,ইলিয়াছ ,আলী আহম্মেদ অভিযানে অংশগ্রহণ করেন ।
আলোকিত প্রতিদিন /২৫ নভেম্বর /২০২৬/মওম
- Advertisement -

