আজ , ।   

নেত্রকোণায় খালিয়াজুরীতে ইউএনও কার্যালয়ে আগুন, পুড়েছে আসবাবপত্র

আরো খবর

প্রতিনিধি,নেত্রকোণা: 

নেত্রকোণার খালিয়াজুরীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোরে উপজেলা পরিষদের দ্বিতল ভবনে ইউএনওর কক্ষে এ আগুন লাগে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ভোরে ইউএনওর কক্ষে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে খবর পেয়ে পার্শ্ববর্তী মদন উপজেলা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।
এতে ইউএনওর কক্ষের চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে।
খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

খালিয়াজুরির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, এটি কোনো নাশকতা কি-না সেটাও তদন্ত করে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আলোকিত প্রতিদিন /২৫ নভেম্বর /২০২৬/মওম

- Advertisement -
- Advertisement -