বিশেষ প্রতিনিধি: গলায় ইট বেঁধে কুকরকে নদীতে ফেলে হত্যার ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। পশুর প্রতি নিষ্ঠুরতার এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে দেখার পর চীন সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন আরও জানান, পশুর প্রতি নির্মম নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখার পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে গভীরভাবে ব্যথিত করেছে। প্রাণীর প্রতি এমন নিষ্ঠুর আচরণ তাকে বিচলিতি করে তোলে। সভ্য সমাজে কোনো প্রাণীর সঙ্গে এ ধরনের অমানবিকতা কীভাবে হয়, তা ভেবে বিস্মিত হন প্রধানমন্ত্রী তারকে রহমান।
ঘটনাটি ঘটে নরসিংদী সদর উপজেলার নাগরিয়াকান্দি ব্রিজ এলাকায়। একজন যুবক একটি কুকুরকে গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যা করে। কুকুরটি ছটফট করতে করতে নদীতে ডুবে মারা যায়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পশুর প্রতি এমন নির্মমতায় সর্বত্র ক্ষোভের সৃষ্টি হয়।
প্রধানমন্ত্রীর নির্দেশের পর অভিযুক্ত মোহাম্মদ আলীকে খুঁজে বের করে পুলিশের কাছে সোপর্দ করে নরসিংদী জেলা ছাত্রদল। তার আগে জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমানের নেতৃত্বে অভিযুক্ত মোহাম্মদ আলীকে নাগরিয়াকান্দি সেতুতে নিয়ে আসার পর শত শত মানুষের সামনে ‘আমরা মানুষ যেন পশু না হই’ বলিয়ে কান ধরিয়ে ওঠবস করানো হয়।
অভিযোগ রয়েছে,একই এলাকার শাহীন আরা নামের এক নারী কুকুরটির উপদ্রব থেকে মুক্তি পেতে মোহাম্মদ আলীকে এই কাজে প্ররোচিত করেন। অভিযুক্ত মোহাম্মদ আলী কামারগাঁও এলাকার আবদুর রবের ছেলে।
আলোকিত প্রতিদিন/এপি

