আজ , ।   

রায়পুরে তৃতীয় লি*ঙ্গের এক ব্যক্তির ঝু*লন্ত মর*দেহ উদ্ধার!

আরো খবর

মিন্টু চন্দ্র দাস, রায়পুর 
লক্ষ্মীপুরের রায়পুরে নুর আলম পরী (২২) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) রাত ৯টার দিকে পৌর শহরের নতুনবাজার খেজুরতলা এলাকার একটি ভাড়া বাসা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তি এলাকায় তৃতীয় লিঙ্গের (হিজড়া) নারী হিসেবে পরিচিত ছিলেন।
পরী চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার চুরমুরালী গ্রামের খন্দকার বাড়ির শাহ আলম মোল্লা ও ফুলমতিন্নেছার সন্তান। তিনি খেজুরতলা এলাকায় জনৈক তসলিম মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। উদ্ধারের আগে ওই বাসায় ঘরের আড়ার সাথে ওড়না পেচানো অবস্থায় মরদেহটি ঝুলতে দেখা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক পরীর একজন সহকর্মী জানান, মহসীন নামের এক ছেলের সাথে পরীর প্রেমের সম্পর্ক চলছিল। মানুষের কাছ থেকে পাওয়া আয়ের বেশিরভাগ টাকা মহসীনকে দিয়ে দিতেন। প্রেম ও টাকা নিয়ে মানসিক চাপে তিনি আত্মহত্যা করেছেন বলে আমাদের ধারণা।
বাড়ির মালিক তসলিম মিয়া বলেন, ‘পরী চার মাস ধরে আমার বাসায় ভাড়া থাকেন। তিনি সব সময় মানষিক কোনো চাপে থাকতেন। তাঁর অন্য সদস্যরা এ বিষয়ে আমাকে মাঝেমধ্যে অবহিত করতেন। ধারণা করা হচ্ছে, মানুষিক চাপে তিনি আত্মহত্যা করেছেন।’
রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হানিফ বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। তদন্ত শেষ না করে কোনো মন্তব্য করা ঠিক হবে না।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -
- Advertisement -