আজ , ।   

রাজশাহীর বাঘায় পুকুর থেকে বৃদ্ধ নারীর লাশ উ*দ্ধা*র

আরো খবর

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় বাড়ির এলাকার একটি পুকুর থেকে ৮০ বছর বয়সী সূর্য্য বেওয়া নামে এক নারির মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহসপতিবার (০৬-০৬-২০২৪) বিকাল ৪টায় পুকুরে ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। সে বাজু বাঘা গ্রামের হজরত আলীর স্ত্রী। গত মঙ্গলবার রাতে ঝড়-বৃষ্টির পর থেকে নিখোঁজ ছিল সূর্য্য বেওয়া। ওই নারির চাচাতো ভাই আলম হোসেন জানান, স্বামীর মৃত্যুর পর বাঘা পৌর এলাকার উত্তর মিলিকবাঘা গ্রামে পৈত্রিক ভিটায় বসবাস করতো। বয়সের কারণে ভারসাম্যহীন হয়ে পড়েছিল। ৩ কণ্যার জননী ওই নারী বাড়িতে একাই বসবাস করতেন।
বাঘা থানার অফিসার ইনচার্জ(ওসি) আমিনুল ইসলাম জানান, উদ্দার করা মরদেহ কয়েক দিন আগের। পরিবারের কোন অভিযোগ না থাকায় ইউডি মামলা দায়ের কওে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
লোকিত প্রতিদিন/এপি
- Advertisement -
- Advertisement -