সুজন ফকির গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:
আগামী ১৪ ডিসেম্বর মহান শহীদ বুদ্ধিজীবী দিবস পালন এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৬ যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ নভেম্বর বুধবার বেলা ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার সাইফুল হুদার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান খান এবং গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম।
এছাড়া রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু,উপজেলা বিএনপির সদস্য সচিব ও জেলা বিএনপি উপদেষ্টা নাজিরুল ইসলাম তিতাসসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের কর্মসূচি সুষ্ঠু, সুন্দর ও ভাবগাম্ভীর্যের সাথে সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আলোকিত প্রতিদিন /২৫ নভেম্বর /২০২৬/মওম

