আব্দুল আকিমঃ
৬ জুন বৃহঃস্পতিবার,বগুড়া সদরের ফাঁপোর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, ইউনিয়ন পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোঃ আব্দুল ওয়াহেদ সহকারী উপজেলা শিক্ষা অফিসার,বগুড়া সদর। সভাপতিত্ব করেন ১নং ফাঁপোড় ইউনিয়ন পরিষদ, চেয়ারম্যান,মোঃ মেহেদী হাসান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক পত্রিকা “আলোকিত প্রতিদিন”র বগুড়া জেলা প্রতিনিধি শাহ্ মোঃ আব্দুল আকিম। সহযোগিতায় করেন অত্র ইউনিয়নের সকল শিক্ষকবৃন্দ।
উক্ত ফুটবল খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ চ্যাম্পিয়ন ফাঁপোড় সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানার্স আপ কৈচর সরকারি প্রাথমিক বিদ্যালয়। অপরদিকে, বঙ্গমাতা গোল্ডকাপ চ্যাম্পিয়ন কাঁনাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানার্স আপ কৈচর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
আলোকিত প্রতিদিন /৬ জুন-২০২৪ /মওম
- Advertisement -

