আজ শনিবার, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৫ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

পাথরঘাটায় ২১ কেজির একটি মাছ সাড়ে ৩ লাখ টাকায় বিক্রি  

আরো খবর

মোঃ জিয়াউল ইসলাম 

পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটে ২১ কেজি ওজনের একটি ভোল মাছ ৩  লাখ ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে। ১৯ মে  রবিবার  সকাল ৯ টার দিকে পাথরঘাটা বিএফডিসি  মৎস্য অবতরণ কেন্দ্রের মো: আলম মিয়ার আড়তে মাছটি খোলা ডাকে বিক্রি হয়। মাছটি ক্রয় করেন পাইকার ব্যবসায়ী মোঃ সোলায়মান। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।

জানা যায়, বহির্বিশ্বে বিরল প্রজাতির এই ভোল মাছের বালিশের ব্যাপক চাহিদা রয়েছে। সহজে এ মাছ ধরা না পড়ায় এর চাহিদাও বেশি। মাছটির প্রতি কেজির মূল্য পড়েছে ১৬  হাজার ৬৬৬ টাকা। মাছটি পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবিরের মালিকানাধীন এফবি তন্ময় নামের ট্রলারের জালে ধরা পড়ে। এ ট্রলারের জেলেরা গত মঙ্গলবার পাথরঘাটা থেকে বঙ্গোপসাগরে মাছ শিকার করতে যায়। এর দুদিন পর মাছটি তাদের জালে ধরা পড়ে। পাইকার মোঃ সোলায়মান বলেন, ভোল মাছটি ৩ লাখ ৫০ হাজার টাকায় কিনেছি। মাছটি চট্টগ্রামে পাঠানো হবে। আশাকরি মাছটিতে ভালোই ব্যবসা হবে।

বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, আগে অনেক ভোল মাছ পাওয়া যেত জেলেদের জালে। এখন তুলনা মুলক খুবইকম পাওয়া যাচ্ছে। বর্তমানে বহির্বিশ্বে এই মাছের বালিশের প্রচুর চাহিদা রয়েছে। পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, এই মাছের বালিশ বিদেশে রপ্তানি হয়৷

লোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -