নিজস্ব প্রতিবেদক: দৈনিক আলোকিত প্রতিদিন-এর বিশেষ প্রতিনিধি আবু তাহের-এর পিতা মোঃ আলমগীর ইসলাম (৫৫) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরিবার সূত্রে জানা গেছে, আজ দুপুরে আকস্মিক হৃদরোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হন মোঃ আলমগীর ইসলাম। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মৃত্যুবরণ করেন।
মরহুমের স্থায়ী নিবাস রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার খানখানাপুর গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
বিশেষ প্রতিনিধি আবু তাহের-এর পিতার আকস্মিক প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে ‘দৈনিক আলোকিত প্রতিদিন’ পরিবার।
এক শোকবার্তায় পত্রিকার সম্পাদক ও সম্পাদকীয় পরিষদ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন। একই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে পরম করুণাময়ের কাছে এই শোক সহ্য করার তাওফিক প্রার্থনা করেন।
এদিকে, মোঃ আলমগীর ইসলামের মৃত্যুর সংবাদ পৌঁছালে তার নিজ গ্রাম রাজবাড়ীর গোয়ালন্দের খানখানাপুরে গভীর শোকের ছায়া নেমে আসে। স্থানীয় সুধীজন, সামাজিক ব্যক্তিত্ব ও সংবাদকর্মীগণ মরহুমের অকাল প্রয়াণে শোক প্রকাশ করেছেন।
আলোকিত প্রতিদিন/এপি

