আজ বুধবার, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

কাশিমপুরে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা ভেঙ্গে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত 

আরো খবর

মোত্তাসিম সিকদার রাজীব:
গাজীপুরের কাশিমপুরে দক্ষিণ পানিশাইল পলাশ হাউজিং এলাকায় সরকারি খাস খতিয়ানের জমিতে অবৈধভাবে গড়ে উঠা ০৪ টি নির্মাণধীন বাড়ি ও সীমানা প্রাচীর বেকু দিয়ে গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ২৫ জানুয়ারি বৃহস্পতিবার সকাল থেকে টঙ্গী সার্কেল এর সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ মাজিস্ট্রেট তামান্না রহমান জ্যোতি এর নেতৃত্বে এ সব দখলকৃত জমি উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়,মহানগরীর কাশিমপুরের দক্ষিণ পানিশাইল মৌজার ০১ নং খতিয়ানের এস.এ ১১৬ ও আর.এস ২৯১ নং দাগে ৭২ শতাংশ জমি কিছু প্রভাবশালী মহল দখল করে প্লট আকারে কিছু জমি  বিক্রিও করে দিয়েছেন। বাকী অংশে নিজেরাও ঘর বাড়ী নির্মাণ করছিলেন।সেখানে সীমানা প্রাচীরও দিয়েছেন তাঁরা।আজ(২৫ জানুয়ারি টঙ্গী সার্কেল(ভূমি)এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এসময় উচ্ছেদ অভিযান কালে উপস্থিত ছিলেন কাশিমপুর ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা সারোয়ার হোসেনসহ স্হানীয় এলাকাবাসী এবং ফায়ার সার্ভিস ও পুলিশ বাহিনীর সদস্যবৃন্দরা।
আলোকিত প্রতিদিন/ ২৫ জানুয়ারি ২৪/মওম
- Advertisement -
- Advertisement -