আজ বৃহস্পতিবার, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৩ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

ধামরাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

আরো খবর

মাসুদ রানা:
ঢাকার ধামরাইয়ে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হচ্ছে। শনিবার সকালে ধামরাইয়ে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে উন্মুক্ত মঞ্চে ২১বার তোপধ্বনি এবং শহীদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও শহীদ স্মৃতিস্তম্ভে  শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন শুরু হয়। প্রথমে রাষ্ট্রের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. তাজওয়ার আক্রাম সাকাপি ইবনে সাজ্জাদ পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলী জানান। এরপর ধামরা উপজেলা মুক্তিযোদ্ধাকম্যান্ড  কাউন্সিলের  পক্ষে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান খান ও সঙ্গীয় বীর মুক্তিযোদ্ধাগণ,উপজেলা আওয়ামী লীগের পক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ মালেক ও দলীয় নেতা কর্মী, বাংলাদেশ পুলিশ সদস্যদের পক্ষে ধামরাই থানা পুলিশ,বাংলাদেশ আনসার ভিডিপি সদস্যদের পক্ষে ধামরাই থানা আনসার ভিডিপ, ধামরাই উপজেলা পরিষদের পক্ষে   প্রাপ্ত উপজেলা চেয়ারম্যান  এডভোকেট সোহানা জেসমিন মুক্তা, উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার  নুর রিফাত আরা ও  অন্যান্য ডাক্তারগ, ধামরাই উপজেলা   প্রেসক্লাবের পক্ষে সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার সাংবাদিক  শামীম খানের নেতৃত্বে  প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকগণ  বীর শহীদ  স্মৃতিস্তম্ভ ও বঙ্গবন্ধুর ম্যুরালে ও  শ্রদ্ধাঞ্জলি জানান। এরপর ধামরাই পৌর শহরের  অদূরে কালামপুর বাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে  শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। শহিদ বুদ্ধিজীবী,ও বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত ও দেশের কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়াও সকাল ৮টায় ধামরায় হার্ডিঞ্জ সরকারি স্কুল এ্যান্ড কলেজ মাঠে  আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে  মূল অনুষ্ঠান শুরু হয। এতে সভাপতিত্ব করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন   ধামরাই উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্ত। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য ও ধামরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ এম এ মালেক ও বর্তমান সংসদ সদস্য ঢাকা জেলা আওয়ামীলীগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সম্পর্কিত  স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব  বেনজির আহমদ। এরপর পবিত্র কুরআন থেকে তেলাওয়াত, গীতা ও ত্রিপিটক ত্রিপিটক পাঠ, অতিথিদের বরাণ, ৬ শতাধিক বীর মুক্তিযোদ্ধা ও ১১ শহীদ    বীর মুক্তিযোদ্ধা ও বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের সংবর্ধনা  ও সম্মাননা প্রদান করা হয়।এরই ধারাবাহিকতায় চলে   কুচকাওয়াজ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের  নানা ধরনের ডিসপ্লে প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয। বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়। সকল মসজিদ, মন্দির ও গীর্জা সহ সকল উপশনালয়ে  জাতীয় সুখ-শান্তি সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও  মোনাজাত ও  করা হবে। সন্ধ্যা ৬ টা থেকে রাতব্যাপী চলবে দেশসেরা কন্ঠ শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান সফল ও সার্থক করতে ব্যাপক পুলিশে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এব্যাপারে  ধামরাই থানার ওসি অপারেশন নির্মল চন্দ্র দাস বলেন বিজয় দিবস উপলক্ষে আয়োজিত মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠানে পুলিশে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ১৬ ডিসেম্বর ২৩/মওম
- Advertisement -
- Advertisement -