আজ , ।   

সাভারের আশুলিয়ায় ইয়াবা তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তা*র-১

আরো খবর

মোহাম্মদ ইয়াসিন: সাভারের আশুলিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে ৫৪৭ পিস ইয়াবা টেবলেট, ইয়াবা তৈরির ডায়েস (ছাঁচ), বিভিন্ন উপকরণ, হাতুড়ি ও চামুচসহ মো. জাকির হোসেন (৫০)-কে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)

সোমবার(২৮সেপ্টেম্বর) সকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)র ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম।

এর আগে ২৭ সেপ্টেম্বর রাত ১১টা ৫ মিনিটে আশুলিয়ার দক্ষিণ ভাদাইল এলাকায় অভিযুক্ত জাকিরের বসতবাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা তৈরীর সরঞ্জাম সহ ৫৪৭ পিস তৈরীকৃত ইয়াবা জব্দকরা হয়।

ডিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকির দীর্ঘদিন ধরে নিজ ঘরে ইয়াবা তৈরি করে পাইকারি ও খুচরা বিক্রির কথা জানিয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। অভিযানের সময় সহযোগী মো. ইকরান শেখ (৩৩) পালিয়ে যায় বলে ডিবি সূত্রে জানানো হয়।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -