আজ , ।   

জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে দেশীয় পি*স্তল, গু*লি ও মা*দক উদ্ধার

আরো খবর

শিমুল রেজা :

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে একটি দেশীয় পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৭৮ বোতল আমদানি নিষিদ্ধ এসকাফ সিরাপ উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যায় এক চোরাকারবারী।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে জীবননগর থানার গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান চালানো হয়। সকালে সংবাদ মাধ্যমে পাঠানো মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, ৫৮ বিজিবির আওতাধীন গয়েশপুর বিওপির হাবিলদার মো. ইছাব্বর আলীর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ৬৭/২-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর গ্রামের কুলোপাড়া গোয়ালদারের পুকুরের দক্ষিণ পাড়ে আমবাগানে অবস্থান করছিল।

এ সময় বিজিবির টহল দল একজন চোরাকারবারীকে ধাওয়া করলে সে একটি লাল প্লাস্টিকের নেটের বস্তা ফেলে সীমান্তের শূন্যলাইন অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ফেলে যাওয়া বস্তাটি তল্লাশি করে ৭৮ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করেন।

একই বস্তার মধ্যে স্কচটেপ দিয়ে প্যাঁচানো সবুজ পলিথিনের ব্যাগে মোড়ানো অবস্থায় একটি দেশীয় পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত দেশীয় পিস্তল, গুলি ও এসকাফ সিরাপ জীবননগর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আলোকিত প্রতিদিন / এম আর এম

- Advertisement -
- Advertisement -