এস কে সিরাজ :
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে শ্যামনগর উপজেলা মৎস্যজীবী দলের উদ্যোগে এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকালে শ্যামনগর জনতা ব্যাংকের সামনে থেকে মিছিলটি শুরু করে শ্যামনগর বাজার এলাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাবলাতলা মোড়,নগর ক্লিনিকের সামনে গিয়ে শেষ হয়। এ সময় শ্যামনগর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি হাবিব হোসেন সেলিম ও সাধারণ সম্পাদক রিপন খানের এ নেতৃত্বে শ্যামনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মৎস্যজীবী দলের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
মিছিল শেষে শ্যামনগর বাবলাতলা মোড় নগর ক্লিনিক এর সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে হাবিব হোসেন সেলিম তার বক্তব্যে বলেন, ‘আওয়ামী লীগ দীর্ঘদিনের শাসনামলে হত্যা, গুম, সন্ত্রাস ও লুটপাটের মাধ্যমে জনসমর্থন হারিয়েছে। ২০২৪ সালের গণআন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম ও রায় হয়েছে। তার দাবি, এসব রায়ের পর আওয়ামী লীগের নেতা-কর্মীদের একটি অংশ দেশের বিভিন্ন স্থানে অবস্থান করে নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে।
তিনি আরো বলেন, এসব কর্মকাণ্ড প্রতিহত করতে বিএনপির নেতা-কর্মীদের পাশাপাশি মৎস্যজীবী দলের নেতা-কর্মীদের সতর্ক থাকতে হবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে। সমাবেশ থেকে তিনি রাজনৈতিক সহিংসতা ও নৈরাজ্য প্রতিরোধে বিএনপি, মৎস্যজীবী দল ও অঙ্গ সহযোগী সংগঠনের সব নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
আলোকিত প্রতিদিন / এম আর এম

