খালেদ হাসান :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক দুইবারের পুরস্কার ও স্বর্ণপদক প্রাপ্ত ময়মনসিংহের পাটগুদাম দুলদুল ক্যাম্প ভূমিহীন সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনে সভাপতি পদে আনারস মার্কা নিয়ে বিপুল ভোটের ব্যবধানে হাবিবুর রহমান হবি বিজয়ী হওয়ায় পুরো দুলদুল ক্যাম্প জুড়ে আনন্দ উল্লাস বিরাজ করছে। গত শনিবার পাটগুদাম দুলদুল ক্যাম্প এলাকায় সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে এই ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৬ টি পদের বিপরীতে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। সভাপতি পদে ২৯২টি ভোটের মাধ্যে আনারস প্রতীক নিয়ে মোঃ হাবিবুর রহমান হবি ১৫৬টি ভোট পেয়ে বিজয় লাভ করে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সভাপতি পাশা পেয়েছেন ৬০ ভোট। হাবিবুর রহমান হবি সভাপতি নির্বাচিত হওয়ায় সমবায় সমিতির মাধ্যমে দুলদুল ক্যাম্পের অনেক উন্নয়ন হবে বলে ক্যাম্প বাসি মনে করেন।
২০ নভেম্বর ২০২৩

