রুহুল আমিন :
ঘোষিত তফসিলে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে, ৬৬ সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে, সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, নৌকা প্রতিক নিয়ে নির্বাচন প্রত্যাশী, আওয়ামীলীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৬ জন।
বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেগম আশানুর বিশ্বাস বলেন, আমার জানামতে শনিবার থেকে সোমবার পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৬ জন, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ও বর্তমান জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস, সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী আকন্দ, ঢাকা উত্তর বনানী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন, বেলকুচি পৌর মেয়র ও সাবেক উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক সাজ্জাদুল হক রেজা, চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক সরকার।
মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেল চারটার পর জানা যাবে, সর্বমোট নৌকার মনোনয়ন প্রত্যাশী কয়জন। এর আগে শনিবার (১৮ নভেম্বর) সকাল দশটায়, রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে, দলীয় সভাপতি এর পক্ষে, গোপালগঞ্জ ৩ আসনে, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার মনোনয়ন ফরম সংগ্রহ করার মধ্য দিয়ে, আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রির উদ্বোধন করা হয়। আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে মনোনয়ন ফরম বিক্রির জন্য দলের কেন্দ্রীয় কার্যালয়ে আটটি বিভাগের জন্য দশটি বুথ স্থাপন করা হয়েছে। দলীয় প্রার্থীরা ১৮ নভেম্বর সকাল ১০ টা থেকে ২১ নভেম্বর প্রতিদিন বিকাল চারটা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।
২০ নভেম্বর ২০২৩

