আজ শনিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ

সাংবাদিকদের উপর হামলায় জড়িতদের শাস্তির দাবিতে কলাপাড়ায় মানববন্ধন

আরো খবর

এস, এম, শামুয়েল হক, কলাপাড়া
পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকায় ২৮ অক্টোবর সাংবাদিকদের উপর নেককারজনক হামলার প্রতিবাদে ও অপরাধীদের শাস্তির দাবিতে কলাপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) বেলা ১১ঃ০০ টায় শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে এই মানববন্ধন হয়। কলাপাড়ায় এই মানববন্ধনে সভাপতিত্ব করেন সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মান্নু। এ সময় অনন্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সদস্য মিলন কর্মকর রাজু, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি এসকে রঞ্জন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি এইচ আর মুক্তা, রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, রিপোর্টার্স ক্লাবের প্রচার সম্পাদক ইমুন আল আহসান, কালবেলা কুয়াকাটা প্রতিনিধি সাইদুর রহমান (সাইদ), মোঃ রাশেদ খান রুবেল , এস, এম, শামুয়েল হক প্রমুখ। এ সময় বক্তারা বলেন রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সংবাদপত্র আর এর প্রতিনিধিত্ব করে সাংবাদিকরা। কিন্তু গত ২৮ অক্টোবর ঢাকায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর যে ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -
- Advertisement -