নাসির উদ্দীন (নাহিদ) মাদারীপুর প্রতিনিধি। আজ ১৫/১১/২৬ইং(রবিবার) মাদারীপুর সদর পৌরসভা ৭ নং ওয়াড গোলাবাড়ি এলাকায় যুব উন্নয়ন ক্লাবের প্রধান ফটকে একটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর সদর থানার এ,আর,হাওলাদার জুট মিলস মাঠের উত্তর-পশ্চিম কোণে চরমুগুরিয়া মাদারীপুর পুরাতন সড়ক এর পাসে যুব উন্নয়ন ক্লাবের প্রধান ফটকের সামনে রাত আনুমানিক ২টা ৩০ মিনিট থেকে ৩টার মধ্যে দুর্বৃত্তরা একটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।
এ বিষয়ে ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বললে তাঁরা জানান, যুব উন্নয়ন ক্লাবটি গোলাবাড়ি গ্রামের যুবক ও কিশোরদের নিয়ে গঠিত। ক্লাবের সদস্যরা সবাই স্থানীয় বাসিন্দা। তবে কারা, কী কারণে এ বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তাঁরা কিছুই জানেন না।
ক্লাবের নেতারা আরও বলেন, এ ধরনের ন্যক্কারজনক ঘটনায় তাঁরা উদ্বিগ্ন। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন এলাকা বাসি।
এদিকে, রাতের আঁধারে ক্লাবের প্রধান ফটকের সামনে বোমা বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
তবে কে বা কারা এবং কী উদ্দেশ্যে এ বিস্ফোরণ ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রাও।
আলোকিত প্রতিদিন/এপি

