আজ , ।   

শিক্ষকদের মান উন্নয়ন হলে,ছাত্র-ছাত্রীদের উন্নয়ন হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

আরো খবর

মোঃ শাহআালম সিকদার:
শিক্ষকদের মান উন্নয়ন  হলেই- ছাত্র ছাত্রীদের মান উন্নয়ন হবে।ভাল শিক্ষক না হলে  ভালো শিক্ষার্থী  হওয়া সম্ভব নয়। তাই শিক্ষকদের জন্য আলাদা আলাদা ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে, প্রধান অতিথি বক্তব্যে মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ্যাড আ ক ম মোজাম্মেল হক এমপি  এ কথা বলেন। গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে মানসম্মত শিক্ষা ও মায়েদের গুণগত মান উন্নয়নের লক্ষে, সচেতনা বৃদ্ধির লক্ষে মা সমাবেশ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকালে  গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে মা সমাবেশের আয়োজন করা হয়। মন্ত্রী আরো বলেন, জন নেএী শেখ হাসিনা মায়েদের জন্য বয়স্ক ভাতা থেকে শুরু করে বিধবা ভাতা, মাতৃকালীন ভাতা,  নারী  শিক্ষা,শিশু শিক্ষার  ব্যবস্থা করছেন। পূর্বে মায়েদের পরিচয় লিখতে হত না, এখন মায়েদের পরিচয় ছাড়া কোন কাজ হয় না। আওয়ামীলীগ সরকার মায়েদের স্বীকৃতি সবক্ষেত্রেই দিয়েছে । স্কুলের ছেলে মেয়েদের উপবৃওির টাকা মায়েদের হাতেই দেওয়া হয়। যাতে মায়েরা কাজে লাগাতে পারে। নারীদের জন্য চাকুরীর ব্যবস্থা করছেন। নারীরা  এখন শিক্ষক থেকে শুরু করে উকিল,পুলিশ,ডাক্তার,জজ,ব্যারিস্টার এমনকি মন্ত্রী, এখনো নারী দেশের গুরুত্বপূর্ণ স্থানে নারীদের  ভূমিকা রয়েছে। আওয়ামী লীগ সরকার  রাস্তা ঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসার ব্যাপক উন্নয়ন করছে। এদেশের প্রায় ৯৮% লোক সেনেটারী ল্যাটটিন ব্যবহার করে, বিশুদ্ধ পানি প্রায় ৯৮% লোক পান করেন। এদেশের মানুষের জীবন যাএার মান উন্নত হচ্ছে, মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। বিদ্যালয়ের প্রধান  শিক্ষক আলকাছ উদ্দিনের সভাপতিত্বে  উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলার নিবার্হী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন মোল্লা,অনুষ্ঠানটি  সঞ্চালনায় করেন, গাজীপুর জেলা আওয়ামীলিগের  সাংগঠনিক সম্পাদক, আকবর আলী, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, উপজেলার ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয় ও সাধারন সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়। এছাড়া বক্তব্য রাখেন মায়েদের পক্ষ থেকে হ্যাপি আক্তার। উপস্থিত ছিলেন বীর  মুক্তিযোদ্ধা আবদুল মান্নান শরীফ ও আব্দুর রশীদ, উপস্থিত ছিলেন মা ও ছাত্র-ছাত্রী এবং অভিভাবক বৃন্দ।
আলোকিত প্রতিদিন/ ১৭ আগস্ট ২০২৩/মওম
- Advertisement -
- Advertisement -