আজ সোমবার, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

ময়মনসিংহে যুবলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

আরো খবর

প্রতিনিধি,ময়মনসিংহ:
গত ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ময়মনসিংহ ১৫ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগ ময়মনসিংহ মহানগর শাখার উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফজালুর রহমান বাবু , সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগ । আরো উপস্থিত ছিলেন রাফিউল আদনান প্রিয়ম,সাবেক সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ, ময়মনসিংহ মহানগর শাখা, ফাতেমা জহুরা রানী, সদস্য বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, স্বেচ্ছাসেবক লীগ ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি আব্দুল আউয়াল মিন্টু,সাধারণ সম্পাদক আজিজুল হক ইমন, ময়মনসিংহ মহানগর আওয়ামী যুবলীগের মোঃ সাব্বির আকন্দ পুলক সাবেক সদস্য বাংলাদেশ ছাত্রলীগ ময়মনসিংহ জেলা শাখা, রুহুল,আফজাল, হিমেল, বাবু, দুর্জয়, রায়হান,সামাদ, ভিপি সুসান সহ ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অনেক নেতা কর্মী বৃন্দ।
আলোকিত প্রতিদিন/ ১৬ আগস্ট ২০২৩/মওম
- Advertisement -
- Advertisement -