আজ সোমবার, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

নেত্রকোনায় দত্ত উচ্চ বিদ্যালয় শিক্ষাদানে শ্রেষ্ঠত্ব অর্জন

আরো খবর

তানজিলা আক্তার রুবি:
“বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার”শিক্ষিত হওয়ার পেছনে যেমন সরকারের অবদান থাকে তার চেয়েও বেশি অবদান থাকে শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের । নেত্রকোনা জেলার মধ্যে দত্ত উচ্চ বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম প্রতিষ্ঠান। দত্ত উচ্চ বিদ্যালয় নেত্রকোনা জেলার  প্রাণ কেন্দ্রে অবস্থিত এবং ঐতিহ্যবাহী  বিদ্যালয়।
এ প্রতিষ্ঠানটি ১৮৮৯ সালে স্থাপিত হয়। বর্তমানে ৩০৫২ জন ছাত্র-ছাত্রী রয়েছে। শিক্ষক রয়েছেন প্রায়  ৬৩ জন।  এস এস সি পাসের হার ৯৪% । শতাব্দীর প্রাচীন এই প্রতিষ্ঠানটি দীর্ঘ সময় ধরে শিক্ষা ,সংস্কৃতি ও খেলাধুলায় দেশ ও দেশের বাহিরে ব্যাপক ভূমিকা রেখেছে ।দীর্ঘ পথ পরিক্রমায় প্রতিষ্ঠানটি কখনও ছিল স্বমহিমায় উজ্জ্বল, কখনও সামান্য রং হারিয়ে হয়েছে বিবর্ণ । নানা চড়াই উৎরাই পার হয়ে প্রতিষ্ঠানটি আজকের এ অবস্থানে দাঁড়িয়েছে। এ বিদ্যালয়ে নেত্রকোনা জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শিক্ষার মান উন্নয়ন, অবকাঠামো উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন শিক্ষকগণ। শিক্ষার পরিবেশ নিশ্চিত করায় শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এছাড়াও মাল্টিমিডিয়া দ্বারা  ক্লাস ,সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, বিজ্ঞানাগারকে আধুনিকায়নসহ বিভিন্ন উন্নয়নমূলক,ভালো ফলাফল এর  ফলে  উন্নতমানে  রূপান্তরিত হয়েছে বিদ্যালয়টি। প্রধান শিক্ষক এ বি এম শাহজাহান কবীর  বিদ্যালয় এর কার্যক্রম নিয়ে বলেন, ২০১৩ সালে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে বিদ্যালয়ের উন্নয়ন করার আপ্রাণ চেষ্টা করেছি । পূর্বে শিক্ষার্থী কম ছিল  বর্তমানে তা ৩০৫২ তে দাঁড়িয়েছে। একাধারে ২ বার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছি। তিনি আরো বলেন বিদ্যালয়ের উন্নয়ন আনতে মাল্টিমিডিয়া ক্লাস ,সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ,শিক্ষার মান উন্নয়ন করার লক্ষ্যে উন্নত প্রযুক্তি শিক্ষকদের প্রশিক্ষণ দান  ,মুক্ত মঞ্চ, বঙ্গবন্ধু’র ম্যুরাল স্হাপন , এক ভবন হতে অন্য ভবনে যাওয়ার জন্য ছাউনী, স্টাফ রুম, মিরাজ উদ্দিন নামে একটি গ্রন্থাগারসহ জনমানুষের কথা বিবেচনা করে অত্র প্রতিষ্ঠানকে একাদশ দ্বাদশ শ্রেণীতে  উন্নীত  করার প্রক্রিয়া চলমান রয়েছে। উল্লেখ্য যে, ২০২৩ ইং এস এস সি পরীক্ষায়  ৫৩৭ জন শিক্ষার্থীর মধ্যে  পাস করে ৫১০ জন।জি পি এ ৫ এর সংখ্যা  ১৪৩ জন।

আলোকিত প্রতিদিন/ ১৪ আগস্ট ২০২৩/ আর এম

- Advertisement -
- Advertisement -