আজ শনিবার, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৫ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

আলাফাডাঙ্গায় সাড়ে ৩ কেজি গাঁজাসহ আটক-২

আরো খবর

মোঃ শাহারিয়ার হোসেন:
ফরিদপুরের আলাফাডাঙ্গায় ৩ কেজি গাঁজাসহ রাবের হাতে দুই সহোদর আটক হয়েছে। আটককৃতরা হলেন ধুলজুড়ি গ্রামের সুরবান খাঁর ছেলে মহসিন খান(২৭) ও মুসা খান (১৯)‌। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যার পর হাবিলদার সুলাইমান এর নেতৃত্বে র‍্যাব-১০ এর একটি টিম ক্রেতা সেজে ওই দুই সহোদরকে  গাঁজাসহ আটক করেন। পরে  আলফাডাঙ্গা থানায় তাদের সপর্দ করেন। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলফাডাঙ্গা থানায় মামলা হয়েছে। মামলা নম্বর-৬ তারিখ: ১২/০৮/২০২৩ । আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

আলোকিত প্রতিদিন/ ১৩ আগস্ট ২০২৩/ আর এম

- Advertisement -
- Advertisement -