আজ মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৯ মে ২০২৬ খ্রিস্টাব্দ

এশিয়া কাপের দল আজই চূড়ান্ত হবে

আরো খবর

স্পোর্টস ডেস্ক:

ওয়ানডে অধিনায়ক ইস্যুতে সিদ্ধান্ত নিতে বিসিবির হাতে সময় আছে আর মাত্র দুদিন। ১২ আগস্টের মধ্যে এশিয়া কাপের দল এবং সেই সঙ্গে অধিনায়কের নাম জানাতে হবে। এদিকে ছুটি শেষে গত বুধবার অস্ট্রেলিয়া থেকে ছেলেকে নিয়ে ঢাকায় ফিরেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। রাতে বিসিবি সভাপতি নাজমুল হাসানের সঙ্গে তার বাসায় অধিনায়ক ইস্যু নিয়ে বৈঠকে বসার কথা হাথুরুর। আজ বৃহস্পতিবার নির্বাচকদের সঙ্গে বসবেন প্রধান কোচ। আজই তারা ঠিক করবেন এশিয়া কাপের মূল দল। একই ফ্লাইটে শ্রীলংকা থেকে হাথুরুর সঙ্গে ফিরেছেন তাওহিদ হৃদয়। লংকান প্রিমিয়ার লিগে (এলপিএল) জাফনা কিংসের হয়ে এবারের আসরে ছয়টি ম্যাচ খেলেছেন তিনি। এলপিএলের গল টাইটান্সের হয়ে খেলছেন সাকিব আল হাসান। জাতীয় দলের সতীর্থ সাকিব আল হাসানের বলে পরপর দুটি ছয় মারেন হৃদয়। সাকিবকে মারা সেই দুটি ছক্কা প্রসঙ্গে তিনি বলেন, ‘সাকিব ভাই অনেক অভিজ্ঞ বোলার। সেদিন উইকেটে বল একটু ধরছিল। টার্ন করছিল। সাকিব ভাইয়ের সঙ্গে আমি টি ২০ খেলেছি। তিনি টি ২০তে এত আস্তে বল করেন না। সেদিন অনেক আস্তে করছিলেন। তখন বুঝতে পারছিলাম উনি কতটা অভিজ্ঞ। উনার আস্তে বলও মারা যাচ্ছিল না। আমি যে বলটা মেরেছি, সেটা যদি না মারতাম অথবা ডিফেন্স করতে চাইতাম, তাহলে হয়তো আউট হয়ে যেতাম।’

আলোকিত প্রতিদিন/ ১০ আগস্ট ২৩/ এসবি

- Advertisement -
- Advertisement -