আজ বৃহস্পতিবার, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে রাস্তায় ধানের চারা লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ

আরো খবর

সুজন মাহমুদ:
দীর্ঘদিন বেহাল রাস্তা সংস্কার না করায় ক্ষোভে ধানের চারা লাগিয়ে অভিনব প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার জামপুর এলাকাবাসী। ৭ আগস্ট সোমবার বিকেলে জামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভৃইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাস্তাটি প্রায় ৪থেকে ৫টি গ্রামে ৩০ হাজার লোকের চলাচলের একমাত্র মাধ্যম। বর্ষার সময় রাস্তাটি কর্দমাক্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের জানালেও তারা কোনো উদ্যোগ নেননি। তাই রাস্তায় ধানের চারা লাগিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। স্থানীয় মো.সজল (৩২) বলেন, রাস্তাটি ঠিক করার জন্য মেম্বার ও ইউপি চেয়ারম্যানকে বারবার তাগাদা দেওয়া হয়েছে। কিন্তু তারা বিষয়টি গুরুত্ব দিচ্ছেন না। অথচ এটি এলাকাবাসীর একমাত্র রাস্তা। বৃষ্টি হলে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে যায়। সেজন্য এলাকাবাসী রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছেন। ভূইয়া পাড়ার আনারুল ইসলাম (৩৫) বলেন, মূল রাস্তা থেকে পাড়ায় চলাচল করার একমাত্র রাস্তা এটি। কিন্তু বর্ষাকালে রাস্তা কর্দমাক্ত হয়ে যায়। তখন রাস্তাটি দিয়ে চলাচল করা যায় না। সেজন্য এলাকার কিছু মানুষ কাদামাটিযুক্ত রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ করেছেন।’ জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির ভূইয়া জানান, জামপুর ৯ নং ওয়ার্ড, ভৃইয়াপাড়া মসজিদ থেকে নশারবাড়ির ইস্টার্ন পর্যন্ত এই রাস্তাটির রিফারিং এর কথা বলে আমার কাছ থেকে কিছু টাকা নিয়েছেন মেম্বার কামরুল ইসলাম যদি কাজ না করে থাকেন খুবই দুঃখজনক ঘটনা। আমি আগামীকাল থেকে এই রাস্তাটি আমার ব্যক্তিগত তহবিল থেকে খুব শীগ্রই রাস্তাটি মেরামত করে দেব । এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল উপজেলার ইঞ্জিনিয়ার আরজুরিল হক বলেন, এ রাস্তাটি খুব খারাপ অবস্থা আমি শুনেছি খুব শীঘ্রই রাস্তার কাজটি ধরা হবে।
আলোকিত প্রতিদিন/০৮ আগস্ট ২৩/মওম
- Advertisement -
- Advertisement -