আজ বৃহস্পতিবার, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ

নড়াইলের লোহাগড়ায় “সন্ত্রাস,জঙ্গিবাদ বিরুদ্ধে ছাত্রসমাজের শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আরো খবর

জাহিদুল হক রনিঃ

নড়াইলের লোহাগড়ায় ‘‘সন্ত্রাস,জঙ্গিবাদ ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাত্রসমাজের করনীয়” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭আগষ্ট) বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে বিদ্যায়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায়, প্রধান অতিথি ছিলেন লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু,সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড.প্রফেসর ফরিদ আহমেদ। আলোচনা সভায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সস্পাদক ও সুপ্রীম কোর্টের এ্যাডভোকেট শেখ তরিকুল ইসলাম। এছাড়া আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হামিদ,ঢাকার দারুজান্নাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম,লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মুরাদুদৌল্লাহ ,মাওলানা হাফিজুর রহমান। “সন্ত্রাস ,জঙ্গিবাদ ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাত্রসমাজের করনীয়” শীর্ষক আলোচনায় ছাত্রসমাজের পক্ষে বক্তব্য রাখেন লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর শিক্ষার্থী নুসরাত ইসলাম, লামিয়া জামান,৮ম শ্রেনীর তাসনিয়া ও সামিয়া খানমসহ প্রমুখ।

আলেকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -