আজ শুক্রবার, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৮ মে ২০২৬ খ্রিস্টাব্দ

শিবালয়ে নবম শ্রেণীর ছাত্রী ধর্ষণ মামলায় গ্রেফতার-৪

আরো খবর

ইমরান নাজির:

মানিকগঞ্জের শিবালয় উপজেলার নবম শ্রেণীর এক ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় চার অভিযুক্তকে গ্রেফতার করেছে শিবালয় থানা পুলিশ। গত সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার ফলসাটিয়া গ্রামে অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার ফলসাটিয়া গ্রামের নুরুল ইসলামের পুত্র মোঃ হাসান (২৭), আমজাদ হোসেনের পুত্র সজীব মিয়া (২২), চান মিয়ার পুত্র রুবেল মিয়া (২৫) ও অলিল মিয়ার পুত্র মোহাম্মদ বিজয় মিয়া (২২)। পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ আগষ্ট রবিবার ধর্ষণের শিকার ওই ছাত্রী সকালে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে ফলসাটিয়া বাসস্ট্যান্ডে পৌছালে তার পূর্বপরিচিত বন্ধু তরিকুলের সাথে ফলসাটিয়া এলাকায় জনৈক ফয়সালের বাড়িতে যায়। সেখানে ফয়সালসহ আলামিন ও রাহুল নামের আরো তিন জন ছেলে ছিল। দুপুরে আসামি হাসান, সজিব, রুবেল ও বিজয় ফয়সালের উক্ত ঘরে প্রবেশ করে তরিকুলদের ঘর থেকে বের করে দেয়। পরবর্তীতে আসামিরা স্কুল ছাত্রীকে উক্ত ঘরে আটকে রেখে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। এরপর বিকেলে ঘটনাটি যাতে কাউকে না বলে সে বিষয়ে আসামিরা মেয়েটিকে ভয়-ভীতি দেখিয়ে ঘর থেকে বের করে দেয়। পরবর্তীতে এ ঘটনায় এলাকার লোকজন কানাঘষা করতে থাকলে মেয়েটির বাবা সোমবার শিবালয় থানায় একটি অভিযোগ দায়ের করলে শিবালয় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী ২০২০)এর ৯(৩)ধারায় একটি মামলা রুজু করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা শিবালয় থানা পরিদর্শক (তদন্ত) শেখ ফরিদ আহম্মদ জানান, স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনায় ৪ আসামিকে গ্রেফতার করে আজ মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।

আলোকিত প্রতিদিন/০৮ আগস্ট ২৩/মওম

- Advertisement -
- Advertisement -