আজ বুধবার, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন

আরো খবর

পারভেজ মোশারফ:
নরসিংদীর রায়পুরায় বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। ৮ আগস্ট মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থা রায়পুরার আয়োজনে এ দিনটি উদযাপন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজগর হোসেনের সভাপতিত্বে ও  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা আক্তার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকী, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ তাহমিনা মানিক, সহকারি কমিশনার ভূমি শফিকুল ইসলাম, ওসি আজিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসাইন, এসময় উপস্থিত ছিলেন-উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সামালগীর আলম,রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ মনিরুজ্জামান, প্রমুখ। পরে দুস্থ মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ হয়।
আলোকিত প্রতিদিন/০৮ আগস্ট ২৩/মওম
- Advertisement -
- Advertisement -