মোহাম্মদ রুবেল:
কিশোরগঞ্জের করিমগঞ্জে তেল,ডালের সঙ্গে ২ আগস্ট বুধবার সকাল ১০ টায় জনপ্রতি ৫ কেজি চাল ও পাচ্ছেন টিসিবির ফ্যামিলি কার্ডধারীরা। মসুর ডালের দাম কেজি প্রতি ১০ টাকা কমানো হয়েছে। গুনধর ইউনিয়ন পরিষদে ৩ নং ওর্য়াডে উরদিঘী (মরিচখালী) বাজারে নতুন এই কার্যক্রমের উদ্বোধন করেন মের্সাস ভাই বোন স্টোর এর ডিলার মাহবুবুর রহমান সুমন। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ( টিসিবি) সূত্রে এসব তথ্য জানা গেছে। টিসিবি আরও জানায়,আগে প্রতি কেজি মসুর ডালের দাম ছিল ৭০ টাকা। বর্তমানে কেজি প্রতি ১০ টাকা কমিয়ে ৬০ টাকা করা হয়েছে। একজন কার্ডধারী ২০০ টাকায় দুই লিটার সয়াবিন তেল,১২০ টাকায় দুই কেজি মসুর ডাল,১৫০ টাকায় ৫ কেজি চাল কিনতে পারবেন। জানা গেছে, বর্তমানে দেশের বিভিন্ন বাজারে ভোক্তা পযার্য়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৭৯ টাকা, মসুর ডাল ৯০-১০০ টাকা ও মোটা চাল প্রতি কেজি ৪৮-৫০ টাকা বিক্রি হচ্ছে। সাশ্রয়ী মূল্য পণ্য কিনতে পারায় নিম্ন আয়ের মানুষের সুবিধা পাচ্ছেন বলে জানিয়েছেন সুবিধাভোগীরা। এ সময় উপস্থিত ছিলেন ,গুনধর ইউপি মহিলা সদস্য সুহিলা আক্তার,ইউপি সদস্য দ্বীন ইসলাম, ইউপি সদস্য মিলন মিয়া,ইউপি সদস্য ফাইজুল ইসলাম ফাইজুল,ইউপি সদস্য আজহারুল ইসলাম বকুল,ইউপি সদস্য শাহাব উদ্দিন, আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন সহ সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/ ০৩ আগস্ট ২৩/মওম
- Advertisement -

